Dr. Khairul Islam - ডা. খাইরুল ইসলাম

  • Home
  • Dr. Khairul Islam - ডা. খাইরুল ইসলাম
Website

Dr. Khairul Islam - ডা. খাইরুল ইসলাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Khairul Islam - ডা. খাইরুল ইসলাম, Medical and health, barguna, .

ডা. মোঃ খাইরুল ইসলাম
মেডিসিন ও পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ
এমবিবিএস (শের-ই-বাংলা মেডিকেল কলেজ) | পোস্টগ্রাজুয়েশন (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)
BMDC Registration Number: A-69313
কোমর, হাঁটু ও নার্ভ পেইনের আধুনিক চিকিৎসা
📞 01725-497355

22/10/2026

কোমরের ব্যথায় জীবন অতিষ্ঠ! এখন সবই পারেন? শুনুন রোগীর মুখে তাঁর অভিজ্ঞতা

তীব্র কোমরব্যথায় স্বাভাবিক চলাফেরা করাও ছিল কঠিন। রোগীর ভাষায়, ব্যথার কারণে লড়তে পারতেন না, চড়তেও পারতেন না—এমনকি কেউ ধরতে এলেও মেজাজ হারিয়ে ফেলতেন!

কিন্তু এখন তাঁর অভিজ্ঞতা কেমন? কীভাবে ব্যথার সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে এলেন? শুনুন রোগীর নিজের মুখে।

রোগীর অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয়—দীর্ঘদিনের ব্যথাকে অবহেলা না করে এর কারণ জানা এবং উপযুক্ত চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ।

ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন অন্যরাও সচেতন হতে পারেন।

কর্ম যেটাই করেন সেটাই বড় কোনো কর্মই ছোটো নয় ❤️অনেক সময় দেখা যায় কেউ যদি চাকরির ক্ষেত্রে নিম্নধাপে থাকেন অথবা ব্যবসায়ের ক...
22/10/2026

কর্ম যেটাই করেন
সেটাই বড়
কোনো কর্মই ছোটো নয় ❤️

অনেক সময় দেখা যায় কেউ যদি চাকরির ক্ষেত্রে নিম্নধাপে থাকেন অথবা ব্যবসায়ের ক্ষেত্রে অল্প পুঁজির ব্যবসা করেন তখন তারা এভাবে বলেন,

এই ভাই ছোটো চাকরি করি,
ছোটো ব্যবসা করি।

কাজ আপনি যেটাই করেন সেটাই মূল্যবান।

আপনি আপনার মেধা, শ্রম এবং যোগ্যতা দিয়ে জীবিকা অর্জন করেন।

চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সমাজের ক্ষতিকর কোনো কাজের সাথে জড়িত না থেকে
কর্ম যে যেটাই করুক সেটাই মূল্যবান।

সৎ কর্ম করবো
সৎ পুঁজি গড়বো
কোনো কর্মই ছোটো নয়।

ধন্যবাদ

22/10/2026

ভালোবাসাই আসল শক্তি অবসরপ্রাপ্ত সেনাসদস্যের হাঁটু ও কাঁধের ব্যথার গল্প | ঢাকা থেকে বরগুনা

হাঁটু ও কাঁধের ব্যথায় ভুগছিলেন একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। সেই ব্যথার কারণ জানতে এবং সঠিক চিকিৎসার আশায় ঢাকা থেকে এসেছেন বরগুনায় ডা. খাইরুল ইসলামের কাছে।

ব্যথা হলেই শুধু ওষুধ নয়—ব্যথার প্রকৃত কারণ জানা এবং সঠিক মূল্যায়ন করাও গুরুত্বপূর্ণ।

রোগীর অভিজ্ঞতা শুনুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।

আপনার দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

21/10/2026

তীব্র কোমরব্যথায় বসলে উঠতে পারতেন না! ইমাম সাহেবের কষ্টের গল্প শুনুন

দাঁড়িয়ে নামাজ পড়াতেও কষ্ট! তীব্র কোমরব্যথা নিয়ে পিরোজপুর থেকে বরগুনায় ইমাম সাহেব

একজন ইমাম সাহেব—যাঁর দায়িত্ব মানুষকে নামাজ পড়ানো। অথচ তীব্র কোমরব্যথার কারণে বসার পর উঠে দাঁড়াতেও কষ্ট হতো, এমনকি দাঁড়িয়ে নামাজ পড়ানোও হয়ে উঠেছিল কঠিন।
এত কষ্ট নিয়েও চিকিৎসার আশায় পিরোজপুর থেকে বরগুনায় এসেছেন তিনি।

কীভাবে কাটছিল তাঁর দিনগুলো? নিজের কষ্টের কথা ও চিকিৎসা নিতে আসার অভিজ্ঞতা শুনুন এই ভিডিওতে।

রোগীর সুস্থতার জন্য দোয়া করবেন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও দীর্ঘদিনের ব্যথা অবহেলা না করার বিষয়ে সচেতন হতে পারেন।

১ টাকার মূল্য কিসেদিন বুঝেছি ❤️আমরা অনেক সময় টাকা- পয়সার সঠিক মূল্যায়ন করতে জানি না।যে কোনো জিনিসেরই সঠিক মূল্যায়ন করতে ...
21/10/2026

১ টাকার মূল্য কি
সেদিন বুঝেছি ❤️

আমরা অনেক সময় টাকা- পয়সার সঠিক মূল্যায়ন করতে জানি না।

যে কোনো জিনিসেরই সঠিক মূল্যায়ন করতে হয় তা না হলে ঐ জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।

২০০৭ সালে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে পাটুরিয়া ফেরীতে রাত ১২.০০ টার সময় মনে হলো পেটে ক্ষুধা আছে দেখি কিছু খাওয়া যায় কিনা।
ফেরীর উপরে কেন্টিনে ভাত- মাছ- সবজি- মাংশ সবকিছুই পাওয়া যায়।

পকেট দুর্বল,
তখন মেডিকেল এর স্টুডেন্ট আমি।
স্টুডেন্ট এর পকেট বরাবরই দুর্বল থাকে😭।

শুধু সবজি ভাত খেয়ে বিল দিতে গিয়ে দেখি বিল ৩০ টাকা।
পকেটে আছে ২৯ টাকা।
ওনাদের বললাম
ভাই দূ:খিত,
আমার কাছে ১ টাকা কম আছে।
বললো অসুবিধে নেই, যা আছে দেন।

আমার মেডিকেল কলেজ গাড়ি থেকে নেমে হেটেই যাওয়া যায় বিধায় গাড়ি ভাড়া না থাকলে সমস্যা ছিলো না।

১ টাকার মূল্য কি খুব ভালোভাবে টের পেয়েছি সেদিন।

আজও আমি টাকার মূল্যায়ন করি।

সর্বদা মূল্যবান জিনিসের কদর করা উচিৎ।

ধন্যবাদ।

21/10/2026

রাগ করে চলে গিয়েছিলেন! জয়েন্টের ব্যথা নিয়ে আবার কেন ফিরে এলেন ডাক্তারের কাছে?

জয়েন্টে ব্যথা ও ফোলা! রাগ করে চলে গিয়েও আবার ফিরে এলেন রোগী | ডা. খাইরুল ইসলাম

জয়েন্টগুলোতে ব্যথা ও ফোলা ছিল। উঠতে-বসতে পারতেন না, স্বাভাবিক কাজ করতেও হতো কষ্ট। একসময় রাগ করে চলে গিয়েছিলেন, কিন্তু পরে আবার ফিরে এলেন চিকিৎসা নিতে!

কী হয়েছিল তাঁর সঙ্গে? কেন আবার ডাক্তারের কাছে আসার সিদ্ধান্ত নিলেন? শুনুন রোগীর নিজের মুখে তাঁর অভিজ্ঞতা।
রোগীর কথা, তাঁর অভিজ্ঞতা এবং চিকিৎসা নিয়ে পুরো ভিডিওটি দেখুন।
আপনারও কি জয়েন্টে ব্যথা বা ফোলার সমস্যা রয়েছে?

দীর্ঘদিন কষ্ট পেলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

20/10/2026

মেরুদণ্ডের ব্যথায় মনে হতো শরীরটা ভেঙে যাচ্ছে! এখন ৮০% সুস্থ—শুনুন রোগীর মুখে তাঁর অভিজ্ঞতা।

তীব্র মেরুদণ্ডের ব্যথায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। চিকিৎসার পর এখন অনেকটাই ভালো আছেন এই রোগী।

ব্যথার দিনগুলোর অভিজ্ঞতা থেকে সুস্থতার পথে এগিয়ে যাওয়ার গল্প—শুনুন রোগীর নিজের মুখে।

আপনার দোয়া ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।

ওজন কমাতে গিয়ে দেখিলোকে বলে অসুস্থ🤣 ওজন একটু বেশি থাকার কারণে কিছু সমস্যা হচ্ছিলো তাই ওজন কমিয়েছি ১০-১২ কেজি।মাছ বাজারে ...
20/10/2026

ওজন কমাতে গিয়ে দেখি
লোকে বলে অসুস্থ🤣

ওজন একটু বেশি থাকার কারণে কিছু সমস্যা হচ্ছিলো তাই ওজন কমিয়েছি ১০-১২ কেজি।

মাছ বাজারে মাছ কিনতে গিয়ে পড়েছি বিড়ম্বনায়।

সে আমাকে আগে থেকেই চিনতো।
বললাম দাম একটু কমিয়ে নিও।

হাসি দিয়ে বললো
চিন্তা কইরেন না

আমি আপনার ভাই
তারপরে আপনি আবার অসুস্থ
আমি বললাম অসুস্থ কে বললো
সে বলে এই যে শুকিয়ে গেছেন🤣

ওজন বেশি থাকলে শরীরে নানান ধরনের সমস্যা তৈরি হয়
যেমন

ফ্যাটি লিভার
হাটু ব্যথা
কোমর ব্যথা
হৃদরোগের ঝুঁকি
স্ট্রোক
কোলেস্টেরল এর সমস্যা

যে যাই বলুক ভাই
ওজন নিয়ন্ত্রণ চাই

সকলেই ওজন নিয়ন্ত্রণে রাখুন

ধন্যবাদ

20/10/2026

আপনার জরুরি চিকিৎসা পরামর্শের জন্য—ডাক্তার আছেন আপনার পাশে! আমি আপনাদেরই ডাক্তার সকাল ৯টা থেকে রাত ৯টা—ফোনে কথা বলুন

চিকিৎসা পরামর্শের প্রয়োজনে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনলাইনে দেওয়া নম্বরে ফোন করে কথা বলুন।

মুমূর্ষু, প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সিরিয়াল দেওয়ার ক্ষেত্রে বিশেষ শিথিলতা রয়েছে।
আপনাদের সুস্থতা ও সেবাই আমাদের অঙ্গীকার।

19/10/2026

ঘাড়ের ব্যথা থেকে মাথা টনটন, আবার ব্যথার ওষুধ খেয়ে পাকস্থলীতে আলসার!

ঘাড়ের ব্যথায় অতিষ্ঠ! ওষুধ খেতে খেতে পাকস্থলীতে আলসার—রোগীর অভিজ্ঞতা

ঘাড়ের ব্যথা আর মাথা টনটন করার সমস্যায় ভুগছিলেন এই রোগী। বারবার ব্যথার ওষুধ খেতে খেতে তাঁর পাকস্থলীতে আলসারও হয়েছিল।
বরিশাল থেকে বরগুনায় এসে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কেমন আছেন? শুনুন রোগীর নিজের মুখে তাঁর অভিজ্ঞতা।

রোগীর অভিজ্ঞতা থেকে সচেতন হোন। দীর্ঘদিন ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজের ইচ্ছায় বারবার ব্যথার ওষুধ খাবেন না।

Address

Barguna

8700

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Khairul Islam - ডা. খাইরুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed health & beauty business?

Share