03/10/2026
মুখের ভিতর এমন ফুলকপির মতো গুটি দেখলে একটু থামুন!
অনি/রাপদ যৌ/ন তাকে না বলুন..
ছবিটা দেখুন। মাড়ি ও মুখের ভিতরে অসংখ্য ছোট ছোট মাংসল গুটি, দেখতে অনেকটা ফুলকপির মতো।
এটা কি শুধু সাধারণ মাড়ির সমস্যা?
সবসময় নয়।
এ ধরনের lesion Heck disease (Focal epithelial hyperplasia) হতে পারে। এটি মূলত HPV-13 ও HPV-32 ভাইরাসের সঙ্গে সম্পর্কিত একটি মুখের রোগ।
এই রোগের সঙ্গে সম্পর্কিত HPV-এর ধরন সাধারণত যৌ/নবাহিত HPV-এর মতো নয়। ঘনিষ্ঠ সংস্পর্শ ও saliva-এর মাধ্যমেও ছড়াতে পারে।
তাই মুখের ভিতর এমন গুটি দেখলে লজ্জা না পেয়ে চিকিৎসকের পরামর্শ নিন।
অনেক সময় এগুলো ব্যথাহীন থাকে এবং ক্ষতিকরও হয় না। আবার মুখের অন্য অনেক সমস্যাও দেখতে একই রকম হতে পারে।
তাই শুধু ছবি দেখে রোগ নিশ্চিত করা যাবে না।
মুখের ভিতর নতুন কোনো মাংসল গুটি, আঁচিলের মতো বৃদ্ধি বা অনেকগুলো ছোট গুটি দেখা দিলে Dental/Oral & Maxillofacial Surgeon দেখান। প্রয়োজনে পরীক্ষা বা biopsy করে নিশ্চিত হওয়া যায়।
রোগ লজ্জার বিষয় নয়।
লুকিয়ে রাখবেন না, চিকিৎসা নিন।
ছবিটা সচেতনতার জন্য।
ছড়ান সচেতনতা, প্রিয়জন হোক স্বাস্থ্য সচেতন।
ডাঃ সাইদুর রহমান শামীম।
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ।