বেরনাইয়া শাহ্ শরীফ হাসপাতাল

Call

বেরনাইয়া শাহ্ শরীফ হাসপাতাল হাতের কাছে কম খরচে মানসম্মত চিকিৎসা সেবা

ঢাকা হতে আগত ডাঃ দানিয়েল হক তানভীর এখন আপনাদের প্রিয় প্রতিষ্ঠানে চেম্বার করছেন প্রতি শনিবার ও রবিবার।নিজে সুস্থ থাকুন, আ...
20/10/2026

ঢাকা হতে আগত
ডাঃ দানিয়েল হক তানভীর এখন আপনাদের প্রিয় প্রতিষ্ঠানে চেম্বার করছেন প্রতি শনিবার ও রবিবার।

নিজে সুস্থ থাকুন, আপনজনকে ভালো রাখতে পরামর্শ দিন

#ডাঃদানিয়েলহকতানভীর x #শাহশরীফহাসপাতাল

20/10/2026

সচেতন হউন, সুচিকিৎসা গ্রহণ করুন। 🌼

আগামীকাল স্যার পারিবারিক কাজের ফলে চেম্বার করবেন না, পরবর্তী প্রতি সপ্তাহে যথানির্দিষ্ট সময়ে চেম্বার করবেন, ইনশাআল্লাহ্।...
19/10/2026

আগামীকাল স্যার পারিবারিক কাজের ফলে চেম্বার করবেন না, পরবর্তী প্রতি সপ্তাহে যথানির্দিষ্ট সময়ে চেম্বার করবেন, ইনশাআল্লাহ্।

- সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত 🤝🏻💙

#ডাঃজিহাদুলইসলাম #বেরনাইয়াশাহশরীফহাসপাতাল

সচেতন হউন, সুস্থ থাকুন। ✨💚
18/10/2026

সচেতন হউন, সুস্থ থাকুন। ✨💚

গত ১২অক্টোবর নিঃশব্দে চলে গেল বিশ্ব আর্থ্রাইটিস দিবস। ক্যালেন্ডারের পাতার এই একটি দিন পেরিয়ে গেলেও, আমাদের পরিবারের চেনা মুখগুলোর ভেতরের লুকানো কান্না কিন্তু থেমে নেই।

কখনও কি খেয়াল করেছেন—নামাজের সেজদা থেকে ওঠার সময় মায়ের মুখে এক চিলতে অদৃশ্য যন্ত্রণার ছাপ? কিংবা দিনশেষে ঘরে ফিরে বাবার দীর্ঘশ্বাস আর হাঁটু চেপে ধরে বসা?

আমরা প্রায়ই অবহেলা করে বলি, “বয়স হয়েছে তো, একটু-আধটু গা-হাত-পা ব্যথা করবেই।”
কিন্তু আমরা কি জানি, এই ছোট্ট অবহেলাই আসলে কতটা ভয়ানক এক বিপদের সংকেত?

পরিসংখ্যান বলছে, বাংলাদেশের প্রায় ২৬% মানুষ আজ আর্থ্রাইটিস বা বাতরোগের অসহ্য যন্ত্রণায় ভুগছেন। হ্যাঁ, বয়স্কদের মধ্যে এর প্রকোপ সবচেয়ে বেশি—কিন্তু গল্পটা আর শুধু বয়োবৃদ্ধদের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের দিনে মধ্যবয়সী কর্মজীবী মানুষ থেকে শুরু করে স্কুল-কলেজের কিশোর-কিশোরীরাও নিঃশব্দে এর ঝুঁকিতে পড়ছে।

যে বয়সে মাঠে ছুটে বেড়ানোর কথা, সেই বয়সেই অনেকে ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর হয়ে পড়ছে।
সবচেয়ে শিউরে ওঠার মতো সত্যটি কী জানেন?
আর্থ্রাইটিস কেবল হাড় বা অস্থিসন্ধির সামান্য ব্যথা নয়। চিকিৎসা বিজ্ঞান বলে, সময়ে সচেতন না হলে এই রোগটি মানবদেহের ১০০টিরও বেশি মারাত্মক জটিল রোগের জন্ম দিতে পারে এবং পরোক্ষভাবে ডেকে আনতে পারে প্রায় ৭০০ রকমের শারীরিক সমস্যা ও জটিলতা। হৃদযন্ত্রের সমস্যা থেকে শুরু করে পঙ্গুত্ব বরণ করা—সবকিছুর শুরু হতে পারে এই অবহেলিত ব্যথা থেকেই।

ব্যথানাশক ওষুধ সাময়িকভাবে আরাম দিতে পারে, কিন্তু স্থায়ী সমাধান দেয় না; বরং অজান্তেই কিডনি ও লিভারের ক্ষতি ডেকে আনে।

আপনার মা, বাবা কিংবা ঘরের প্রিয় মানুষটি হয়তো আপনার ব্যস্ততার কথা ভেবে কষ্টের কথা মুখে বলেন না। মুখ বুজে কষ্ট সহ্য করা আমাদের মা-বাবাদের আজন্ম অভ্যাস। কিন্তু তাঁদের এই নীরবতাকে আর উপেক্ষা করবেন না।

হাঁটু, কোমর, ঘাড় বা আঙুলের জয়েন্টের ব্যথাকে সাধারণ ভেবে ফেলে রাখবেন না। ব্যথানাশক নয়, আজই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয়ই পারে আপনার প্রিয়জনকে আজীবন সচল ও সুস্থ রাখতে সৃষ্টিকর্তার কৃপায়।

নিজের পরিবারের সুরক্ষায় এবং প্রিয় মানুষদের সচেতন করতে এই তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে পঙ্গুত্বের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে, এটাও ইবাদত কিংবা মানবিকতা হবে। ✨📝

√ Like | Comments | Share

#স্বাস্থ্য #পরামর্শ

স্বাস্থ্য পরামর্শে কোনো অবহেলা নয়, অবহেলায় ছোট থেকে জটিল সমস্যার হার বেড়ে যায়! তাই আপনার পরিবার কিংবা আত্মীয়দের আজই সঠিক...
13/10/2026

স্বাস্থ্য পরামর্শে কোনো অবহেলা নয়, অবহেলায় ছোট থেকে জটিল সমস্যার হার বেড়ে যায়! তাই আপনার পরিবার কিংবা আত্মীয়দের আজই সঠিক ডাক্তারের ঠিকানা জানিয়ে দিন। ✨🩺

প্রতি মঙ্গলবার বিকেল ৪টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
বেরনাইয়া উত্তর বাজার, শাহরাস্তি, চাঁদপুর।

#স্বাস্থ্যপরামর্শ

12/10/2026

শোকরিয়া আলহামদুলিল্লাহ্ আগামীকাল- ১৩/১০/২৬ ইং রোজঃ মঙ্গলবার শাহরাস্তি- মনোহরগঞ্জের স্বনামধন্য বেরনাইয়া বাজারে অবস্থিত বেরনাইয়া শাহ শরীফ হাসপাতালে মেডিসিন, নাক-কান-গলা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ বিভাগে স্যার চেম্বার করবেন।

আপনার কিংবা আপনার পরিবারের সরকারি বিসিএস ডাক্তারের সঠিক স্বাস্থ্য পরামর্শে সিরিয়াল নিতে ফোন করুন- 01771422116, 01877761040 (হাসপাতাল)।

-Admin

Follow | Comments | Share

12/10/2026

অনেকের দীর্ঘদিন মাথাব্যথা কিংবা শারীরিক অসুস্থতায় ভোগেন কিন্তু জানা নেই আসল সমস্যা কোথায়? তাই ডাক্তারের সঠিক চিকিৎসায় সুস্থ জীবন উপভোগ করুন।

চেম্বারঃ
বেরনাইয়া শাহ শরীফ হাসপাতাল
বেরনাইয়া উত্তর বাজার
শাহরাস্তি, চাঁদপুর।
প্রতি মঙ্গলবার, বিকেল ৪-৭টা।

√ Like | Comments | Share

12/10/2026

সারাদেশে অচেতনতায় কতোগুলো ফুল জীবন ফুটে ওঠার আগেই দুনিয়া ছেড়ে গেলো, সৃষ্টিকর্তার শোকরিয়া ব্যতীতও আবারও সচেতন হউন, আর অল্প কয়েকদিন বাকী দ্রুতই টিকাগুলো সম্পন্ন করুন।

যৌথ মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্
08/10/2026

যৌথ মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্

ধন্যবাদ দৈনিক ভোরের ধ্বনি 📰

08/10/2026

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

বেরনাইয়া উত্তর বাজার, শাহরাস্তি
চাঁদপুর।

Telephone

+8801877761040

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেরনাইয়া শাহ্ শরীফ হাসপাতাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share