Dr. Sohel Rana Rony

Dr. Sohel Rana Rony Md.Sohel Rana Rony
MBBS(DMC),BCS(Health)
FCPS P-1(NEUROSURGERY)
PGT( SURGERY), DMCH
CMU(ultra)
Medical officer
Upazila Health Complex, Shibganj, Bogura

ঈদ মোবারক সবাইকে 🌙🐂
27/05/2026

ঈদ মোবারক সবাইকে 🌙🐂

ইমার্জেন্সিতে ডিউটি করার সময় অনেক পেশেন্ট পাই - কানে পোকা, ধাতব বস্তু, তুলা এই সব ঢুকায়ে নিয়ে আসে,অনেকে গলায় কাটা ফুটিয়ে...
23/05/2026

ইমার্জেন্সিতে ডিউটি করার সময় অনেক পেশেন্ট পাই - কানে পোকা, ধাতব বস্তু, তুলা এই সব ঢুকায়ে নিয়ে আসে,অনেকে গলায় কাটা ফুটিয়ে নিয়ে আসে।কিন্তু যথাযথ যন্ত্রের অভাবে এইসব কাজ করতে পারি না। এই কাজের জন্য রোগীদের বগুড়াতে রেফার করা লাগে। সেই আফসোস থেকেই এইবার নিয়ত করেছিলাম ঢাকায় গেলে এই instruments গুলো কিনবো। আজ তাই কিনে ফেললাম,নিজের টাকায়।
আমার ঈদ মার্কেট।পকেট ফাকা ফাকা লাগতেছে 🥲

💠 #গলায় খাবার আটকে গেলে কি করনীয়? 💠অনেক সময় খাবার খেতে গিয়ে অনেকের শ্বাসনালীতে খাবার আটকে যায় অথবা ছোট বাচ্চাদের শ্বাসনা...
12/05/2026

💠 #গলায় খাবার আটকে গেলে কি করনীয়? 💠

অনেক সময় খাবার খেতে গিয়ে অনেকের শ্বাসনালীতে খাবার আটকে যায় অথবা ছোট বাচ্চাদের শ্বাসনালীতে বাহিরের কোনো কিছু আটকে যেতে পারে।এই সময় উপযুক্ত পদ্ধতির মাধ্যমে আপনি একজনের জীবন বাচাতে পারেন।

🟥 একজনের গলায় খাবার আটকে গেছে বুঝবেন কিভাবে?

1️⃣ কথা বলতে কষ্ট হবে।
2️⃣ শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, শ্বাস নেওয়ার সময়
শব্দ হচ্ছে।
3️⃣ জোরে জোরে কাশি।
4️⃣ গলা দুই হাত দিয়ে ধরে আছে।
5️⃣ ঠোঁট, চামড়া,আঙুল নীল হয়ে গেছে।

❌✖️এই ক্ষেত্রে গ্রাম এলাকায় লোকটিকে লাফালাফি বা পানি খাওয়ানোর চেষ্টা করা হয়।এতে অবস্থা আরো খারাপ হতে পারে।❎

🔷এই ক্ষেত্রে আপনি যে পদ্ধতি ব্যবহার করবেন তাকে বলা হয়-"হেমলিচ পদ্ধতি "/Heimlich maneuver

🟩 পদ্ধতি 🟩

🔴প্রাপ্তবয়স্কদের জন্যঃ-

🔸সচেতন ব্যক্তির জন্য-

1️⃣ আক্রান্ত ব্যক্তির পিছনে দাড়ান।
2️⃣এক হাত(সাধারণত ডান) মুষ্ঠিবদ্ধ করুন, সেইটা আক্রান্ত ব্যক্তির নাভির উপর রাখুন যেন, বৃদ্ধাঙ্গুল ব্যক্তিটির পেটের দিকে থাকে।
3️⃣ মুষ্টিটির উপর অপর হাত রেখে চেপে ধরুন।
4️⃣ এইবার দুই হাত দিয়ে আক্রান্ত ব্যক্তিকে পিছনের দিকে ও উপরের দিকে ধাক্কা দিন।
5️⃣ এইভাবে করতে থাকুন যতক্ষণ না গলাতে আটকে যাওয়া খাবার সরে যায়।

🟠আপনার নিজেরই যদি খাবার আটকে যায়,তখনঃ-

1️⃣বারবার কাশি দিতে থাকুন। এই ভাবে খাবার না বেরিয়ে এলে,
2️⃣একইভাবে দুই হাত (একটা মুষ্টিবদ্ধ, আর অন্য হাত দিয়ে চেপে ধরে)
3️⃣হাত এই অবস্থায় নাভির উপর লাগিয়ে চেয়ারের সাথে ধাক্কা দিন(পেছনে ও উপরের দিকে),যতক্ষণ না খাবার সরে যায়।

🟣ছোট বাচ্চাদের ক্ষেত্রে-

1️⃣প্রথমে দেখুন মুখের মধ্যে কি আটকে আছে কি না?আটকে থাকা কিছু দেখে গেলে সেইটা বের করে আনুন।
2️⃣এরপরও শ্বাস চালু না হলে,বাচ্চাকে আপনার উরুর উপরে রাখুন,যেন পা উপরের দিকে মাথা নিচের দিকে থাকে।আপনার হাত দিয়ে বাচ্চার মাথা আর গলায় সাপোর্ট দিন।মুখ নিচের দিকে করে থাকবে,আর শরীরের বাকি অংশ মাথার চেয়ে উপরে থাকবে।
3️⃣এরপর আপনার অপর হাতের তালু দিয়ে বাচ্চার পিঠে ৫ বার ধাক্কা দিন।(বেশি জোরে নয়)
4️⃣এরপরও শ্বাস না ফিরলে বাচ্চার মুখ এই বার উপরের দিকে করে বাচ্চার বুকের ঠিক মাঝখানে দুই আঙুল দিয়ে ৫ বার চাপ দিন(যেন এক থেকে দের ইঞ্চি দেবে যায়)
5️⃣এরপরও শ্বাস না চালু হলে এই দুই প্রক্রিয়া পরপর কয়েকবার করুন।
6️⃣এরপরও শ্বাস চালু না হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
🔽নিচের ভিডিও গুলো দেখতে পারেন
প্রাপ্তবয়স্ক সচেতন ব্যক্তির জন্য https://youtu.be/SYIwQNekj8I
অচেতন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের জন্য:- https://youtu.be/5kmsKNvKAvU
নিজের ক্ষেত্রে :- https://youtu.be/FEr9jjZ6fi8
বাচ্চাদের ক্ষেত্রে :-https://youtu.be/axqIju9CLKA

🖋ডা : মো: সোহেল রানা রনি
এমবিবি এস( ঢাকা মেডিকেল কলেজ) , BCS(স্বাস্থ্য)
পি.জি.টি.( জেনারেল সার্জারী)
এফ.সি. পি.এস ( নিউরোসার্জারি),পার্ট-২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
CMU( ultra)
জেনারেল সার্জারী, ব্রেইন,স্নায়ুরোগ ও মেরুদণ্ড রোগে অভিজ্ঞ
মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিবগঞ্জ, বগুড়া।

12/05/2026

#গ্যাংলিয়ন সিস্ট

অনেকের হাতে ও কবজিতে অনেকটা গোল টিউমারের মত হয়। ওইখানে হাত দিলে নড়াচড়া করে।হাত ভাজ করলে আরো বড় হয়ে যায়।
এইগুলো কে গ্যাংলিয়ন সিস্ট বলে।

🟢কেনো হয়?
✳️ সাধারণত আঘাত, প্রদাহ,বারবার ওই হাতের নড়া চড়ার কারণে, জেল জাতীয় পদার্থ একটা থলের মধ্যে বেড়ে যায়, তখন ফুলে সিস্ট তৈরি করে।
🟢কি কি সমস্যা হতে পারে?
✳️এতে ভয়ের কিছু নেই।এইটা কোনো ক্ষতিকর কিছু না।কিন্তু অনেক সময় ব্যাথা হয়,দেখতে খারাপ লাগে,হাত নড়াতে কষ্ট হয়।
🟢চিকিৎসা?
✳️ অই হাতকে রেস্টে রাখলে সাইজে সিস্ট ছোট হয়ে যায়, এতে না হলে কয়েকবার ইঞ্জেকশনের মাধ্যমে ভালো হয়ে যায়। কয়েকবার ইঞ্জেকশনের পর আবার হলে অপারেশন করতে হয়।
ডা : মো: সোহেল রানা রনি
এমবিবি এস( ঢাকা মেডিকেল কলেজ) , BCS(স্বাস্থ্য)
পি.জি.টি.( জেনারেল সার্জারী)
এফ.সি. পি.এস ( নিউরোসার্জারি),পার্ট-২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
CMU( ultra)
জেনারেল সার্জারী, ব্রেইন,স্নায়ুরোগ ও মেরুদণ্ড রোগে অভিজ্ঞ
মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিবগঞ্জ, বগুড়া।

ইঞ্জেকশন দেওয়ার পরেই হাতের ব্যাথা গায়েব!!😮😯😲 আজ ২ জন রোগী পাইলাম,একজন নতুন মা (বাচ্চার বয়স ১ বছর),  আরেক জন অটোরিকশা চাল...
11/05/2026

ইঞ্জেকশন দেওয়ার পরেই হাতের ব্যাথা গায়েব!!😮😯😲

আজ ২ জন রোগী পাইলাম,একজন নতুন মা (বাচ্চার বয়স ১ বছর), আরেক জন অটোরিকশা চালক।

দুইজনেরই কব্জিতে প্রচন্ড ব্যাথা। হাত ভাজ করলে ব্যাথা আরও বাড়ে।
একটা ইঞ্জেকশন দিলাম।এর পর আর ব্যাথা নাই।আলহামদুলিল্লাহ

💠আসলে উনাদের যে সমস্যা সেইটা মেডিকেলের ভাষায় De Quervain's tenosynovitis বলে। আমাদের কব্জির রগের চারদিকে একটা পর্দার মত থাকে তার প্রদাহ।
💠কেনো হয়?
সাধারণত বারবার ওই জয়েন্টের মুভমেন্টের জন্য এই সমস্যা হয়। নতুন মায়েদের বাচ্চা কোলে তুলতে হয় বারবার, অটোরিকশা চালককে বারবার ব্রেক বা হান্ডেল ধরে রাখতে হয়।এইজন্য ব্যাথা হয়েছে।
💠চিকিৎসা-- প্রথমত ওষুধ ও নিয়ম মানার মাধ্যমে নিরাময়ের চেষ্টা করা হয়।
এর পরও ভালো না হলে ইঞ্জেকশন করতে হয়।

ডা : মো: সোহেল রানা রনি
এমবিবি এস( ঢাকা মেডিকেল কলেজ) , BCS(স্বাস্থ্য)
পি.জি.টি.( জেনারেল সার্জারী)
এফ.সি. পি.এস ( নিউরোসার্জারি),পার্ট-২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
CMU( ultra)
জেনারেল সার্জারী, ব্রেইন,স্নায়ুরোগ ও মেরুদণ্ড রোগে অভিজ্ঞ
মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিবগঞ্জ, বগুড়া।

 #সেবাসিয়াস সিস্ট #পিঠে টিউমার,চাপ দিলে সাদা দুর্গন্ধযুক্ত ময়লা আসে। আমাদের বাবা-চাচা এমনকি আমাদের অনেকের পিঠে ফোলা টিউম...
03/05/2026

#সেবাসিয়াস সিস্ট
#পিঠে টিউমার,চাপ দিলে সাদা দুর্গন্ধযুক্ত ময়লা আসে।

আমাদের বাবা-চাচা এমনকি আমাদের অনেকের পিঠে ফোলা টিউমারের মত থাকে,চাপ দিলে সাদা ময়লা বের হয়,যেইটা দুর্গন্ধযুক্ত। এইটাকে মেডিকেলের ভাষায় সেবাসিয়াস সিস্ট বলে।

💠এইগুলা সাধারণত পিঠে,ঘাড়ে,মাথায়,বুকে হয়।

💠সেবাসিয়াস সিস্ট কি?
🟢আমাদের লোমকূপের গোড়ায় তৈলাক্ত গ্রন্থি থাকে, যেখান থেকে তেল জাতীয় পদার্থ বের হয়ে আমাদের স্কিন তেলতেলে রাখে।যদি কোনো কারনে ময়লা জমে লোমকূপের মুখ বন্ধ হয়ে যায় তখন তেলজাতীয় পদার্থগুলো জমা হতে থাকে একটা থলের মত জায়গায়, একসময় জমা হয়ে ফুলে যায়।চাপ দিলে সেই ময়লাগুলো বেরিয়ে আসে।এইটাই সেবাসিয়াস সিস্ট।

💠চিকিৎসা কি?
🟢 চাপ দিয়ে ময়লা বের করলেই ভালো হয়ে যায় না।ময়লা আবার জমতে থাকে।এইজন্য এর চিকিৎসা, অপারেশন করে ময়লার থলেসহ বের করে আনা।তাহলে আর ময়লা জমবে না। কোনো মেডিসিন দ্বারা এইটা একবারে ভালো হয় না।অপারেশনই একমাত্র উপায়।

💠চিকিৎসা না করলে কি কি হতে পারে?
🟢অনেকদিন থাকলে এইখানে ইনফেকশন হয়ে ফুলে যায়,প্রচন্ড ব্যাথা করে।অনেক সময় দীর্ঘদিন ময়লা জমে ভিতরে শক্ত পাথরের মত বা শিংয়ের মত হতে পারে।

🟩🟩🟩 আজ আমি সেবাসিয়াস সিস্ট এর অপারেশন করেছি।সেইটার ছবি নিচে দেওয়া হলো🟩🟩🟩

ডা : মো: সোহেল রানা রনি
এমবিবি এস( ঢাকা মেডিকেল কলেজ) , BCS(স্বাস্থ্য)
পি.জি.টি.( জেনারেল সার্জারী)
এফ.সি. পি.এস ( নিউরোসার্জারি),পার্ট-২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
CMU( ultra)
জেনারেল সার্জারী, ব্রেইন,স্নায়ুরোগ ও মেরুদণ্ড রোগে অভিজ্ঞ
মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিবগঞ্জ, বগুড়া।

শিবগঞ্জ উপজেলাতে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আজ থেকে৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য।টিকা দেওয়ার ...
20/04/2026

শিবগঞ্জ উপজেলাতে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আজ থেকে

৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য।

টিকা দেওয়ার জন্য বাচ্চার জন্ম নিবন্ধন কার্ড /টিকা কার্ড সাথে নিয়ে আসবেন।

চেম্বার জীবনের প্রথম রোগী নিয়ে আসছে এলাকার ছোট ভাই। ভিজিট নিবো না।কিন্তু একটু পরেই দেখি মিষ্টির বক্স নিয়ে হাজির।মানুষের ...
12/04/2026

চেম্বার জীবনের প্রথম রোগী নিয়ে আসছে এলাকার ছোট ভাই। ভিজিট নিবো না।
কিন্তু একটু পরেই দেখি মিষ্টির বক্স নিয়ে হাজির।
মানুষের ভালোবাসার মূল্য যেনো রাখতে পারি আল্লাহ তায়ালার কাছে এই দোয়া।

"হে আল্লাহ, আপনিই একমাত্র শিফা দান কারি।
আমার দ্বারা কখনো কোনো রোগীর ক্ষতি করিয়ো না।
যে সকল রোগীকে আমার কাছে পাঠাবেন।তাদের এবং তাদের পরিবারের সকলকে শিফা দান করুন।" 🤲

আলহামদুলিল্লাহ,আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায়  আজ থেকে চেম্বার প্রাকটিস শুরু করলাম।আপনাদের নিজের,নিজের পরিবার ও আত্নীয়-সজ...
12/04/2026

আলহামদুলিল্লাহ,
আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আজ থেকে চেম্বার প্রাকটিস শুরু করলাম।

আপনাদের নিজের,নিজের পরিবার ও আত্নীয়-সজনের সঠিক চিকিৎসা ও চিকিৎসা বিষয়ক পরামর্শের জন্য আসতে পারেন।

এতটুকু আস্বস্ত করতে পারি,সঠিক চিকিৎসা ও পরামর্শ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেসব চিকিৎসা দেওয়ার জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান, প্রজ্ঞা কাজে লাগিয়ে সঠিক চিকিৎসা দিবো,আর যেসব বিষয়ে আমার জ্ঞানের স্বল্পতা আছে, সেসব বিষয়ে সঠিক পরামর্শ দিয়ে, সঠিক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করব ইনশাআল্লাহ। ভুল চিকিৎসা বা প্রতারিত হবেন না ইন শা আল্লাহ।

দরিদ্র, অসহায় রোগী এবং যাদের আর্থিক সমস্যা আছে তাদের বিনামূল্যে সেবা দিব ইন শা আল্লাহ।

রোগী দেখার স্থান:
রোকেয়া ডায়ানগনস্টিক সেন্টার, কিচক বাজার।

সময়-
রবিবার, মঙ্গলবার, বুধবার
বিকাল- ৩:৩০ টা থেকে রাত ৭:০০ পর্যন্ত।

সবাই আমার জন্য দোয়া করবেন। যেন মানুষের সঠিক চিকিৎসা সেবা দিতে পারি ইনশা আল্লাহ।

ডা : মো: সোহেল রানা রনি
এমবিবি এস( ঢাকা মেডিকেল কলেজ) , BCS(স্বাস্থ্য)
পি.জি.টি.( জেনারেল সার্জারী)
এফ.সি. পি.এস ( নিউরোসার্জারি),পার্ট-২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
CMU( ultra)
জেনারেল সার্জারী, ব্রেইন,স্নায়ুরোগ ও মেরুদণ্ড রোগে অভিজ্ঞ।

Address

Shibganj
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sohel Rana Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share