Dr.Enamul Kabir Tanvir

Dr.Enamul Kabir Tanvir নিজের শরীরের ভাষা বুঝুন।নিজেকে বুঝুন।নিজের রোগ নিয়ে জানুন।ভাল থাকুন Medicine,Diabetes,Pain,Skin,Gastroenterology

23/08/2026

😴 Sleep Disturbance (ঘুমের সমস্যা) কী? কারণ, ক্ষতি ও করণীয়:-
ঘুম শুধু বিশ্রাম নয়—শরীর ও মস্তিষ্কের সুস্থতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ঘুমাতে না পারা, বারবার ঘুম ভেঙে যাওয়া, খুব ভোরে ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম না আসা, অথবা পর্যাপ্ত সময় ঘুমিয়েও সতেজ না লাগাকে সাধারণভাবে Sleep Disturbance বা ঘুমের সমস্যা বলা হয়।

💤 কীভাবে বুঝবেন আপনার ঘুমে সমস্যা হচ্ছে?
ঘুমাতে যেতে অনেক সময় লাগে
রাতে বারবার ঘুম ভেঙে যায়
খুব ভোরে ঘুম ভেঙে যায় এবং আর ঘুম আসে না
পর্যাপ্ত সময় বিছানায় থাকার পরও সকালে ক্লান্ত লাগে
দিনে অতিরিক্ত ঘুম পায় বা অবসাদ লাগে
মেজাজ খিটখিটে হয়ে যায়
মনোযোগ ও স্মৃতিশক্তিতে সমস্যা হতে পারে

🔍 Sleep Disturbance-এর প্রধান কারণ
১. মানসিক চাপ
দুশ্চিন্তা, Anxiety, অতিরিক্ত চিন্তা, পারিবারিক বা কর্মক্ষেত্রের চাপ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

২. অনিয়মিত জীবনযাপন
প্রতিদিন ভিন্ন সময়ে ঘুমানো বা রাত জাগার অভ্যাস শরীরের স্বাভাবিক sleep-wake cycle নষ্ট করতে পারে।

৩. মোবাইল/কম্পিউটার ব্যবহার
ঘুমানোর ঠিক আগে দীর্ঘ সময় ফোন, ট্যাব বা কম্পিউটার ব্যবহার মস্তিষ্ককে সক্রিয় রাখতে পারে।

৪. চা, কফি ও নিকোটিন
বিশেষ করে দিনের শেষভাগে caffeine গ্রহণ ঘুমাতে সমস্যা করতে পারে। ধূমপানও ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

৫. পরিবেশ
অতিরিক্ত আলো, শব্দ, খুব গরম/ঠান্ডা ঘর বা অস্বস্তিকর বিছানা ঘুম নষ্ট করতে পারে।

৬. শারীরিক অসুস্থতা
দীর্ঘস্থায়ী ব্যথা, থাইরয়েডের সমস্যা, মেনোপজ, Restless Legs Syndrome ইত্যাদির সঙ্গে ঘুমের সমস্যা থাকতে পারে।

৭. Sleep Apnea
জোরে নাক ডাকা, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা বারবার শ্বাসকষ্টের কারণে ঘুম ভেঙে যাওয়া Sleep Apnea-এর লক্ষণ হতে পারে।

⚠️ দীর্ঘদিন ঘুমের সমস্যা হলে কী হতে পারে?
ঘুমের ঘাটতি শুধু ক্লান্তিই তৈরি করে না। দীর্ঘমেয়াদি ঘুমের ব্যাঘাতের সঙ্গে—

মনোযোগ ও কর্মক্ষমতা কমে যেতে পারে
মেজাজ খারাপ, খিটখিটে ভাব ও মানসিক চাপ বাড়তে পারে
উদ্বেগ ও বিষণ্নতার সঙ্গে সম্পর্ক থাকতে পারে
ক্ষুধা ও বিপাকীয় কার্যক্রমে পরিবর্তন হতে পারে
ওজন বৃদ্ধি ও স্থূলতার ঝুঁকি বাড়তে পারে
ডায়াবেটিস ও হৃদ্‌স্বাস্থ্যসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির সঙ্গে সম্পর্ক পাওয়া গেছে
অতিরিক্ত ঘুমঘুম ভাবের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

🌙 ভালো ঘুমের জন্য কী করবেন?
✅ প্রতিদিন প্রায় একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে ঘুম থেকে উঠুন।

✅ ঘুমের আগে অন্তত ১ ঘণ্টা শরীর ও মনকে ধীরে ধীরে বিশ্রামের জন্য প্রস্তুত করুন—বই পড়া, হালকা রিল্যাক্সেশন বা শান্ত পরিবেশ সাহায্য করতে পারে।

✅ ঘুমানোর আগে মোবাইল/কম্পিউটার ব্যবহার কমান।

✅ শোবার ঘর অন্ধকার, শান্ত ও আরামদায়ক রাখুন।

✅ নিয়মিত দিনের বেলায় শারীরিক ব্যায়াম করুন।

✅ বিকেল/সন্ধ্যার পর caffeine গ্রহণ কমান বা এড়িয়ে চলুন।

✅ রাতে অতিরিক্ত ভারী খাবার এড়িয়ে চলুন।

✅ ঘুমানোর জন্য পর্যাপ্ত সময় রাখুন। বেশিরভাগ প্রাপ্তবয়স্কের সাধারণত প্রায় ৭–৯ ঘণ্টা ঘুম প্রয়োজন, যদিও ব্যক্তিভেদে প্রয়োজন ভিন্ন হতে পারে।

👨‍⚕️ কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
যদি ঘুমের সমস্যা বারবার হয়, কয়েক মাস ধরে চলতে থাকে, দৈনন্দিন কাজ/পড়াশোনা/চাকরিতে সমস্যা তৈরি করে, অথবা জোরে নাক ডাকা ও ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়ার মতো লক্ষণ থাকে—তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ খুঁজে বের করে সঠিক চিকিৎসা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

⚠️ নিজে থেকে নিয়মিত sleeping pill শুরু করবেন না। কিছু ঘুমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও নির্ভরশীলতার ঝুঁকি থাকতে পারে; চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা নিরাপদ।

❤️ মনে রাখুন
“ভালো ঘুম বিলাসিতা নয়—সুস্থ থাকার একটি মৌলিক প্রয়োজন।”

আপনার বা পরিবারের কারও নিয়মিত ঘুমের সমস্যা থাকলে অবহেলা না করে কারণটি খুঁজে বের করুন।

17/07/2026

মানুষটা কি সত্যিই বদলে গিয়েছিল?

৫৫ বছর বয়সী একজন অত্যন্ত সফল ব্যবসায়ী। বাংলাদেশের একটি বড় গার্মেন্টস গ্রুপের প্রতিষ্ঠাতা। গত ৩০ বছরে অসংখ্য ব্যবসায়িক উত্থান-পতন দেখেছেন, কিন্তু তাকে সবাই চিনতেন একজন অসাধারণ ঠান্ডা মাথার, হিসাবি এবং নীতিবান মানুষ হিসেবে।

বন্ধুরা মজা করে বলতেন,

"ও যদি ১০ টাকা খরচ করে, তারও হিসাব রাখে!"

পরিবারের সঙ্গে তার সম্পর্কও ছিল অত্যন্ত সুন্দর। বিবাহিত জীবন প্রায় ৩০ বছরের। স্ত্রী প্রায়ই বলতেন,

"এই মানুষটার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়।"

একটা ছোট্ট সমস্যা...

গত এক বছর ধরে রাতে ঘুমাতে গেলেই দুই পায়ে অদ্ভুত অস্বস্তি শুরু হয়। মনে হতো পা না নাড়ালে যেন সহ্য করা যায় না। হাঁটাহাঁটি করলে কিছুটা আরাম মিলত, কিন্তু বিছানায় শুয়ে থাকলেই আবার একই অনুভূতি।

একজন নিউরোলজিস্ট তাকে Restless Legs Syndrome (RLS) হিসেবে নির্ণয় করলেন এবং Pramipexole শুরু করলেন।

মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সমস্যার অসাধারণ উন্নতি হলো।

রোগী খুব খুশি।

"ডাক্তার সাহেব, এতদিন পরে মনে হচ্ছে আবার ঠিকমতো ঘুমাতে পারছি।"

প্রায় ছয় মাস পরে তিনি ব্যবসার কাজে ইউরোপে গেলেন। সফরের শেষদিকে সহকর্মীরা বললেন,

"একদিন Monaco যাই। Monte Carlo Casino শুধু একবার ঘুরে দেখব।"

তিনি হেসে বললেন,

"আমি এসব খেলি না। শুধু দেখে আসব।"

সেদিন রাতে তিনি প্রথমবারের মতো রুলেট টেবিলের সামনে দাঁড়ালেন।

শুধু একটা বাজি...

তারপর আরেকটা...

তারপর আরেকটা...

ভোর হতে না হতেই তিনি কয়েক হাজার ইউরো হারিয়ে ফেলেছেন।

কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি বিন্দুমাত্র বিচলিত নন।

বরং বললেন,

"আরেকবার খেললেই সব উঠে আসবে।"

পরদিন সকালেও তিনি মিটিং বাদ দিয়ে আবার ক্যাসিনোতে চলে গেলেন।

সহকর্মীরা ভেবেছিলেন, এটা হয়তো বিদেশের উত্তেজনা।

কিন্তু আসল সমস্যা তখনও শুরু হয়নি।

দেশে ফিরে যেন অন্য একজন মানুষ...

বাংলাদেশে ফিরে তার আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করল।

প্রতিদিন রাত জেগে অনলাইন ক্যাসিনো খেলছেন।

প্রথমে কয়েক হাজার টাকা।

তারপর কয়েক লাখ।

এরপর কোটি টাকারও বেশি ক্ষতি।

ব্যবসার হিসাব থেকে গোপনে টাকা সরাতে শুরু করলেন।

একদিন স্ত্রী দেখলেন, বাড়িতে একের পর এক পার্সেল আসছে।

দামী ঘড়ি...

লাক্সারি কলম...

ডিজাইনার স্যুট...

একই মডেলের পাঁচটি ঘড়ি।

একই জুতার চারটি ভিন্ন রঙ।

যার অর্ধেকই কখনো খোলা হয়নি।

স্ত্রী অবাক হয়ে বললেন,

"এসব দিয়ে কী করবে?"

তিনি শুধু হাসলেন।

"ভালো লেগেছে... তাই কিনেছি।"

কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল অন্য জায়গায়...

কয়েক সপ্তাহ পরে স্ত্রী আরও একটি বিষয় লক্ষ্য করলেন।

যে মানুষটি সারাজীবন অত্যন্ত সংযত ছিলেন, তিনি হঠাৎ করেই অস্বাভাবিক যৌন আচরণ করতে শুরু করেছেন।

রাতের পর রাত পর্নোগ্রাফি দেখছেন।

গোপনে বিভিন্ন ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলেছেন।

অপরিচিত নারীদের বারবার ব্যক্তিগত বার্তা পাঠাচ্ছেন।

একদিন স্ত্রী আবিষ্কার করলেন, তিনি বিদেশে থাকাকালে কয়েক হাজার ডলার দিয়ে একটি এসকর্ট সার্ভিস বুক করার চেষ্টা করেছিলেন।

স্ত্রী ভেঙে পড়লেন।

কাঁদতে কাঁদতে বললেন,

"এটা আমার স্বামী হতে পারে না। ত্রিশ বছরের সংসারে এমন মানুষ আমি কোনোদিন দেখিনি।"

রোগীর নিজেরও কষ্ট হচ্ছিল...

সবচেয়ে অবাক করার বিষয় ছিল—

রোগী নিজেও বুঝতে পারছিলেন যে কিছু একটা ভুল হচ্ছে।

তিনি একদিন চিকিৎসককে বললেন,

"ডাক্তার সাহেব... আমি জানি আমি যা করছি, সেগুলো ভুল। প্রতিবারই নিজেকে বলি—এটাই শেষ। কিন্তু তারপর একটা অদ্ভুত তাগিদ আসে। মনে হয় এখনই এটা করতেই হবে। আমি যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি।"

তার চোখে তখন লজ্জা।bকণ্ঠে অসহায়ত্ব।

পরিবারের ধারণা...

পরিবার ভাবল—

হয়তো mid-life crisis।

হয়তো গোপন সম্পর্ক।

হয়তো মানসিক রোগ।

হয়তো dementia-এর শুরু।

মনোরোগ বিশেষজ্ঞ দেখানো হলো।

সাইকোলজিস্ট দেখানো হলো।

কিন্তু কোথাও কোনো ব্যাখ্যা মিলল না।

শেষ পর্যন্ত একজন নিউরোলজিস্ট ওষুধের তালিকা দেখে জিজ্ঞেস করলেন,

"এই পরিবর্তনগুলো কি Pramipexole শুরু করার পর থেকেই হয়েছে?"

স্ত্রী একটু ভেবে বললেন,

"জি... আসলে ঠিক ওই সময় থেকেই। এর আগে উনি জীবনে কখনো জুয়া খেলেননি, কখনো এমন অপ্রয়োজনীয় কেনাকাটা করেননি, আর এমন আচরণ তো কল্পনাও করা যায় না।"

নিউরোলজিস্ট শান্তভাবে বললেন,

"আপনার স্বামী খারাপ মানুষ হয়ে যাননি। এটি তার চরিত্রের সমস্যা নয়। এটি একটি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া—Dopamine agonist–induced Impulse Control Disorder।"

তিনি ব্যাখ্যা করলেন,

Pramipexole শুধু পায়ের অস্বস্তি কমায় না, এটি মস্তিষ্কের reward pathway (mesolimbic dopamine system)-কেও অতিরিক্ত উদ্দীপিত করতে পারে।

ফলে কিছু রোগীর মধ্যে দেখা দিতে পারে—

Pathological gambling
Compulsive shopping
Hypersexuality
Binge eating
Excessive internet use বা gaming

ওষুধটি ধীরে ধীরে পরিবর্তন করা হলো।

পরবর্তী কয়েক সপ্তাহে অনলাইন জুয়া বন্ধ হয়ে গেল।

অপ্রয়োজনীয় কেনাকাটা কমে গেল।

ধীরে ধীরে তার যৌন আচরণও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে এল।

স্ত্রী একদিন ফলো-আপে এসে শুধু একটি কথাই বললেন—

"ডাক্তার সাহেব... মনে হচ্ছে আমি আমার পুরনো মানুষটাকে আবার ফিরে পেয়েছি।"

(C)

27/06/2026
17/06/2026

Scabis(স্ক্যাবিস)-অনেকের কেন বারবার হয়?জানা উচিত!
কেন বারবার হওয়ার সম্ভাবনা থাকে-জানতে হবে!

⁉️স্ক্যাবিস (Scabies) বারবার হওয়ার কারণ-

১.পরিবারের সকল সদস্যের একসঙ্গে চিকিৎসা না হওয়া – আক্রান্ত ব্যক্তির চিকিৎসা হলেও ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা অন্য সদস্যদের চিকিৎসা না হলে পুনরায় সংক্রমণ হতে পারে।
চিকিৎসা সঠিকভাবে অনুসরণ না করা – নির্ধারিত ওষুধ বা ক্রিম যথাযথ নিয়মে ব্যবহার না করলে কিছু মাইট বেঁচে যেতে পারে এবং রোগ আবার ফিরে আসতে পারে।

২.পুনরায় সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা – আক্রান্ত ব্যক্তি বা সংক্রমিত পরিবেশের সংস্পর্শে এলে নতুন করে স্ক্যাবিস হতে পারে।

৩.কাপড়, বিছানার চাদর ও তোয়ালে সঠিকভাবে পরিষ্কার না করা – চিকিৎসার সময় ব্যবহৃত কাপড় ও বিছানাপত্র গরম পানি দিয়ে ধুয়ে না ফেললে বা যথাযথভাবে পরিষ্কার না করলে পুনঃসংক্রমণের ঝুঁকি থাকে।

৪.ঘনবসতিপূর্ণ পরিবেশে বসবাস – হোস্টেল, ডরমিটরি, কারাগার বা একই ঘরে অনেক মানুষের বসবাসের ক্ষেত্রে স্ক্যাবিস দ্রুত ছড়াতে পারে।

৫.রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়া – কিছু ক্ষেত্রে দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা স্ক্যাবিসের পুনরাবৃত্তির ঝুঁকি বাড়াতে পারে।

✅চিকিৎসার পর চুলকানি কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। এটি সবসময় পুনরায় সংক্রমণের লক্ষণ নয়। তবে নতুন ফুসকুড়ি বা সুড়ঙ্গের মতো দাগ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

💤 স্লিপ সাইকেল (Sleep Cycle) কী?ঘুম একটানা একই রকম থাকে না। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক ও শরীর কয়েকটি ধাপের মধ্য দিয়ে য...
15/06/2026

💤 স্লিপ সাইকেল (Sleep Cycle) কী?

ঘুম একটানা একই রকম থাকে না। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক ও শরীর কয়েকটি ধাপের মধ্য দিয়ে যায়, যাকে স্লিপ সাইকেল বলা হয়।
একটি পূর্ণ স্লিপ সাইকেল সাধারণত ৯০–১২০ মিনিট স্থায়ী হয় এবং রাতে ৪–৬ বার পুনরাবৃত্তি হয়।

⁉️স্লিপ সাইকেলের প্রধান ধাপগুলো হলো:
১. হালকা ঘুম (Light Sleep)
২. গভীর ঘুম (Deep Sleep)
৩. REM Sleep (স্বপ্নের ঘুম)
⏩️এ সময় বেশি স্বপ্ন দেখা যায়।
⏩️মস্তিষ্ক তথ্য সংরক্ষণ ও স্মৃতি গঠনের কাজ করে।

⚠️ স্লিপ সাইকেল নষ্ট হলে কী কী সমস্যা হতে পারে?
ঘুমের সময় কম হওয়া বা স্লিপ সাইকেল বারবার ব্যাহত হলে বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতা দেখা দিতে পারে।

🧠 মস্তিষ্কের সমস্যা:
✔️স্মৃতিশক্তি কমে যাওয়া
✔️মনোযোগের ঘাটতি
✔️সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া
✔️শেখার ক্ষমতা হ্রাস

😔 মানসিক সমস্যা:
☠️উদ্বেগ (Anxiety)
☠️বিষণ্নতা (Depression)
☠️খিটখিটে মেজাজ
☠️অতিরিক্ত মানসিক চাপ

💢শারীরিক সমস্যা:
🍄উচ্চ রক্তচাপ
🍄হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি
🍄ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি
🍄রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া

⚖️ ওজন বৃদ্ধি:
ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হয়
অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে
স্থূলতার ঝুঁকি বাড়ে

😴 দিনের বেলা সমস্যা:
👁️সারাক্ষণ ক্লান্ত লাগা
👁️ঘুম ঘুম ভাব
👁️কাজের দক্ষতা কমে যাওয়া
👁️দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি

⁉️Psychosexual Disorder কী?➡️Psychosexual disorder বলতে এমন কিছু মানসিক, আবেগীয় বা যৌন-সম্পর্কিত সমস্যাকে বোঝায়, যা এক...
14/06/2026

⁉️Psychosexual Disorder কী?

➡️Psychosexual disorder বলতে এমন কিছু মানসিক, আবেগীয় বা যৌন-সম্পর্কিত সমস্যাকে বোঝায়, যা একজন মানুষের যৌন অনুভূতি, আকাঙ্ক্ষা, উত্তেজনা বা যৌন আচরণে উল্লেখযোগ্য অসুবিধা বা সমস্যা সৃষ্টি করে।

🍄কীভাবে বুঝবেন?
নিচের লক্ষণগুলোর এক বা একাধিক দীর্ঘদিন ধরে থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে—

১. যৌন আগ্রহ বা ইচ্ছার সমস্যা
➡️যৌন আগ্রহ অত্যন্ত কমে যাওয়া
➡️যৌন চিন্তা বা আকাঙ্ক্ষা প্রায় না থাকা-এ কারণে ব্যক্তিগত বা দাম্পত্য জীবনে সমস্যা হওয়া

২. যৌন উত্তেজনার সমস্যা
⏩️উত্তেজিত হতে অসুবিধা
⏩️যৌন কর্মকাণ্ডে আনন্দ অনুভব না করা
⏩️শারীরিক বা মানসিকভাবে সাড়া দিতে সমস্যা

৩. অর্গাজম বা চরম তৃপ্তি সংক্রান্ত সমস্যা
⏩️অর্গাজমে পৌঁছাতে খুব বেশি সময় লাগা
⏩️বারবার অর্গাজমে পৌঁছাতে ব্যর্থ হওয়া

৪. যৌনতার সময় ব্যথা বা ভয়
⏩️যৌন মিলনের সময় ব্যথা
⏩️যৌনতা নিয়ে অতিরিক্ত ভয়, উদ্বেগ বা আতঙ্ক

৫. অস্বাভাবিক বা নিয়ন্ত্রণহীন যৌন আচরণ
➡️এমন যৌন চিন্তা বা আচরণ যা নিজের বা অন্যের ক্ষতি করছে
➡️আচরণ নিয়ন্ত্রণ করতে না পারা এবং এর ফলে সামাজিক, পারিবারিক বা পেশাগত সমস্যা তৈরি হওয়া

🔻কারণ কী হতে পারে?
➡️মানসিক চাপ বা উদ্বেগ
➡️বিষণ্নতা
➡️সম্পর্কের সমস্যা
➡️অতীতের ট্রমা বা নির্যাতনের অভিজ্ঞতা
➡️হরমোনজনিত সমস্যা
➡️কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
➡️দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা

👨‍⚕️কী করা উচিত?
✅ সমস্যাকে লজ্জার বিষয় না ভেবে গুরুত্ব দিন।
✅ ডাক্তার এর সঙ্গে পরামর্শ করুন।
✅ পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন।

এই পোস্টটি সচেতনতামূলক; এটি কোনো ব্যক্তিগত রোগ নির্ণয়ের বিকল্প নয়।

🌙 ইনসমনিয়া (Insomnia) কী?ইনসমনিয়া হলো এমন একটি ঘুমের সমস্যা যেখানে একজন ব্যক্তি—🔹 ঘুমাতে যেতে দেরি করেন🔹 বারবার ঘুম ভে...
11/06/2026

🌙 ইনসমনিয়া (Insomnia) কী?
ইনসমনিয়া হলো এমন একটি ঘুমের সমস্যা যেখানে একজন ব্যক্তি—
🔹 ঘুমাতে যেতে দেরি করেন
🔹 বারবার ঘুম ভেঙে যায়
🔹 খুব ভোরে জেগে ওঠেন
🔹 অথবা পর্যাপ্ত সময় ঘুমালেও সতেজ অনুভব করেন না

এটি কয়েকদিনের জন্য হতে পারে (Acute Insomnia) অথবা মাসের পর মাস চলতে পারে (Chronic Insomnia)।
━━━━━━━━━━━━━━
⚠️ ইনসমনিয়া চিকিৎসা না করলে কী কী জটিলতা হতে পারে?
দীর্ঘদিন অনিদ্রা থাকলে দেখা দিতে পারে—
🧠 মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যাওয়া
😔 উদ্বেগ (Anxiety) ও বিষণ্নতার (Depression) ঝুঁকি বৃদ্ধি
💔 উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যাওয়া
⚖️ ওজন বৃদ্ধি ও বিপাকীয় সমস্যার সম্ভাবনা
🚗 দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি (বিশেষত গাড়ি চালানোর সময়)
😴 সারাদিন ক্লান্তি, বিরক্তি ও কর্মক্ষমতা হ্রাস
🛡️ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়া

👨‍⚕️ সমস্যা ৩ সপ্তাহের বেশি স্থায়ী হলে বা দৈনন্দিন জীবনে প্রভাব ফেললে চিকিৎসকের পরামর্শ নিন

💡 মনে রাখুন: ভালো ঘুম বিলাসিতা নয়, এটি সুস্বাস্থ্যের জন্য একটি মৌলিক প্রয়োজন।

27/05/2026

🕌🌙 পবিত্র ঈদুল আযহার শিক্ষা হোক ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং জীবনকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করুন।

✨ ঈদ মোবারক! 🌙

26/05/2026

🚨 কোরবানির সময় দুর্ঘটনা হলে কী করবেন? 🚨
আঙুল বা শরীরের কোনো অংশ কেটে গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত সঠিক ব্যবস্থা নিন।

🩸 প্রাথমিক করণীয়-
✅ পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করুন
✅ আহত স্থান একটু উঁচু করে রাখুন
✅ দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন

🧊 কাটা অংশ সংরক্ষণের সঠিক নিয়ম-
🔹 কাটা অংশটি নরমাল স্যালাইন (Normal Saline) দিয়ে আলতোভাবে পরিষ্কার করুন
🔹 স্যালাইন দিয়ে হালকা ভেজানো পরিষ্কার গজ/কাপড়ে মুড়িয়ে নিন
🔹 এরপর একটি পরিষ্কার প্লাস্টিক ব্যাগে রাখুন
🔹 সেই ব্যাগটি বরফ মেশানো ঠান্ডা পানির পাত্রে রাখুন

⏰ কত দ্রুত হাসপাতালে যেতে হবে?
👉 সবচেয়ে ভালো হয় ১–২ ঘণ্টার মধ্যে হাসপাতালে পৌঁছাতে পারলে
👉 সাধারণভাবে ৬ ঘণ্টার মধ্যে পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ
👉 ঠান্ডা অবস্থায় সংরক্ষণ করা গেলে কিছু ক্ষেত্রে ১২ ঘণ্টা পর্যন্ত সুযোগ থাকতে পারে

⚠️ যা কখনো করবেন না
❌ কাটা অংশ সরাসরি বরফে রাখবেন না
❌ পানিতে ডুবিয়ে রাখবেন না
❌ দেরি করবেন না

🏥 দ্রুত চিকিৎসা পেলে অনেক সময় কাটা আঙুল বা শরীরের অংশ পুনরায় সংযুক্ত করা সম্ভব হয়।
🛑 নিরাপদ কোরবানি নিশ্চিত করুন
✔ ধারালো যন্ত্র সাবধানে ব্যবহার করুন
✔ শিশুদের দূরে রাখুন
✔ অভিজ্ঞ ব্যক্তির সহায়তা নিন


#কোরবান ঈদ
#ঈদ
#সচেতন

17/05/2026

🩺 আজ ১৭ মে — বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস (World Hypertension Day)

উচ্চ রক্তচাপ বা “নীরব ঘাতক” অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা ও অন্যান্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✅ লবণ কম খান
✅ নিয়মিত হাঁটুন ও ব্যায়াম করুন
✅ ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন
✅ নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন

সচেতন হোন, সুস্থ থাকুন।
নিজের ও পরিবারের সুস্বাস্থ্য রক্ষায় আজই রক্তচাপ পরীক্ষা করুন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Enamul Kabir Tanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Enamul Kabir Tanvir:

Shortcuts

Share