Tasmia's Stuffs

Tasmia's Stuffs কিছু কথা জমা থাক খাতার শেষ পাতায়,জল রঙের নেশায়, আর? আর ভোরের প্রথম কবিতায়...✨

কাকে বলবো, আমি ভালো নেই?কোথায় রাখবো এই ভারী হয়ে ওঠা নিঃশ্বাসগুলো?কার কাঁধে মাথা রাখলে একটু হালকা হবে বুকের চাপা কান্না?দ...
30/12/2025

কাকে বলবো, আমি ভালো নেই?
কোথায় রাখবো এই ভারী হয়ে ওঠা নিঃশ্বাসগুলো?
কার কাঁধে মাথা রাখলে একটু হালকা হবে বুকের চাপা কান্না?

দুঃখের পাহাড় বয়ে বয়ে আমি আজ বড় ক্লান্ত, ভীষণ অবসন্ন। কিন্তু বলবার মতো কেউ নেই-শুনবার মতোও নেই।

হৃদয়ের গভীরে গড়ে ওঠা শূন্যতার এই বিস্তীর্ণ মরুভূমি কতটা জ্বালায়, কতটা পুড়িয়ে দেয়, তা কি বোঝাতে পারি?

একাকিত্বের স্রোতে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ি, যেন নিজের ভেতরেই ডুবে যাওয়া এক নীরব মানুষ।

কার কাছে বলবো, আমি ভালো নেই?

পৃথিবীর এত মানুষের ভীড়েও কেন যেন নিজেকে লাগে পরিত্যক্ত, একেবারে নিঃস্ব-হাত বাড়ালেও ধরার মতো কেউ নেই! এই বেদনা নীরব, তবু কাঁদায়-এই যন্ত্রণা বোবা, তবুও ছিঁড়ে ফেলে ভেতরটা।

আমাকে কে দেখে?

এই মলিন মুখ, ক্লান্ত চোখ, ভেঙে পড়া মানুষটাকে?
যার ভালোবাসা পাওয়ার অধিকার ছিলো, সেই এড়িয়ে যায়। যার কাছে একটু যত্ন চাই, সেই দূরে সরে দাঁড়ায়।

অবহেলায় ঝরে পড়া ফুলের মতো আমি একসময় উড়ে যেতে থাকি-প্রতিদিন, ধীরে ধীরে, নিঃশব্দে। এই পৃথিবীর সাথে আমার যেন কোনো বোঝাপড়া নেই।

আমি রাজনীতি বুঝি না-আমি বুঝি শান্তি, বুঝি ভালোবাসা, গুরুত্ব, বোঝার চেষ্টা করা মন। কিন্তু পৃথিবী যেন শুধু অবজ্ঞা দেয়! আশায় বাঁচি, কেউ আলোর মতো কাছে আসবে, বলবে-" তুমি একা নও... আমি আছি।

কিন্তু ততক্ষণ?
এই মুখোশের ভীড়ে আমি শুধু প্রশ্ন করি—
কাকে বলবো, আমি ভালো নেই?
কে শুনবে আমার কান্নার গল্প?
কে বুঝবে আমার নীরব ভাঙাচোরা হৃদয়?

কেউ নেই—তবু আশা করি, একদিন হয়তো কোনো সত্যিকারের মানুষ আমার এই নিঃশব্দ বেদনা স্পর্শ করবে। হাত বাড়িয়ে বলবে—" চলো, বেঁচে থাকার স্বাদ আবারও ফিরে পাই একসাথে। "

Address

Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasmia's Stuffs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share