14/09/2026
ChildSpring পরিদর্শন করলেন মেন্টর ও ট্রেইনার জনাব নূরে আলম ভূঁইয়া। সঙ্গে উপস্থিত ছিলেন ChildSpring এর উপদেষ্টা জনাব সুপ্রভাত হালদার, সহযোগী অধ্যাপক, বরিশাল বিশ্ববিদ্যালয়। ChildSpring এর প্রধান নির্বাহী জয়া বিশ্বাস এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ছয় জন ইন্টার্ন শিক্ষার্থীর সাথে জনাব নুরে আলম ভুঁইয়া সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি ChildSpring এর কার্যক্রমের প্রশংসা করেন ও শিশুদের জন্য শুভকামনা জানান।