ময়ূরাক্ষী - MoyuRakshi

ময়ূরাক্ষী - MoyuRakshi Beauty products are available here within ur budget!

08/02/2020

হেয়ার স্পা

আমরা সবাই চাই ঘন, কালো, রেশমী চুল। আর তার জন্য নিতে হয় নিয়মিত চুলের যত্ন। হেয়ার স্পা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। আমরা অনেকেই হেয়ার স্পা শুনলেই ভাবি পার্লার-এ যাবার কথা। কিন্তু আপনি জানেন কি আপনি ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে করতে পারেন হেয়ার স্পা? আর এর জন্য প্রয়োজনীয় উপকরণ পাবেন আপনার রান্নাঘরেই! ঘরে বসে হেয়ার স্পা করলে আপনার সময় যেমন বেঁচে যাবে তেমনি্ অর্থও সাশ্রয় হবে। দেখে নিন তবে হেয়ার স্পা করার ৫টি ধাপ!

হেয়ার স্পা করার ধাপসমূহ
চুলের যত্ন নিতে হেয়ার স্পা খুবই জরুরী। এই হেয়ার স্পা করতে লাগবে অলিভ অয়েল, নারিকেল তেল, বাদাম তেল, ঘি, ডিম, কলা, মধু, দুধ ও টক দই। আর বেশি কথা না বলে চলুন হেয়ার স্পা কিভাবে করবেন তাই দেখে নেই!

১) চুলে তেল লাগাতে হবে

প্রথমে অলিভ অয়েল, নারিকেল তেল, ঘি, বাদাম তেল একসাথে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি গরম করুন। বলে রাখা ভালো, বাদাম তেল না থাকলে শুধু নারিকেল তেল আর অলিভ অয়েল ব্যবহার করলেও হবে। এই মিশ্রণটি পাঁচ আঙ্গুল দিয়ে লাগাবেন অথবা তুলা দিয়ে লাগাবেন যাতে মিশ্রণটি চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে।

২) স্টিম দিতে হবে

এবার কুসুম গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে তা চিপে পানি ঝড়িয়ে নিন। এবার তোয়ালেটি দিয়ে আপনার মাথা ভালো করে বেঁধে নিন। এটি মিশ্রণটি চুলের ভেতরে পৌঁছতে সাহায্য করবে। এভাবে প্রায় ২০-৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন।

৩) শ্যাম্পু করতে হবে

এবার শ্যাম্পু দিয়ে হালকা গরম পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। শ্যাম্পু একটু পানিতে গুলিয়ে দিতে পারলে ভালো। এতে ফেনা বেশি হয়। তবে খেয়াল রাখবেন পানি যাতে খুব বেশি গরম না হয়। এতে চুল পড়ার আশঙ্কা থাকে।

৪) কন্ডিশনার অ্যাপলাই

এবার কন্ডিশনার লাগান চুলে। কন্ডিশনার চুল করে তুলবে মোলায়েম ও সিল্কি। তবে কন্ডিশনার চুলের গোড়ায় লাগাবেন না। এতে চুলের গোড়া নরম হয়ে চুল পড়ে যেতে পারে।

বাসায় নিজেও কন্ডিশনার বানাতে পারেন। তার জন্য চা পাতা সেদ্ধ করে নিন গরম পানিতে। তাতে লেবুর রস মিশিয়ে কন্ডিশনার হিসেবে চুলে লাগাতে পারেন।

৫) হেয়ার মাস্ক ব্যবহার
এ পর্যায়ে হেয়ার মাস্ক প্রস্তুত করুন। আপনি মার্কেট থেকে হেয়ার মাস্ক কিনে নিতে পারেন। আর তা না হলে নিজেই বাসায় প্রস্তুত করে নিতে পারেন। হেয়ার মাস্ক অনেক রকম হতে পারে। যেমন-

১. ডিম ও তেলের মাস্ক

চুলের দৈর্ঘ্য অনুযায়ী ১ টি অথবা ২টি ডিম মেশান নারিকেল তেলের সাথে। এটি চুলে মাস্ক হিসেবে কাজ করবে। চুলে লাগিয়ে একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে পানি চিপড়ে চুলে বেঁধে রাখুন। ২০-৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. কলার মাস্ক

পাকা কলা চটকে তার সাথে ডিম, অলিভ অয়েল, মধু, দুধ একসাথে মিশিয়ে পেস্ট করে মাথায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৩. টকদইয়ের মাস্ক

কলা, মধু, টক দই, অলিভ অয়েল একসাথে মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে চুলে লাগাতে পারেন। তারপর ২০-৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

জেনে নিলেন কিভাবে ঘরে বসেই হেয়ার স্পা করতে হয়। প্রতি সপ্তাহে অথবা ১৫ দিন অন্তর অন্তর এই হেয়ার স্পা করুন বাসায় আর নিজেই পার্থক্য উপলব্ধি করুন। আপনার আশানুরূপ ফল অবশ্যই পাবেন।

29/01/2020

অনেক সময় বয়স বাড়ার আগেই চুল পাকতে শুরু করে। মানে কালো চুল সাদা হয়ে যায়। এ ক্ষেত্রে সবাই চুল কালার করে ফেলে। অথচ এই কালারের কারণে চুল আরো সাদা হয়ে যায়। তাই এ ক্ষেত্রে কালার ব্যবহার না করে আলুর খোসা ব্যবহার করুন। এই খোসায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম ও ক্যালসিয়াম, যা সাদা চুল কালো করার পাশাপাশি খুশকি দূর করে, চুল পড়া কমায় ও চুলের গোড়া মজবুত করে।

কীভাবে চুলে আলুর খোসা ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।

প্রথম ধাপ
প্রথমে ছয়টি আলুর খোসা ছাড়িয়ে নিন। এবার আলুর খোসাগুলো ভালো করে ধুয়ে নিন।

দ্বিতীয় ধাপ
এবার একটি প্যানে পানি দিয়ে গরম করুন। পানি ফুটতে শুরু করলে এর মধ্যে আলুর খোসাগুলো দিয়ে দিন। ৩০ মিনিট জ্বাল দিন। এবার চুলা বন্ধ করে ১৫ মিনিট এভাবেই রেখে দিন।

তৃতীয় ধাপ
এখন একটি ছাঁকনি দিয়ে এই সেদ্ধ পানি ছেঁকে অন্য একটি বাটিতে দিন। এই পানি কয়েক ঘণ্টা রেখে দিন। যদি এই পানি কালো ও ঘন হয়ে যায়, তাহলে এর মধ্যে সামান্য পানি দিয়ে পাতলা করে নিন। আপনি চাইলে এর সঙ্গে এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।

চতুর্থ ধাপ
এবার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। বেশি করে কন্ডিশনার লাগান। পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এর পর হাতের আঙুল দিয়ে চুল ছাড়িয়ে নিন। চিরুনি ব্যবহার করবেন না। কারণ, ভেজা অবস্থায় চিরুনি দিয়ে আঁচড়ালে চুল ছিঁড়ে যেতে পারে।

পঞ্চম ধাপ
চুল কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করে নিন। তুলায় আলুর পানি নিয়ে মাথায় তালু ও চুল লাগান।

ষষ্ঠ ধাপ
পাঁচ মিনিট ভালো করে চুল ও মাথার তালু ম্যাসাজ করুন। এবার একটি ব্যান্ড দিয়ে চুল বেঁধে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয় চুল ধুয়ে ফেলুন।

সপ্তম ধাপ
এরপর চুল ভালো করে তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিন। এ ক্ষেত্রে হেয়ার ড্রায়ার ব্যবহার করার প্রয়োজন নেই। দেখবেন, এভাবে কয়েকবার ব্যবহারের পর সাদা চুল কালো হতে শুরু করবে।

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।

26/01/2020

চুলের আগা ফাটা রোধ করুন প্রাকৃতিক উপায়ে

আগা ফাটা সমস্যায় চুলের আগার অংশ লালচে ও রুক্ষ লাগে, ঝাড়ুশলার মতো দেখায়। খুবই যন্ত্রণাদায়ক সমস্যা হল চুলের আগা ফাটা। শুধু তাই নয় আগা ফাটার কারণে চুল বড় হতে পারে না। এমনকি ঠিক মতো স্টাইলও করা যায় না। তাই চুলের আগা ফাটা রোধ করার উপায় জানা খুব জরুরী। তাহলে আসুনে জনে নেই, কিভাবে বাড়িতে বসেই প্রাকৃতিক উপায়ে চুলের আগা ফাটা দূর করবেন।

মধু : মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য যেমন ভালো তেমনই চুলের জন্য কার্যকরী। গোসলের আগে পুরো চুল ভিজিয়ে নিয়ে ভালো করে মধু মাখিয়ে নিন। চুলের গোঁড়া থেকে শুরু করে আগা পর্যন্ত ভালো করে মধু মাখাবেন। একটু স্টিকি হলেও অসুবিধা নেই। ৫-১০ মিনিট পর চুল ধুয়ে ফেলবেন। এতেই বেশ ভালো ফল পাবেন।

তেল ম্যাসাজ করুন : চুলের আগা ফাটা রোধে সব চাইতে কার্যকরী উপায় হচ্ছে তেলের ম্যাসাজ। নারিকেল তেল, অলিভ অয়েল কিংবা বাদাম তেল চুলের জন্য অনেক ভালো একটি উপাদান। এই তিনটি তেল একসাথে মিশিয়ে কিংবা আলাদা একটি তেল চুলে ম্যাসাজ করে নিন। সারারাত রেখে সকালে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩/৪ দিন ব্যবহারে ভালো ফল পাবেন।

জবা ফুলের ব্যবহার : নারিকেল তেল বা অলিভ অয়েলে ২ টি জবা ফুল গরম করে নিবেন। এরপর গরম তেল ছেঁকে ঠাণ্ডা করে বোতলে ভরে রাখবেন। প্রতিবার ব্যবহারের আগে তেল পুনরায় একটু গরম করে নিয়ে চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত অনেক ভালো করে তেল মাখিয়ে নিবেন। ২০ মিনিট পর চুল ধুয়ে ফেলবেন। সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করলেও চুল সংক্রান্ত সকল সমস্যার সমধান পাবেন। জবা ফুলের ব্যবহার চুলের আগা ফাটা সহ আরও চুল সংক্রান্ত সমস্যা। যেমন খুশকি, চুল পড়া ইত্যাদির সমাধান দেয়।

ডিমের হেয়ার মাস্ক : ১ টি ডিমের কুসুম, ৩ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগান। একটি শাওয়ার ক্যাপ কিংবা কাপড় দিয়ে চুল ঢেকে রাখুন ৩০ মিনিট। এরপর মৃদু শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করুন এই মাস্ক। চুলে আগা ফাটা দূর হবে।

23/01/2020

খুশকি দূর করার ৯টি কার্যকর হার্বাল সমাধান
খুশকি আপনার মাথার চুলের তো ক্ষতি করছেই, তার ওপরে এটা আবার মুখে ব্রণও সৃষ্টি করতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব খুশকি দূর করাই বাঞ্ছনীয়।

এন্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহারে খুশকি দূর হতে পারে। তবে আমরা প্রাকৃতিক কিছু টিপস দেখানোর চেষ্টা করবো। যা অনুসরণ করলে আপনি কোনো ধরনের পাশ্বপ্রতিক্রিয়া ছাড়াই খুশকি থেকে মুক্তি পেতে পারেন।

এক. ৩-৪ টুকরা লেবু নিন এবং ৪-৫ কাপ পানির মধ্যে দিয়ে ১৫-২০ মিনিট ধরে সিদ্ধ করুন। এরপর এটি ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার আপনার মাথার চুল ধোয়ার সময় এটি ব্যবহার করুন। কমপক্ষে ১ সপ্তাহ এটি ব্যবহার করবেন।

দুই. ২ টেবিল চামচ মেথি সারারাত ধরে পানিতে ভিজিয়ে রাখুন। এরপর সকালে তা দিয়ে সুন্দর করে পেস্টের মত বানিয়ে ফেলুন। এই পেস্ট আপনার চুলে এবং মাথার তালুতে ব্যবহার করুন কমপক্ষে ৩০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। ভাল ফলাফলের জন্য অন্তত ৪ সপ্তাহ ব্যবহার করুন।

তিন. গোসলে যাওয়ার আগে লেবুর রস দিয়ে আপনার মাথার তালুতে ম্যাসাজ করুন। ১৫-২০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন।

চার. সমপরিমান পানি এবং ভিনেগার দিয়ে মিক্সার তৈরি করুন। রাতে মিক্সারটি মাথার তালুতে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে বেবি শ্যাম্পু দিয়ে হালকাভাবে চুল ধুয়ে ফেলুন।

পাঁচ. সামান্য পরিমাণ দধী চুলে এবং মাথার তালুতে লাগিয়ে রাখুন। এটা ১ ঘণ্টা রেখে দিন। এরপর হালকাভাবে বেবি শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইবার এই পদ্ধতি অবলম্বন করুন।

ছয়. দু’টো ডিম ভাঙুন এবং এটি পেস্ট আকারে মাথার তালুতে লাগান। এক ঘণ্টা পর ভালোভাবে ধুয়ে ফেলুন। এই পদ্ধতি খুশকি দূর করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে।

সাত. হালকা উষ্ণ বাদাম তেল, নারিকেল তেল অথবা অলিভ ওয়েল মাথার তালুতে ম্যাসাজ করতে পারেন। এতে খুশকি দূর হয়।

আট. ১ টেবিল চামচ লেবুর রস এবং ৫ টেবিল চামচ নারিকেল তেল একসাথে মেশান। এবার এই মিক্সার মাথার তালুতে ব্যবহার করুন। ২০-৩০ মিনিট পর ভাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

নয়. নিমপাতা পিষে পেস্ট বানিয়ে ফেলুন। এবার মাথার শুষ্ক খুলিতে এই পেস্ট সরাসরি প্রয়োগ করুন। আধাঘণ্টা পর ধুয়ে ফেলুন।

চুল সবসময় পরিষ্কার রাখুন। অপরিষ্কার চুলে খুশকি হবে এবং বৃদ্ধি পাবে এর কোনো বিকল্প নেই। কাজেই প্রতিদিনই আপনার চুল পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। ধীরে ধীরে আপনার চুল থেকে হারিয়ে যাবে খুশকি।

Technic's Matte Mineral Foundations have amazing coverage and are super soft - the perfect base foundation!
23/01/2020

Technic's Matte Mineral Foundations have amazing coverage and are super soft - the perfect base foundation!

07/01/2020

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ময়ূরাক্ষী - MoyuRakshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share