Midwife Bibi Fatema

Midwife Bibi Fatema I am a registered Midwife

" আপনার সকল রিপোর্ট নরমাল মানেই আপনার নরমাল ডেলিভারি হবে ব্যাপারটা তেমন না "এর সাথে নির্দিষ্ট সময়ে জরায়ুর মুখ খোলার সম্প...
28/12/2025

" আপনার সকল রিপোর্ট নরমাল মানেই আপনার নরমাল ডেলিভারি হবে ব্যাপারটা তেমন না "

এর সাথে নির্দিষ্ট সময়ে জরায়ুর মুখ খোলার সম্পর্কটাও অনেক বেশি ,তার উপর অন্যান্য ফ্যাক্টর, প্রেসার ,ডায়বেটিস ওজন ,উচ্চতা ,কোমড়ের হারের মাপ ,আর ও অনেক ফ্যাক্টর তো আছেই ।

অনেকে বলেন আচ্ছা ওষুধ দেন ,মুখ খোলার ওষুধ তো আছে ।

ধরেন আপনার জরায়ুটা একটা বেলুন ।বেলুনের মধ্যে একটা কিছু আছে আপ্নাকে বের করতে হবে । মুখ খোলার ওষুধের কাজ ওই বেলুনের উপরে চাপ দেয়া ।

এখন মুখ বাধা বেলুনকে আপনি চার পাশ থেকে চাপ দিলেন কি হবে ? নি:সন্দেহে বেলুন ফেটে যাবে । আর যদি বেলুনের মুখ টা অনেক খানি খোলা থাকে পিছন থেকে আপনি চাপ দেয়ার ওষুধ দিলেন তখন ভিতরের জিনিস বের হয়ে যাবে ।

(তবে পুরা মুখ খোলার পর ও আপ্নার ডেলিভারিতে অবস্ট্রাকশন বা বাধা আসতে পারে ) যা অবস্ট্রাক্টেড লেবার নামে পরিচিত।

তাই একটা নির্দিষ্ট সময় না যাওয়া পর্যন্ত ওষুধ দেয়া যায় না ,এর আগে দিলে মা ,বাচ্চার অনেক বড় ক্ষতি হতে পারে ।

এখন বলতে পারেন অনেকের তো ব্যাথা উঠায় ,সেটা অবশ্যই আপনার কন্ডিশন অনুযায়ী ডক্টর/মিডওয়াইফ যদি সেইফ মনে করে ।

সর্বোপরি আল্লাহর কাছে চাইতে হবে ।

মানুষ এখন অনেক কিছু জানে ।সেটার ভালো খারাপ দুইদিক ই আছে । আমি চাই আমার লেখাগুলো পড়ে বুঝুন ,জানাকে ক্লিয়ার করুন । রোগীরা ভুল ধারনা গুলো দূর করুন।

01/11/2025
01/09/2025

গর্ভকালীন সময়ে একজন মায়ের প্রসব পরিকল্পনা যেমন জরুরি তার পাশাপাশি জরুরি হচ্ছে একটা সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতি নির্বাচন করা যাতে প্রসব পরবর্তী সময়ে এটা নিয়ে আর দুশ্চিন্তা না হয়।❤️

 #অ্যানেনসেফালি  (Anencephaly)ভিটামিন বি১২ ও ফোলিক এসিডের ঘাটতির কারনে এই রোগ হয়। এজন্য গর্ভধারণের অন্তত ৪ মাস আগে থেকে ...
20/08/2025

#অ্যানেনসেফালি (Anencephaly)
ভিটামিন বি১২ ও ফোলিক এসিডের ঘাটতির কারনে এই রোগ হয়। এজন্য গর্ভধারণের অন্তত ৪ মাস আগে থেকে প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম ফোলিক এসিড সেবন করা উচিত।

অ্যানেনসেফালি (Anencephaly) হলো একটি গুরুতর জন্মগত রোগ, যা ভ্রূণের মস্তিষ্ক এবং খুলির বিকাশে ত্রুটির কারণে ঘটে। এটি এক ধরনের নিউরাল টিউব ত্রুটি (Neural Tube Defect বা NTD)। গর্ভাবস্থার প্রথম দিকে, যখন নিউরাল টিউব নামক গঠনটি সম্পূর্ণরূপে বন্ধ হতে ব্যর্থ হয়, তখন এই রোগ দেখা যায়। এর ফলে শিশুর মস্তিষ্কের একটি বড় অংশ, খুলি এবং মাথার ত্বক অনুপস্থিত থাকে।
এই রোগে আক্রান্ত শিশুরা সাধারণত জন্মের পর কয়েক ঘণ্টা বা দিনের বেশি বাঁচে না। অ্যানেনসেফালির কোনো নিরাময় বা নির্দিষ্ট চিকিৎসা নেই। চিকিৎসা মূলত শিশু এবং পরিবারকে আরাম ও সহযোগিতা প্রদানের উপর কেন্দ্রীভূত থাকে।
বাংলাদেশে এই রোগের আক্রান্ত শিশুর হার:
বাংলাদেশে অ্যানেনসেফালি রোগে আক্রান্ত শিশুর সঠিক বা জাতীয় পর্যায়ের পরিসংখ্যান পাওয়া কঠিন, কারণ এই ধরনের তথ্য খুব কমই নথিভুক্ত করা হয়। তবে, কিছু হাসপাতাল-ভিত্তিক গবেষণায় এই রোগের হার সম্পর্কে ধারণা পাওয়া যায়।
একটি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে নিউরাল টিউব ত্রুটির (NTDs) মধ্যে অ্যানেনসেফালি একটি উল্লেখযোগ্য অংশ।
মার্চ অফ ডাইমস গ্লোবাল রিপোর্ট অন বার্থ ডিফেক্টস-এর তথ্যানুসারে, বাংলাদেশে প্রতি ১০০০ জীবন্ত শিশুর মধ্যে ৪.৭ জন নিউরাল টিউব ত্রুটিতে আক্রান্ত।
একটি নির্দিষ্ট হাসপাতাল-ভিত্তিক গবেষণায় দেখা গেছে যে, নিউরাল টিউব ত্রুটিতে আক্রান্ত শিশুদের মধ্যে ৪.৪% অ্যানেনসেফালিতে আক্রান্ত।
উল্লেখ্য যে, এই পরিসংখ্যানগুলো একটি নির্দিষ্ট হাসপাতাল বা গবেষণার উপর ভিত্তি করে করা, তাই এটি সমগ্র বাংলাদেশের জন্য সামগ্রিক হার নাও হতে পারে। তবে এটি ইঙ্গিত দেয় যে, বাংলাদেশে এই রোগের প্রকোপ তুলনামূলকভাবে বেশি, যার প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো গর্ভধারণের আগে ও গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের অভাব।

🚫 গর্ভাবস্থায় পেঁপে খেলে হতে পারে মা*রা*ত্ম*ক ক্ষ*তি!গর্ভবতী অবস্থায় বিশেষ করে কাঁচা বা আধা-পাকা পেঁপে খাওয়া অত্যন্ত ঝ...
13/08/2025

🚫 গর্ভাবস্থায় পেঁপে খেলে হতে পারে মা*রা*ত্ম*ক ক্ষ*তি!

গর্ভবতী অবস্থায় বিশেষ করে কাঁচা বা আধা-পাকা পেঁপে খাওয়া অত্যন্ত ঝুঁ*কিপূর্ণ।
পেঁপেতে থাকা ল্যাটেক্স (Latex) ও প্যাপন (Papain) নামক উপাদান মা ও শিশুর জন্য গুরুতর ক্ষ*তির কারণ হতে পারে।

🔴 পেঁপে খাওয়ার সম্ভাব্য ক্ষ*তি:
1️⃣ জরায়ু সংকোচন (Contraction) বৃদ্ধি:
ল্যাটেক্স জরায়ুতে অস্বাভাবিক সংকোচন তৈরি করতে পারে, যা গর্ভপাত বা প্রিম্যাচিউর লেবারের ঝুঁ*কি বাড়ায়।

2️⃣ ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হওয়া:
কাঁচা পেঁপেতে থাকা রাসায়নিক উপাদান শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি সরবরাহে ব্যাঘাত ঘটাতে পারে।

3️⃣ হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া:
পেঁপের নির্দিষ্ট উপাদান হরমোনের স্বাভাবিক কাজকে প্রভাবিত করে, যা গর্ভধারণের জন্য ঝুঁকিপূর্ণ।

4️⃣ অ্যালার্জি বা হজমের সমস্যা:
বমি, ডায়রিয়া, ত্বকে অ্যালার্জি বা পেটের ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।

5️⃣ বিষক্রিয়ার ঝুঁকি:
ল্যাটেক্সের প্রভাব গর্ভের শিশুর জন্য বিষক্রিয়ার মতো ক্ষতি সৃষ্টি করতে পারে।

🟢 কী করবেন?
✔️ গর্ভাবস্থায় কাঁচা বা আধা-পাকা পেঁপে একেবারেই এড়িয়ে চলুন।
✔️ পাকা পেঁপে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
✔️ স্বাস্থ্যকর ফলের তালিকা ও সঠিক ডায়েটের জন্য বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলুন।

💡 মায়ের একটুখানি অসতর্কতা শিশুর জীবনের জন্য ভ*য়ং*কর হতে পারে।
তাই খাবারের ক্ষেত্রে সবসময় নিশ্চিত হয়ে খাওয়াই নিরাপদ।

10/08/2025

মিডওয়াইফ (Midwife) হলেন একজন প্রশিক্ষিত স্বাস্থ্যসেবিকা যিনি গর্ভবতী নারী, প্রসবকালীন সময়, এবং প্রসবের পর মাতৃত্বকালীন সময়ে মা ও নবজাতকের সেবা ও যত্ন দিয়ে থাকেন।

মিডওয়াইফের কাজ:

1. গর্ভকালীন সেবা (Antenatal care):

মায়ের স্বাস্থ্য পরীক্ষা

আলট্রাসাউন্ড ও রক্তপরীক্ষা সুপারিশ

গর্ভকালীন পরামর্শ ও সঠিক খাদ্যাভ্যাসের নির্দেশনা

2. প্রসবকালীন সেবা (Intra-natal care):

নিরাপদ প্রসব করানো

ব্যথা ব্যবস্থাপনা

জটিলতা দেখা দিলে ডাক্তারদের সহায়তা চাওয়া

3. প্রসূতি-পরবর্তী সেবা (Postnatal care):

মা ও নবজাতকের সুস্থতা নিশ্চিত করা

স্তন্যপানের পরামর্শ

জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে শিক্ষা

4. নারীর প্রজনন স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেওয়া

মিডওয়াইফ হতে হলে:

স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা বা ব্যাচেলর ইন মিডওয়াইফারি করতে হয়।

সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন থাকতে হয়।

সহজ ভাষায়:

মিডওয়াইফ হলেন একজন বিশেষভাবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, যিনি সন্তান জন্মদানের আগে, সময়ে ও পরে মা এবং শিশুর যত্ন নেন।

ভারনিক্স (Vernix Caseosa) হলো নবজাতকের শরীরে জন্মের সময় একটি সাদা, মোমের মতো, চটচটে আবরণ যা ত্বককে ঢেকে রাখে।অর্থ্যাৎ বা...
09/06/2025

ভারনিক্স (Vernix Caseosa) হলো নবজাতকের শরীরে জন্মের সময় একটি সাদা, মোমের মতো, চটচটে আবরণ যা ত্বককে ঢেকে রাখে।
অর্থ্যাৎ বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে। "ভারনিক্স " নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়। কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে।
এই ভারনিক্স টা সম্পর্কে অনেকে অবগত নয়, বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।
সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই!
সদ্যজাত শিশুর শরীরে ভারনিক্স নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে। এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।
জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়। (WHO) এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।

09/06/2025

গর্ভকালীন ৫ টি বিপদ চিহ্ন :
১)রক্তক্ষরণ।
২)মাথা ব্যাথা ও চোখে ঝাপসা দেখা।
৩)জ্বর
৪)খিচুনি
৫)অতিবিলম্ব প্রসব।

এই ৫টির যেকোনো একটিও যদি গর্ভকালীন সময়ে দেখা যায় তাহলে অবশ্যই হসপিটালে যান আর একজন দক্ষ মিডওয়াইফ এর পরামর্শ নিন ❤️।

09/06/2025

Address

Mirsharai
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Midwife Bibi Fatema posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share