Doctors Advice - ডাক্তারের পরামর্শ

Doctors Advice - ডাক্তারের পরামর্শ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Doctors Advice - ডাক্তারের পরামর্শ, Health & Wellness Website, Chittagong.

🌿 এটি বিশ্বের অন্যতম অলৌকিক উদ্ভিদ... 🌿প্রকৃতি আমাদের সুস্থতার জন্য কত কিছুই না লুকিয়ে রেখেছে! ছবিতে থাকা এই বিশেষ উদ্ভি...
27/05/2026

🌿 এটি বিশ্বের অন্যতম অলৌকিক উদ্ভিদ... 🌿

প্রকৃতি আমাদের সুস্থতার জন্য কত কিছুই না লুকিয়ে রেখেছে! ছবিতে থাকা এই বিশেষ উদ্ভিদটি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ—**যকৃত (Liver)** এবং **কিডনি (Kidney)**-র কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে।

এটি যেভাবে আপনার শরীরকে সুস্থ রাখতে ভূমিকা রাখে:
✅ যকৃতের (Liver) স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।
✅ কিডনির কার্যকারিতা সঠিক রাখতে সাহায্য করে।
✅ শরীরের ক্ষতিকর টক্সিন দূর করে প্রাকৃতিক ডিটক্সিফিকেশনে সাহায্য করে।
✅ মূত্রনালীর (Urinary Tract) স্বাস্থ্য উন্নত ও সুরক্ষিত রাখে।

প্রকৃতির এই অনন্য উপহার সম্পর্কে আপনার মতামত কী? কমেন্টে জানান!👇

🌿 সুস্থ জীবন শুরু হোক আজ থেকেই! 🌿প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই আপনাকে রাখতে পারে সুস্থ, প্রাণবন্ত ও কর্মক্ষম। 💪✨✅ পর্য...
11/05/2026

🌿 সুস্থ জীবন শুরু হোক আজ থেকেই! 🌿

প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই আপনাকে রাখতে পারে সুস্থ, প্রাণবন্ত ও কর্মক্ষম। 💪✨

✅ পর্যাপ্ত পানি পান করুন
✅ প্রতিদিন কিছু সময় ব্যায়াম করুন
✅ পুষ্টিকর খাবার খান
✅ পর্যাপ্ত ঘুমান
✅ মানসিক চাপ কমান

🩺 মনে রাখবেন, সুস্থ শরীরই সুখী জীবনের মূল চাবিকাঠি।
আজ থেকেই নিজের যত্ন নেওয়া শুরু করুন এবং পরিবারকেও সচেতন করুন ❤️

📢 পোস্টটি শেয়ার করুন, সবাইকে সুস্থ থাকার অনুপ্রেরণা দিন।

#স্বাস্থ্য
#স্বাস্থ্য_টিপস
#সুস্থ_জীবন
#সুস্থ_থাকুন
#বাংলা_হেলথ_টিপস
#হেলথ_কেয়ার
#স্বাস্থ্য_সচেতনতা
#ব্যায়াম
#পুষ্টিকর_খাবার
#মানসিক_স্বাস্থ্য







🚨 ক্যানসারের কিছু প্রাথমিক লক্ষণকে কখনোই অবহেলা করবেন না!শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত সচেতন হন।সময়মতো পরীক্...
09/05/2026

🚨 ক্যানসারের কিছু প্রাথমিক লক্ষণকে কখনোই অবহেলা করবেন না!

শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত সচেতন হন।
সময়মতো পরীক্ষা ও চিকিৎসা অনেক বড় ঝুঁকি কমাতে পারে।

⚠️ যেসব লক্ষণ খেয়াল রাখবেন:
• হঠাৎ ওজন কমে যাওয়া
• অতিরিক্ত ক্লান্তি
• দীর্ঘদিনের ব্যথা বা ফোলা
• ত্বক বা তিলে পরিবর্তন
• অস্বাভাবিক রক্তপাত

🩺 মনে রাখবেন:
প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে চিকিৎসা অনেক বেশি কার্যকর হতে পারে।
নিজে সচেতন থাকুন, পরিবারকেও সচেতন করুন। ❤️

📌 এই তথ্যটি শেয়ার করুন, কারো উপকার হতে পারে।

#স্বাস্থ্য_সচেতনতা
#ক্যানসার
#ক্যানসার_সচেতনতা
#স্বাস্থ্য_টিপস
#স্বাস্থ্য
#বাংলা_হেলথ_টিপস
#হেলথ_বাংলা
#সুস্থ_থাকুন






05/05/2026
18/09/2025

আমি শিবানী সাহা অনেক ভাগ্যবতি,আমার ছেলে আামাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। তার সাথেই আমাকে রেখেছে। একটা মাত্র ছেলে আমার।ছোটবেলায় খুব নেওটা ছিলো । এখন বড় হয়েছে। মস্ত বড় ডাক্তার আমার ছেলে। কত নাম ডাক তার?সবাই এক নামে চিনে। আর বৌ ও পেয়েছি সোনায় সোহাগা। সেও বড় ডাক্তার। সারাদিন ব্যস্ততা, আমাকে কোথাও পাঠানোর সময়ও তাদের নাই।
নাতি নাতনি দুটো আমার কাছেই থাকে সারাদিন।স্কুলে নিয়ে যাওয়া সময়মতো স্কুল থেকে আনা, গোছল করানো রুটিন মাফিক খাওয়ানো সব দায়িত্ব আমার।

বৌমাও বেশ ভালো।সবার সাথে মিশে,খুব মিশুক।
বৌমা মাঝে মাঝেই বলে, "মা আপনি খুব লাকি, আমরা আপনাকে বাসায় রেখেছি।আমার বোনদের সবার শশুর শাশুড়ী বৃদ্ধাশ্রমে থাকে।অবশ্য তাদের শশুর শাশুড়ী সংসারের কোন কাজে আসেনা।একেবারেই বয়স্ক- অকেজো।"
আমি আমার ছেলের সংসারের কাজ দায়িত্ব নিয়েই করি,অবহেলা করিনা।হাটুর ব্যাথায় কষ্ট পেলেও অর্থোপেডিক ডাক্তার ছেলেকে কখনো বলিনা ব্যাথার কথা। ফার্মেসী থেকে প্যারাসিটামল এনে খেয়ে পরে থাকি। যদি বৌমা মনে করে আমাকে দিয়ে কোন কাজ হবেনা। আমি তাই সবসময় নিজেকে সচল রাখি।নিজেকে অকেজো হতে দিইনা।

সেদিন সুমন মানে আমার ছেলে বলেছিল,"কত আরাম তোমার মা!!এসি গাড়ীতে করে স্কুলে যাও।
আমি ছেলে মেয়েদের আরামের জন্য গাড়ী কিনেছি।তুমি সেই গাড়ী দিয়ে ওদের স্কুলে দিয়ে আসো।"

আর আমি রাস্তায় হেঁটে হেঁটে স্কুলে গিয়েছি,তুমি কোন দিন একটা রিক্সাও নিতে দাওনি।।রোদেপুড়ে আমি কত কষ্ট পেতাম।তোমারতো কোন মায়া ছিলো না আমার জন্য।শুধু টাকা জমানোর ধান্দায় ছিলে।
ছেলের কথায় বৌমা যেন আরও মজা পায়,বলে আপনি এক ছেলের পিছনে সারা জীবন যা খরচ করেছেন,আমরা এক সপ্তাহে ছেলে মেয়ের পিছনে এর চেয়ে বেশি খরচ করি।আপনার ছেলেতো বৃত্তির টাকা দিয়েই পড়ালেখা করেছে।আপনারতো তেমন খরচ হয়নি।

কিছু বলিনা ,মনে হয় এইতো ভালোইতো আছি। অকালে স্কুল মাস্টার স্বামী গত হয়েছিলেন।ভাগ্যিস লেখাপড়া জানতাম, টিউশনি আর সেলাই করে একমাত্র ছেলেকে মানুষতো করেছি।কেউতো বলতে পারবেনা বাবাছাড়া ছেলে অমানুষ হয়েছে।আমাদের সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই লোকে তাকে মানুষ হওয়া বলে! সুমনের এক বছর বয়সেইতো হঠাৎ লোকটা সাপের কামড়ে চলে গেলো।

কতজন বলল, নতুন করে আবার জীবন শুরু করতে,পারিনি লোকটার মায়াময় চোখদুটো সব সময় ভাসতো চোখে। আহারে! যখন তাকে কেউটে কামড় দিলো,সাথে সাথেই ক্ষতস্হান বেঁধে ওঝা ডাকা হলো,
ওঝা এসে বাঁধন খোলতে চাইলে, তিনি বাঁধনটা খুলতে চায়নি বলেছিলো, শিবানী বাঁধনটা খুললেই আমি মরে যাবো।ওঝা ওর কথা শুনেনি বাঁধনটা খুলে দিতে পীরাপীরি করতে লাগলো।সাথে যোগদিলো শশুড় বাড়ীর সবাই। লোকটা তখন আমাকে কাছে ডেকে সুস্হ মানুষের মতো বলল--
"শিবানী, আমার কিছু হলে ছেলেটাকে তুমি দেখো।তাকে ডাক্তার বানাবে।বড় ডাক্তার।"

আমি আমার স্বামীকে দেয়া কথা রেখেছি।দিনরাত পরিশ্রম করে ছেলে মানুষ করেছি।
হ্যাঁ আমি কৃপনের মতো করে টাকা জমিয়েছি,একটা জয়গা কেনা জরুরী ছিল,বাবা হারা ছেলে নিয়ে আমি অথৈ সাগরে পরেছিলাম।স্বামী মারা যাওয়ার পর সকল আপনজন পর হয়ে গেলো।

লোকটা টিউশনি করতো,অংকের মাষ্টার, খুব নামকরা অঙ্কের মাস্টার। তাই বেশ কিছু ছাত্র ছিল।সেসময় বুদ্ধি করে দুঃসময়ের জন্য ব্যাংকে কিছু টাকা জমিয়েছিলো।বিধবা হওয়ার পর এই টাকাগুলোই ছিলো আমার সম্বল।যক্ষের ধনের মত এই টাকাটা আমি রক্ষা করেছি। নিজে অনেক কষ্ট করেছি কিন্তু একটা টাকাও খরচ করিনি।সেই টাকার ভাগের জন্য কতো মানষিক নির্যাতন সহ্য করেছি, লিখলে মহাকাব্য হয়ে যাবে।
আস্তে আস্তে শ্বশুর বাড়ীতে থাকা যখন অসম্ভব হয়ে গেলো তখন,এই টাকা দিয়ে জায়গা কিনেছি,থাকার জন্য ছোট একটা ঘর করেছি।

আজ সেই জায়গায় আমার ছেলে বিশাল ডুপ্লেক্স বাড়ী বানিয়েছে। বিশাল বড় বাড়ী।আমার ছেলের বাড়ী।

আজ আমি ছেলের সাথেই থাকি।আমার বানানো ছোট ঘর দুটো এখনো আছে।ভেঙে ফেলতে দিইনি।বৌমাও বলছিলো" থাকুক ঘরটা মা থাকবে।"একটাতে আমি থাকি, আরেকটাতে ড্রাইভার ছালাম তার মাকে নিয়ে থাকে।

সারাদিন নাতি নাতনির সেবা করি, রাতে ওরা চেম্বার থেকে আসলে নিজের ঘরে চলে আসি,আমার স্বামীর টাকায় বানানো ঘরে।

আমি শিবানী সাহা,অনেক ভাগ্যবতি,আমি ছেলের সাথে থাকি বৃদ্ধাশ্রমে থাকিনা।

ছোটগল্প
শিবানী সাহা নিজের ঘরেই থাকে

🥚 ডিম নিয়ে ৭টি প্রচলিত ভুল ধারণা ও সত্যআপনি কি জানেন, একজন গড়ে আমেরিকান বছরে প্রায় ২৮০ ডিম খায়? ডিম হলো সহজলভ্য ও পুষ্টি...
20/08/2025

🥚 ডিম নিয়ে ৭টি প্রচলিত ভুল ধারণা ও সত্য

আপনি কি জানেন, একজন গড়ে আমেরিকান বছরে প্রায় ২৮০ ডিম খায়? ডিম হলো সহজলভ্য ও পুষ্টিকর প্রোটিনের উৎস। কিন্তু বহু মানুষ ডিমকে ঘিরে ভুল ধারণায় বিশ্বাসী।

⃣ বাদামি ডিম বেশি স্বাস্থ্যকর?
❌ খোসার রঙ পুষ্টির মান নির্ধারণ করে না। সাদা বা বাদামি—উভয়েই সমান পুষ্টিকর।

⃣ ডিম কোলেস্টেরল বাড়ায় এবং হৃদরোগ করে?
❌ আধুনিক গবেষণা বলছে – সুস্থ মানুষের জন্য দিনে ১ ডিম সম্পূর্ণ নিরাপদ। ডিমে আছে হৃদয় ও মস্তিষ্কের জন্য উপকারী চোলিন ও লুটিন।

⃣ প্রতিদিন ডিম খাওয়া উচিত নয়?
❌ ১–২ ডিম প্রতিদিন অনেকের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর। প্রোটিন, ওমেগা-৩ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

⃣ ডিম শুধু সকালের নাশতার জন্য?
❌ ডিম সবসময় খাওয়া যায়—লাঞ্চ, ডিনার বা স্ন্যাকসেও।

⃣ কাঁচা ডিম রান্না করা ডিমের চেয়ে ভালো?
❌ রান্না করা ডিমের প্রোটিন বেশি শোষিত হয় এবং স্যালমোনেলা ঝুঁকি কম থাকে।

💡 টিপস:

সবসময় তাজা ডিম কিনুন

ফ্রিজে সংরক্ষণ করুন

কম তাপে সিদ্ধ বা পোচ করে খান

✨ উপসংহার: ডিম হলো পুষ্টিকর, সাশ্রয়ী এবং নিরাপদ। সাদা বা বাদামি—প্রতিদিন আপনার খাদ্য তালিকায় থাকা উচিত।

#ডিম #স্বাস্থ্যকরখাবার #পুষ্টি #প্রোটিন #হেলথিটিপস #ডেইলিডিম #সুস্থজীবন #ফিটনেস #হেলথিস্টাইল #ডিমভিত্তিকডায়েট

কাউকে কষ্ট দিচ্ছেন?মনে রাখবেন—এই পৃথিবী গোলাকার। আপনি যে কষ্ট দিচ্ছেন, তা ঘুরে একদিন আপনাকেই ফিরিয়ে দেবে।আজ আপনি শক্তি, ...
19/08/2025

কাউকে কষ্ট দিচ্ছেন?
মনে রাখবেন—এই পৃথিবী গোলাকার। আপনি যে কষ্ট দিচ্ছেন, তা ঘুরে একদিন আপনাকেই ফিরিয়ে দেবে।

আজ আপনি শক্তি, ক্ষমতা বা ইগোর জোরে কাউকে আঘাত করতে পারেন। সে হয়তো প্রতিবাদ করবে না। কিন্তু তার দীর্ঘশ্বাস, তার নীরবতা—প্রকৃতি তা ধরে রাখে।

মানুষ ভুলে যায়, কিন্তু প্রকৃতি কখনো ভুলে না। শাস্তি দেরিতে হলেও আসে। আর তখন অনুশোচনার আগুনে নিজেকেই পুড়তে হয়।

তাই আজই থামুন। অন্যকে ছোট করা, কষ্ট দেওয়া বা অপমান করার আগে মনে রাখুন—সৃষ্টিকর্তা কারোর একার নন, তিনি সবার। 🌸

#মানুষেরকষ্ট
#প্রকৃতিরশাস্তি
#জীবনেরপাঠ
#দীর্ঘশ্বাস







16/08/2025

উগান্ডা যাওয়ার পথে কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে আমাদের যাত্রাবিরতি হয়েছিল। সেখানেই স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায় আমাদের।

লাশ, যখন তার আয়ু ছিল, অন্য কোনো দেশ থেকে কাজের সূত্রে হয়তো কেনিয়া এসেছিল। আর এই কেনিয়াতেই লেখা ছিল তার মৃত্যু।

লাশের কফিনটি একাকী বাড়ি ফিরছে, পাশে নেই কোনো কাছের মানুষ। এমনকি বিমান-যাত্রীদের মালামালের স্থানে ঠাঁই হয়েছে কফিনটির। যেন নিষ্প্রাণ মালামাল ছাড়া সে এখন অন্য কিছু নয়।

নিশ্চয়ই এই মানুষটির বুকভরা অনেক স্বপ্ন ছিল। আমরাও তার মতো অনেক স্বপ্ন বুকে নিয়ে পৃথিবী দাবড়ে বেড়াই। স্বপ্ন পূরণের পথে কখনো কখনো হালাল-হারামের তোয়াক্কা করি না। কিন্তু আমাদের শেষ পরিণতিও কফিনের ওই মানুষটির চেয়ে আলাদা নয়।

নিঃসঙ্গ কফিনটি পৃথিবীর ক্ষণস্থায়িত্ব আর অনিশ্চয়তার কথাই মনে করিয়ে দেয় বারবার। মনে করিয়ে দেয় সেই হাদিসটির কথা, যে হাদিসে নবীজি (সা.) পৃথিবীতে মুসাফিরের মতো বসবাস করার নসিহত করছেন।

সত্যিই, পৃথিবী এক ক্ষণস্থায়ী সরাইখানা ছাড়া কিছু নয়, আর আমরা সবাই মুসাফির। মুসাফিরের পথচলা একদিন শেষ হবে আর তাকে পৌঁছাতে হবে আপন ঠিকানায়।

তবু ক্ষণস্থায়ী এই পথের মোহে আমরা ভুলে যাই প্রকৃত ঠিকানার কথা। যে ঠিকানায় অপেক্ষা করছে চির সুখের জান্নাত।

উল্লেখ্য, উগান্ডার বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক ইসলামিক কনফারেন্সে অংশ নিয়েছিলাম সম্প্রতি। সেই সফরেই তোলা এই ছবিটি।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Doctors Advice - ডাক্তারের পরামর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share