19/03/2026
Netram Phosphoricum:
ফসফেট অফ সোডা/সোডিয়াম ফসফেট/নেট্রাম ফসফেট ।
সংক্ষিপ্ত নাম :-নেট্রাম ফস(N P) ।
প্রস্তুত প্রণালী:-কার্বনে ট অফ সোডিমের সঙ্গে ফসফরিক এসিড মিশ্রিত করিয়া ইহা তৈরি করতে হয়। অথবা অস্থি ভস্ম করিয়াও ইহা প্রস্তুত করা হয়। ইহার বৃহৎ ও স্বচ্ছ দানাগলের মধ্যে শতকরা ১২ অংশ জল থাকে। পরিশ্রুত সুরায় দ্রব করা যায় না। ঈষদুষ্ণ জলে দ্রবীভূত হয়।
ইহার জলীয় দ্রব স্বল্প লবণাস্বাদযুক্ত হয়।
আক্ষেপিক গুরুত্ব ১৫.৫। বিশুদ্ধ দানা হইতে বিচূর্ণ পদ্ধতিতে দুগ্ধ শর্করা সহ চূর্ণ প্রস্তুত করিতে হয়।
ক্রিয়া: এই লবণ রক্ত পেশী স্নায়ু মস্তিষ্ক কোষ ও কোষ মধ্যস্থ দ্রব্য পদার্থসমূহের মধ্যেই আছে। এই লবণটি শরীরের মধ্যে থাকে বলিয়াই শরীরের মধ্যে যে লেকটিক এসিড নামক পদার্থ আছে তাহা কার্বনিক এসিড ও জল এই দুই ভাগে বিভক্ত হয়। নেট্রাম ফস ১ ভাগ, ২ভাগ কার্বনিক এসিডের সঙ্গে মেসিয়া ফুসফুসে যায় এবং সেখানে ইহা নিঃশ্বাসে গৃহীত অক্সিজেন এর সহিত মিলিত হইয়া পুনরায় কার্বনিক এসিডকে ভাগ করিয়া দেয় -ঐ বিভিন্ন অবস্থায় নেট্রাম ফস জীব দেহের রক্তের মধ্যে যে লৌহ আছে তাহার সহিত মিলিত হয়। এই ওষুধটি রক্ত, পেশি, অস্থি, স্নায়ু, গ্রন্থি ,উদর, মস্তিষ্ক, ফুসফুস প্রভৃতির উপর ক্রিয়া করিয়া থাকে। ল্যাকটিক এসিডের উপর নেট্রাম ফসের বিশেষ প্রভাব। তাই লেকটিক এসিডের আধিক্যবশত যে সকল পীড়া হয়, নেট্রাম ফস দ্বারাই তাহা আরোগ্য করা সম্ভব। নেট্রাম ফস কোলেস্টারিনকে পিত্তনালীস্থ শ্লেষ্মা ও পিত্তের সঙ্গে ঘনীভূত হইতে দেয় না। কোলেস্টারিন যদি কোন কারনে ঘনীভূত হইয়া যায় তাহা হইলে পিত্ত লক্ষণ পিত্ত বিকৃতিজড়িত পিত্তশূল, কামলা ,পিত্ত জনিত শিরপীড়া, পিত্তাভাবজনিত তৈলাক্ত পদার্থ ,সেবনজনিত অজীর্ণাদি রোগ আসে। ঐ অবস্থায় নেট্রাম ফসই একমাত্র ঔষধ। শরীরে জৈব অম্লেরভাগ বৃদ্ধি পাইলে অম্ল ও বহুবিধ আন্ত্রিক পীড়ার সৃষ্টি হয়। নেট্রাম ফসের অভাবেই সর্ববিদ বাত রোগের কারণ।
জীবদেহের রক্তে যে শর্করা আছে তাহার সহিত নেট্রাম ফসের বিশেষ সম্বন্ধ আছে ।রক্তের মধ্যস্থ শর্করা যদি কোন কারণে বৃদ্ধি প্রাপ্ত হয় তবে, নেট্রাম ফস উহাকে রক্ত হইতে বাহির করিয়া দেয়। নেট্রাম ফস এর অভাবে বা অন্য কোন কারণে ঐ বৃদ্ধি প্রাপ্ত শর্করা রক্ত হইতে নিষ্ক্রান্ত হইতে না পারিলে তখনই বহুমূত্র রোগ জন্মে।
সতর্কীকরণ,:- পরিচায়ক লক্ষণ বায়োকেমিক ঔষধ প্রয়োগ নিষিদ্ধ।