Skin Specialist Dr.Shilpy Akter

Skin Specialist Dr.Shilpy Akter Giving primary advice to the patients of skin and venereal disease & academic diagnosis,discuss
For sponsor contact at .[email protected]

28/08/2026

প্রতারণা ব্যবসার আরেক নাম চাপাবাজি আর ত্বক ফর্সা, চিকন স্লিম করে দেওয়ার মিথ্যা গ্যারান্টি। আর বাংগালীরা এইসব ভুয়া জিনিস কিনতে টাকার অভাব হয়না,ডাক্তারকে ভিজিট দেয়ার সময় সবাই গরীব 🥲।

27/08/2026

আমার বয়স কত 🤔
১)রোগী: ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করি?
>ডাক্তার: জিজ্ঞেস করেন।
২)রোগী: আপনি এত কম বয়সে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন কীভাবে? তিন-তিনটা ডিগ্রি এত কম বয়সে অর্জন করা কি সত্যিই সম্ভব? অনেকে তো বলে—এগুলো আসলেই আপনার ডিগ্রি, নাকি এমনিতেই নামের পেছনে লিখে রেখেছেন?
>ডাক্তার: (হেসে) জীবনের অর্ধেকটা সময় তো এই ডিগ্রিগুলো অর্জনের পেছনেই দিয়ে দিলাম! আর আপনি বলছেন, এত কম বয়সে তিনটা ডিগ্রি অর্জন করেছি! 😄
৩)রোগী: না মানে, অনেকেই বলে—ম্যাডাম এত ছোট বয়সে এতগুলো ডিগ্রি কীভাবে নিলেন? নাকি নামের পেছনে এমনিতেই লিখে রেখেছেন?”
>ডাক্তার: আমাকে এতটা ছোট ভাববেন না! আমারও বয়স হয়েছে। জীবনের একটা বড় সময় ব্যয় করেছি এই তিনটি ডিগ্রি অর্জনের পেছনে। আর সরকারি চাকরিজীবনে কখনো ভুয়া কোনো ডিগ্রি বা পরিচয় নিজের নামের সঙ্গে যুক্ত করিনি। যা অর্জন করেছি, সবই পরিশ্রম করে অর্জন করেছি—সবই অথেন্টিক, ভেরিফাইড এবং প্রমাণযোগ্য।
৪)রোগী: সেটাই তো! আপনি বিসিএস ক্যাডার হয়ে ভুয়া কিছু নিজের নামের পেছনে লাগাবেন—এটা আমি কখনো বিশ্বাস করি না। আমি তো মানুষকে সেটাই বলি।আর আমি আপনার চিকিৎসায় যথেষ্ট সন্তুষ্ট। আগে ইন্ডিয়া যেতাম চিকিৎসা নিতে। এখন বগুড়ায় আপনার মতো এত কোয়ালিফাইড ডাক্তার থাকতে এখান থেকেই চিকিৎসা নেই।
ডাক্তার :ধন্যবাদ। 🥰

27/08/2026

আমার বয়স কত?🤔
ম্যাডাম, বিসিএস কত তম?
(আসলে আমার এক স্টুডেন্ট জিজ্ঞেস করতে চাচ্ছে ম্যাডাম আপনার বয়স কত?)
১) মেডিকেল স্টুডেন্ট: ম্যাডাম, আপনি বিসিএস কত তম?
ম্যাডাম: ৩৩তম বিসিএস।
২)স্টুডেন্ট: ম্যাডাম, আপনি তো মনে হয় খুব কম বয়সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছেন!
ম্যাডাম: আরে না! আমার চেয়ে অনেক জুনিয়রও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে। আমি বরং একটু দেরিতেই হলাম… আমার যে বয়স আছে! 😄😂

বয়স যতই হোক, স্বপ্নের জায়গায় পৌঁছানোই আসল।

ব্রণ নিয়ে আরেকটি প্রশ্ন যা রোগীরা প্রায় জিজ্ঞেস করেন প্রশ্ন: চিকিৎসা নিলে আমার ব্রণ ভালো হয়, কিন্তু কিছুদিন পর আবার হয়...
25/08/2026

ব্রণ নিয়ে আরেকটি প্রশ্ন যা রোগীরা প্রায় জিজ্ঞেস করেন
প্রশ্ন: চিকিৎসা নিলে আমার ব্রণ ভালো হয়, কিন্তু কিছুদিন পর আবার হয়। তাহলে কি আবার চিকিৎসা নিতে হবে? কতদিন চিকিৎসা নিতে হবে?
উত্তর: ব্রণ ভালো হয়ে আবার হওয়া খুবই স্বাভাবিক। কারণ ব্রণের চিকিৎসার মেয়াদ ও পুনরায় হওয়ার সম্ভাবনা ব্যক্তিভেদে এবং ব্রণের কারণের ওপর নির্ভর করে। ব্রণ আবার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজন অনুযায়ী পুনরায় চিকিৎসা নিতে হবে। শুধু ব্রণ কমে গেলেই চিকিৎসা বন্ধ না করে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং প্রয়োজন অনুযায়ী নিয়মিত ফলোআপ করতে হবে। অনেকের ক্ষেত্রে ব্রণ নিয়ন্ত্রণে রাখার জন্য দীর্ঘমেয়াদি maintenance treatment-এর প্রয়োজন হতে পারে।
শনি থেকে শুক্রবার চেম্বার।
ডা:শিল্পী আক্তার
সহকারী অধ্যাপক।
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বগুড়া
এমডি,এমসিপিএস (চর্ম ও যৌন)
এফসিপিএস (চর্ম ও যৌন)
চেম্বার পপুলার ডায়াগনস্টিক বগুড়া
নতুন ভবন ২, রুম ৩১৫
সিরিয়াল নাম্বার
+8801976014835
+8801712159141
+8801540086407

Hereditary palmoplantar keratoderma:A case discussion. A 47-year-old male presented with bilateral palmoplantar keratode...
25/08/2026

Hereditary palmoplantar keratoderma:A case discussion.
A 47-year-old male presented with bilateral palmoplantar keratoderma, reportedly present since childhood. The lesions are bilateral and symmetrical, with marked diffuse hyperkeratosis involving the palms and soles, associated with scaling, fissuring and areas of painful cracking. There is a positive family history, suggesting a Hereditary palmoplantar keratoderma.

Hereditary diffuse PPK such as Unna–Thost/Vörner PPK would remain important differentials.

Absence of periorificial lesions,Transgradient extension onto the dorsal hands/feet
Constricting bands around digits/pseudoainhum/
Nail dystrophy or mutilating changes would make classic Olmsted syndrome less likely.
৪৭ বছর বয়সী একজন পুরুষ রোগীর দুই হাতের তালু ও দুই পায়ের তলায় শৈশবকাল থেকেই কেরাটিন জমে মোটা হয়ে যাওয়ার সমস্যা রয়েছে। ক্ষতগুলো দুই পাশে সমানভাবে ও একই ধরনের (bilateral and symmetrical) বিস্তৃত। তালু ও পায়ের তলায় উল্লেখযোগ্য diffuse hyperkeratosis, সঙ্গে খসখসে ভাব, ফাটল (fissuring) এবং বেদনাদায়ক চিরে যাওয়ার (painful cracking) সমস্যা রয়েছে। পরিবারের অন্য সদস্যেরও একই ধরনের সমস্যা থাকায় এটি একটি বংশগত Palmoplantar Keratoderma (Hereditary PPK) হওয়ার সম্ভাবনা বেশি।

প্রতিদিনের স্কিন কেয়ার রুটিন সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন।  স্কিন কেয়ার রুটিন হওয়া উচিত  খুব সাধারণ, কম-ঝুঁকির এবং বয়সভে...
20/08/2026

প্রতিদিনের স্কিন কেয়ার রুটিন সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। স্কিন কেয়ার রুটিন হওয়া উচিত খুব সাধারণ, কম-ঝুঁকির এবং বয়সভেদে প্রয়োজন অনুযায়ী স্কিন কেয়ার প্রডাক্ট। যত কম ও প্রয়োজনীয় পণ্য, তত ভালো।
সব বয়সের জন্য ৫টি সহজ নিয়ম
১. ত্বক পরিষ্কার রাখুন, কিন্তু অতিরিক্ত পরিষ্কার করবেন না।
২. ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৩. বাইরে গেলে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন।
৪. একসঙ্গে অনেক নতুন পণ্য/একটিভ উপাদান ব্যবহার করবেন না।
৫. কোনো পণ্য ব্যবহারে জ্বালা, চুলকানি, লালভাব বা র‍্যাশ হলে ব্যবহার বন্ধ করুন।
৬.সবচেয়ে সহজ স্কিন কেয়ার ফর্মুলা:
>দিনে Cleanser → Moisturizer → Sunscreen
>আর রাতে: Cleanser → Moisturizer
ত্বকের কোনো নির্দিষ্ট সমস্যা না থাকলে এই সাধারণ রুটিনই অধিকাংশ মানুষের জন্য যথেষ্ট।
৭.শিশু : জন্ম থেকে প্রায় ১০–১২ বছর
শিশুর ত্বকে সাধারণত বেশি প্রসাধনী বা অ্যাকটিভ উপাদানের প্রয়োজন নেই।
>মৃদু, সুগন্ধিবিহীন ক্লিনজার বা শুধু পানি দিয়ে মুখ পরিষ্কার।
প্রয়োজন হলে ময়েশ্চারাইজার।
বাইরে গেলে শিশুদের উপযোগী সানস্ক্রিন।
>শিশুদের ফেস স্ক্রাব, ফেসিয়াল, ব্রাইটেনিং ক্রিম, রেটিনল, অ্যাসিড, ব্লিচ বা একাধিক প্রসাধনী ব্যবহার করা যাবেনা।
৮.কিশোর-কিশোরী — প্রায় ১২–১৮ বছর।এই বয়সে হরমোনের পরিবর্তনের কারণে ব্রণ হতে পারে। তাই রুটিন সহজ রাখা সবচেয়ে ভালো।
>মৃদু ফেসওয়াশ
>হালকা, নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার
>SPF 30–50 সানস্ক্রিন সাধারণত জেল/লোশন টাইপ।
> ব্রণ হলে নিজের ইচ্ছায় অনেকগুলো ব্রণের ওষুধ একসঙ্গে না দিয়ে প্রয়োজন অনুযায়ী চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
> ব্রণ চেপে ধরা, স্ক্রাব করা, লেবু/টুথপেস্ট/বেকিং সোডা ব্যবহার করা উচিত নয়।
৯.তরুণ ও মধ্যবয়স — প্রায় ১৯–৫০ বছর।এ বয়সে মূল লক্ষ্য—ত্বক পরিষ্কার রাখা, আর্দ্রতা বজায় রাখা এবং সূর্যের ক্ষতি থেকে রক্ষা করা।
>মৃদু ক্লিনজার
>ময়েশ্চারাইজার
>ব্রড-স্পেকট্রাম SPF 30–50 সানস্ক্রিন
>রাতে ব্রণ, মেছতা, দাগ বা বয়সের ছাপ থাকলে ত্বকের ধরন ও সমস্যার ওপর ভিত্তি করে চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যাকটিভ উপাদান(রেটিনল,গ্লাইকোলিক এসিড, কজিক এসিড) যোগ করা যেতে পারে।
১০.বয়স্ক — ৫০ বছর বা তার বেশি
বয়স বাড়ার সঙ্গে ত্বক সাধারণত পাতলা, শুষ্ক ও সংবেদনশীল হয়ে যায়। তাই ময়েশ্চারাইজিং সবচেয়ে গুরুত্বপূর্ণ।>সকালে খুব মৃদু ক্লিনজার
ভালো ময়েশ্চারাইজার
SPF 30+ সানস্ক্রিন
>রাতে মৃদু ক্লিনজার,
সমৃদ্ধ ময়েশ্চারাইজার(হায়ালুরোনিক এসিড, সিরামাইড),
খুব গরম পানি, অতিরিক্ত সাবান, স্ক্রাব ও ঘন ঘন ফেসওয়াশ এড়িয়ে চলুন।
ডা:শিল্পী আক্তার
শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন চেম্বার বিকাল ৪ টা থেকে ৮টা এবং শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা, বগুড়া পপুলারে।
Appointment number
+8801976014835
++8801712159141
09666787812(Popular Hot line,Bogura)
ডা:শিল্পী আক্তার
সহকারী অধ্যাপক।
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বগুড়া
এমডি,এমসিপিএস (চর্ম ও যৌন)
এফসিপিএস (চর্ম ও যৌন)

চেম্বার পপুলার ডায়াগনস্টিক বগুড়া
নতুন ভবন ২, রুম ৩১৫
+8801712159141

ব্রণের রোগীদের কমন প্রশ্ন:১)আমার ব্রণ হয়েছে, আমি এখন কী করব?উত্তর:>প্রথমেই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ব্রণ হল...
18/08/2026

ব্রণের রোগীদের কমন প্রশ্ন:
১)আমার ব্রণ হয়েছে, আমি এখন কী করব?
উত্তর:
>প্রথমেই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ব্রণ হলে নিজের মতো করে কোনো ক্রিম বা ওষুধ ব্যবহার না করে, আপনার ব্রণের ধরন ও তীব্রতা অনুযায়ী বিশেষজ্ঞ পরামর্শে সঠিক চিকিৎসা নিবেন।
> যে কসমেটিক বা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের পর ব্রণ বেড়েছে, সেগুলো ব্যবহার বন্ধ করুন।
> বিশেষজ্ঞ যে প্রোডাক্ট বা ওষুধ প্রেসক্রাইব করবেন, তা সঠিক নিয়ম ও সময় অনুযায়ী ব্যবহার করুন।
> ব্রণ চেপে ধরবেন না বা খুঁটবেন না—এতে দাগ ও স্কার হওয়ার ঝুঁকি বাড়ে।
> মনে রাখবেন, ব্রণের সঠিক চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু করা যায়, দাগ ও স্থায়ী স্কারের ঝুঁকি তত কমানো সম্ভব।
ডা:শিল্পী আক্তার
সহকারী অধ্যাপক।
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বগুড়া
এমডি,এমসিপিএস (চর্ম ও যৌন)
এফসিপিএস (চর্ম ও যৌন)
চেম্বার পপুলার ডায়াগনস্টিক বগুড়া
নতুন ভবন ২, রুম ৩১৫
শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন চেম্বার বিকাল ৪ টা থেকে ৮টা এবং শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা, বগুড়া পপুলারে।
Appointment number
+8801976014835
++8801712159141
+8801540086407
09666787812(Popular Hot line,Bogura)

মেছতা নিয়ে যত প্রশ্ন ও উত্তর :১)মেছতা কী?মেছতা বা Melasma হলো ত্বকের একটি সাধারণ pigmentation(দাগ তৈরি)  disorder, যেখান...
15/08/2026

মেছতা নিয়ে যত প্রশ্ন ও উত্তর :
১)মেছতা কী?
মেছতা বা Melasma হলো ত্বকের একটি সাধারণ pigmentation(দাগ তৈরি) disorder, যেখানে বিশেষ করে মুখের গাল, কপাল, নাক ও উপরের ঠোঁটের অংশে বাদামি বা কালচে দাগ দেখা যায়।
২) মেছতা কেন হয়?
একটি নির্দিষ্ট কারণ নয়। রোদ/UV ও visible light, হরমোনের পরিবর্তন, বংশগত প্রবণতা এবং কিছু ক্ষেত্রে গর্ভাবস্থা বা হরমোনাল পিল/ ওষুধ, দীর্ঘদিন স্টেরয়েড মলম ব্যবহারে বাড়াতে পারে।
৩)শুধু রোদেই কি মেছতা হয়?
না। রোদ সবচেয়ে গুরুত্বপূর্ণ trigger হলেও হরমোনাল পরিবর্তন ও জেনেটিক প্রবণতাও ভূমিকা রাখে।
৪)গর্ভাবস্থায় মেছতা কেন হয়?
গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে ত্বকের pigment-producing cell বেশি সক্রিয় হতে পারে। তাই একে অনেক সময় “Mask of Pregnancy” বলা হয়।
৫) মেছতা কি সম্পূর্ণ ভালো হয়?
অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণ করা যায়। তবে এটি chronic ও recurrent হতে পারে, তাই চিকিৎসার পরও maintenance care জরুরি।
৬)মেছতার চিকিৎসা কতদিন চালাতে হয়?
সবার ক্ষেত্রে সময় এক নয়। সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস নিয়মিত চিকিৎসা ও sun protection প্রয়োজন হতে পারে।মেছতা কমে আসলেও কিছু maintenance care না মানলে আবার হতে পারে।
৭) মেছতার দাগ চলে যাওয়ার পর কি চিকিৎসা বন্ধ করা যাবে?
পুরোপুরি বন্ধ করলে আবার ফিরে আসার ঝুঁকি থাকে। তাই dermatologist-এর পরামর্শ অনুযায়ী maintenance treatment + sunscreen চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।
৮) মেছতা কি বয়স বাড়লে এমনিতেই চলে যায়?
সবসময় নয়। কারও কারও ক্ষেত্রে hormonal trigger কমলে pigmentation কমতে পারে, কিন্তু অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন থাকতে পারে।
৯)মেছতায় খাবারের কোনো ভূমিকা আছে?
মেছতার সরাসরি নিরাময়কারী কোনো নির্দিষ্ট খাবার নেই। সুষম খাবার, পর্যাপ্ত পানি এবং স্বাস্থ্যকর জীবনযাপন সামগ্রিক ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী।
১০) মেছতার চিকিৎসায় সবচেয়ে বড় ভুল কী?
বারবার নিজের মতো করে cream পরিবর্তন করা, steroid-containing cream ব্যবহার করা, অতিরিক্ত scrub করা এবং দ্রুত ফল পাওয়ার আশায় aggressive peel/laser করা।
১১)কখন dermatologist-এর পরামর্শ নেওয়া উচিত?
মুখে নতুন pigmentation হলে, দাগ দ্রুত বাড়লে, দীর্ঘদিন থাকলে বা বিভিন্ন cream ব্যবহার করেও না কমলে সঠিক diagnosis ও ব্যক্তিভিত্তিক treatment-এর জন্য dermatologist-এর পরামর্শ নেওয়া উচিত।
১২)মেছতার জন্য Chemical peel করা যায়?
হ্যাঁ, নির্বাচিত রোগীর ক্ষেত্রে chemical peel করা যায়। তবে ভুল peel বা অতিরিক্ত irritation হলে pigmentation বেড়ে যেতে পারে।
১৩)একবার কেমিক্যাল পিলিং করলেই কি মেছতা চলে যাবে?
না, মাসে একবার করতে হয়। যতদিন মেছতা ভিতর থেকে হওয়া বন্ধ না হয়।
১৪)Laser করলে কি মেছতা চিরতরে চলে যায়?
না। Laser কিছু রোগীর ক্ষেত্রে উপকারী হলেও মেছতার recurrence হতে পারে এবং কিছু ক্ষেত্রে laser-induced pigmentation বাড়তেও পারে। তাই রোগী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ।
১৫)মেছতায় PRP/মেসোথেরাপী করলে কি ভালো হয়?
PRP কিছু ক্ষেত্রে adjunctive treatment হিসেবে ব্যবহার করা হয়, তবে এটি মেছতার মূল চিকিৎসা নয়।
মেসোথেরাপী maintenance treatment হিসেবে করা যায়।
১৬)মেছতার সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা কী?
Sun protection চিকিৎসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন broad-spectrum sunscreen ব্যবহার এবং রোদ থেকে নিজেকে সুরক্ষিত রাখা জরুরি।
১৭) Sunscreen ব্যবহার করলেও কি মেছতা হতে পারে?
হতে পারে। শুধু sunscreen লাগানোই যথেষ্ট নয়—সঠিক পরিমাণে ব্যবহার, নিয়মিত পুনরায় প্রয়োগ এবং ছাতা/টুপি/রোদ এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ।
১৮) মেছতায় কোন ধরনের sunscreen ভালো?
Broad-spectrum, high-SPF sunscreen ভালো। অনেক রোগীর ক্ষেত্রে visible light protection, বিশেষ করে iron oxide-containing tinted sunscreen, উপকারী হতে পারে।
১৯) মেছতার দাগে লেবু, বেকিং সোডা বা ঘরোয়া উপাদান ব্যবহার করা যাবে?
না। এগুলো ত্বকে irritation ও inflammation তৈরি করে pigmentation আরও বাড়িয়ে দিতে পারে।
২০) মেছতায় ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা যাবে?
নিজে থেকে ব্যবহার করা উচিত নয়। কিছু তথাকথিত fairness cream-এ potent steroid, hydroquinone বা অন্য অনিরাপদ উপাদান থাকতে পারে।
২১)মেছতার গুরুত্বপূর্ণ বিষয় কি?
dermatologist-এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা + maintenance treatment + sunscreen চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।

⭐ রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টি কথা
মেছতা মানেই স্থায়ী দাগ নয়।
✔️ প্রতিদিন sunscreen
✔️ রোদ ও heat exposure কমানো
✔️ নিজের মতো করে steroid/fairness cream নয়,পার্লারে ফেসিয়াল নয়।
✔️ ধৈর্য ধরে নিয়মিত চিকিৎসা
✔️ চিকিৎসা শেষ হওয়ার পরও maintenance care(প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে স্টেপ আপ, স্টেপ ডাউন করে চিকিৎসা চালিয়ে যেতে হবে।)
মেছতার মতো pigmentation-এর কারণ একাধিক হতে পারে, তাই সঠিক diagnosis করে চিকিৎসা শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শনি থেকে শুক্রবার চেম্বার।
ডা:শিল্পী আক্তার
সহকারী অধ্যাপক।
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বগুড়া
এমডি,এমসিপিএস (চর্ম ও যৌন)
এফসিপিএস (চর্ম ও যৌন)
চেম্বার পপুলার ডায়াগনস্টিক বগুড়া
নতুন ভবন ২, রুম ৩১৫
সিরিয়াল নাম্বার
+8801976014835
+8801712159141

Address

Jalosshoritola
Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Skin Specialist Dr.Shilpy Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Skin Specialist Dr.Shilpy Akter:

Shortcuts

Share