30/04/2026
একটি পরিবার—
যেখানে আগে থেকেই ১৮ বছর বয়সী একটি প্রতিবন্ধী মেয়ে ছিল।
এরপর দীর্ঘ ১০ বছর কোনো সন্তান হয়নি।
অবশেষে আল্লাহর অশেষ রহমতে তাদের ঘরে জমজ ছেলে ও মেয়ে সন্তানের আগমন ঘটে।
পরিবারটি আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে ওঠে।
--- সমস্যার শুরুঃ
সবকিছু স্বাভাবিক থাকলেও, মেয়েটির বয়স যখন প্রায় ৮ বছর—
তখন তার আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়:
* হঠাৎ চুপচাপ ও নিরব হয়ে যাওয়া
* একা থাকতে চাওয়া
* খাবারের প্রতি অনীহা
* ধীরে ধীরে সম্পূর্ণ কথা বলা বন্ধ হয়ে যাওয়া
একসময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, শিশুটি আর কথা বলতে পারছিল না।
---প্রাথমিক চিকিৎসাঃ
পরিবার প্রথমে চিকিৎসকের শরণাপন্ন হন।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলেও রিপোর্টগুলো স্বাভাবিক আসে।
তারা বিভিন্ন প্রচলিত পদ্ধতিতেও চেষ্টা করেন, কিন্তু কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। পরবর্তীতে যোগাযোগ করেন Nabobi Healthcare-বরিশাল শাখায়
---ডায়াগনোসিস ও পর্যবেক্ষণঃ
সেশনের সময় কিছু অস্বাভাবিক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, এবং পরিবার থেকে পাওয়া তথ্য অনুযায়ী বোঝা যায়—
সমস্যাটি দীর্ঘদিনের একটি অদৃশ্য প্রভাবের সাথে সম্পর্কিত হতে পারে, যা শিশুটির উপর বেশি প্রভাব ফেলেছে।
---ট্রিটমেন্ট ও গাইডলাইনঃ
পর্যায়ক্রমে—
* পূর্ণাঙ্গ শরীয়াহসম্মত রুকইয়াহ সেশন পরিচালনা করা হয়
* পরিবারকে সেলফ রুকইয়াহ ও প্রয়োজনীয় আমলের নির্দেশনা দেওয়া হয়
* নিয়মিত ফলোআপ বজায় রাখতে বলা হয়
পরিবার অত্যন্ত আন্তরিকতার সাথে নির্দেশনাগুলো অনুসরণ করতে থাকে।
---ফলাফলঃ
আলহামদুলিল্লাহ, প্রায় এক মাসের মধ্যে শিশুটির অবস্থার উন্নতি হতে শুরু করে।
পরবর্তীতে ধীরে ধীরে সে আবার কথা বলা শুরু করে।
বর্তমানে সে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
---শিক্ষাঃ
এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়—
শিশুদের আচরণে হঠাৎ বড় পরিবর্তন হলে তা গুরুত্বের সাথে দেখা জরুরি।
সঠিকভাবে কারণ নির্ণয় এবং ধৈর্যের সাথে চিকিৎসা চালিয়ে গেলে, অনেক জটিল পরিস্থিতি থেকেও ফিরে আসা সম্ভব।
---🤲 সকল শিফা একমাত্র আল্লাহ তায়ালার পক্ষ থেকেই আসে।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।
Nabobi Healthcare - সুন্নাহভিত্তিক সাস্থ্যসেবা
Raqi Shahadat Hossain -Nabobi Health