Al Iman Ruqyah & Hijama Therapy Centre

  • Home
  • Al Iman Ruqyah & Hijama Therapy Centre

Al Iman Ruqyah & Hijama Therapy Centre জ্বীন,জাদু,বদনজর ও প্যারানরমাল সমস্যার জন্য রুকইয়াহ ও হিজামার চিকিৎসা নিতে যোগাযোগ করুন।
✆ 01636063796 (what's app)
✆ 01618799233 (what's app)

15/06/2026

~সন্তান না হওয়ার জাদুর লক্ষণ
#রুকইয়াহ

14/06/2026

জাদু—বাস্তবতা, প্রভাব ও প্রতিকার

OCD আর শুচিবায়ু কি এক জিনিস?অনেকেই OCD আর শুচিবায়ুকে একই বিষয় মনে করেন। কিন্তু বাস্তবে দুটির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য...
12/06/2026

OCD আর শুচিবায়ু কি এক জিনিস?

অনেকেই OCD আর শুচিবায়ুকে একই বিষয় মনে করেন। কিন্তু বাস্তবে দুটির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে।
শুচিবায়ু কী?
শুচিবায়ু বলতে সাধারণত অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা বা গুছিয়ে-গাছিয়ে থাকার প্রবণতাকে বোঝানো হয়। এটি অনেক সময় ব্যক্তির অভ্যাস, পছন্দ বা স্বভাবের অংশ হতে পারে। তিনি চাইলে তা নিয়ন্ত্রণ করতে পারেন, এবং এতে সাধারণত তীব্র মানসিক অস্বস্তি বা ভয় কাজ করে না।

OCD কী?
OCD (Obsessive-Compulsive Disorder) একটি মানসিক স্বাস্থ্যগত সমস্যা। এতে সাধারণত দুটি বিষয় দেখা যায়—
Obsessions (অবসেশন):
বারবার অনিচ্ছাকৃত চিন্তা, সন্দেহ বা ভয় মাথায় আসা।
Compulsions (কমপালশন):
সেই উদ্বেগ কমানোর জন্য একই কাজ বারবার করা, যেমন—বারবার হাত ধোয়া, তালা চেক করা, বা কোনো নির্দিষ্ট কাজ পুনরাবৃত্তি করা।
OCD-তে আক্রান্ত ব্যক্তি প্রায়ই বুঝতে পারেন যে তার চিন্তা বা আচরণ অযৌক্তিক, কিন্তু তবুও তা থামানো তার জন্য খুব কঠিন হয়ে যায়।

মূল পার্থক্য
✅ শুচিবায়ু = পছন্দ বা অভ্যাস, নিয়ন্ত্রণ থাকে।
❌ OCD = বাধ্যতামূলক আচরণ, নিয়ন্ত্রণ করা কঠিন।
✅ শুচিবায়ু জীবনকে গুছিয়ে রাখতে সাহায্য করে।
❌ OCD অনেক সময় স্বাভাবিক জীবনকে ব্যাহত করে।
✅ শুচিবায়ুতে কাজ একবার করলেই যথেষ্ট মনে হয়।
❌ OCD-তে একই কাজ বারবার করতে হয়।
✅ শুচিবায়ুতে সাধারণত ভয় বা তীব্র উদ্বেগ থাকে না।
❌ OCD-তে "না করলে খারাপ কিছু হবে"—এমন ভয় বা অস্বস্তি কাজ করতে পারে।

মনে রাখুন
সব পরিষ্কার-পরিচ্ছন্ন মানুষ OCD-তে আক্রান্ত নন। আবার OCD শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও নয়। এটি সন্দেহ, ভয়, নিরাপত্তা, ধর্মীয় বিষয়, সম্পর্ক বা অন্য অনেক চিন্তা নিয়েও হতে পারে।

সংক্ষেপে:
শুচিবায়ু মানুষকে গুছিয়ে রাখে, আর OCD মানুষকে একই চিন্তা ও আচরণের চক্রে আটকে ফেলতে পারে।

কীসের জন্য কোন সূরা?১. সূরা হজ্ব পড়লে বিয়ে সহজ হয়।২. সূরা আম্বিয়া পড়লে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা হবে।৩. ...
10/06/2026

কীসের জন্য কোন সূরা?

১. সূরা হজ্ব পড়লে বিয়ে সহজ হয়।

২. সূরা আম্বিয়া পড়লে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা হবে।

৩. সূরা মারইয়াম পড়লে গর্ভধারণ সহজ হবে।

৪. সূরা ইনশিক্বাক পড়লে ডেলিভারি সহজ হয়।

৫. নিউবর্ন বাচ্চাকে ঘুম পাড়াতে সূরা গাশিয়াহ পড়ে শুনাবেন।

- উস্তাদ আম্মারুল হক হাফি.

ক্যারিয়ারে বারবার বাধা আসছে?যোগ্যতা ও পরিশ্রম থাকা সত্ত্বেও সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে?নবী ﷺ বলেছেন, “বদনজর সত্য।” (মুসলিম...
02/06/2026

ক্যারিয়ারে বারবার বাধা আসছে?
যোগ্যতা ও পরিশ্রম থাকা সত্ত্বেও সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে?

নবী ﷺ বলেছেন, “বদনজর সত্য।” (মুসলিম: ২১৮৮)

হাসাদ ও বদনজর অনেক সময় মানুষের সফলতার পথেও বাধা হয়ে দাঁড়ায়।
লক্ষণগুলোর মধ্যে রয়েছে—
• সুযোগের শেষ মুহূর্তে ব্যর্থতা
• অকারণ ক্লান্তি ও অলসতা
• কাজে মনোযোগ না থাকা
• সফলতার কাছাকাছি গিয়েও আটকে যাওয়া

কুরআন ও সুন্নাহভিত্তিক রুকইয়াহ ও ডায়াগনসিসের জন্য যোগাযোগ করুনঃ
📞 01636063796 (WhatsApp)

Al Iman Ruqyah & Hijama Therapy Centre
~পশ্চিম মাদারবাড়ি ২নং গলি,সদরঘাট, চট্টগ্রাম।
#রুকইয়াহ #বদনজর

01/06/2026

বাচ্চা কথা বলতে দেরি হলে, ছোট-বড় সবার তোতলামির সমস্যাতে এবং জিন বা জাদুর কারণে কথা বন্ধ হয়ে গেলে, রুকইয়াহটি শুনুন। লিংক কমেন্টে ☞

31/05/2026

★বিয়ে বন্ধের যাদু,হাসাদ,বদনজর ধ্বংসের পাওয়ারফুল রুকইয়াহ।

➡️যাদের তেমন কোন কারন ছাড়াই বারবার বিয়ে ভেঙ্গে যায়।
➡️যাদের কোন কারন ছাড়াই প্রপোজাল আসে না।
➡️যাদের বিয়ের কথা শুনলেই রাগ উঠে বা কান্না আসে।
➡️যাদের পাত্রপক্ষ দেখে যাওয়ার পর আর কোন রেসপন্স করে না।
➡️বিয়ের কথা চলাকালীন যারা অসুস্থ হয়ে যান এবং ভয়ংকর স্বপ্ন দেখেন।

তাদের জন্য অনেক ইফেক্টিভ এই রুকইয়াহ। ইনশাআল্লাহ

লিংক কমেন্টে দেওয়া হলো...

একজন জ্বিন যাদুর রুগির জন্য ফরজ সলাতের পাশাপাশি কী কী আমল করা দরকার? জ্বিন-যাদুর রুগি ফরজ সলাতের পাশাপাশি মাসনুন আমলের উ...
31/05/2026

একজন জ্বিন যাদুর রুগির জন্য ফরজ সলাতের পাশাপাশি কী কী আমল করা দরকার?

জ্বিন-যাদুর রুগি ফরজ সলাতের পাশাপাশি মাসনুন আমলের উপর জোর দিবেন বেশি।

◽ফরজরের সলাত এবং আসরের সলাতের পর মাসনুন আমল করবেন।

وَا ذْكُرْ رَّبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِيْفَةً وَّدُوْنَ الْجَـهْرِ مِنَ الْقَوْلِ بِا لْغُدُوِّ وَا لْاٰ صَا لِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ

আর আপনি আপনার রব্বকে স্মরণ করুন মনে মনে, মিনতি ও ভীতিসহকারে, অনুচ্চস্বরে, সকাল সন্ধ্যায়। আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না।

সূরা আরাফ : ২০৫

◽ সকাল ও বিকালের যিক্‌রের ফযীলত
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :

“কোনো গোষ্ঠী যারা যিক্‌র করছে, তাদের সাথে ফজরের সালাতের পরে সূর্য উঠা পর্যন্ত সময় বসা আমার কাছে ইসমাঈলের বংশধরদের চার জন দাস মুক্তির থেকেও বেশি প্রিয়।

অনুরূপভাবে কোনো গোষ্ঠী যারা যিক্‌র করছে, তাদের সাথে আসরের সালাতের পরে সূর্য ডুবা পর্যন্ত সময় বসা আমার কাছে চার জন দাস মুক্তির থেকেও বেশি প্রিয়।”

আবূ দাউদ, নং ৩৬৬৭। আর শাইখ আলবানী, সহীহ আবি দাউদ ২/৬৯৮ তে হাদীসটিকে হাসান বলেছেন।

🟥 মাসনুন আমল সমূহ

১। সায়্যিদুল ইসতিগফার (ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোআ)

اَللّٰهُمَّ اَنْتَ رَبِّيْ لَآ اِلٰهَ اِلَّآ اَنْتَ، خَلَقْتَنِيْ وَاَنَا عَبْدُكَ
وَاَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُاَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَاَبُوْءُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَاِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّآ اَنْتَ

বুখারী, ৭/১৫০, নং ৬৩০৬।

২। কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না

তিন বার

بِسْمِ اللّٰهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهٖ شَيْءٌ فِي الْاَرْضِ وَلَا فِي السَّمَاۤءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

আবূ দাউদ, ৪/৩২৩, নং ৫০৮৮; তিরমিযী, ৫/৪৬৫, নং ৩৩৮৮; ইবন মাজাহ, নং ৩৮৬৯; আহমাদ, নং ৪৪৬।

৩। কিয়ামতের দিনে আল্লাহর সন্তুষ্টি
তিন বার

رَضِيْتُ بِاللّٰهِ رَبًّا، وَّبِالْاِسْلَامِ دِيْنًا وَّبِمُحَمَّدٍ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا

[১] আহমাদ ৪/৩৩৭; নং ১৮৯৬৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল-লাইলাহ, নং ৪; ইবনুস সুন্নী, নং ৬৮; আবু দাউদ, ৪/৩১৮, নং ১৫৩১; তিরমিযী ৫/৪৬৫, নং ৩৩৮৯।

৪।
يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْثُ اَصْلِحْ لِيْ شَاْنِيْ كُلَّهٗ وَلَا تَكِلْنِيْ اِلٰى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ

হাকেম ১/৫৪৫, তিনি হাদীসটিকে সহীহ বলেছেন, আর যাহাবী তা সমর্থন করেছেন। আরও দেখুন, সহীহ আত-তারগীব ওয়াত-তারহীব ১/২৭৩

৫। দশ বার বলবে অথবা একশত বার পড়লে,
দশ জন দাস মুক্তির সওয়াব, আমলকারী সেই দিন শ্রেষ্ঠ আমলকারী বলে বিবেচিত হবে।

لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

মুসলিম(৪৮-কিতাবুয যিকর,১০-বাব ফাদলিত তাহলীল...)৪/২০৭১ (ভা ২/৩৪৪)।

৬। হজরত আবু মুসা আশআরি (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) একবার আমাকে বললেন, ‘তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব?’ আমি বললাম, অবশ্যই বলে দিন, হে আল্লাহর রাসুল! তিনি বললেন,

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ

(লা হাওলা অলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ)। -(বুখারি, হাদিস : ২৯৯২; মুসলিম, হাদিস : ২৭০৪, তিরমিজি, হাদিস : ৩৩৭৪; আবু দাউদ, হাদিস : ১৫২৬)

একশত বার পড়া।

৭। চারটি কালেমা সারা সকাল ইবাদতের চেয়েও ওজনে ভার।

কালেমাটা তিনবার

سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ عَدَدَ خَلْقِهٖ، وَرِضَا نَفْسِهٖ، وَزِنَةَ عَرْشِهٖ، وَمِدَادَ كَلِمَاتِهٖ

মুসলিম ৪/২০৯০, নং ২৭২৬।

৮। সকাল ও বিকালের যিকরসমূহ

اَللّٰهُمَّ اَجِرْنِيْ مِنَ النَّارِ
(৭ বার)

হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।

[১]আবু দাঊদ (কিতাবুল আদব,বাব...ইযা আসবাহা) ৪/৩২২ (ভা ২/৬৯৩);সহীহ ইবনু হিব্বান ৫/৩৬৭,

৯। তিন কুল

তিন বার করে

সূরা ইখলাস
সূরা ফালাক
সূরা নাস

১০। আয়াতুল কুরসি একবার

১১। সূরা কাহফের প্রথম ১০ লাইন

একবার

১২। সূরা ইয়াসিন প্রথম নয় লাইন

একবার

১৩। আইয়ামে বীজের সিয়াম রাখা

হজরত ইবনু মিলহান আল-ক্বাইসি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের আইয়ামে বিজের রোজার ব্যাপারে নসিহত করেছেন; আমরা যেন তা (মাসের) ১৩, ১৪ ও ১৫ তারিখ পালন করি। তিনি আরও বলেছেন, এটা সারা বছর রোজা রাখার মতোই।’ (আবু দাউদ)

আল্লাহ আমাদের সকলকে সহজ জীবন এবং হায়াতে তাইয়্যেবা দান করুক।
Al Iman Ruqyah & Hijama Therapy Centre
➤পশ্চিম মাদারবাড়ি ২নং গলি,সদরঘাট, চট্টগ্রাম।

🕗 সময়: সকাল ৮টা–রাত ৮টা
☎️ 01636063796 (what's app)

#ইসলামিক #রুকইয়াহ #বদনজর #কালোজাদু

আলহামদুলিল্লাহ্  গতকাল একটি রুকইয়াহ সেশনে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত শুরু করার পর রুগীর শরীরে প্রচন্ড ব্যাথা অনুভব হয় এব...
30/05/2026

আলহামদুলিল্লাহ্ গতকাল একটি রুকইয়াহ সেশনে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত শুরু করার পর রুগীর শরীরে প্রচন্ড ব্যাথা অনুভব হয় এবং এক পর্যায়ে রুগী ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। বহুদিন ধরে যে যাদুর প্রভাবে কষ্ট পাচ্ছিলেন, আল্লাহর ইচ্ছা ও কুরআনের বরকতে সেই বাঁধন ভেঙে মুক্তি পেলেন।

এটাই প্রমাণ করে—যাদু যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর কালামের সামনে তার কোনো শক্তি নেই।

আমরা সবাই আল্লাহর কাছে দুয়া করি, তিনি যেন আমাদের সকলকে যাদু, জ্বিন, শয়তান ও সব প্রকার শারীরিক–আত্মিক রোগ থেকে হেফাজত করেন।

Al Iman Ruqyah & Hijama Therapy Centre
~পশ্চিম মাদারবাড়ি ২নং গলি,সদরঘাট, চট্টগ্রাম।
🕗 সময়: সকাল ৮টা–রাত ৮টা
☎️ 01636063796 (what's app)

#ইসলামিক #রুকইয়াহ #বদনজর #কালোজাদু

Address

West Madar Bari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Iman Ruqyah & Hijama Therapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Health & Beauty Business?

Share