22/02/2026
🔴শুষ্ক কাশির হোমিও ঔষধ 🔴
⚫Aconite – হঠাৎ শুরু হওয়া শুকনো কাশি, ঠান্ডা বাতাসে খারাপ লাগে।গরম থেকে ঠান্ডা লেগে গলা সুড় সুড় করে খুক্ খুকে শুষ্ক কাশি শুরু হলে।
⚫Bryonia – শুকনো কাশি, একটু নড়লেই বেড়ে যায় । দিনের চেয়ে রাত্রে কাশির পরিমাণ বেড়ে যায়। কাশতে কাশতে বুকে সুঁচ ফোটানো ব্যথা হয়। ব্যথার কারণে বুকে দুই হাত দিয়ে চেপে ধরে এবং তাতে ভালো লাগে। এর সাথে প্রচন্ড কোষ্ঠকাঠিন্য থাকবে।
⚫Spongia – কর্কশ, গলা শুকিয়ে যাওয়া কাশি । গলায় সাঁই সাঁই শব্দ যেন করাত দিয়ে কাঠ কাঠতেছে এমন শব্দ। শিশুদের ঘুংড়ি কাশিতে এই ঔষধটি উত্তম কার্যকরী।
⚫Drosera – ঘন ঘন কাশি, বমির মতো অনুভব । রাত্রে বালিশে মাথা দেওয়া মাত্রই গলা খসখস করে অবিরাম কাশি আরম্ভ হয়। গরম কিছু পান করলে, গান গাইলে, কাঁদলে এবং মধ্যরাত্রির পর কাশি বাড়ে।কাশিতে ঠনঠন শব্দ হয়।
⚫Phosphorus– কাশি, কথা বললে বা হাসলে বাড়ে এবং সন্ধ্যায় বাড়ে।এছাড়া নম্র স্বভাব, অল্প কথায় মনে ব্যথা, তীক্ষ্ণ-বুদ্ধি, লম্বা এক হারা চেহারা। সামনের দিকে একটু ঝুঁকে চলে। অল্পেই ঠান্ডা লাগে, শীত কাতর এই ধাতুর রোগীদের গলা সুড়সুড় করে কাশি ।
⚫Antimonium Tart – কফ আটকে যায়, বের হতে চায় না।বুকে সর্দি বসে গিয়ে গলায় সাঁই সাঁই এবং ঘড় ঘড় শব্দ। গয়ার তুলতে না পেরে নিস্তেজ হয়ে পড়ে। দম আটকানো কাশি। রাত্রে বৃদ্ধি পায়।
⚫Hyoscyamus: শুষ্ক কাশি,শুইলে কাশি বৃদ্ধি পায়। উঠে বসলে থেমে যায়। আল জিব বেড়ে উক্ত প্রকারের কাশি হলে বিশেষ উপকারী।
🔴🔴এছাড়া,Justicea,Sambucus,Ipecac,
Belladonna,Rumex,Causticum,Conium ইত্যাদি লক্ষণ অনুসারে বিশেষভাবে কার্যকরী।
নিকটস্থ হোমিও ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করুন।
সকলের শুভকামনায়
ডা. মো. সোহান উদ্দিন
ডি. এইচ. এম. এস (ঢাকা)
হুয়াশ শাফী হোমিও কিউর ডিসপেনসারি
ব্রাহ্মণবাড়িয়া।