Sufi Meditation Method-সুফি মেডিটেশন মেথড

Welcome to Sufi Meditation Method™
The Art of Spiritual Living

Sufi Meditation™ is a spiritual path that guides people to live fully, give generously, and love deeply—realizing their highest potential. 🌿আধুনিক জীবনের জটিলতা ও সুফি মেডিটেশনের আহ্বান🌿

আধুনিক জীবন প্রতিদিনই আরও জটিল হয়ে উঠছে। প্রতিটি দিন পার হচ্ছে মানসিক চাপ, বিক্ষিপ্ততা এবং অতিরিক্ত তথ্যের ভারে নুয়ে পড়ে। আমাদের ইন্দ্রিয়গুলো ক্রমাগত উদ্দীপ্ত হয়ে উঠছে — যেন আমরা এক অনন্ত মানসিক যুদ্ধে লিপ্ত।

এই অস্থিরতা আমাদের মনের শান্তি কেড়ে নিচ্ছে, আমাদের ইবাদত-বন্দেগীর গুণমানকে ক্ষীণ করে দিচ্ছে। কিন্তু আমরা সবাই জানি — সত্যিকারের ইবাদতের জন্য প্রয়োজন গভীর মানসিক উপস্থিতি,
মনোসংযম এবং আত্মনিয়ন্ত্রণ।

আমাদের চিন্তা যেন বাতাসে ভাসমান পাখির মতো —একে থিতু করতে হবে।আমাদের আকাঙ্ক্ষার অস্থির স্রোতকে শান্ত করতে হবে। কিন্তু প্রশ্ন হলো — কীভাবে? উত্তরটি নিহিত আছে সুফি মেডিটেশন বা মুরাকাবা-এর অনুশীলনে। এটি কেবল একটি পদ্ধতি নয় — এটি এক জীবনের আহ্বান। একটি আলোকিত, শান্তিময়, কর্মমুখর ও প্রেমভরা জীবনের দিকে অগ্রসর হওয়ার এক রহস্যময় দরজা।

সুফি মেডিটেশন আপনাকে ফিরিয়ে নিয়ে যায় নিজের কেন্দ্রে —যেখানে হৃদয়ের নীরবতায় প্রতিধ্বনিত হয় এক চিরন্তন ডাক: “আল্লাহ্‌ হু,

নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি এক উজ্জ্বল, উষ্ণ, প্রশান্তিময় ও কর্মমুখর জীবনের রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করবেন। অর্জন করবেন মানসিক প্রশান্তি, আধ্যাত্মিকতা ও সর্বাঙ্গীণ সুস্থতা।

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।কনটেন্ট প্রকাশ-৬৩ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্...
24/08/2026

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।

কনটেন্ট প্রকাশ-৬৩ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্ট-১২

আল-বালখি (৯৩৪ খ্রি.) বিভিন্ন ধরনের সাধারণ মানসিক ব্যাধি, যেমন, ভয়, বিষণ্ণতা এবং উদ্বেগ ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। ধর্মীয় প্রক্রিয়ার সময়ে ধ্যানকারী ব্যক্তি বা রোগী কীভাবে তার সমস্যাকে প্রধান প্রধান চারটি ভাগে ভাগ করে তা বিবেচনা করে আল-বালখি তাঁর বইয়ে আলোচনা করেছেন।

এই চারটি প্রধান বিভাগ হলো-
১. আল গাদ্বাব (Al-Ghadab ) - রাগ, ক্রোধ, ক্ষোভ:
২. আল যাযা- দুঃখ ও বিষণ্ণতা
৩. আল ফাষা— ভয় এবং
৪. ওয়াসেস আল-সা'দার - আবেগজনিত ব্যাধি।

ইবনে কাইয়িম মনের মধ্যে পুষে রাখা ধারণা, তার প্রতিফলন ও সেই ধারণাগুলোর গুরুত্ব সম্পর্কেও বর্ণনা করেছেন। এগুলো একটি সময়ে মানুষকে তার অভ্যাসের দিকে চালনা করে। ভালো-মন্দ যেকোনো অভ্যাস পালন করতে প্রেরণা দেয়। ১৯ তিনি বলেন, "মানুষের বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড অবিচ্ছিন্নভাবে চলে এমনকি ঘুমের সময়েও চলে।” তাফাক্কুর হলো, এমন এক ধরনের জ্ঞানমূলক বা বুদ্ধিবৃত্তিক ও মানসিক প্রক্রিয়া যার অর্থ “মনের ভিতরের চিন্তা, গোপন কথা বা মনের সাথে কথোপকথন।" তাফাক্কুরকে “দ্রুত, অভ্যন্তরীণ, গোপনীয়, নিজের ভিতরকার কথা, যা দ্রুত মনের ভিতরে আসতে পারে" ইত্যাদি হিসাবেও ব্যাখ্যা করা যায়। বর্তমানের আধুনিক মনোবিজ্ঞানে তাফাক্কুরকে অ্যারন বেকের (Aaron Temkin Beck) স্বয়ংক্রিয় চিন্তাধারা মডেল (Cognitive Behavioral Therapy)-এর অনুরূপ একটি বিষয় হিসাবে দেখা হয়।

#সুফি_মেডিটেশন
#সুফি_মেডিটেশন_মেথড


#খাজা_ওসমান_ফারুকী





#সুফি_সেন্টার

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।কনটেন্ট প্রকাশ-৬২ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্...
22/08/2026

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।

কনটেন্ট প্রকাশ-৬২ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্ট-১১

আল-গাজ্জালির মতে, 'কালাম (ধর্মতত্ত্ব) হলো ধর্মতাত্ত্বিক কল্পনা। নজর হলো ধর্মীয় বিশ্বাসের বৈধতাকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি ধর্মতাত্ত্বিক বিশ্বাস।' তিনি সবার জন্যই এই দুটির চর্চা করাকে বাধ্যতামূলক বলে মনে করেন। তার মতে, 'ধর্মতত্ত্ব শুধুমাত্র সমালোচনামূলক তথ্যানুসন্ধান বা তাহকিক্ক নয় বরং মহান আল্লাহ বা মা'রেফা সম্পর্কে সত্যিকারের জ্ঞান অর্জনের দারুণ একটি উপায়ও।' সাধারণ অর্থে নামাজকে শুধু একটি সাম্প্রদায়িক আচরণ হিসাবেই লক্ষ করা যায় কিন্তু ধর্মতাত্ত্বিক ভাবনায় নামাজকে দেখা হয় আধ্যাত্মিক সংযোগ, আল্লাহর সাথে কথোপকথন ইত্যাদির অন্যতম মাধ্যম হিসাবে । শিহাবুদ্দিন আল - সোহরাওয়ার্দী (র.) বলেন, “ধর্মতাত্ত্বিক ভাবনা সংঘটিত হয় l

ক্বালব (হৃদয়)-এ । যা চলে যায় মৌলিক শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের বাইরে। ফলে হৃদয় তখন হয়ে ওঠে একটি বিশুদ্ধ এবং উজ্জ্বল আলোয় আলোকিত আত্মা । তাফাক্কুর মুরাকাবা চর্চার সময়ে সচেতন বিবেককে উৎসাহিত করে। তিনি আরও বলেন, “তাফাক্কুর একটি "বুদ্ধিবৃত্তিক আধ্যাত্মিক প্রক্রিয়া”- যেখানে যুক্তিসঙ্গতভাবে মন, আবেগ ও আত্মাকে একত্রিত করে সংযোগ ঘটাতে হয় । তাফাক্কুর হলো, “এই বিশাল মহাবিশ্বে তাঁর সৃষ্টির প্রশংসা করে সৃষ্টিকর্তার ইবাদত করার একটি পরিমার্জিত ও আধুনিক রূপ।” মুরাকাবাতে তাফাক্কুর বলতে বোঝায় “চিন্তাভাবনা, জ্ঞান, কল্পনা, অনুভূতি, আবেগ এবং সর্বোপরি আধ্যাত্মিকতার মিশ্রণ।"

মুশাহাদার পর্যায়ে রয়েছে পর্যবেক্ষণ করার অনুভূতি, আবেগ, শারীরিক সংবেদনশীলতা বিস্তৃতকরণ পদ্ধতি ইত্যাদি । সুফি শায়খগণ ধ্যানকারীকে শুরুতে যেকোনো পাঁচটি অনুভূতি চিহ্নিত করার মধ্য দিয়ে তার কার্যক্রম শুরু করতে বলেন । এর মধ্যে আছে দুঃখ, চিত্তবিক্ষেপ, ক্রোধ, আনন্দ ইত্যাদি। এছাড়াও ধ্যানকারীকে ধর্মতাত্ত্বিক প্রতিফলন ঘটানোর জন্য কুরআন বা হাদিসের একটি গল্প নির্বাচন করতে বলেন। তাফাক্কুরের প্রক্রিয়া চলাকালীন মনোবিজ্ঞানীরা রোগীকে এবং আধ্যাত্মিক সুফিশায়খগণ তাঁদের মুরিদদেরকে চারটি পর্যায়ের মধ্যে দিয়ে যেতে নির্দেশনা প্রদান করে থাকেন। এগুলো হলো-

১. জ্ঞান ( দেখা, শোনা, স্পর্শ, গন্ধ, স্বাদ);
২. যেকোনো তথ্যের গুণাবলি ও তথ্যের নান্দনিকতার সূক্ষ্ম প্রশংসা, সূক্ষ্ম অনুভূতি এবং শক্তিশালী আবেগের পর্যবেক্ষণ করা;
৩. সৃষ্টিকর্তার চিন্তা ও প্রশংসা করার সীমানা অতিক্রম; এবং
৪. আধ্যাত্মিক জ্ঞান বা শুদ ।

#সুফি_মেডিটেশন
#সুফি_মেডিটেশন_মেথড


#খাজা_ওসমান_ফারুকী





#সুফি_সেন্টার

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।কনটেন্ট প্রকাশ-৬১ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্...
20/08/2026

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।

কনটেন্ট প্রকাশ-৬১ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্ট-১০

তাফাক্কুর এবং তাদাব্বুর পর্যায়
গভীর চিন্তা বা গভীর মনস্তাত্ত্বিক ধ্যানই মুরাকাবা । এটি মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ অনুপ্রেরণার উৎস। মুরাকাবায় আধ্যাত্মিক সচেতনতা ও মননশীলতার গুরুত্বপূর্ণ উপাদান হলো জিকির ও ফিকির। এটি বুদ্ধিবৃত্তিক ও বিশ্লেষণাত্মক কার্যাবলির সাথে জড়িত যা পৃথিবীর গূঢ় বা গুপ্ত অনেক কিছুর সাথে সংযুক্ত।

মুরাকাবাকে ‘গভীরভাবে চিন্তা করা' হিসাবেও বিবেচনা করা হয়। এর অর্থ "একটি নির্দিষ্ট বিষয়ের ওপর চিন্তা বা ফোকাস করা।” মুরাকাবার এই দিকটি দেখা যায় তাফাক্কুর এবং তাদাব্বর-এর কার্যক্রমে। তাফাক্কুর-এর আক্ষরিক অর্থ হলো . একটি বিষয়ে গভীর. পর্যায়ক্রমিকভাবে এবং বিস্তারিতভাবে চিন্তা করা এবং তাদাব্বুর-এর অর্থ চিন্তা করা, সৃষ্টিকর্তাকে স্মরণ করা, সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবা। কুরআনে দুটি শব্দই একাধিক জায়গায় ব্যবহৃত হয়েছে। তাফাক্কুর এবং তাদাব্বুর (সৃষ্টিকর্তার স্মরণ, সৃষ্টিকর্তার চিন্তা) ১০ সাধারণত ধ্যানের প্রক্রিয়া ও পদ্ধতি তৈরি করে। ইমাম আহমাদ আল হাদ্দাদ তাফাক্কুর সম্পর্কে বলেন, "অন্তরের ভিতরে লুকানো লক্ষ্যে পৌঁছানোর জন্য হৃদয়ের কথা শোনা ও মনের গুরুত্ব বোঝাই হলো তাফাক্কুর। জ্ঞান আসেই তাফাক্কুর থেকে...পবিত্র কুরআনে বলা হয়েছে, “নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেকসম্পন্নদের জন্য বহু নিদর্শন। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও কাত হয়ে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে। (বলে) 'হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করোনি । তুমি পবিত্র মহান। সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো।”১২ হযরত ইবনে আব্বাস ও আবু দারদা (র.) বলেন, “মাত্র এক ঘণ্টার তাফাক্কুর পুরো রাতের সালাতের চেয়ে উত্তম।" আল-রাজির মতে, ‘পারমার্থিক প্রতিবিদ্যা বা আধ্যাত্মিক কল্পনা হলো এমন এক ধরনের জ্ঞান যা অর্জন করা সুখকর বা সা'দ্দা, যাতে আছে পরিপূর্ণতা বা কামাল। এজন্য যে ব্যক্তি এটির অনুশীলন করেন তিনি নিম্নোক্ত বিষয়গুলি নিশ্চিত করেন-
মনুষ্য আত্মার যৌক্তিক অস্তিত্ব- শরীর থেকে আত্মাকে আলাদা করা ৷

■ বুদ্ধিবৃত্তিক আনন্দ- যাতে মানুষ আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে শারীরিক অবস্থার চেয়ে মানসিক অবস্থাকে বেশি অনুভব করতে পারে এবং পারমার্থিক জীবন বা মৃত্যু পরবর্তী জীবন— যা শারীরবৃত্তীয় বিষয়গুলোর ঊর্ধ্বে l

#সুফি_মেডিটেশন
#সুফি_মেডিটেশন_মেথড


#খাজা_ওসমান_ফারুকী





#সুফি_সেন্টার

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।কনটেন্ট প্রকাশ-৬০ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্...
17/08/2026

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।

কনটেন্ট প্রকাশ-৬০ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্ট-৯

মুশাহাদা পর্যায়
মুরাকাবার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায় হলো মুশাহাদা। মুরাকাবায় মুশাহাদার পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । এসময় ব্যক্তির স্বাতন্ত্র্যকে ধ্বংস করা হয়। এর কাজ ধ্যানকারীকে ধ্যানে মনোনিবেশ করানো এবং মনোনিবেশ করার সক্ষমতা উন্নত করতে সহায়তা করা। শায়খদের মূল ভূমিকা হলো মুরাকাবা করার সময়ে ধ্যানকারীকে তার কাঙ্ক্ষিত স্তরে পৌঁছতে সহায়তা করা। সৃষ্টিকর্তার প্রতি মনোযোগী করানো। কুসংস্কার, অযাচিত চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা এবং মুরাকাবার সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করা বিষয়গুলোর ওপর শায়খগণ ধ্যানকারীদের নির্দেশনা প্রদান করেন । মুরাকাবা, অনুশীলনকারীকে এমন একটি বিন্দুতে পৌছানোর উৎসাহ দিয়ে থাকে যেখানে ব্যক্তি নিজেই একইসাথে অর্থপূর্ণ ও অসচেতন হয়ে যায় ।

হৃদয় যখন সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তার প্রতি ছাড়া অন্য কিছুতে মনোযোগী হয় তখন তার সমস্ত অভ্যন্তরীণ অঙ্গগুলি সৃষ্টিকর্তার আদেশকেই অনুসরণ করে চলে । কারণ, শরীরের সকল অঙ্গই হৃদয়ের প্রতি অনুগত। এর মানে হলো, কোনও ব্যক্তি যদি সৃষ্টিকর্তার সাথে লীন হয় বা সেরকম ক্ষমতা অর্জন করতে সক্ষম হয় তাহলে তার সমস্ত মানসিক এবং শারীরিক অঙ্গগুলো দারুণ এক ধরনের মননশীলতা অর্জন করে । মুহাম্মদ ইবনে ইসহাক (১২৭৩ খ্রি.) এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে শূন্যতা অর্জনের সাথে তুলনা করেছেন যা মনকে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা থেকে মুক্ত করতে উৎসাহ দেয়; প্রতিটি মুহূর্ত সম্পর্কে সচেতন হতে উৎসাহ দেয়। বুদ্ধিবৃত্তিক চর্চায় এই অবস্থাকে “বুদ্ধিবৃত্তিক স্থানান্তর” হিসাবে প্রকাশ করা হয় । মূলত যা ব্যক্তিকে ভিন্ন ভিন্ন ধারণা কিংবা একই বিষয় বারবার চিন্তা করা থেকে দূরে রাখে। মনোযোগকে ধরে রাখে। ফোকাসের দিকে মনোযোগ বাড়ায়।"

মুশাহাদার সঠিক চর্চা ব্যক্তিকে স্থির ও ধৈর্যশীল থাকতে সাহায্য করে। সেই সাথে প্রতিক্রিয়াশীল না হয়ে যেকোনো আবেগকে সহ্য করতে বা নিয়ন্ত্রণ করতে শেখার প্রতি উদ্বুদ্ধ করে । ইচ্ছাশক্তি এবং অযাচিত চিন্তাভাবনা ছেড়ে দেওয়ার মাধ্যমে ব্যক্তি শেষ পর্যন্ত আরও ইতিবাচক ও ভালো অনুভূতি এবং ভালো ভালো চিন্তাভাবনা তৈরি করতে পারে । এভাবে ৩ থেকে ৫ মিনিট মুশাহাদা করার পরে ব্যক্তি তার প্রীতিকর বা অপ্রীতিকর শারীরিক অবস্থা, অনুভূতি, আবেগ সবকিছুকেই বিচারবহির্ভূত উপায়ে বর্ণনা করতে পারে।

মুশাহাদার পর্যায়ে ধ্যানকারীকে দুর্ভাগ্যজনক সময় বা দুর্ভাগ্যজনক পরিস্থিতি সম্পর্কে নির্দেশ প্রদান করা উচিত যেসময় তারা অবাঞ্ছিত চিন্তাভাবনা, অপ্রয়োজনীয় ঝোঁক এবং দুঃসহ স্মৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাদেরকে নিরুৎসাহিত করা উচিত নয়। যেকোনো ব্যক্তি তার চেষ্টা দ্বারা আধ্যাত্মিক, মানসিক সবটা জুড়ে থাকতে পারে। সেই সাথে নিজের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।

#সুফি_মেডিটেশন
#সুফি_মেডিটেশন_মেথড


#খাজা_ওসমান_ফারুকী





#সুফি_সেন্টার

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।কনটেন্ট প্রকাশ-৫৯ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্...
15/08/2026

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।

কনটেন্ট প্রকাশ-৫৯ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্ট-৮

মুরাকাবা ইসলামিক সাইকোথেরাপি ও ইসলামি মনোবিজ্ঞানের একটি ধ্যানভিত্তিক চিকিৎসা হিসাবে ক্লান্তি হ্রাস, মননশীলতা-বুদ্ধিবৃত্তিক আচরণগত থেরাপি, দ্বান্দ্বিক আচরণগত থেরাপি, গ্রহণযোগ্যতা ও প্রতিশ্রুতিমূলক থেরাপি, মননশীলতা ও পুনরাবৃত্তি প্রতিরোধমূলক থেরাপি ইত্যাদি ক্ষেত্রে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। মুরাকাবা আধ্যাত্মিকতা, মানসিক সুস্থতা ইত্যাদি বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেয়। ধ্যানভিত্তিক চিকিৎসায় মুরাকাবার প্রয়োগ হিসাবে রয়েছে মুশাহাদা (পর্যবেক্ষণ), তাসাব্বুর (কল্পনা), তাফাক্কুর (সৃষ্টির চিন্তা), তাদাব্বুর (আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে চিন্তা করা), মুহাসাবা তথা আত্মমূল্যায়ন, ধৈর্য, মনোযোগ ও পর্যবেক্ষণ, সৃজনশীলতা, নিজ, প্রকৃতি ও উচ্চশক্তির সাথে সংযোগ, স্পষ্ট দর্শন বা স্পষ্টভাবে দেখা ইত্যাদি বিষয়গুলোর অনুশীলন ও নির্দেশনা প্রদান করে ।

আরোগ্য লাভের আধ্যাত্মিক ধারণা
রোগব্যাধির সংখ্যা গণনা করলে শত শত ছাড়িয়ে যাবে। এসব রোগব্যাধির প্রকৃতি ও কারণ ভিন্ন। আরোগ্য লাভের আধ্যাত্মিক ধারণা অনুযায়ী সকল রোগব্যাধির দুটি দিক রয়েছে। একটি দৈহিক, অপরটি মানসিক বা আধ্যাত্মিক। চরম অবস্থা ও অন্যান্য দৈহিক বা রাসায়নিক পরিবর্তন দেহে অসুস্থতার কারণ। আরোগ্য লাভের আধ্যাত্মিক ধারণার ওপর ভিত্তি করে, সকল রোগেরই আকার- আকৃতি ও আধ্যাত্মিক অস্তিত্বশীলতা আছে। এই দুটি দিক একসাথে বিরাজ করে । বর্তমান যুগে মনস্তাত্ত্বিক ও শারীরিক অসুস্থতা বৃদ্ধির কারণে এ ধারণা বুঝতে পারা কঠিন নয় । আধ্যাত্মিক ধারণা অনুযায়ী, রোগকে শুধু শারীরিক দিক থেকে প্রতিরোধ করলেই হবে না, সাথে সাথে আধ্যাত্মিক বা মানসিক দিক থেকেও প্রতিহত করতে হবে। মানসিকভাবে রোগ প্রতিহত করার মধ্য দিয়ে দ্রুত আরোগ্য লাভ ঘটে। এর মাধ্যমে জটিল এবং দুরারোগ্য ব্যাধি থেকেও আরোগ্য লাভ ঘটে। রোগের আধ্যাত্মিক দিকসমূহ বইয়ের মূল আলোচ্য নয় বিধায় কেবলমাত্র একটি প্রায়োগিক কর্মসূচি উপস্থাপনের প্রয়াস যাতে পাঠক মাত্রই আরোগ্য শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারেন। আরোগ্য শক্তির বিষয়ে ভালো বোঝাপড়ার জন্য নিম্নোল্লিখিত বিষয়গুলো অনুসরণগুলো করা যেতে পারে ।

• সকাল সকাল ঘুমোতে যান এবং সকাল সকাল জেগে উঠুন, অন্তত ফজরের নামাজের আধঘণ্টা আগে।
• অজুর পর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। মনকে যেকোনো প্রকারের চিন্তা
থেকে মুক্ত করুন এবং ফজরের নামাজ শুরু হওয়া পর্যন্ত আল্লাহর নামের জিকির করুন— ইয়া হাফিজ (রক্ষাকারী)।
• ফজরের নামাজের পর মুরাকাবা করুন ।

বিষয়গুলো সময়সাপেক্ষ এবং জটিল নয়; শুধুমাত্র নিয়মিত অনুসরণের মধ্য দিয়ে জটিল শারীরিক ও মানসিক ব্যাধি থেকে আরোগ্য লাভ সম্ভব ।

#সুফি_মেডিটেশন
#সুফি_মেডিটেশন_মেথড


#খাজা_ওসমান_ফারুকী





#সুফি_সেন্টার

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।কনটেন্ট প্রকাশ-৫৮ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্...
13/08/2026

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।

কনটেন্ট প্রকাশ-৫৮ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্ট-৭

মুরাকাবার মধ্য দিয়ে প্যারাসিমপ্যাথেটিক প্রক্রিয়াকে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায়। মুরাকাবা এই প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনে। মুরাকাবার অনুভূতি আমাদেরকে গভীরতর শান্তি ও স্থিরতার দিকে নিয়ে যায়। অন্যভাবে, এই অবস্থা আমাদের মধ্যে থাকে না কারণ মস্তিষ্ক কখনোই একই বিষয়ে বেশিক্ষণ স্থির থাকতে পারে না ৷ মুরাকাবা শুধু ইচ্ছাশক্তিই বৃদ্ধি করে না, এটির মাধ্যমে শারীরিক ও মানসিক বহু উপকার লাভ করা যায়। অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ আমাদের দেখায় যে, মুরাকাবা থেকে নিম্নলিখিত শারীরিক ও মানসিক উপকারিতা লাভ করা যায়
• রক্তচাপ নিয়ন্ত্রণ আয়ু বৃদ্ধি
• দৃষ্টিশক্তি বৃদ্ধি
• রক্তে চর্বির পরিমাণ হ্রাস
• সৃজনশীলতা বৃদ্ধি
• বিরক্তি প্রবণতা হ্রাস
• হৃদযন্ত্রের কার্যক্ষমতার উন্নতি শ্রবণশক্তির উন্নতি রোগ-প্রতিরোধক্ষমতা বৃদ্ধি উদ্বিগ্নতা ও হতাশা থেকে মুক্তি
• চাপ হ্রাস
• লোহিত রক্তকণিকা বৃদ্ধি
• স্মৃতিশক্তি বৃদ্ধি
• সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা বৃদ্ধি
• অনিদ্রা থেকে মুক্তি এবং গভীর ঘুম
• ভয় থেকে মুক্তি, চপলতা বৃদ্ধি
• সন্দেহ দূরীকরণ
• শত্রুতা ও ঈর্ষা থেকে মুক্তি
• মুরাকাবার সফলতার পর একজন ব্যক্তি মুক্ত হয়ে যায় জাদুটোনা, ভূত এবং সকল নেতিবাচক চিন্তার ভয় থেকে ।

প্রায় সমস্ত সুফি তরিকাসমূহ একমত যে, মুরাকাবা হলো সুফি ঐতিহ্যের সর্বাধিক সাধারণ মননশীলতা বা মনস্তাত্ত্বিক একটি চমৎকার আবিষ্কার, যা আত্মার উন্নয়ন ও মানসিক সমস্যা দূর করতে কাজ করে বলে মুসলিম মনোবিজ্ঞানী ও চিকিৎসকদের পাশাপাশি পশ্চিমা চিকিৎসাবিজ্ঞানও এটিকে গ্রহণ করেছে ।

#সুফি_মেডিটেশন
#সুফি_মেডিটেশন_মেথড


#খাজা_ওসমান_ফারুকী





#সুফি_সেন্টার

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।কনটেন্ট প্রকাশ-৫৭ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্...
10/08/2026

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।

কনটেন্ট প্রকাশ-৫৭ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্ট-৬

মেডিকেল চিকিৎসাপদ্ধতি এসব রোগীদের নানারকম ঔষধ সেবনের পরামর্শের সাথে ঘুমের ঔষধ গ্রহণের পরামর্শ দেয়। কিন্তু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া হলো, রোগীরা ঔষধের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। দীর্ঘদিন সেবনের ফলে ঔষধের মাত্রারও বৃদ্ধি ঘটে যখন পূর্বের মাত্রা কার্যকারিতা হারায়। একইসাথে ঘুমের ঔষধ সেবনও বন্ধ বা কমানোর পরিবর্তে মাত্রা বাড়ানোর প্রয়োজন হয় কেননা এটি বন্ধ করার ফলে রোগীদেরকে অন্যান্য গুরুতর রোগের দিকে ধাবিত করতে পারে, যেমন, হিস্টিরিয়া, অনিদ্রা রোগ, বমি বমি ভাব, শরীর ব্যথা এবং একাগ্রতা হারানো ইত্যাদি।

অপরদিকে, এই ধরনের মনোচিকিৎসায় মুরাকাবা বা ধ্যানচিকিৎসা যেহেতু সম্পূর্ণ মনস্তাত্ত্বিক চিকিৎসা ফলে এটি রোগীদেরকে উন্নতির দিকে ধাবিত করে। মুরাকাবা চিকিৎসায় রোগীর অস্থিরতা ও উদ্বেগ কমতে শুরু করে। নেতিবাচক মানসিকতা হ্রাস পেতে থাকে এবং চিন্তা স্বাভাবিক প্রবাহে ফিরতে শুরু করে । মুরাকাবা মন এবং আত্মার মাঝে স্বাভাবিক সংযোগ ঘটায় যার মাধ্যমে তারা শরীর-মনে নতুন করে প্রাণশক্তি অনুভব করতে শুরু করেন। মুরাকাবা সেই চিন্তার (তাফাক্কুর) নাম, যার মাধ্যমে মানুষ জ্ঞান (ইলম) অর্জন করতে সক্ষম হয় যা ব্যক্তির ইগো, আত্মা ও নিজের সম্পর্কে আদি জ্ঞান। এই জ্ঞান লাভের পর যে কেউ তার ইগো বা আত্মায় প্রবেশ করার পথ খুঁজে পায়। মুরাকাবার মাধ্যমে ব্যক্তি যদি নিজের কাছে ফিরতে পারে তবে মানসিক স্থাস্থ্য পুনরুদ্ধার, আত্মার উন্নতি এবং সর্বোপরি উদ্বেগ ও নেতিবাচকতার বিপরীতে মননশীল ও ইতিবাচক জীবনে ফিরতে পারে।

দৈহিকভাবে আমাদের দেহে দুটি প্রক্রিয়া কাজ করে; সিমপ্যাথেটিক (Sympathetic) (সংবেদী) এবং প্যারাসিমপ্যাথেটিক (Parasympathetic) প্রক্রিয়া । সিমপ্যাথেটিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ ও কর্নিয়ার প্রসারণ। আর প্যারাসিমপ্যাথেটিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে নিম্ন রক্তচাপ, হৃদস্পন্দন কমানো এবং কর্নিয়ার সংকোচন ও দেহের ভিতরে বস্তুর চলাচল। এই প্রক্রিয়া আমাদের ইচ্ছা বা সচেতনতা ব্যতীত কাজ করে। উদাহরণস্বরূপ, শ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়তে আমরা বাধ্য। এমনকি আমরা যদি কয়েক মিনিট দম আটকে রাখি তাহলেও শেষমেশ আমাদেরকে শ্বাস ফেলতেই হবে। হৃদস্পন্দনও আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যে কারণে এই সময়ে মেডিকেল বিশেষজ্ঞ এবং আধ্যাত্মিক বৈজ্ঞানিক এমন প্রক্রিয়া বা অনুশীলন আবিষ্কার করতে চেষ্টা করছেন যার মাধ্যমে আমরা রোগ ও অসুস্থতা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য প্যারাসিমপ্যাথেটিক প্রক্রিয়ার কার্যকলাপ নিয়ন্ত্রণে সক্ষম হব এবং এমনকি কিছু রোগ পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম হব । এর ওপর ভিত্তি করে, বৈজ্ঞানিকরা 'বায়ো ফিডব্যাক' (Bio Feedback) নামে একটি প্রক্রিয়া সৃষ্টি করেছেন যা নিয়ে এখনও গবেষণা চলমান ।

#সুফি_মেডিটেশন
#সুফি_মেডিটেশন_মেথড


#খাজা_ওসমান_ফারুকী





#সুফি_সেন্টার

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।কনটেন্ট প্রকাশ-৫৬ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্...
08/08/2026

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।

কনটেন্ট প্রকাশ-৫৬ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্ট-৫

চিকিৎসাক্ষেত্রে ধ্যান বা মুরাকাবা: উপকারিতা ও প্রভাব
শারীরিক অনুশীলন ও পুষ্টিকর খাদ্য যেভাবে শরীরকে সুস্থ রাখতে সহায়ক তেমনিভাবে মুরাকাবা অনুশীলন মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কার্যকর। মানুষের দৈহিক ও মানসিক স্বাস্থ্যে চিন্তা ও মানসিক অবস্থার প্রভাব শক্তিশালী । ভয় ও উদ্বেগে যেমন শরীর কেঁপে ওঠে তেমনি খারাপ ও অনৈতিক চিন্তা মানুষের ওপর নেতিবাচক প্রভাব তৈরি করে । এ থেকে শুরু হয় মানসিক উদ্বেগ, হতাশা, অবসন্নতা, , বিষণ্ণতা, ক্লান্তি ইত্যাদি। এসব মানসিক জটিলতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হৃদরোগ, পিত্তকোষ ও কিডনিরোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। দীর্ঘকালীন চাপ স্নায়ুতন্ত্রের ভাঙন ঘটাতে পারে । নেতিবাচক চিন্তা পাকস্থলির আলসার, হাইপার এসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের দিকে ঠেলে দেয় ।

মানসিক শান্তি লাভের জন্য অধিকাংশ মানুষ ঐসব পদ্ধতির চেষ্টা করেন। যেমন, অ্যালকোহল, ড্রাগস ও ঘুমের ঔষধ সেবন যা চেতনাকে সাময়িকভাবে বাতিল করে দেয়। এই ঔষধগুলো সাময়িক আত্মবিস্মৃতি ছাড়া কিছুই নয়। এই উৎসগুলো শুধু শরীরের ক্ষতিই করে না সাথে সাথে স্নায়ুতন্ত্রেরও ক্ষতি করে এবং দ্রুত বার্ধক্যের কারণ তৈরি করে। মানসিক রোগের ক্ষেত্রে যেমন মনোব্যাধি, জীবন স্থবির হয়ে যায়। এ পর্যায়ে এই ধরনের রোগীরা নিজেদেরকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করতে শুরু করে । নিজেদেরকে একা করে ফেলে ।

তারা বদ্ধ ঘরে আরাম বোধ করতে শুরু করে, পরিবারের সদস্যরে সাথে সম্পর্ক ও যোগাযোগ বন্ধ করে দেয়। অন্যদের সাথেও যোগাযোগ এড়িয়ে চলে এবং অনিরাপত্তায় ভুগতে থাকে। এ পর্যায়ে রোগীদের খাদ্য গ্রহণের প্রতিও আগ্রহ কমে যায়, যার পরিণামে দেহ হয়ে পড়ে দুর্বল এবং কৃশ ।

মানসিক অসুস্থতার এই পর্যায়ে শুয়ে থাকাকে বিশ্রাম বলে মনে হলেও রোগীদের শরীর মন থাকে উদ্বিগ্ন ও অবসাদগ্রস্ত। এ পর্যায়ে তাদের ভিতরে বিরামহীন দুশ্চিন্তা বাসা বাঁধে যা শক্তি ক্ষয় করে। নানা রকম বিচ্ছিন্নতা ও দুশ্চিন্তায় জড়িত থাকার মাধ্যমে মস্তিষ্ক হয়ে পড়ে ক্লান্ত। ভেঙে পড়ে মানসিক স্বাস্থ্য এবং শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা নষ্ট হতে শুরু করে। এর আরও নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে স্নায়ুশক্তি দুর্বল হয়ে পড়া, মস্তিষ্কের কার্যকারিতা কমতে থাকা, স্মৃতিশক্তি লোপ পেতে থাকা ইত্যাদি ।

#সুফি_মেডিটেশন
#সুফি_মেডিটেশন_মেথড


#খাজা_ওসমান_ফারুকী





#সুফি_সেন্টার

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।কনটেন্ট প্রকাশ-৫৫ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্...
06/08/2026

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।

কনটেন্ট প্রকাশ-৫৫ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্ট-৪

শক্তিশালী ভিত্তি হিসাবে বর্তমানে অতীতের চাইতে আরও বেশি গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি লাভ করেছে। সুফি মনোবিজ্ঞানে বহুল ব্যবহৃত 'নফস' (অহংকার, আত্ম ও আত্মা) শব্দটি দ্বারা নিজেকে বা নিজের আত্মাকে প্রশিক্ষিত করা, , উন্নত করা ইত্যাদি অনুশীলনের মাধ্যমে বিভিন্ন ধরনের মানসিক ও আধ্যাত্মিক সমস্যা, যেমন, মানসিক চাপ কমানো, বিষণ্ণতা ও উদ্বেগ নিরাময় ইত্যাদিতে দারুণ সহায়ক বলে আধুনিক মনোবিজ্ঞানেও প্রমাণিত হয়েছে। নফস শব্দটি দ্বারা “আত্ম” বা "নিজ"কে বোঝানো হয় এবং সমস্ত জীবিত প্রাণীর আধ্যাত্মিক বাস্তবতা হিসাবে বর্ণনা করা হয়। ইসলামি ঐতিহ্যে 'নফস'কে আধ্যাত্মিক আবেগ হিসাবে উল্লেখ করা হয় এবং আত্মসচেতনতা, “আকল” (বুদ্ধি), বা "আত্ম"-র পূর্ণতা উপলব্ধি করার মতো মানবিক সম্ভাবনার সহায়ক হিসাবে গৃহীত। মুসলিম মনোবিজ্ঞানী এবং আধ্যাত্মিক সাধকগণ অনুশীলনের ক্ষেত্রে সুফি ভাবধারার চর্চাগুলোকে শুধুমাত্র রোগী বা শিষ্যদেরকে সৃষ্টিকর্তার সাথে তাদের সম্পর্ক উন্নত করতেই ব্যবহার করেন না; বরং ভক্তিমূলক আচার-অনুশীলনের মাধ্যমে মানসিক ও সংবেদনশীল স্বাস্থ্য সমস্যাগুলোরও চিকিৎসা প্রদান করেন।

সুফিতত্ত্ব যাপিত জীবন ও আধ্যাত্মিক সত্তার মধ্যে সত্যিকারের একটি সেতুবন্ধন তৈরি করে এবং দিকনির্দেশনা প্রদান করে । হাজার বছর ধরে দরবার-খানকাগুলোতে সুফিসাধকগণ তাঁদের মুরিদ ও অনুসারীদের আধ্যাত্মিক উন্নয়নে ও মানসিক চিকিৎসায় মুরাকাবা পদ্ধতি ও প্রফেটিক হিলিং (Prophetic Healing) প্রয়োগ করে আসছেন।

বর্তমানে কেবলমাত্র মুসলিম মনোচিকিৎসকরাই নন, পাশ্চাত্যেও ঐতিহ্যবাহী সুফি ধারার অনুসরণে এই চিকিৎসাপদ্ধতি প্রয়োগ করছেন। ইসলামিক সাইকোথেরাপি বা ইসলামি মনোবিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যা ইসলামি মনস্তাত্ত্বিক পদ্ধতিগুলো ব্যবহার করে বুদ্ধিবৃত্তিক, আচরণগত, সংবেদনশীল ও আধ্যাত্মিক সমস্যা থেকে মুক্তির সন্ধান দেয়। ইসলামি মনোবিদ এবং আধ্যাত্মিক সাধকগণ এর মাধ্যমে রোগীদের মানসিক চিকিৎসা-নির্দেশনা প্রদান করেন। ইলমুল নাফসিয়াত ইসলামি বিজ্ঞানের একটি অনন্য শাখা হিসাবে সর্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে যেটি মনোবিজ্ঞান, মনোরোগ বিদ্যা ও স্নায়ুবিজ্ঞানের ব্যাপারে নিজস্বতা বা স্বকীয় মানসিকতার অনুসন্ধান করে। মুসলিম চিকিৎসক ও থেরাপিস্টদের মানসিক ব্যাধি নিরাময়, মনস্তাত্ত্বিক চিকিৎসা, ক্লিনিকাল সাইকিয়াট্রি, বুদ্ধিবৃত্তিক ও মানসিক থে রাপিতে এর ব্যবহার ইতোমধ্যে আধুনিক মনোবিজ্ঞানের নিকট সাফল্যের স্বীকৃতি লাভ করেছে।

#সুফি_মেডিটেশন
#সুফি_মেডিটেশন_মেথড


#খাজা_ওসমান_ফারুকী





#সুফি_সেন্টার

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।কনটেন্ট প্রকাশ-৫৪ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্...
03/08/2026

সুফি মেডিটেশন: আধ্যান্তিক যাত্রার পথ উন্মোচন ।

কনটেন্ট প্রকাশ-৫৪ । অধ্যায়-৫: আল-কুরআনের দৃষ্টিভঙ্গিতে সুফি মেডিটেশন। পোস্ট-৩

MBCT: Mindfulness-Based Cognitive Therapy
এটি সাইকোথেরাপির একটি পদ্ধতি যা মাইন্ডফুলনেস এবং কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির (CBT) মিশ্রণ। এটি বিশেষভাবে ডিপ্রেশন রিলাপস (অবসাদ পুনরায় ফিরে আসা) প্রতিরোধে ব্যবহৃত হয়, যেখানে মানুষকে তাদের চিন্তা এবং অনুভূতি সম্পর্কে সচেতন হতে শেখানো হয় ।
DBT: Dialectical Behavior Therapy
একটি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি যা মূলত আবেগ নিয়ন্ত্রণ এবং সম্পর্কের দক্ষতা উন্নত করার জন্য ব্যবহৃত হয়। এটি বিশেষভাবে সীমান্তরেখা ব্যক্তিত্ব ব্যাধি (BPD)-সহ বিভিন্ন মানসিক সমস্যা মোকাবিলায় কার্যকর।

ACT: Acceptance and Commitment Therapy
এটি একটি মনোভাবভিত্তিক থেরাপি যেখানে মেনে নেওয়া এবং ক্রিয়ামূলক প্রতিশ্রুতিসহ জীবনযাত্রা নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হয়। ACT-র লক্ষ্য হলো, ব্যক্তি তার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করতে এবং নিজের চিন্তা ও অনুভূতিকে গ্রহণ করতে শিখুক ।

MBRP: Mindfulness-Based Relapse Prevention
এটি মাদকাসক্তি বা অন্যান্য আড্ডা সংক্রান্ত সমস্যার পুনরাবৃত্তি প্রতিরোধে সহায়ক । মাইন্ডফুলনেসের মাধ্যমে ব্যক্তি তার মানসিক অবস্থা ও আত্মবিশ্বাস উন্নত করতে শেখে, যা পুনরাবৃত্তি বা ফেরত আসার ঝুঁকি কমাতে সাহায্য করে ।

মনস্তত্ত্ব নিয়ে সাম্প্রতিক বহু গবেষণায় উঠে এসেছে, গভীর মনোযোগের ধ্যানভিত্তিক চর্চাগুলো সাধারণভাবেই শারীরিক ও মানসিক স্বাস্থ্যের একাধিক সমস্যা কমাতে সহায়তা করে। একটি ইসলামি চিন্তাশীল চর্চা বা থেরাপি হিসাবে ব্যাপকভাবে মুরাকাবা বা ধ্যান অনুশীলন করা হয়। যদিও মুরাকাবাভিত্তিক মনস্তাত্ত্বিক ধ্যান চর্চাগুলো অমুসলিম মনোবিজ্ঞানীরাও ব্যবহার করতে পারেন, তার জন্য তাদের যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন। রোগীদের মানসিক স্বাস্থ্য, সংবেদনশীলতা, আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নয়নে সুফিসাধকদের ব্যবহৃত চিকিৎসাপদ্ধতি আজ সারা বিশ্বে গ্রহণীয় হয়ে ওঠার মূল কারণ এটির ফলাফল, অন্যকিছু নয়।

ইসলামিক সাইকোথেরাপি: ঐতিহ্য, তত্ত্ব ও আধুনিক প্রাসঙ্গিকতা
সুফিতত্ত্ব ও ভাবাদর্শ ইসলামি মনোবিজ্ঞানের একটি অপরিহার্য ভিত্তি। ইসলামের প্রাকযুগ থেকেই এটিকে জীবনপ্রদানকারী মূল হিসাবে বিবেচনা করা হয়। এটির ধারণাগুলো ইসলামিক সাইকোথেরাপি, মনঃসমীক্ষা তথা ইসলামি মনোবিজ্ঞানের

১ সিমর্কিন এবং ব্ল্যাক মেডিটেশন এন্ড মাইন্ডফুলনেস ইন ক্লিনিকান প্রাক্টিস, ২০১৪।
২ জার্নাল অব মুসলিম মেন্টাল হেলথ, ২০১৬।
৩ কার্ল আর্নেস্ট, সুফিজম: অ্যান ইন্ট্রোডাকশন টু দ্যা মিস্টিকাল ট্রেডিশন অব ইসলাম ।

#সুফি_মেডিটেশন
#সুফি_মেডিটেশন_মেথড


#খাজা_ওসমান_ফারুকী





#সুফি_সেন্টার

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Sufi Meditation Method-সুফি মেডিটেশন মেথড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sufi Meditation Method-সুফি মেডিটেশন মেথড:

Shortcuts

Share