06/12/2025
বার্মার এক রোহিঙ্গা তরুণ নিজের বৃদ্ধ মা–বাবাকে নিয়ে ১৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছিল বাংলাদেশে! হ্যাঁ, দুজনকেই, কারণ তাদের হাঁটার শক্তি ছিল না।
বাবার বয়স তখন ৮৫ বছর, আর মায়ের ৬৫। গ্রামে মিয়ানমারের সেনারা হামলা শুরু করলে সবাই বলেছিল, “তুমি চলে যাও, নিজের প্রাণ বাঁচাও।” কিন্তু ছেলেটি তাতে সায় দেয়নি, “বাবা-মাকে ফেলে আমি কোথাও যাব না।”
তারপর শুরু হলো তার সাত দিনের দীর্ঘ যাত্রা। খালি পায়ে হাঁটতে হলো ঘন বন-জঙ্গল পেরিয়ে, খাড়া পাহাড় বেয়ে, নদীর বুক চিরে। ঠিকমতো খাবার ছিল না, পানি প্রায় ছিল না বললেই চলে।
ক্লান্তিতে শরীর কাঁপতে থাকত তার, কখনো মনে হতো হয়তো আর পারবে না। তবুও হাল না ছেড়ে বাবা–মাকে নিয়ে এগিয়ে গিয়েছিল সে। ধীরে ধীরে একসময় সে বাংলাদেশ সীমান্তের কাছে এসে পৌঁছায়, যে নিরাপদ আশ্রয়ের জন্যই তার এত সংগ্রাম।
পরে কেউ তাকে একবার জিজ্ঞেস করেছিল, “তুমি তো একা পালিয়ে যেতে পারতে। কেন গেলে না?”
ছেলেটি শান্তভাবে বলেছিল, “আমি হাঁটতে পারতাম না, তখন ওরাই তো আমাকে কোলে নিয়ে চলত। এখন আমার পালা।”
ঝঞ্চাবিক্ষুব্ধ মিয়ানমারের ইতিহাস জানতে দেখুন আমাদের একটি ভিডিও। লিঙ্ক কমেন্টে।