07/01/2026
রিযিক বৃদ্ধির ছয়টি উপায়ঃ
১ _ তাক্বওয়া:
যে আল্লাহকে ভয় করে, আল্লাহ্ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন।
__সূরা তালাক, আয়াত ২-৩
২ _ তাওয়াক্কুল:
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ্ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।
__ সূরা তালাক, আয়াত ৩
৩ _ দান-সদকা:
কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন?
__ সূরা বাক্বারাহ, আয়াত ২৪৫
৪ _ কৃতজ্ঞতা:
আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন।
__ সূরা ইবরাহিম, আয়াত ৭
৫ _ ইস্তিগফার:
অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন।
__ সূরা নূহ, আয়াত ১০-১২
৬. পারিবারিক বন্ধন দৃঢ় করা:
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, “যে কামনা করে যে তার রিযিক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে।"
__ সহীহ বুখারী
এছাড়া সূরা ওয়াকিয়াহ প্রতিদিন মাগরিব থেকে এশার মধ্যবর্তী সময়ে পড়বেন রিজিকের প্রশস্ততা বাড়ানোর জন্য।
আল্লাহ্ তা'আলা আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুন, আমীন।
IRC- IOM Ruqyah Consulting