Unique AID Healthcare Ltd.

Unique AID Healthcare Ltd. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Unique AID Healthcare Ltd., Medical and health, Shifat Plaza, Hospital Gate, Shahrasti, Chandpur.
(5)

★ বিশেষজ্ঞ চিকিৎসক গন এর চেম্বার।

★ শাহরাস্তি উপজেলায় প্রথম বারের মতো কালচার এন্ড সেনসিটিভিটি টেস্ট সহ সকল ধরনের রক্তের পরীক্ষা করা হয়।

★ মানসম্মত, নির্ভুল ও দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার রিপোর্ট প্রদানে ইউনিক অঙ্গীকারবদ্ধ।

ইনশাআল্লাহ প্রতি শুক্রবার সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ পর্যন্ত ইউনিক এইড হেলথকেয়ার লিমিটেড, কালীবাড়ি, শাহরাস্তি, চাঁদপু...
21/05/2026

ইনশাআল্লাহ প্রতি শুক্রবার সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ পর্যন্ত ইউনিক এইড হেলথকেয়ার লিমিটেড, কালীবাড়ি, শাহরাস্তি, চাঁদপুর রোগী দেখেন........

★★ স্বনামধন্য নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাঃ ইফতেখার আহমেদ বাপ্পি স্যার।

★★ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অসিত বরণ দও স্যার।

★★ ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাঃ মোঃ মেহেদী হাসান মজুমদার স্যার।

★★ হাড় -ভাঙ্গা,বাত- ব্যথা,মেরুদণ্ড রোগে অভিজ্ঞ ও সার্জন (অর্থোপেডিক) ডাঃ শরীফ বুলবুল স্যার। ( বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত)

★★ চর্ম ও এলার্জি রোগে অভিজ্ঞ ডাঃ নাজমুন আক্তার ম্যাম।

★★ গাইনি, প্রসূতি ও স্ত্রীরোগ অভিজ্ঞ এবং সনোলজিস্ট ডাঃ ফারহানা জাহান ম্যাম।

★★ নাক,কান ও গলা রোগে অভিজ্ঞ ও সার্জন
ডাঃ মোঃ মেহেদী হাসান সবুজ স্যার।

★★ বাত-ব্যথা,চর্ম-যৌনে রোগে অভিজ্ঞ ডাঃ মাজেদুল ইসলাম সানী স্যার।

ইউনিক এইড হেলথকেয়ার লি.
সিরিয়াল এর জন্যঃ 01318331212

ফ্যাটি লিভার (Fatty Liver) বর্তমানে খুবই কমন একটি সমস্যা। অনেকেই শুধু আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে “Fatty Liver Grade-1 বা ...
16/05/2026

ফ্যাটি লিভার (Fatty Liver) বর্তমানে খুবই কমন একটি সমস্যা। অনেকেই শুধু আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে “Fatty Liver Grade-1 বা Grade-2” দেখে ভয় পেয়ে যান। কিন্তু শুধু আল্ট্রাসোনোগ্রাম করলেই যথেষ্ট নয়।

এর সাথে ১০-১২ ঘণ্টা ফাস্টিং বা না খেয়ে সকালে কিছু গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা করা প্রয়োজন, যেমনঃ

• Fasting Lipid Profile
• SGPT / ALT
• Fasting Blood Sugar / HbA1c

যদি রিপোর্টে LDL (খারাপ কোলেস্টেরল), Triglyceride (TG) এবং SGPT বেড়ে যায়, তাহলে বুঝতে হবে লিভার ঝুঁকির মধ্যে আছে।

সাধারণত নরমাল রিপোর্টের মাত্রাঃ
• LDL: 100 mg/dL এর নিচে ভালো
• Triglyceride (TG): 150 mg/dL এর নিচে
• SGPT / ALT: সাধারণত 40 U/L এর নিচে
• HDL: পুরুষে 40+, নারীতে 50+ ভালো
• HbA1c: 5.7% এর নিচে স্বাভাবিক

আমরা যখন প্রয়োজনের তুলনায় বেশি চিনি, কোমল পানীয়, মিষ্টি, সাদা ভাত, ময়দা বা প্রসেসড খাবার খাই, তখন লিভার অতিরিক্ত শর্করাকে চর্বিতে রূপান্তর করে। এই চর্বি ধীরে ধীরে লিভারে জমে Fatty Liver তৈরি করে।

ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে শরীরের কোষ ইনসুলিনকে ঠিকভাবে কাজ করতে দেয় না। ফলে লিভারের ভেতরে চর্বি আরও দ্রুত জমতে থাকে। অতিরিক্ত ফ্রুক্টোজ বা চিনি লিভারে সরাসরি নতুন চর্বি তৈরির প্রক্রিয়া বাড়িয়ে দেয়।

তাই শুধু ওষুধের উপর নির্ভর না করে জীবনযাত্রার পরিবর্তনই ফ্যাটি লিভারের সবচেয়ে কার্যকর চিকিৎসা।

ফ্যাটি লিভার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়ঃ

১| লো-কার্ব ডায়েট অনুসরণ করুন। চিনি, মিষ্টি, কোমল পানীয়, সাদা আটা, ফাস্টফুড ও অতিরিক্ত ভাত কমান। শাকসবজি, ডাল, ডিম, মাছ ও প্রোটিন বাড়ান।

২| নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত ৩০-৪০ মিনিট দ্রুত হাঁটা, সাইক্লিং বা Aerobic Exercise ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় এবং লিভারের চর্বি কমাতে সাহায্য করে।

৩| ওজন কমান। শরীরের মোট ওজনের ৭-১০% কমাতে পারলেও অনেক ক্ষেত্রে Fatty Liver উল্লেখযোগ্যভাবে কমে যায়।

৪| ইন্টারমিটেন্ট ফাস্টিং। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Intermittent Fasting অনেকের ক্ষেত্রে উপকারী হতে পারে।

৫| পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণ। রাত জাগা, অনিদ্রা ও অতিরিক্ত মানসিক চাপ ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে পারে।

৬| ধূমপান ও অ্যালকোহল বর্জন করুন। এগুলো লিভারের ক্ষতি আরও বাড়িয়ে দিতে পারে।

৭| ডায়াবেটিস, থাইরয়েড ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন। এই রোগগুলো নিয়ন্ত্রণে না থাকলে Fatty Liver দ্রুত খারাপ হতে পারে।

৮| অযথা হারবাল বা সাপ্লিমেন্ট খাবেন না। অনেক তথাকথিত “লিভার ক্লিনিং” ওষুধ উল্টো লিভারের ক্ষতি করতে পারে।

ফ্যাটি লিভার শুরুতেই নিয়ন্ত্রণ করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই লিভার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তাই আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ফলোআপ।

ইউনিক এইড হেলথকেয়ার লি.

কিডনি সিস্ট হলো কিডনির ভেতরে বা উপরিভাগে তৈরি হওয়া তরলভর্তি একটি থলি, যা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় এবং বেশিরভ...
13/05/2026

কিডনি সিস্ট হলো কিডনির ভেতরে বা উপরিভাগে তৈরি হওয়া তরলভর্তি একটি থলি, যা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে নিরীহ থাকে। এটি মূলত কিডনির ছোট টিউবিউল ব্লক হয়ে তরল জমে যাওয়ার কারণে তৈরি হয়, তবে কিছু ক্ষেত্রে বংশগত রোগ যেমন polycystic kidney disease (PKD), পুরোনো সংক্রমণ বা আঘাতের কারণেও হতে পারে।

অনেক সময় কিডনি সিস্টের কোনো উপসর্গ থাকে না এবং অন্য কোনো কারণে আল্ট্রাসনোগ্রাম করতে গিয়ে হঠাৎ ধরা পড়ে। তবে কিছু ক্ষেত্রে কোমর বা পিঠের পাশে ব্যথা, প্রসাবে রক্ত, প্রস্রাবে জ্বালা বা ঘন ঘন প্রস্রাব, জ্বর বা পেটে চাপ লাগার মতো লক্ষণ দেখা দিতে পারে। নতুন করে উচ্চ রক্তচাপ ধরা পড়লেও সেটি কিডনি সমস্যার একটি ইঙ্গিত হতে পারে।

রোগ নির্ণয়ের জন্য সাধারণত আল্ট্রাসনোগ্রাম (USG) করা হয়, যা দিয়ে সিস্টের আকার ও প্রকৃতি বোঝা যায়। প্রয়োজনে CT scan বা MRI করা হয়, বিশেষ করে যদি সিস্ট জটিল মনে হয়। পাশাপাশি urine পরীক্ষা, serum creatinine ও eGFR করে কিডনির কার্যক্ষমতা মূল্যায়ন করা হয়।

বেশিরভাগ simple kidney cyst-এর কোনো চিকিৎসা প্রয়োজন হয় না, শুধু নির্দিষ্ট সময় পরপর ফলো-আপ করলেই যথেষ্ট। তবে সিস্ট বড় হয়ে গেলে, ব্যথা তৈরি করলে, সংক্রমণ বা রক্তপাত হলে চিকিৎসা প্রয়োজন হতে পারে। কিছু ক্ষেত্রে সিস্ট থেকে তরল বের করা (aspiration) বা অপারেশন করতে হতে পারে। জটিল সিস্ট হলে অবশ্যই নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি।

কিডনি সিস্ট থেকে কিছু জটিলতাও হতে পারে, যেমন সংক্রমণ, সিস্ট ফেটে যাওয়া, রক্তপাত, উচ্চ রক্তচাপ বা কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া—বিশেষ করে যদি একাধিক সিস্ট থাকে বা দুই কিডনিতেই থাকে। তাই বিষয়টি হালকাভাবে নেওয়া ঠিক নয়।

প্রতিরোধ সব ক্ষেত্রে সম্ভব না হলেও কিছু অভ্যাস ঝুঁকি কমাতে সাহায্য করে, যেমন পর্যাপ্ত পানি পান করা, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, অপ্রয়োজনীয় painkiller এড়িয়ে চলা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা।

কিডনি সিস্ট মানেই বড় কোনো রোগ নয়, তবে নিশ্চিত হতে হলে সঠিক পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে রিপোর্ট অনুযায়ী ফলো-আপ করলেই নিরাপদ থাকা সম্ভব।

Unique AID Healthcare Ltd. ইউনিক এইড হেলথকেয়ার লি.
Hotline: 01318331212.

ইউনিক এইড হেলথকেয়ার লি. কালীবাড়ি, শাহরাস্তি, চাঁদপুর।এটি একটি স্বাস্থ্য সেবা মূলক প্রতিষ্ঠান। যেখানে সকল প্রকার পরীক্ষা-...
13/05/2026

ইউনিক এইড হেলথকেয়ার লি. কালীবাড়ি, শাহরাস্তি, চাঁদপুর।
এটি একটি স্বাস্থ্য সেবা মূলক প্রতিষ্ঠান। যেখানে
সকল প্রকার পরীক্ষা- নিরিক্ষার পাশাপাশি সফল ভাবে কালচার এন্ড সেনসিটিভিটি (C&S) টেস্ট নির্দিষ্ট সময়ের মধ্যে করা হচ্ছে।

কালচার এন্ড সেনসিটিভিটি (C&S) টেস্টের প্রধান সুবিধা কি????
এটি সংক্রমণের সঠিক কারণ (ব্যাকটেরিয়া বা ছত্রাক) চিহ্নিত করে এবং সেই নির্দিষ্ট জীবাণুকে মারতে সক্ষম অ্যান্টিবায়োটিকগুলো শনাক্ত করে।

এটি ভুল অ্যান্টিবায়োটিকের ব্যবহার রোধ করে, দ্রুত আরোগ্য নিশ্চিত করে এবং ড্রাগ রেজিস্ট্যান্স (ওষুধে কাজ না করা) প্রতিরোধে অত্যন্ত কার্যকরী। কালচার এন্ড সেনসিটিভিটি টেস্টের

প্রধান সুবিধাসমূহ:
★★★★ সঠিক জীবাণু শনাক্তকরণ:
এটি শরীরে সংক্রমণের কারণ সৃষ্টিকারী নির্দিষ্ট ব্যাকটেরিয়া বা ছত্রাক শনাক্ত করতে পারে।

★★★★ কার্যকর অ্যান্টিবায়োটিক নির্ধারণ:
কোন অ্যান্টিবায়োটিক জীবাণুটিকে মারতে সক্ষম (Sensitive) এবং কোনটি অকার্যকর (Resistant) তা নিখুঁতভাবে জানা যায়।

★★★★সঠিক ও দ্রুত চিকিৎসা:
সঠিক ওষুধের সঠিক মাত্রা ব্যবহার নিশ্চিত করে, যার ফলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে।

★★★★অ্যান্টিবায়োটিক অপব্যবহার রোধ:
অকারণে উচ্চশক্তির অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে রক্ষা করে।

★★★★ড্রাগ রেজিস্ট্যান্স প্রতিরোধ:
জীবাণুগুলো কোন ওষুধের প্রতি প্রতিরোধী হয়ে উঠেছে তা আগেভাগেই জানা যায়, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

★★★★জটিল সংক্রমণের সমাধান:
যখন সাধারণ অ্যান্টিবায়োটিকে রোগী সুস্থ হয় না, তখন এই পরীক্ষাটি একমাত্র কার্যকর সমাধান হিসেবে কাজ করে।

★★★★ব্যবহারের ক্ষেত্র:
মূত্রনালীর সংক্রমণ (UTI), রক্ত সংক্রমণ, ক্ষত বা শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণ নিশ্চিত করতে এই পরীক্ষা খুবই জরুরি।
তাই বাড়ির পাশে বিশ্বমানের সেবা পেতে এখনই চলে আসুন।

ইউনিক এইড হেলথকেয়ার লি.
কালীবাড়ি, শাহরাস্তি, চাঁদপুর।

⏭️⏭️ বিশেষজ্ঞ চিকিৎসক দের সিরিয়াল ও সেবা সংক্রান্ত সকল ধরনের তথ্যের জন্য জন্য:

হটলাইনঃ 01318331212.

unique aid healthcare Ltd
11/05/2026

unique aid healthcare Ltd

ইউনিক এইড হেলথকেয়ার লিমিটেড নিয়মিত রোগী দেখেন.....
10/05/2026

ইউনিক এইড হেলথকেয়ার লিমিটেড নিয়মিত রোগী দেখেন.....

Address

Shifat Plaza, Hospital Gate, Shahrasti
Chandpur

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 21:30
Wednesday 08:00 - 22:00
Thursday 08:30 - 21:30
Friday 07:30 - 22:00
Saturday 08:30 - 22:00
Sunday 08:30 - 21:30

Alerts

Be the first to know and let us send you an email when Unique AID Healthcare Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share