ভিশন ফিজিওথেরাপি সেন্টার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভিশন ফিজিওথেরাপি সেন্টার, Medical and health, Fouzderhat, Chittagong.

26/04/2025

আর্থ্রাইটিস বা বাত জনিত হাটু ব্যথা (Knee Arthritis)

হাটু ব্যথা কম বেশী আমাদের সবারই হয়ে থাকে। একটু বিশ্রাম নিলে বা দুই একটা ব্যথার ওষুধ খেলে অনেক সময় এমনিতেই সেরে যায়। কিন্তু আর্থ্রাইটিস বা বাতজনিত হাটু ব্যথা সহজে সরতে চায় না।

আর্থ্রাইটিস জনিত হাটু ব্যথা তিন ধরণের হয়ে থাকে :

১. অস্টিওআর্থ্রাইটিস (Osteo-Arthritis): অস্টিওআর্থ্রাইটিস জনিত হাটু ব্যথাই সবচেয়ে বেশি হয়ে থাকে। এটা সাধারণত মধ্যবয়ষ্ক লোকজনের হয়ে থাকে। এটা আস্তে আস্তে বাড়তে থাকে আর জয়েন্টের কার্টিলেজকে ভাঙ্গতে থাকে। আস্তে আস্তে জয়েন্ট শক্ত হয়ে যায়। তখন হাটাচলা বন্ধ হয়ে যায়।

২. রিউম্যাটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid Arthritis): এটা যে কোন বয়সে হতে পারে। এই আথ্রাইটিস হলে হাটু ব্যথার সাথে অন্যান্য জয়েন্টও ব্যথা হতে হয়। সকাল বেলায় জয়েন্টগুলো শক্ত হয়ে যায়।

৩. ট্রমাটিক আর্থ্রাইটিস (Traumatic Arthritis) : সাধারণত হাঁটুতে কোন ধরণের আঘাত যেমন লিগামেন্ট ইনজুরি, মিনিসকাস (Miniscus) ইনজুরি, ফ্র্যাকচার, বা ডিজলোকেশন (Dislocation) হওয়ার এক বছর পরে এই ধরণের আর্থ্রাইটিস হতে পারে।

কিভাবে বুঝবেন আপনার হাটুতে আর্থ্রাইটিস হয়েছে?

নিচের লক্ষণসমূহ দেখে সহজেই বুঝতে পারবেন আপনার আথ্রাইটিস হয়েছে :

১. ব্যথা ( knee pain) : হাঁটুর চারদিকে বা একপাশে ব্যথা হতে পারে ।

২. হাঁটুতে চাপ বা ধরলেই ব্যথা অনুভূত হতে পারে (Tenderness)।

৩. হাটু ফুলে যেতে পারে (Swelling)।

৪. হাটু নড়াচড়ার সময় শব্দ হতে পারে (Crepitius Sound)।

৫. জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে (Stiffness)।

৬. প্রাথমিক অবস্থায় সাধারণত অনেক্ষণ বসে থাকার পর নড়াচড়া করার সময় ব্যথা হতে পারে কিংবা সিড়ি দিয়ে উঠাবসার সময় ব্যথা বেশী হতে পারে।

আর্থ্রাইটিসের চিকিৎসা :

সবার আগে চিকিৎসকের শরণাপন্ন হয়ে কোন ধরণের আর্থ্রাইটিস সেটা নির্ণয় করতে হবে। তারপর ভালভাবে সঠিক চিকিৎসা নিলেই হবে। আর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্যথার ঔষধে ব্যথা সাময়িক ব্যথা নিবারন হয় মাত্র, বরং আর্থ্রাইটিস আস্তে আস্তে বাড়তে থাকে।
সঠিক ম্যানুয়াল ফিজিওথেরাপি এই ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে।

রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আর্থ্রাইটিস বিশেষজ্ঞ দেখিয়ে ঔষধের পাশাপাশি ফিজিওথেরাপি নিলে উপকার পাবেন ভালোভাবে।

আর অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে নিয়মিত ফিজিওথেরাপি নিতে পারেন। এক্ষেত্রে ইলেকট্রো-ফিজিওথেরাপি (TENS, UST, SWD, IFT) তেমন গরুত্ব রাখে না।
ব্যথা বেশী থাকলে ব্যবহার করা যেতে পারে। তবে ম্যানুয়্যাল থেরাপী (যেমন: Knee joint mobilization, Strengthening exercise, Joint gaping, Cycling ) বেশী ভাল কাজ করে।

আপনি নিজে চেষ্টা করেই আর্থ্রাইটিসকে প্রতিরোধ পারেন অনেকটা,,,, যেমন

১. ওজন নিয়ন্ত্রণে রাখবেন। প্রয়োজনে ডায়েটিশিয়ান দেখিয়ে নিবেন।

২. নিয়মিত সঠিকভাবে ব্যায়াম করবেন। প্রয়োজনে ফিজিওথেরাপিস্ট দেখিয়ে ব্যায়াম ঠিক করে নিবেন।

৩. আঘাত এড়িয়ে চলুন। খেলাধুলার সময় প্রয়োজনীয় বিভিন্ন সাপোর্ট (Knee Brace) ব্যবহার করবেন।
৪. জয়েন্টকে নিরাপদ রাখুন, সঠিকভাবে বসুন, সঠিকভাবে হাটাহাটি করুন, সঠিকভাবে কাজ করুন।
৫. মেয়েদের ক্ষেত্রে হাই হিল কম ব্যবহার করুন।
৬. ভিটামিন-ডি ও ক্যালসিয়ামের অভাব থাকলে পূরণ করুন।
৭. কোন সমস্যা হলে ফিজিওথেরাপিস্ট বা ফিজিশিয়ানের শরণাপন্ন হবেন।

21/04/2025
PLID কি? কেন হয়, উপসর্গ ও চিকিৎসা। PLID means Prolaps Lumber Intervertebral Disc । Prolaps শব্দের অর্থ হচ্ছে সরে যাওয়া, ...
19/04/2025

PLID কি? কেন হয়, উপসর্গ ও চিকিৎসা।

PLID means Prolaps Lumber Intervertebral Disc । Prolaps শব্দের অর্থ হচ্ছে সরে যাওয়া, Lumber শব্দের অর্থ হচ্ছে কোমড়, Inter শব্দের অর্থ হচ্ছে মাঝ খানের, Vertebra শব্দের অর্থ হচ্ছে মেরুদন্ডের হাড়সমূহ এবং Disc শব্দের অর্থ হচ্ছে কুশন। সুতরাং প্রলাপ্স লাম্বার ইন্টার ভার্টিব্রাল ডিস্ক এর অর্থ হচ্ছে কোমড়ে অবস্থিত হাড় সমূহের মাঝের ডিস্কের স্থানচ্যুতি। ডিস্ক বা কুশন এর স্থানচ্যুত হওয়া বা সরে যাওয়াকে ডিস্ক প্রলাপ্স বলে।

★★কারণ বা কেন হয়ঃ

১. কোমরে আঘাত পেলে; যেমন- রোড ট্রাফিক এ্যাকসিডেন্ট।

২. অনেক বছর ধরে দাঁড়িয়ে, বসে বা সামনে ঝুঁকে কাজ করলে; যেমন;সেলাই কাজ করলে,নিয়মিত গাড়ি চালালে।

৩. শরীরের ওজন উচ্চতা অনুযায়ী বেশি হলে।

৪. কোমড়ে অতিরিক্ত প্রেসার বা চাপের কারণে; যেমন-হঠাৎ ভারি কোনো বস্তু তুলতে গিয়ে, ওভার লোডের কারণে- যেমন চাউল বা আটার বস্তা বহন করার সময় সঠিক নিয়ম না মানা বা হঠাত্ নিচু হতে ভারী কোন বস্তু সঠিক নিয়মে না টেনে মাথায় তোলার কারণে কোমরে অতিরিক্ত প্রেসার বা চাপ পরে।

৫. কোমড়ের লিগামেন্ট সমূহের সঠিক কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে- যেমন সঠিক নিয়মে না বসা বা দাঁড়ানোর কারণে হতে পারে।

৬. কোমড়ে অবস্থিত মাংশপেশী-সমূহের শক্তি বা সাপোর্ট কমে যাওয়ার কারণে।

৭. কোমড়ের মাংশপেশীসমূহের টাইটনেসের জন্য।

৮. কোমড়ের বিভিন্ন উপাদানের অপুষ্টিজনিত কারণে।

★★উপসর্গঃ

১. প্রথম দিকে কোমড়ে ব্যথা হয়। পরে ব্যথা কোমড় হতে পায়ের দিকে ছড়িয়ে পরে।

২. শোয়া অবস্থায় ব্যথার তীব্রতা কম থাকে।

৩. বসে থাকলে ব্যথার তীব্রতা বাড়তে থাকে।

৪. দাঁড়িয়ে থাকলে ব্যথার তীব্রতা বসার চেয়ে বেশি অনুভব হয়।

৫. হাটতে শুরু করলে, কিছুক্ষন পর ব্যথার কারণে রোগীর পা অসার হয়ে বন্ধ হয়ে আসে এবং রোগী বসে পড়তে বাধ্য হয়।

৬. মাঝে মাঝে পায়ের ব্যথার স্থানসমূহে জ্বালা পোড়া অনুভব হতে পারেl ব্যথা কোমড় হতে পায়ের দিকে যায়। কখনও মনে হয় কাটা দিয়ে খোচানো অনুভূতি হয়।

★PLID চিকিৎসাঃ
# Medications :
1)NSAID drug ex Tab Naproxin 500 mg
2)PPI Drug ex cap Omeprazole 20 mg
3)Muscle Relaxant drug ex tab Baclofen 10 mg
4)vitamin D supplement ex Inj Osteo -D (oral)
5)Nerve root pain management drug ex pregabalin 25,50,75 mg
6)vitamin B1,B6,B12 ex tab Neuro B
Physiotherapy চিকিৎসাঃ
1)Lumber Traction
2)ultrasound therapy
3)Tens therapy
4)McKenzie Approach
5)Neural mobilization approach
6)strengthening exercise
7)Stretching exercise
8)positional realease Approach
9)Acupuncture
10)Manipulation

কিছু উপদেশঃ

★সামনে ঝুকে আপাতত কোন কাজ করবেন না।

★সামনে ঝুকে নিচু হয়ে কোন বস্তু তুলবেন না।

★ভারী কোন বস্তু এক হাতে বহন করবেন না।

★বেশী সময় বসে বা দাঁড়িয়ে থাকবেন না।

★বাজারের ব্যাগ বা অন্য কোন বস্তু দুই ভাগে ভাগ করে দুই হাতে বহন করা যেতে পারে।

★চলাফেরার সময় কোমড়ে ঝাকুনি লাগা হতে সতর্ক থাকুন।

★লম্বা দুরত্বের ভ্রমনে কোমড়ে লাম্বার করসেট ব্যবহার করুন।

★শোয়া হতে উঠার সময় এক পাশে কাত হয়ে উঠুন।

★দীর্ঘ সময় এক জায়গায় দাঁড়ানো বা বসা পরিহার করুন।

★হাচি বা কাশি দেয়ার ক্ষেত্রে কোমড়ে ঝাকি লাগার ক্ষেত্রে সতর্ক থাকুন।
★কোমড়ের বেল্টপরে কখনও খাবেন না, শোবেন না, টয়লেটে যাবেন না।

বেলস পালসি সাধারণত ইডিওপ্যাথিক ফেসিয়াল পালসি নামে পরিচিত। এটি এমন একটি অবস্থা যা সৃষ্টি করে পক্ষাঘাত এবং মুখের একপাশে স...
19/03/2025

বেলস পালসি সাধারণত ইডিওপ্যাথিক ফেসিয়াল পালসি নামে পরিচিত। এটি এমন একটি অবস্থা যা সৃষ্টি করে পক্ষাঘাত এবং মুখের একপাশে সাময়িক দুর্বলতা

উপসর্গ গুলো কি?
বেলস পালসি লক্ষণগুলির সূচনা হঠাৎ হয়,যেমন আপনি যখন সকালে ঘুম থেকে উঠেন বা যখন আপনি খাওয়া বা পান করার চেষ্টা করেন তখন আপনি সেগুলি লক্ষ্য করতে পারেন।

এই অবস্থার প্রাথমিক উপসর্গ হলো চোখ ঝাপসা হয়ে যাওয়া, সেই সাথে যে দিকে আক্রান্ত হয় তার চোখ খুলতে বা বন্ধ করতে অসুবিধা হয়। বেলস পালসির অন্যান্য লক্ষণ বা উপসর্গ যা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তার মধ্যে রয়েছে:

মুখের দুর্বলতা
শুকনো মুখ বা চোখ
শব্দ সংবেদনশীলতা
মাথা ব্যাথা
পান করা বা খেতে অসুবিধা হওয়া
মুখের অভিব্যক্তি তৈরি বা পরিবর্তন করতে অক্ষমতা
drooling
চোখ জ্বালা
twitching মুখের পেশীগুলির

স্ট্রোক হলো একটি রোগ যেখানে মস্তিষ্কের রক্ত সরবরাহের বিঘ্নতার জন্য কোষের মৃত্যু ঘটে...স্ট্রোকের ধরণ:ইস্কেমিক স্ট্রোক: সব...
10/02/2025

স্ট্রোক হলো একটি রোগ যেখানে মস্তিষ্কের রক্ত সরবরাহের বিঘ্নতার জন্য কোষের মৃত্যু ঘটে...

স্ট্রোকের ধরণ:

ইস্কেমিক স্ট্রোক: সবচেয়ে সাধারণ স্ট্রোক যেখানে রক্ত জমাট বাঁধা মস্তিষ্ককে অক্সিজেন এবং রক্ত গ্রহণ থেকে বিরত রাখে
হেমোরেজিক স্ট্রোক: ফেটে যাওয়া রক্তনালী এবং অ্যানিউরিজম থেকে ফলাফল
ক্ষণস্থায়ী ইস্কেমিক আক্রমণ (টিআইএ): ঘটে যখন একটি নির্দিষ্ট সময়ের জন্য মস্তিষ্কে অপর্যাপ্ত রক্ত প্রবাহ থাকে, যা প্রায়শই একটি মিনিস্ট্রোক বলা হয়

লক্ষ্মণ:

হঠাৎ মুখ, পা, বা বাহু অসাড়তা বা দুর্বলতা (প্রায়শই একপাশে)
হঠাৎ কথা বলার সমস্যা, বিভ্রান্তি।
আকস্মিক এবং তীব্র মাথা ব্যাথা
আকস্মিক দৃষ্টি দুর্বলতা
হঠাৎ মাথা ঘোরা, ভারসাম্য বা সমন্বয়ের অভাব, বা হাঁটতে অসুবিধা

ফিজিওথেরাপি কি??ফিজিওথেরাপি ফিজিও (শারীরিক) ও থেরাপি (চিকিৎসা)- এ দুইটি শব্দ থেকে এসেছে ফিজিওথেরাপি (Physiotherapy) শব্দ...
29/01/2025

ফিজিওথেরাপি কি??

ফিজিওথেরাপি ফিজিও (শারীরিক) ও থেরাপি (চিকিৎসা)- এ দুইটি শব্দ থেকে এসেছে ফিজিওথেরাপি (Physiotherapy) শব্দটি। এটি একটি স্বতন্ত্র চিকিৎসাব্যবস্থা, যেখানে শারীরিক ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ পদ্ধতির চিকিৎসকরা ফিজিওথেরাপিস্ট নামে পরিচিত।

একজন ফিজিওথেরাপিস্ট রোগীর বাত ব্যাথা বা আঘাতজনিত ব্যাথার মতো স্বাস্থ্যসমস্যা নির্ণয় করে পরিপূর্ণ চিকিৎসাসেবা প্রদান করে থাকেন।
বাংলাদেশে বাত ব্যাথা বা পক্ষাঘাতগ্রস্থ রোগীদের যথাযথ চিকিৎসা হয়না এ কারণে কর্মহীন মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে।এই অবস্থা থেকে উত্তরণের জন্য রোগ নিরাময় ও প্রতিরোধের জন্য প্রয়োজন যথাযথ ফিজিওথেরাপি চিকিৎসা।

Address

Fouzderhat
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভিশন ফিজিওথেরাপি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share