Dr. Mostofa Kamal - অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন সার্জন

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Dr. Mostofa Kamal - অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন সার্জন

Dr. Mostofa Kamal - অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন সার্জন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Mostofa Kamal - অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন সার্জন, Medical and health, Chittagong Medical college Hospital, Chittagong.

এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য)
ডি-অর্থো (বিএসএমএমইউ)
অর্থোপেডিক, বাত ব্যাথা বিশেষজ্ঞ ও সার্জন
রেজিস্ট্রার (অর্থোপেডিক সার্জারী ও ট্রমাটোলজী বিভাগ)
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

24/04/2026
পুজোর এই দিনগুলো ভরে উঠুক হাসি, আড্ডা, আর জমজমাট আনন্দে। পরিবারসহ আপনাকে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা।শারদীয়ার এই আ...
30/09/2025

পুজোর এই দিনগুলো ভরে উঠুক হাসি, আড্ডা, আর জমজমাট আনন্দে। পরিবারসহ আপনাকে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা।
শারদীয়ার এই আনন্দঘন মুহূর্তে আপনার ও আপনার পরিবারের সকলের মঙ্গল কামনা করি।

"ঢাকের তালে কোমর দোলে, মন যে নাচে রে।
নতুন সাজে সাজবে সবাই, এলো পুজো রে।
সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।"

অতি বৃষ্টি ও সাপের উপদ্রব: চারদিকে শুধু পানি আর পানি... অতিবৃষ্টির কারণে নিচু এলাকা ও বসতবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। এমন অবস্...
10/07/2025

অতি বৃষ্টি ও সাপের উপদ্রব:

চারদিকে শুধু পানি আর পানি... অতিবৃষ্টির কারণে নিচু এলাকা ও বসতবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। এমন অবস্থায় সাপসহ বিভিন্ন বিষধর প্রাণীর বসবাসের জায়গা নষ্ট হয়ে যায়, ফলে তারা আশ্রয়ের খোঁজে উঠে আসে মানুষের বাড়িঘরে। তাই এই সময় সাপের উপদ্রবের আশঙ্কা বাড়ে কয়েকগুণ।

যা করণীয়:
ঘরের চারপাশ পরিষ্কার রাখুন, ঝোপঝাড় পরিষ্কার করুন।
ঘরে পানি জমতে দেবেন না।

ঘুমানোর আগে মশারির চারপাশ ভালো করে দেখে নিন।

রাতের_বেলায়_হাঁটার সময় টর্চ বা আলো ব্যবহার করুন
শিশুদের একা বাইরে যেতে দেবেন না।

সাপ কামড়ালে দেরি না করে দ্রুত হাসপাতালে যান — ঝাড়ফুঁকে সময় নষ্ট নয়!

ঈদ মোবারক!ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবন।পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটুক আনন্দময় মুহূর্ত, আর আপনার জীবন হোক শান্...
06/06/2025

ঈদ মোবারক!
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবন।

পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটুক আনন্দময় মুহূর্ত, আর আপনার জীবন হোক শান্তি, স্বাস্থ্য ও সফলতায় পরিপূর্ণ।

বাম হাতের হিউমেরাস কয়েক টুকরা হয়েছিল। প্লেট দিয়ে ফিক্সেশন করা হয়েছে
13/05/2025

বাম হাতের হিউমেরাস কয়েক টুকরা হয়েছিল। প্লেট দিয়ে ফিক্সেশন করা হয়েছে

নেক ফিমার ফ্র্যাকচার ছিল।হিপ  রিপ্লেসমেন্ট হেমিআর্থপ্লাস্টি করা হয়েছে
13/05/2025

নেক ফিমার ফ্র্যাকচার ছিল।হিপ রিপ্লেসমেন্ট হেমিআর্থপ্লাস্টি করা হয়েছে

শোল্ডার ডিসলোকেশন এবং  ফ্র্যাকচার নিয়ে এসেছিল । রিডাকশন করার পর ্্্
13/05/2025

শোল্ডার ডিসলোকেশন এবং ফ্র্যাকচার নিয়ে এসেছিল । রিডাকশন করার পর ্্্

ল্যাটারাল ম্যালিওলাস ফ্র্যাকচার, ডিস্টাল ফিবুলার লকিং প্লেট দিয়ে ফিক্সেশন করা হয়েছে।
13/05/2025

ল্যাটারাল ম্যালিওলাস ফ্র্যাকচার, ডিস্টাল ফিবুলার লকিং প্লেট দিয়ে ফিক্সেশন করা হয়েছে।

সবাইকে ঈদ মুবারাক
30/03/2025

সবাইকে ঈদ মুবারাক

আর্থ্রাইটিস কেন হয়, লক্ষণ ও চিকিৎসা (𝙊𝙎𝙏𝙀𝙊𝘼𝙍𝙏𝙃𝙍𝙄𝙏𝙄𝙎)আর্থ্রাইটিস কী ও কেন হয়মানুষের শরীরে অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহকে...
05/03/2025

আর্থ্রাইটিস কেন হয়, লক্ষণ ও চিকিৎসা (𝙊𝙎𝙏𝙀𝙊𝘼𝙍𝙏𝙃𝙍𝙄𝙏𝙄𝙎)

আর্থ্রাইটিস কী ও কেন হয়
মানুষের শরীরে অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহকে আর্থ্রাইটিস বলে। ছোট-বড় সব জয়েন্টেই এটি হতে পারে। যেমন: হাতের জয়েন্ট, হাঁটুর জয়েন্ট কিংবা হিপ জয়েন্টে আর্থ্রাইটিস হতে পারে।

বিভিন্ন কারণে আর্থ্রাইটিস হতে পারে। যেমন:

১. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জয়েন্ট, হাঁটুতে ক্ষয় হয়। সেই কারণে আর্থ্রাইটিস হতে পারে।

২. কারো যদি অতিরিক্ত ওজন থাকে, অতিরিক্ত ওজনের কারণে অস্থিসন্ধি, হাঁটুর ক্ষয় বেশি হয়। সেই কারণেও আর্থ্রাইটিস হতে পারে।

৩. বাবা-মা বা বংশে কারো যদি আর্থ্রাইটিস থাকে, তাহলে পরবর্তীতে সন্তানদের আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৪. কোনো কারণে অস্থিসন্ধিতে আঘাত পেলে।

৫. অস্থিসন্ধিতে যদি ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হয়, সেখান থেকে আর্থ্রাইটিস হতে পারে।

৬. এ ছাড়া অটোইমিউন রোগের কারণে অনেক সময় আর্থ্রাইটিস হয়।

আর্থ্রাইটিসের ধরন

আর্থ্রাইটিসের অনেক ধরন আছে। এর মধ্যে কিছু কিছু ধরন বেশ পরিচিত এবং ধীরে ধীরে বাড়ে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় অস্টিওআর্থ্রাইটিস।

অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্তের সংখ্যা অনেক বেশি আমাদের দেশে। হাঁটুতে যে আর্থ্রাইটিস হয়, সেটিই অস্টিওআর্থ্রাইটিস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুতে ক্ষয় হওয়ার কারণে এটি হয়। অস্টিওআর্থ্রাইটিস হলে হাঁটুতে ব্যথা হবে, হাঁটু ফুলে যায়, হাঁটাচলা করতে গেলে দেখা যায়, আক্রান্ত ব্যক্তি আগের মতো হাঁটতে পারেন না, চলাফেরায় সমস্যা হয়। অস্টিওআর্থ্রাইটিস যদি অনেক দিন ধরে থাকে, তাহলে অনেক সময় হাঁটু বেঁকে যায়।

অন্যদিকে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি অটোইমিউন বা প্রদাহজনিত রোগ। যার ফলে জয়েন্টে ব্যথা, ফোলাভাব ও জয়েন্ট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়।

আরও আছে গাউটি আর্থ্রাইটিস বা গেঁটে বাত, সেপটিক আর্থ্রাইটিস যেটা অস্থিসন্ধিতে সংক্রমণ থেকে হয়, সোরিয়াটিক আর্থ্রাইটিস যাদের ত্বকে সোরিয়াসিস আছে তাদের হয়, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আর্থ্রাইটিস যেটা মেরুদণ্ডে বেশি হয়, জুভেনাইল আর্থ্রাইটিস যেটা অল্প বয়সে হয়।

আর্থ্রাইটিসের লক্ষণ ও চিকিৎসা
আর্থ্রাইটিস হলে জয়েন্ট বা অস্থিসন্ধিতে ব্যথা হবে। ব্যথা অল্প হতে পারে, আবার মাঝারি বা অতিরিক্তও হতে পারে। অস্থিসন্ধি ফুলে যাবে, অস্থিসন্ধি জমে যায়, গতিশীলতা কমে যায়। আর্থ্রাইটিস এর বিভিন্ন ধরন অনুযায়ী এর লক্ষণও ভিন্ন হতে পারে। তবে সব আর্থ্রাইটিসেই ব্যথা থাকবে।

আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য রোগীর ইতিহাস ও লক্ষণ জেনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রথমে কোন ধরনের আর্থ্রাইটিসে আক্রান্ত সেটি শনাক্ত করতে হবে। পরবর্তীতে আর্থ্রাইটিসের প্রকারভেদ অনুযায়ী রোগীকে ওষুধ দিতে হবে। যেকোনো আর্থ্রাইটিসে ব্যথা থাকে। তাই প্রথমে ব্যথানাশক ওষুধ দেওয়া হয় রোগীকে। ব্যথা না কমলে অনেক সময় ডিজিজ মডিফাইং ওষুধ দেওয়া হয়। এর পাশাপাশি ব্যায়াম শিখিয়ে দেওয়া হয় রোগীকে। ওষুধ ও ফিজিওথেরাপির মাধ্যমে আর্থ্রাইটিস ভালো হয়ে যায় অনেকের।

তবে আর্থ্রাইটিসের কারণে যদি অস্থিসন্ধি বেঁকে যায়, অস্থিসন্ধি যেভাবে থাকার কথা যদি সেভাবে না থাকে এবং ওষুধ ও থেরাপি কাজ না করে, সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে আর্থ্রাইটিসের চিকিৎসায় সার্জারির প্রয়োজন হয়।


আর্থ্রাইটিস প্রতিরোধ ও খাদ্যাভ্যাস

আর্থ্রাইটিস প্রতিরোধে শরীরের ওজন যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। জয়েন্ট বা অস্থিসন্ধির যত্ন নিতে হবে, জয়েন্টে যাতে কোনোভাবে আঘাত না লাগে, প্রয়োজনের অতিরিক্ত সিঁড়ি দিয়ে ওঠা-নামা না করা, দীর্ঘ সময় ধরে হাঁটাহাঁটি না করে ৩০ থেকে ৪০ মিনিট হাঁটার অভ্যাস করা, প্রতিদিন জয়েন্টের ব্যায়াম করতে হবে।

আর্থ্রাইটিসে অস্থিসন্ধি ও হাড়ের ক্ষয় রোধে পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন: দুধ ও দুধের তৈরি বিভিন্ন খাবার, রেড মিটের পরিবর্তে বেশি করে মাছ খেতে হবে। ভিটামিন ডি, ভিটামিন সি, ক্যালসিয়াম, ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার, টক জাতীয় ফল, পেস্তা বাদাম, কাঠ বাদাম, শীমের বীজ, সয়াবিন খাওয়া ভালো।

একই সঙ্গে রেড মিট অর্থাৎ গরু ও খাসির মাংস পরিহার করতে হবে, বাঁধাকপি, পালং শাক, গাজর, টমেটো, ডাল জাতীয় খাবার কম খেতে হবে। যে খাবার খেলে শরীরের ওজন বাড়ে, সেগুলো বাদ দিতে হবে। মিষ্টি জাতীয় খাবার না খাওয়া। কফি জয়েন্টের ক্ষতি করে, তাই কফি খাওয়া ভালো নয় আর্থ্রাইটিসের জন্য। এ ছাড়া ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকতে হবে।

Address

Chittagong Medical College Hospital
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mostofa Kamal - অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন সার্জন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share