03/08/2026
তীব্র প্রতিবাদ ও গ্রেপ্তারের নিন্দা জ্ঞাপন
"এমন অন্যায় রাজনীতি আমরা চাই না!"
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক, চান্দিনা উপজেলার সাবেক হেভিওয়েট ভাইস চেয়ারম্যান প্রার্থী, চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রাক্তন সভাপতি এবং সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান 'আল রাজী ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার'-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট আল-আমিন সরকার-এর হঠাৎ গ্রেপ্তারের ঘটনায় আমরা চান্দিনাবাসী গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ।
আমরা চান্দিনার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ও নিন্দনীয় গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
অ্যাডভোকেট আল-আমিন সরকার চান্দিনার একজন পরিচিত, সম্মানীয় ও সেবামুখী ব্যক্তিত্ব। পেশাগত জীবনে তিনি ঢাকার পল্টনে তাঁর আইন চর্চা ও অফিস পরিচালনা করেন।
আমাদের জানামতে, তাঁর বিরুদ্ধে কোনো পূর্বের মামলা ছিল না। তিনি কখনো কোনো রাজনৈতিক হামলা, সহিংসতা কিংবা বিশৃঙ্খল আন্দোলনের মিছিল বা কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।
আজ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় তিনি ঢাকা থেকে চান্দিনায় আসেন। চান্দিনা বাজার থেকে পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ ‘হাজী সাহেবের মোড়’-এর নিজ বাসভবনে ফেরার পথে চান্দিনা থানার সামনে থেকে ডেকে নিয়ে যান ওসি (তদন্ত) মিজানুর রহমান।
পরবর্তীতে তাঁকে ২০২৬ সালের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় (মামলা নং-০১, তারিখ: ১ জুন ২০২৬; ধারা: ৮/৯/১০/১১/১২/১৩) "তদন্তে প্রাপ্ত আসামি" হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সরাসরি জেলহাজতে প্রেরণ করা হয়।
একজন অরাজনৈতিক সহিংসতামুক্ত আইনজীবী, সামাজিক সেবক এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানকে এভাবে ভিত্তিহীনভাবে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক। একজন সচেতন ও শান্তিপূর্ণ নাগরিকের ওপর এমন আইনি হয়রানি কোনো সুস্থ রাজনৈতিক চর্চা হতে পারে না।
আমরা অ্যাডভোকেট আল-আমিন সরকারের বিরুদ্ধে আনীত এই ভিত্তিহীন ব্যবস্থার তীব্র প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে তাঁর অশর্ত মুক্তি ও সুষ্ঠু বিচার দাবি করছি।