Shifaun - Naas: Hijama & Ruqyah Centre Ctg

Shifaun - Naas: Hijama & Ruqyah Centre Ctg রুকিয়া ও হিজামা নিয়ে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ ২০১৮ সাল থেকে

13/05/2026

হঠাৎ করেই দুজন মানুষের মধ্যে অস্বাভাবিক দূরত্ব তৈরি হচ্ছে?
অকারণে রাগ, সন্দেহ, ঘৃণা, ছোট ছোট বিষয় নিয়ে ভয়ংকর ঝগড়া — অথচ আগে সম্পর্কটা এমন ছিল না?

অনেকে এসব পরিবর্তনকে ‘বিচ্ছেদের যাদুর লক্ষণ’ বলে সন্দেহ করেন।
এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এমন কিছু সাধারণ লক্ষণ নিয়ে, যেগুলো মানুষ বাস্তব জীবনে প্রায়ই অনুভব করার দাবি করেন।

কোনগুলো মানসিক বা পারিবারিক সমস্যার কারণে হতে পারে, আর কোন বিষয়গুলো মানুষ আধ্যাত্মিক প্রভাব মনে করেন — সবকিছু বিস্তারিত বলা হয়েছে এই ভিডিওতে।

ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন…
কারণ কিছু ঘটনা হয়তো আপনার কাছেও খুব পরিচিত লাগবে।

যেকোনো প্রয়োজন বা সমস্যায় যোগাযোগ করুন —
📞 Call / WhatsApp: +880 1625-352868

13/05/2026

বিয়ের সব কথা প্রায় ফাইনাল…
হঠাৎ করেই ছেলেপক্ষ/মেয়েপক্ষের মন বদলে গেল?
কারণ ছাড়া রাগ, অস্বাভাবিক ঝগড়া, অকারণে সম্পর্ক ভেঙে যাওয়া, বিয়ের তারিখ বারবার আটকে যাওয়া — এসব কি শুধু পরিস্থিতি, নাকি অন্য কিছু?

অনেক পরিবার এগুলোকে ‘বিয়ে ভাঙ্গার জাদুর লক্ষণ’ হিসেবে সন্দেহ করেন।
এই ভিডিওতে এমন কিছু বাস্তব লক্ষণ ও ঘটনার কথা বলা হয়েছে, যেগুলো মানুষ প্রায়ই তাদের জীবনে অনুভব করেন।

ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন…
কারণ কিছু লক্ষণ হয়তো আপনার কাছেও পরিচিত লাগতে পারে।

যেকোনো প্রয়োজন বা সমস্যায় যোগাযোগ করুন —
📞 Call / WhatsApp: +880 1625-352868

হাদিসে আছে, "সুরা ফাতিহা সমস্ত রোগের শিফা"।ইমাম শাফেয়ীর ( রহ) কাছে এক লোক এসে বললেন আমার বুকে ব্যাথা হচ্ছে। উনি জিজ্ঞেস ...
12/05/2026

হাদিসে আছে, "সুরা ফাতিহা সমস্ত রোগের শিফা"।

ইমাম শাফেয়ীর ( রহ) কাছে এক লোক এসে বললেন আমার বুকে ব্যাথা হচ্ছে। উনি জিজ্ঞেস করলেন, আসাসুল কুরআন কোথায়?

লোকটি বলল, আসাসুল কুরআন কি?

তিনি বললেন, সুরা ফাতিহা।

ওলামারা বলেন, যেকোনো ব্যাথার স্থানে হাত রেখে সুরা ফাতিহা ৭ বার পড়লে আল্লাহ তাআলা তাকে শিফা দান করবেন।

অনেক ওলামায়ে কেরাম বলেন, সুরা ফাতিহাও একটি ইসমে আজম। যেকোনো সমস্যার জন্য কোন ব্যাক্তি যদি প্রতিদিন ফজরের সুন্নাহ ও ফরজের মাঝখানে " বিসমিল্লাহির রাহমানির রাহিম" এর "মীম"

এর সাথে " আলহামদুলিল্লাহ " এর " লাম" কে মিলিয়ে ৪১ বার করে ৪১ দিন পড়ে তবে ইনশাআল্লাহ অবশ্যই তার সমস্যা সমাধান হয়ে যাবে।

আলহামদুলিল্লাহ আমরা আমাদের রুকিয়া জগতে অনেক পেশেন্টকে এই আমলের মাধ্যমে উপকৃত হতে দেখেছি।

- যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে। (মিশকাত ২১৭৫)।
30/04/2026

- যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে। (মিশকাত ২১৭৫)।

বান্দার নিরাপত্তার জন্য কুরআনের চারটি ছোট কিন্তু শক্তিশালী বাক্য আছে, যেগুলো চার ধরনের বিপদ থেকে আল্লাহর হেফাজত নিশ্চিত ...
19/04/2026

বান্দার নিরাপত্তার জন্য কুরআনের চারটি ছোট কিন্তু শক্তিশালী বাক্য আছে, যেগুলো চার ধরনের বিপদ থেকে আল্লাহর হেফাজত নিশ্চিত করে—

▪️কুদৃষ্টি থেকে বাঁচায় :

مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

[আল্লাহ যা চান তাই হয়; আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।]

(রেফারেন্স : সূরা আল-কাহফ, আয়াত - ৩৯)

▪️শ’য়তানের চক্রান্ত ধ্বংস করে :

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

[আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক।]

(রেফারেন্স : সূরা আলে-ইমরান, আয়াত - ১৭৩)

▪️শ’ত্রুর ষ*ড়যন্ত্র নস্যাৎ করে :

وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ

[আমি আমার সব বিষয় আল্লাহর হাতে সোপর্দ করলাম।]

(রেফারেন্স : সূরা আল-মু'মিন, আয়াত - ৪৪)

▪️মনভার ও দুশ্চিন্তা দূর করে :

لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

[আপনি ছাড়া কোনো উপাস্য নেই; আপনি পবিত্র। নিশ্চয়ই আমি নিজের ওপর জু*লুম করেছি।]

(রেফারেন্স : সূরা আল-আম্বিয়া, আয়াত - ৮৭)

এই চারটি বাক্য যেন চারটি নিরাপত্তা-বলয়। যে এগুলো আঁকড়ে ধরে, আল্লাহ তাকে একা ছেড়ে দেন না।

[সূত্র : তাফসিরে কুরতুবি, ১০/৪০৭]

ইমাম আহমাদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর কাছে একবার এক মহিলা এসে বলল:ইমাম! আমি ভেড়ার পশম ও তুলা কিংবা রেশম এসব দিয়ে কাপড় বুন...
19/04/2026

ইমাম আহমাদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর কাছে একবার এক মহিলা এসে বলল:

ইমাম! আমি ভেড়ার পশম ও তুলা কিংবা রেশম এসব দিয়ে কাপড় বুনি। তাঁতের কাজ করি। এসব কাজ আমি রাতের বেলায় করি। রাতের বেলা বাড়ির পাশ দিয়ে যখন টহল পুলিশ যায় তখন তাদের হাতে সরকারের দেয়া মশাল থাকে। সেই মশালের আলোয় আমি যদি তাঁত বুনি তা কি আমার জন্য জায়েয হবে?

ইমাম আহমদ কেঁদে ফেললেন। এত সুক্ষ্ম প্রশ্নও কেউ করতে পারে তা তার কল্পনায় ছিলো না। এভাবেও কেউ হালাল হারামের সামান্যতম সন্দেহও বাছবিচার করতে পারে তা তিনি চিন্তাও করেন নি। তিনি কেঁদে ফেলে মহিলার কাছে জানতে চাইলেন।

কোন ঘরের সম্মানিতা আপনি?

মহিলা উত্তর দিলেন তিনি বিশর আল হাফির বোন। বিশর হাফি এই উম্মতের শ্রেষ্ঠতম বুযুর্গদের একজন। সাদাকাত ও পরহেযগারিতায় তার যুগে কেউ তাকে ছাড়িয়ে যেতে পারেনি।

এরপর ইমাম বললেন:

আপনি তো সেই ঘরের নারী যে ঘর থেকে 'ওয়াররা' পয়দা হয়। যারা কিনা সামান্য হারাম আয়ের সন্দেহ থেকেও বেঁচে থাকে। আপনার জন্য উচিৎ হবে না সরকারি আলোয় তাঁত বোনা।

[আল মুয়াফাক্বাত লিল ইমাম আশ শাত্বিবী]

ফিতনাহর যুগে এইটুকু গল্প হৃদয়ে প্রশান্তি এনে দেয়।

হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহ...
16/04/2026

হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে পরবর্তী জুমআ পর্যন্ত তার জন্য নূর হয়ে থাকবে। -সুনানে কুবরা বায়হাকী ৩/৩৪৯

কীসের জন্য কোন সূরা?১. সূরা হজ্ব পড়লে বিয়ে সহজ হয়।২. সূরা আম্বিয়া পড়লে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা হবে।৩. ...
14/04/2026

কীসের জন্য কোন সূরা?

১. সূরা হজ্ব পড়লে বিয়ে সহজ হয়।

২. সূরা আম্বিয়া পড়লে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা হবে।

৩. সূরা মারইয়াম পড়লে গর্ভধারণ সহজ হবে।

৪. সূরা ইনশিক্বাক পড়লে ডেলিভারি সহজ হয়।

৫. নিউবর্ন বাচ্চাকে ঘুম পাড়াতে সূরা গাশিয়াহ পড়ে শুনাবেন।

- উস্তাদ আম্মারুল হক হাফি.

দ্রুত বিয়ের আমল১. বেশি বেশি ইস্তেগফার করা। যথাসম্ভব সার্বক্ষণিক এস্তেগফার করা। উঠতে বসতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা।২...
12/04/2026

দ্রুত বিয়ের আমল
১. বেশি বেশি ইস্তেগফার করা। যথাসম্ভব সার্বক্ষণিক এস্তেগফার করা। উঠতে বসতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা।
২. সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটা পড়তে পারি। প্রতি ফরজ নামাজের পর তো বটেই, সুযোগ পেলেই দোয়াটি গভীর আবেগ নিয়ে পড়তে পারি।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
৩. সুরা কাসাসের ২৪ আয়াতে বর্ণিত দোয়াটাও বেশি বেশি পড়তে পারি,
رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
এই দোয়ায় বিয়ে, বিবিবাচ্চা, চাকুরি, ঘরবাড়ি সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। ইন শা আল্লাহ।
৪. বেশি বেশি দোয়া করা। বিশেষ করে দুয়া কবুল হওয়ার সময়গুলো একটাও দোয়াবিহীন না যায়।
৫. আমল-দোয়ার পাশাপাশি হালাল পন্থায় পাত্র/পাত্রীর খোঁজ করাও জরুরী।
৬. অনেক সময় জাদু-সিহর করে বিয়ে আটকে রাখা হয়। এজন্য রুকইয়া করা।
৭. নিয়মিত সদকা করা।
৮. অন্য মুসলিম ভাইবোনের জন্য বিয়ের দোয়া করা।
৯. মা-বাবার সাথে ভালো সম্পর্ক রাখাও জরুরি।

আপনার বাচ্চা কি খুব বেশি রাগী, খিটখিটে, জেদি?মাদ্রাসায় থাকতে চায় না, পালিয়ে আসে?কুরআন তিলাওয়াত শুনতে বা পড়তে অপছন্দ করে?...
09/04/2026

আপনার বাচ্চা কি খুব বেশি রাগী, খিটখিটে, জেদি?
মাদ্রাসায় থাকতে চায় না, পালিয়ে আসে?
কুরআন তিলাওয়াত শুনতে বা পড়তে অপছন্দ করে?
দিন দিন আচরণ আরও খারাপ হয়ে যাচ্ছে?
এসব বিষয়কে হালকাভাবে নেওয়া ঠিক নয়। অনেক সময় বাচ্চাদের এমন অস্বাভাবিক আচরণের পেছনে আধ্যাত্মিক সমস্যাও থাকতে পারে—যেমন জ্বিনের প্রভাব, বদনজর, বা পরিবারের কারো মাধ্যমে আসা নেতিবাচক প্রভাব।
অবহেলা করলে এই সমস্যা ভবিষ্যতে বাচ্চার চরিত্র, পড়াশোনা, ব্যক্তিগত জীবন—সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বড় হয়ে সংসার জীবনেও নানা জটিলতা দেখা দিতে পারে।
তাই বাচ্চার মধ্যে এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে একজন অভিজ্ঞ রাক্বির সাথে পরামর্শ করুন।
সমস্যা নির্ণয় করে প্রয়োজন অনুযায়ী—
✔️ বাসায় সেল্ফ রুকইয়াহ
✔️ সকাল-সন্ধ্যার মাসনুন আমল পড়ে বাচ্চার গায়ে ফুঁ দেওয়া
✔️ প্রয়োজনে সরাসরি রুকইয়াহ সেশন
সঠিক সময়ে সঠিক পদক্ষেপই হতে পারে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের পথ।
আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন। আমিন।

Shifaun - Naas: Hijama & Ruqyah Centre Ctg

ইউটিউব থেকে ইচ্ছামত রুকইয়াহ শোনার ব্যাপারে সতর্ক হোন--------(লেখাটা অনেক পুরনো, খুঁজে পাওয়ার কারণে ঘষামাজা করে আবার শেয়া...
07/04/2026

ইউটিউব থেকে ইচ্ছামত রুকইয়াহ শোনার ব্যাপারে সতর্ক হোন

--------

(লেখাটা অনেক পুরনো, খুঁজে পাওয়ার কারণে ঘষামাজা করে আবার শেয়ার করা হল।)

--------

ইউটিউব থেকে ইচ্ছামত যেকোন রুকইয়াহ শুনবেন না। এতে অনেকরকমের সমস্যা হতে পারে।

ইউটিউবে যেমন রুকইয়াহ শারইয়্যাহ আছে, তেমন কুফরি-শিরকি রুকইয়াও আছে। সেগুলো শুনে আপনার উপকারের বদলে আরও ক্ষতি হবে। আপনি কান দিয়ে যা শুনছেন, চোখ দিয়ে যা দেখছেন, এর প্রভাব আপনার ওপর পড়ছে, সুতরাং খারাপ কোন জিনিস স্প্রিচ্যুয়াল ট্রিটমেন্ট ভেবে শোনার কারণে আপনার ঈমান-আমল ওপরেও এর বাজে প্রভাব পড়বে।

এরপর সাউন্ড ইফেক্ট, ইকো, হ্যানত্যান দিয়ে, এডিট করে চকচকে বানানো এমন কিছু রেকর্ড-ও আছে, যেসব আদতে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের ব্যাপারে আপনার রুচি নষ্ট করে দিবে। পরে ইফেক্ট ছাড়া তারতীল - তাজবিদের সাথে তিলাওয়াত শুনলে আর ভাল লাগবে না।

কিছু ভিডিওর ওপর গাইরে মাহরামের ছবি দিয়ে ভিউয়ার বাড়ানো হয়েছে, যতক্ষণ সেদিকে তাকাবেন, আপনার গুনাহ হতে থাকবে। অনেকে তো কোরআন তিলাওয়াত এর সাথে হারাম এড দিয়ে ইনকামও করছে।

এগুলো ব্যাপারে সতর্ক থাকা উচিত।

আবার কিছু এমন অডিও বা অডিওর কাটপিস আছে, যেগুলো আসলে নরমাল কোরআন তিলাওয়াত, একটা আকর্ষণীয় রুকইয়াহ - আমল রিলেটেড নাম দিয়ে রেখেছে। যাতে মানুষ বেশি দেখে। হয়তো ঘন্টার পর ঘন্টা সেই অডিও না শুনে যদি নিয়মতান্ত্রিকভাবে কিছুক্ষণ রুকইয়াহ করতেন, সেটাই বেশি ফায়দা হত।


বেশ আগের একটা ঘটনা, তখনও সম্ভবত আমাদের গ্রুপের ওয়েবসাইট - ইউটিউব চ্যানেল কিছুই হয়নি। অন্য ব্লগ - সাইটের লিংক দেয়া হত। একবার একজন ইনবক্সে জানালো রুকইয়াহ শুনে উপকার পেয়েছে। আলহামদুলিল্লাহ ভাল কথা। আমি জিজ্ঞেস করলাম, কোনটা শুনেছিলেন? দুইটা লিংক দিল। লিংকে (ইউটিউবে) গিয়ে দেখলাম সাদ আল গামিদির রুকইয়াহ। আচ্ছা। একই চ্যানেলের আরেকটা ভিডিও সাজেশনে আসলো। প্লে করলাম..

বিসমিল্লাহ বলে শুরু করলো, এরপর কি কি সব দুয়া বলছে, ব্যকগ্রাউন্ডে ইউটিউব চলছিলো। উচ্চারণ শুনেই কেমন লাগলো। আমি আবার শুরু থেকে প্লে করলাম.. দেখি সর্বনাশ! "আলীর কাছে সাহায্য চাচ্ছে.. ইমামতের ওসিলা দিয়ে! বেলায়েতের ওসিলা দিয়ে!!" কি আর বলব, শিয়াদের শিরকি কাজকারবার।

আমি বেশ অবাক হলাম, শিয়া কাফেরগুলাও রুকইয়া করে?


আরেকটা ঘটনা, ২০১৭তে প্রথম রুকইয়াহ সিরিজ চলাবস্থায় এক সিস্টার আমাদের পোস্টে কমেন্ট করলেন, উনারা স্বামীস্ত্রী একসাথে ইউটিউবে রুকইয়াহ শুনছিলেন.. হঠাৎ কি হলো! দুজন একজন আরেকজনের প্রতি চরম বিরক্তি ফিল করতে লাগলেন। কিছুক্ষণ এই অবস্থা ছিলো। এরপর উনারা কিছুক্ষণ সুরা ফালাক নাস পড়লে আলহামদুলিল্লাহ অবস্থা স্বাভাবিক হয়।

তাই নিজে কি শুনছেন, পরিবারকে কি শোনাচ্ছেন, এব্যাপারে সতর্ক থাকবেন।


শেষে আবারও বলছি, আপনাদের জন্য জোরালো পরামর্শ থাকবে.. আরবি না বুঝলে ইচ্ছামত যেকোনো রুকইয়াহ শুনবেন না। ইউটিউবের শিরোনাম দেখেই মুগ্ধ হয়ে কোন অডিওকে মহৌষধ ভাববেন না। একটু কষ্ট করে বিষয়টা নিয়ে পড়াশোনা করুন, প্রয়োজনে অভিজ্ঞদের কাছে জিজ্ঞেস করুন। আলেমদের দেখিয়ে যাচাই করুন। এরপর আমল করুন।

মনে রাখবেন, বড় সফলতার জন্য সাধারণত কোন শর্টকাট থাকে না। আল্লাহ আমাদের হিফাজত করুন।

Address

Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Shifaun - Naas: Hijama & Ruqyah Centre Ctg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share