Dr.Nazmus Sakib -ডা.নাজমুচ সাকিব

Dr.Nazmus Sakib -ডা.নাজমুচ সাকিব Dr nazmus sakib mbbs fcps(course)cmu(ultrasonography)

17/01/2026

একজন ডাক্তারের সফলতা এখানে!!
আমার ম্যাক্সিমাম রুগি মধ্যবিত্ত-/নিম্ন মধ্যবিত্ত,আমি সবসময় এদের বলে দিই টাকা না থাকলে লজ্জা না পেয়ে চলে আসবেন,কোনদিন টাকা হলে দিয়েন..

কোম্পানির মেডিসিন গুলো সব রেখে দিই,যখনই গরীব রুগি দেখি সব দিয়ে দিই..

14/01/2026

রুগির সমস্যা post chikungunya arthalgia. মানে শরীরের সমস্ত ছোট গিরা ,হাড্ডি ব্যাথা..আগের বড় ডাক্তার সেটাকে বাত ব্যাথা মনে করে ঔষধ দিছিলো (RA-positive) ,দেওয়ার ও কারন ছিলো ব্যাথার ধরন এমন যে পুরাটা বাত ব্যাথার মত.. কিন্তু ব্যাথা তো কমেনা.আমি অনেকক্ষন কথা বলে জানতে পারি তার চিকুনগুনিয়া হয় এবং তারপর থেকে এমন ব্যাথা..বাত-ব্যাথার ১০০% কনফার্ম হওয়ার জন্য পরিক্ষা দিই(anti ccp) নেগেটিভ আছে,তারপর দেশের ডাক্তারদের তৈরী চিকুনগুনিয়া পরবর্তী যে চিকিৎসা গাইডলাইন আছে তা ফলো করে ঔষধ দিই.আজ ১৪দিন পর ফলোয়াপে ব্যাথা ৯৫% নাই-আলহামদুলিল্লাহ..সেই হাটহাজারি আসছে এই অধম ডাক্তারের কাছে..

৬ মাস ধরে ইচ্ছে মত স্টেরয়েড লাগিয়ে  আসছিলো আমার কাছে,আলহামদুলিল্লাহ ১৪দিন পর গতকাল ফলোয়াপে আসছিলো..মাত্র ১৪দিনে ৯০% দাউদ...
07/01/2026

৬ মাস ধরে ইচ্ছে মত স্টেরয়েড লাগিয়ে আসছিলো আমার কাছে,আলহামদুলিল্লাহ ১৪দিন পর গতকাল ফলোয়াপে আসছিলো..
মাত্র ১৪দিনে ৯০% দাউদের কবরস্থান রচিত হয়েছে..

💜 GERD (অম্লভাব / গ্যাসট্রিক রিফ্লাক্স) — ----আজকাল অনেকেই খাবারের পর বুক জ্বালা, টক ঢেকুর, গলা জ্বালা—এসব সমস্যায় ভোগেন...
09/12/2025

💜 GERD (অম্লভাব / গ্যাসট্রিক রিফ্লাক্স) — ----

আজকাল অনেকেই খাবারের পর বুক জ্বালা, টক ঢেকুর, গলা জ্বালা—এসব সমস্যায় ভোগেন। এর মূল কারণের নাম GERD।



🔍 GERD আসলে কী?

পেটের এসিড খাবারনালীর দিকে উঠে এলে gastro-esophageal reflux হয়।



📌 কারণগুলো ::::
• অতিরিক্ত তেলা-মসলাযুক্ত খাবার
• কফি/চা/চকলেট/সফট ড্রিঙ্ক
• অতিরিক্ত ওজন
• দেরি করে রাতের খাবার
• Smoking
• Hiatal hernia
• Pregnancy
• কিছু ওষুধ (NSAIDs, calcium channel blockers)



🔥 সাধারণ লক্ষণ
• বুক জ্বালা (heartburn)
• টক ঢেকুর
• বুকে বা গলায় জ্বালাপোড়া
• খাবারের পর fullness
• রাতে শোয়ার পরে উপসর্গ বাড়া
• গলা শুকানো / কাশি / গিলতে সমস্যা..
. বুক ব্যাথা



⚠️ একটু জটিল লক্ষণ (Alarm features)

এসব থাকলে রোগীকে endoscopy লাগতে পারে—
• গিলতে কষ্ট
• ওজন কমে যাওয়া
• বমিতে রক্ত
• কালো পায়খানা
• রক্ত সল্পতা


🏥 চিকিৎসা :::::



🌿 লাইফস্টাইল পরিবর্তন—সবচেয়ে জরুরী
• খাবারের পর সাথে সাথে শোবেন না (২–৩ ঘণ্টা gap)
• রাতে হালকা খাবার
• তেল-ঝাল, টক, চা-কফি কমানো
• মাথার দিক 6–8 inch উঁচু করে শোয়া
• ওজন কমানো
• Smoking বন্ধ
• প্রেসার বাড়ায় এমন কাপড় পড়বেন না..
. অল্প অল্প করে খাওয়া..

🏥: এতেও না কমলে চিকিৎসকের পরামর্শ নেওয়া

📌📌 GERD খুব সাধারণ একটি সমস্যা, কিন্তু সময়মতো চিকিৎসা না করলে esophagitis, stricture ( খাদ্যনালী সরু হয়ে যাওয়া) Barrett’s esophagus, এমনকি cancer risk বাড়ে। তাই সময়মত চিকিৎসকের পরামর্শ নেন..

মোহা:আবরার বয়স ৩মাস ,তার এই সমস্যা নিয়ে গতকাল চেম্বারে আসে..⭐ Infantile Atopic Dermatitis: শিশুর ত্বকের সাধারণ একটি সমস্...
03/12/2025

মোহা:আবরার বয়স ৩মাস ,তার এই সমস্যা নিয়ে গতকাল চেম্বারে আসে..

⭐ Infantile Atopic Dermatitis: শিশুর ত্বকের সাধারণ একটি সমস্যা ⭐

শীত আসলেই অনেক শিশুর ত্বকে লালচে দাগ, রুক্ষতা আর চুলকানি দেখা যায়। এর অন্যতম কারণ হলো Infantile Atopic Dermatitis (এটপিক ডার্মাটাইটিস) — যা জন্মের কয়েক মাস পরই শুরু হতে পারে।

👶 লক্ষণগুলো কী?
• মুখে বা গালে লাল দাগ
• শুষ্ক, রুক্ষ, খসখসে ত্বক
• চুলকানি (রাতে বেশি)
• হাত–পা, গলার ভাঁজে দাগ

🧴 কারণ কী?
• ত্বকের প্রাকৃতিক oil-barrier কম থাকা
• পরিবেশগত এলার্জি
• পরিবারে এলার্জি/অ্যাজমা/রাইনাইটিসের ইতিহাস
• শীত, ধুলা, গরম পানি ইত্যাদিতে বেশি বাড়ে

🛁 বাড়িতে কী করবেন?

১️⃣ নিয়মিত Moisturizer:
শিশুর ত্বকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা — প্রতিদিন ২–৩ বার লাগান (Snana shesh সাথে সাথে)।
• Baby Aveeno
• Cerave Baby
• Mustela Stelatopia
• Sebamed baby

২️⃣ ছোট সময় গোসল:
• গরম পানি নয়, হালকা কুসুম পানি
• Mild, fragrance-free baby wash ব্যবহার করুন

৩️⃣ আঁচড়ানো বন্ধ করুন:
• নখ ছোট রাখুন
• প্রয়োজনে মিটেন পরিয়ে দিন

🩺 কখন ডাক্তার দেখাবেন?
• খুব বেশি লাল, ফুলে যাচ্ছে
• পানি/পুঁজ হচ্ছে
• ঘন ঘন flare-up
• ঘুম নষ্ট হওয়ার মতো চুলকানি

30/11/2025

দুই মাস বয়সের আবু বকর..কাশি আর জ্বর নিয়ে আসে ,আজ এক্সরে নিউমোনিয়া ধরা পড়ে..

শীতের সময় ছোট বাচ্চাদের নিউমোনিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। দেরি হলে এই রোগ দ্রুত জটিল হতে পারে। তাই প্রতিটি অভিভাবকের জানা জরুরি—
কোন লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে।

🔴 নিউমোনিয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ

✔ দ্রুত শ্বাস নেয় (Fast breathing)
✔ বুকে দেবে যাওয়া (Chest indrawing)
✔ কাশি + জ্বর
✔ বুক বুকে “ঘড়ঘড়/শোঁ শোঁ” শব্দ
✔ খেতে না চাওয়া, কম সক্রিয়
✔ শিশু বারবার দুধ ছেড়ে দেয়
✔ নীলাভ ঠোঁট (Late sign → জরুরি)

🧡 কখন দ্রুত ডাক্তার দেখাবেন?

⭕ শ্বাস নিতে কষ্ট
⭕ বারবার বমি
⭕ শিশু খুব দুর্বল বা অচেতন ভাব
⭕ জ্বর ৩ দিনের বেশি
⭕ ২ মাস–৫ বছর বয়সী বাচ্চাদের যে কোন শ্বাসকষ্ট



🛡️ কিভাবে বাঁচানো যায়? (প্রতিরোধ)

🔹 হাত পরিষ্কার রাখা
🔹 ভিড় এড়িয়ে চলা
🔹 শীত থেকে বাচ্চাকে রক্ষা করা
🔹 ধুলাবালি এড়ানো
🔹 ঘরের ধোঁয়া/রান্নার ধোঁয়া থেকে দূরে রাখা
🔹 সময়মতো টিকা (PCV, Hib টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ)

আগামিকাল সোমবার রাংগুনিয়া চেম্বারের সময়বিকেল ৪টা হতে সন্ধ্যা ৭টা..
30/11/2025

আগামিকাল সোমবার রাংগুনিয়া চেম্বারের সময়
বিকেল ৪টা হতে সন্ধ্যা ৭টা..

প্রবাসি রোগি আমার..গত দেড় বছর ধরে ইন্ডিয়ান ,শ্রিলংকা ,হারবাল ,স্টেরয়েড ইনজেকশন সব নেওয়ার পর এখন এই অবস্থা নিয়ে আমার কাছে...
29/11/2025

প্রবাসি রোগি আমার..গত দেড় বছর ধরে ইন্ডিয়ান ,শ্রিলংকা ,হারবাল ,স্টেরয়েড ইনজেকশন সব নেওয়ার পর এখন এই অবস্থা নিয়ে আমার কাছে আসছে..

দেখা যাক,ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ্যতা দিবেন

27/11/2025

এই বাচ্চার মাথা ব্যথার কারন দীর্ঘক্ষন ধরে মোবাইল দেখা..
তার আম্মু এটাও বলে যে রাতে ঘুমের মাঝেও মোবাইল খুজে..

আপনার বাচ্চাকে মোবাইল না দিয়ে আপনার মুল্যবান সময় দেন ,বাচ্চা জ্ঞান-বুদ্ধিতে অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে ইনশাআল্লাহ

26/11/2025

মাত্র একবছরের চেম্বার আমার..কম সময়ে এতো দূর-দূরান্ত থেকে মানুষ আমার কাছে আসবে কখনো ভাবিনি...

যেখানে অন্যান্য ডাক্তার মার্কেটিং এর পিছনে টাকা ঢালতে ঢালতে শেষ সেখানে আমার প্রত্যেকটা রুগি একেকজন মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করে তাদের পরিচিত সবাইকে নিয়ে আসে..
আলহামদুলিল্লাহ ,শুকরিয়া আল্লাহর কাছে ,আল্লাহ যেনো আমাকে আরো মানুষের সেবা করার সুযোক করে দেন-আমিন..

রাংগামাটি থেকে আজ চেম্বারে আগত ১৫মাস বয়সের সায়ন্তিকা.
তার আরো একটা সমস্যা আছে ,হার্টের ছিদ্র খুব সরু/চাপানো..

Address

Chittagong Medical College Hospital
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Nazmus Sakib -ডা.নাজমুচ সাকিব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share