Natai Community Clinic

Natai Community Clinic গ্রামীণ হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার এক অনন্য প্রতিষ্ঠান!

কমিউনিটি ক্লিনিকে আসুনসেবা নিন সুস্থ থাকুন।
02/07/2026

কমিউনিটি ক্লিনিকে আসুন
সেবা নিন সুস্থ থাকুন।

📢 আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।আপনার পরিবারের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ ক্যাম্পেই...
26/06/2026

📢 আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

আপনার পরিবারের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ ক্যাম্পেইন কেন্দ্রে নিয়ে গিয়ে একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

🗓️ তারিখ: ২৮ জুন ২০২৬
📍সময়: সকাল ৮টা থেকে বিকাল ৪টা

একটি ক্যাপসুল আপনার শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা, স্বাভাবিক দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু নিজের শিশুই নয়, আশপাশের সব শিশুকেও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করুন।

ডায়রিয়া হলে করনীয়...👍
08/06/2026

ডায়রিয়া হলে করনীয়...👍

অতীব জরুরীহঠাৎ করেই বাংলাদেশে হাম বা মিজেলস (Measles) আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এটি একটি অত্যন্ত ছোঁয়াচ...
18/03/2026

অতীব জরুরী

হঠাৎ করেই বাংলাদেশে হাম বা মিজেলস (Measles) আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এটি একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, যা বিশেষ করে শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপের কোনো বিকল্প নেই।

হাম একটি ভাইরাসজনিত তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ। একটি সাধারণ ভুল ধারণা আছে যে এটি কেবল একটু জ্বর বা গায়ের র‍্যাশ। কিন্তু বাস্তবে, হামের সংক্রমণ থেকে ভয়াবহ জটিলতা তৈরি হতে পারে।

বিজ্ঞানের ভাষায় এর সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি। একজন আক্রান্ত ব্যক্তি সরাসরি ১২ থেকে ১৮ জন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারে।

কীভাবে ছড়ায়?

হাম একটি বায়ুবাহিত রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা কথা বলার মাধ্যমে বাতাসে ভাইরাসের কণা ছড়িয়ে পড়ে। এই ভাইরাস বাতাসে বা কোনো বস্তুর ওপর প্রায় ২ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে।

হামের লক্ষণ কী?

হামের র‍্যাশ বা লালচে দানা ওঠার অন্তত ৪ দিন আগে থেকেই আক্রান্ত ব্যক্তি ভাইরাসটি ছড়াতে শুরু করেন। চিকিৎসকদের মতে, র‍্যাশ ওঠার আগের এই লক্ষণগুলো চিনতে পারা খুব জরুরি:

আমরা 3C দিয়ে মনে রাখি

1. Cough (তীব্র কাশি)
2. Coryza (সর্দি বা নাক দিয়ে অনবরত পানি পড়া)
3. Conjunctivitis (চোখ লাল হওয়া বা চোখ ওঠা

এছাড়াও:G

* তীব্র জ্বর।
* মুখে বা গলায় অস্বস্তি।
* মুখের ভেতর ফোলা অংশের মতো 'কপ্লিক স্পট' (Koplik spots) দেখা দেওয়া।
* ৩-৪ দিন পর মুখমণ্ডল থেকে র‍্যাশ শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে।

কী কী জটিলতা হতে পারে?

হাম আক্রান্ত শিশুদের প্রায় ৩০% ক্ষেত্রে গুরুতর জটিলতা দেখা দিতে পারে:

* নিউমোনিয়া: হামে মৃত্যুর প্রধান কারণ।

* অপুষ্টি ও ডায়রিয়া: শিশুদের শরীর মারাত্মকভাবে দুর্বল করে দেয়।

* অন্ধত্ব: চোখের স্থায়ী ক্ষতি হতে পারে।

* এনসেফালাইটিস: মস্তিষ্কে সংক্রমণ, যা তাৎক্ষণিক মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্ব ডেকে আনতে পারে।

* SSPE (Subacute Sclerosing Panencephalitis): এটি হামের অনেক বছর পর হওয়া একটি বিরল কিন্তু অবধারিতভাবে মৃত্যু ঘটানো মস্তিষ্কের জটিল রোগ।

এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। আমাদের করণীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা।

১. টিকা, টিকা এবং টিকা: হাম প্রতিরোধের একমাত্র কার্যকরী উপায় হলো সঠিক সময়ে টিকা নেয়া।

বাংলাদেশ সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (EPI) ৯ মাস এবং ১৫ মাস বয়সে দুই ডোজ হাম-রুবেলা (MR) টিকা দেওয়া হয়। আমাদের পরিচিত কোনো শিশু যেন এই টিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

(মনে রাখবেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এর সাথে অটিজমের কোনো সম্পর্ক নেই।)

২. ভিটামিন-এ (Vitamin A): হাম আক্রান্ত শিশুদের জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উচ্চমাত্রার ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো জরুরি। এটি শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি UNICEF ও WHO-এর প্রটোকল।

৩. আইসোলেশন ও পরিচ্ছন্নতা:

* আক্রান্ত শিশুকে অন্ততপক্ষে র‍্যাশ ওঠার পর ৫ দিন পর্যন্ত আলাদা ঘরে রাখুন।
* রোগীর সংস্পর্শে এলে মাস্ক ও গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক।
* ব্যবহৃত সরঞ্জামাদি যথাযথভাবে জীবাণুমুক্ত করুন।

৪. ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা: গর্ভবতী নারী, ক্যানসার আক্রান্ত রোগী, বা যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম (ইমিউনোকম্প্রোমাইজড), তাদের হাম আক্রান্ত ব্যক্তি থেকে সম্পূর্ণ দূরে রাখা আবশ্যক।

হামের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। মূলত লক্ষণভিত্তিক চিকিৎসাই প্রধান ভরসা। সর্দি, জ্বর ও কাশির জন্য চিকিৎসকের পরামর্শমতো ওষুধ নিতে হবে। প্রচুর তরল খাবার, ফলের রস, স্যুপ, সুষম খাবার খাওয়াতে হবে।

বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে অনেক সাফল্য অর্জন করলেও একটি বড় অংশের মানুষ এখনো ঝুঁকির মুখে। বিশেষ করে কোভিড-১৯ পরবর্তী সময়ে বিশ্বব্যাপী নিয়মিত টিকাদান কর্মসূচিতে স্থবিরতা আসায় এই সংক্রমণের ঝুঁকি বেড়েছে।

আসুন, আমরা সবাই মিলে সতর্ক হই এবং শিশুদের হামের টিকা নিশ্চিত করি। কোনো প্রাদুর্ভাব দেখা দিলে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে অবহিত করুন।

সংক্রামক রোগগুলো আসলে শুধু নিজে নিজে সতর্ক হয়ে প্রতিরোধ করা কঠিন। পুরো কমিউনিটিরই সচেতনতা প্রয়োজন। তাই নিজেদের স্বার্থেই অন্যদের সচেতন করতে হবে।

04/09/2025

টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু এই রোগে আক্রান্ত হয়, যার বেশিরভাগই ১৫ বছরের কম বয়সী।

কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd/

03/09/2025
অদ্য নাটাই কমিউনিটি ক্লিনিকে চুরি'র খবর পেয়ে সরজমিনে পরিদর্শনে আসেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মক...
23/08/2025

অদ্য নাটাই কমিউনিটি ক্লিনিকে চুরি'র খবর পেয়ে সরজমিনে পরিদর্শনে আসেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মোস্তফা স্যার এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান স্যারের নির্দেশে পরিদর্শনে আসেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জনাব সফিকুল ইসলাম এবং স্বাস্থ্য পরিদর্শক জনাব মোঃ মনিরুল ইসলাম।
ধন্যবাদ সবাইকে 👍❤️

23/08/2025

"গোষ্ঠীগত দ্বন্দ্ব যার যার কমিউনিটি ক্লিনিক সবার"
কমিউনিটি ক্লিনিকের সম্পদ রক্ষার্থে সবাই এগিয়ে আসুন,,,

Address

Brahmanbaria
Chittagong
3400

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801917511514

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natai Community Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Natai Community Clinic:

Shortcuts

Share