24/05/2026
**উপসর্গকে অবহেলা নয়
সম্প্রতি ৮০ বছর বয়সী এক দাদু আমার চেম্বারে আসেন কিছু গুরুত্বপূর্ণ উপসর্গ নিয়ে।
তিনি জানান—
গত প্রায় ২ মাস ধরে
১. ঠিকমতো কিছু খেতে পারছেন না
২.ক্ষুধা থাকলেও খাবার গিলতে গেলে মনে হয় খাবার গলায় আটকে যাচ্ছে
ধীরে ধীরে ওজন কমে যাচ্ছে
৩.বিভিন্ন ফার্মেসি থেকে ঔষধ খেলেও কোনো উন্নতি হচ্ছিল না
**রোগীকে পরীক্ষা করে দেখি তিনি রক্তশূন্যতায় ভুগছেন এবং উপসর্গগুলোও ছিল বেশ উদ্বেগজনক।
সবকিছু বিবেচনা করে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা ও@ Upper GI Endoscopy করার পরামর্শ দিই।
পরবর্তীতে Endoscopy রিপোর্টে পাওয়া যায়—
“Suggestive of carcinoma of the oesophagus (upper part) with left vocal cord palsy”
অর্থাৎ খাদ্যনালীর উপরের অংশে ক্যান্সারের সম্ভাবনা পাওয়া গেছে, যা বাম পাশের vocal cord-এর কার্যকারিতাকেও প্রভাবিত করেছে।
👉 এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়—
দীর্ঘদিন খাবার গিলতে কষ্ট হওয়া, ওজন কমে যাওয়া, কণ্ঠস্বর পরিবর্তন, রক্তশূন্যতা—এগুলো কখনোই অবহেলা করা উচিত নয়।
সময়মতো সঠিক পরীক্ষা রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দ্রুত চিকিৎসা শুরু করার সুযোগ তৈরি করে
Take Home Messahe
খাদ্যনালী ক্যান্সারের ঝুঁকি কমাতে করণীয়
ধূমপান ও তামাকজাত দ্রব্য সম্পূর্ণ পরিহার করুন
অতিরিক্ত গরম চা/খাবার খাওয়ার অভ্যাস কমান
মদ্যপান থেকে বিরত থাকুন
দীর্ঘদিনের গ্যাস্ট্রিক বা এসিড রিফ্লাক্স থাকলে চিকিৎসা নিন
নিয়মিত শাকসবজি ও ফলমূল খান
অকারণে ওজন কমে যাওয়া বা গিলতে কষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
সচেতনতা ও সময়মতো পরীক্ষা জীবন বাঁচাতে পারে।