বাত-ব্যথা, প্যারালাইসিস, ফিজিওথেরাপি ও প্রতিবন্ধী শিশু সেবা কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • মানিকগঞ্জ
  • বাত-ব্যথা, প্যারালাইসিস, ফিজিওথেরাপি ও প্রতিবন্ধী শিশু সেবা কেন্দ্র

বাত-ব্যথা, প্যারালাইসিস,  ফিজিওথেরাপি ও প্রতিবন্ধী শিশু সেবা কেন্দ্র আমরা শুধু ব্যথা সারাই না, আমরা মানুষকে আবার চলতে সাহায্য করি

 ্তী_ফিজিওথেরাপি_চিকিৎসা #স্ট্রোক_কী?স্ট্রোক হলো মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া বা রক্তনালী ফেটে যাওয়ার ফলে  অক্সিজ...
22/07/2026

্তী_ফিজিওথেরাপি_চিকিৎসা

#স্ট্রোক_কী?

স্ট্রোক হলো মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া বা রক্তনালী ফেটে যাওয়ার ফলে অক্সিজেনের অভাবে মস্তিষ্কের নির্দিষ্ট অংশের কোষ ক্ষতিগ্রস্ত হওয়া। এর ফলে শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া, কথা বলার সমস্যা, ভারসাম্য হারানো ইত্যাদি সমস্যা দেখা দেয়।
এ অবস্থায় ফিজিওথেরাপি চিকিৎসা রোগীর নড়াচড়া, শক্তি ও দৈনন্দিন কাজের সক্ষমতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

#ফিজিওথেরাপির মাধ্যমে শুরুতে সঠিক positioning ও passive movement দেওয়া হয় যাতে জয়েন্ট শক্ত হয়ে না যায়। পরে ধীরে ধীরে muscle strengthening, balance training ও walking (gait) training করানো হয়। Spasticity কমানো, Coordination বাড়ানো এবং হাত-পায়ের কার্যক্ষমতা ফিরিয়ে আনতে সহায়তা করে

নিয়মিত ও পরিকল্পিত #ফিজিওথেরাপি ফিজিওথেরাপি স্ট্রোক রোগীকে দ্রুত পুনর্বাসনে সাহায্য করে, জটিলতা কমায় এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করে।

তাই দেরি না করে যত দ্রুত সম্ভব stroke পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করুন এবং নানাবিদ প্রতিবন্ধীতা প্রতিরোধ করুন, সুস্থ জীবন অতিবাহিত করুন।

Dr. Md Shahin Miah (P.T)
Bsc in PT (DU), MPH in (USA-Dhaka).
Spine Assessment & Management Protocol (PUM-Netherland).
Dementia (IGM).
Disability Management & Special Education (Proyash Savar Area, Cantonment Saver).
Consultant physical therapist,
In-charge Physiotherapy Department, Afroza Begum General Hospital Manikganj.


# Manikgonj

চেম্বার ২: আর রহমান মেডিকেল সেন্টার, জয়রা মেডিকেল কলেজ হাসপাতাল এর দক্ষিণ গেট সংলগ্নে মানিকগঞ্জ

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে: ⁨01342-937503

17/07/2026
কোমর থেকে পায়ে ব্যথা ছড়াচ্ছে? এটি সায়াটিকার লক্ষণ হতে পারে!কোমরের নিচের অংশ থেকে নিতম্ব হয়ে পায়ের দিকে ব্যথা ছড়িয়...
14/07/2026

কোমর থেকে পায়ে ব্যথা ছড়াচ্ছে? এটি সায়াটিকার লক্ষণ হতে পারে!

কোমরের নিচের অংশ থেকে নিতম্ব হয়ে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে পড়া, পায়ে ঝিনঝিন অনুভূতি বা দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথা বেড়ে যাওয়া—এসব হতে পারে সায়াটিকার সাধারণ লক্ষণ।

সঠিক সময়ে ফিজিওথেরাপি শুরু করলে—
✅ ব্যথা কমাতে সাহায্য করে
✅ নার্ভের উপর চাপ কমাতে সহায়তা করে
✅ পেশী শক্তিশালী করে
✅ স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কাজে ফিরতে সাহায্য করে

ব্যথা দীর্ঘদিন সহ্য না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। সঠিক মূল্যায়ন ও ব্যক্তিগতকৃত ফিজিওথেরাপি চিকিৎসাই হতে পারে আপনার সুস্থ জীবনে ফেরার প্রথম ধাপ।

চেম্বার ১: আফরোজা বেগম জেনারেল হসপিটাল বেউথা রোড, বিজয় মেলা মাঠের পূর্ব পাশে, মানিকগঞ্জ।

চেম্বার ২: আর রহমান মেডিকেল সেন্টার, জয়রা মেডিকেল কলেজ হাসপাতাল এর দক্ষিণ গেট সংলগ্নে মানিকগঞ্জ

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে: ⁨
📞01342-937503

আজই বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।

বাত-ব্যথা, প্যারালাইসিস, ফিজিওথেরাপি ও প্রতিবন্ধী শিশু সেবা কেন্দ্র মানিকগঞ্জ।আপনার সুস্থতার জন্য আমাদের ফিজিওথেরাপিস্ট ...
13/07/2026

বাত-ব্যথা, প্যারালাইসিস, ফিজিওথেরাপি ও প্রতিবন্ধী শিশু সেবা কেন্দ্র মানিকগঞ্জ।

আপনার সুস্থতার জন্য আমাদের ফিজিওথেরাপিস্ট টিম আছে আপনার পাশে 🤝

চেম্বার ১: আফরোজা বেগম জেনারেল হসপিটাল বেউথা রোড, বিজয় মেলা মাঠের পূর্ব পাশে, মানিকগঞ্জ।

চেম্বার ২: আর রহমান মেডিকেল সেন্টার, জয়রা মেডিকেল কলেজ হাসপাতাল এর দক্ষিণ গেট সংলগ্নে মানিকগঞ্জl

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে: ⁨01342-937503, 01342959416

ইলেকট্রনিক ডিভাইস আমাদের মস্তিষ্ক ও শরীরে কেমন প্রভাব ফেলছে?মোবাইল, স্মার্ট টিভির মতো ইলেকট্রনিক ডিভাইস আজকের যুগে অপরিহ...
11/07/2026

ইলেকট্রনিক ডিভাইস আমাদের মস্তিষ্ক ও শরীরে কেমন প্রভাব ফেলছে?

মোবাইল, স্মার্ট টিভির মতো ইলেকট্রনিক ডিভাইস আজকের যুগে অপরিহার্য এক অনুষঙ্গ। চাইলেও এড়িয়ে চলা সম্ভব নয়, কারণ আমরা এমন এক প্রযুক্তির যুগে বাস করছি যেখানে এসব ডিভাইস ছাড়া দৈনন্দিন কাজ সহজে সম্পন্ন করা কঠিন। তবে এই ব্যবহারের কিছু ইতিবাচক দিক থাকলেও এর নেতিবাচক প্রভাবই তুলনামূলক বেশি।

ইলেকট্রনিক ডিভাইসের ইতিবাচক দিক

কিছু অ্যাপস ও প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে আমরা বেশ কিছু উপকার পেতে পারি

মেমোরি বা স্মৃতিশক্তি উন্নত করা যায়
বিভিন্ন স্কিল বা দক্ষতা বৃদ্ধি করা সম্ভব
কর্মদক্ষতা বাড়ানো যায়
অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব

১. মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস

দীর্ঘমেয়াদে ইলেকট্রনিক ডিভাইসের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কের কগনিটিভ ফাংশন বা কার্যকারিতা কমিয়ে দিতে পারে।

২. মনোযোগের ঘাটতি

ডিভাইস ব্যবহারের সময় প্রচুর সেন্সরি তথ্য মস্তিষ্কে প্রবেশ করে, ফলে মস্তিষ্ক ওভারলোডেড হয়ে পড়ে এবং নতুন কিছু গ্রহণে অনীহা তৈরি হয়। এ কারণেই দেখা যায়, সারাদিন মোবাইলে গেম খেলা বা ভিডিও দেখা শিশু পড়াশোনায় বসলে ঠিকমতো মনোযোগ দিতে পারে না।

৩. সামাজিক বিচ্ছিন্নতা

একই ঘরে বসেও পরিবারের সদস্যরা যখন যার যার স্মার্টফোনে ভিন্ন ভিন্ন জগতে ডুবে থাকেন, তখন পারস্পরিক কথোপকথন, কুশল বিনিময় এবং আবেগের আদানপ্রদান ধীরে ধীরে কমে যায়। এভাবে নিজেদের জগৎ সংকুচিত হয়ে পড়ে, যা একাকিত্বের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়।

৪. মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব

অতিরিক্ত ব্যবহারের ফলে মেজাজ খিটখিটে হয়ে যায়, সহজেই রেগে যাওয়ার প্রবণতা বাড়ে এবং ধৈর্যশক্তি কমে যায়।

করণীয় কী?

ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ পরিহার করার পরামর্শ দেওয়া হচ্ছে না, বরং সংযতভাবে ব্যবহারের মাধ্যমে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। এক্ষেত্রে করণীয়গুলো হলো

নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তোলা ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা
নিয়মিত শারীরিক ব্যায়াম করা
স্ট্রেস কমাতে যোগব্যায়াম বা মেডিটেশন করা
প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করা|

শেষ কথা:
ইলেকট্রনিক ডিভাইসের অতিরিক্ত ব্যবহার এখন প্রায় মহামারী আকারে ছড়িয়ে পড়ছে, যা আমাদের মস্তিষ্ক, মানসিক স্বাস্থ্য ও সামাজিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই প্রযুক্তির সুফল গ্রহণ করার পাশাপাশি এর সীমিত ও সংযত ব্যবহার নিশ্চিত করাই আমাদের শরীর, মন ও মস্তিষ্ককে সুস্থ রাখার মূল চাবিকাঠি।

বাত-ব্যথা, প্যারালাইসিস, বিকলঙ্গ ও ফিজিক্যাল থেরাপিস্ট
মো: শাহিন মিয়া (পি.টি)
বি.এস.সি ইন ফিজিওথেরাপি (ঢা:বি:)
এম.পি.এইচ (ইউ.এস.এ-ঢাকা)
স্পাইন অ্যাসেসমেন্ট এন্ড ম্যানেজমেন্ট প্রটোকল (পি.ইউ.এম-নেদারল্যান্ড)
ডিমেনশিয়া (আই.জি.এম)
ডিজেবিলিটি ম্যানেজমেন্ট এন্ড স্পেশিয়াল এডুকেশন (প্রয়াস সাভার এরিয়া, ক্যান্টনমেন্ট সাভার)
কনসালটেন্ট ফিজিক্যাল থেরাপিস্ট,
ইনচার্জ ফিজিওথেরাপি বিভাগ- আফরোজা বেগম জেনারেল হসপিটাল মানিকগঞ্জ।
📞📞01342-937503

07/07/2026

সুস্থতা আল্লাহতালার অনেক বড় নেয়ামত।
কেউ ব্যথা নিয়ে বসে আছেন।
কেউ দুশ্চিন্তা নিয়ে।
কেউ আবার একটি উত্তর, একটি আশ্বাসের অপেক্ষায়।
কেউ আবার স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে তার সকল স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল।আমরা শুধু স্বপ্ন দেখাই না আবার নতুন করে হাঁটতে শিখাই।

আমি জানি, অপেক্ষা সহজ নয়।
ব্যথা নিয়ে কাটানো কয়েকটি মিনিটও অনেক দীর্ঘ মনে হয়।

তবুও আমি কৃতজ্ঞ।

এই মানুষগুলো তাদের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো আমার ওপর ভরসা করে ছেড়ে দেন—
তাদের সময়, তাদের আস্থা, আর সুস্থ হয়ে ওঠার স্বপ্ন।

তাই যদি কখনো অপেক্ষা একটু দীর্ঘ হয়ে যায়,
জেনে রাখবেন—
আমি শুধু একজন রোগী দেখছি না,
একজন মানুষের কথা শুনছি।

আমি বিশ্বাস করি,
রোগ নির্ণয় করতে কয়েক মিনিটই যথেষ্ট হতে পারে।
কিন্তু একজন মানুষের কষ্ট বুঝতে কখনো কখনো একটু বেশি সময় লাগে।

আপনার সুস্থতার জন্য আমাদের ফিজিওথেরাপিস্ট টিম আছে আপনার পাশে 🤝

চেম্বার ১: আফরোজা বেগম জেনারেল হসপিটাল বেউথা রোড, বিজয় মেলা মাঠের পূর্ব পাশে, মানিকগঞ্জ।

চেম্বার ২: আর রহমান মেডিকেল সেন্টার, জয়রা মেডিকেল কলেজ হাসপাতাল এর দক্ষিণ গেট সংলগ্নে মানিকগঞ্জ
📞📞01342937503

চেম্বার ১: আফরোজা বেগম জেনারেল হসপিটাল বেউথা রোড মানিকগঞ্জচেম্বার ২: আর রহমান মেডিকেল সেন্টার, জয়রা মেডিকেল কলেজ হাসপাত...
02/07/2026

চেম্বার ১: আফরোজা বেগম জেনারেল হসপিটাল বেউথা রোড মানিকগঞ্জ

চেম্বার ২: আর রহমান মেডিকেল সেন্টার, জয়রা মেডিকেল কলেজ হাসপাতাল এর দক্ষিণ গেট সংলগ্নে মানিকগঞ্জ

রোগী দেখার সময় প্রতিদিন সকাল 10:00 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে: ⁨01342-937503

🏥 আপনার সুস্থতার জন্য আমাদের ফিজিওথেরাপিস্ট টিম আছে আপনার পাশে 🤝চেম্বার ১: আফরোজা বেগম জেনারেল হসপিটাল বেউথা রোড, বিজয় ...
30/06/2026

🏥 আপনার সুস্থতার জন্য আমাদের ফিজিওথেরাপিস্ট টিম আছে আপনার পাশে 🤝

চেম্বার ১: আফরোজা বেগম জেনারেল হসপিটাল বেউথা রোড, বিজয় মেলা মাঠের পূর্ব পাশে, মানিকগঞ্জ।

চেম্বার ২: আর রহমান মেডিকেল সেন্টার, জয়রা মেডিকেল কলেজ হাসপাতাল এর দক্ষিণ গেট সংলগ্নে মানিকগঞ্জ

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে: ⁨📞01342-937503

Address

Afroza Begum, আফরোজা বেগম জেনারেল হাসপাতাল
মানিকগঞ্জ

Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাত-ব্যথা, প্যারালাইসিস, ফিজিওথেরাপি ও প্রতিবন্ধী শিশু সেবা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share