MAK Free Friday Clinic

MAK Free Friday Clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MAK Free Friday Clinic, Medical and health, Rajabhuban Word No # 02 Rangunia, Chittagong.

Get a Free Friday Health Services
Eye Camp
Khatna Camp
Diabetic Care
Farmer Health Checkup
Pregnant Mother Health Care
Blood Grouping Campaign
Blood Donation Campaign
Oxygen & Nebulized Service
Lifestyle Modification, Yoga &
Suggest organic food habit

28/06/2026

শিশুর পেটে কৃমি হওয়ার লক্ষ্যণ সমুহ

28/06/2026

আপনার শিশুর পেটে কৃমি আছে কিনা বুঝবেন কীভাবে?

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬তারিখ: ২৮ জুন ২০২৬ (রবিবার)সময়: সকাল ৮:০০ – বিকাল ৪:০০কেন্দ্রের সংখ্যা:স্থায়ী ...
25/06/2026

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬

তারিখ: ২৮ জুন ২০২৬ (রবিবার)
সময়: সকাল ৮:০০ – বিকাল ৪:০০
কেন্দ্রের সংখ্যা:
স্থায়ী কেন্দ্র: প্রায় ১,২০,০০০টি
ভ্রাম্যমাণ কেন্দ্র: ৫০০টি

লক্ষ্য বয়সসীমা: ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশু
মোট লক্ষ্যমাত্রা: প্রায় ২ কোটি ৪০ লাখ শিশু (বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল)

আদ-দ্বীন বন্ধ! ৬টা নবজাতকের মৃত্যুর দায়ে... পুরো হাসপাতালের তালা? 😡মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল। ৬ জন নবজাতক মারা গেল। ঘট...
17/06/2026

আদ-দ্বীন বন্ধ! ৬টা নবজাতকের মৃত্যুর দায়ে... পুরো হাসপাতালের তালা? 😡

মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল। ৬ জন নবজাতক মারা গেল। ঘটনা হৃদয়বিদারক, কোনো সন্দেহ নাই।

তদন্তে উঠে আসছে - কর্তব্যরত ডাক্তারের অনুপস্থিতি, এসি বন্ধ, অপরিসর কক্ষ। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে। ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ পাবে - এটা রাষ্ট্রের দায়িত্ব।

কিন্তু প্রশ্ন ১টাই...
দোষীদের শাস্তি দিতে গিয়ে পুরো হাসপাতাল বন্ধ করে দেওয়াই কি সমাধান?

১. সাধারণ মানুষের ভরসা হারালো
ঢাকা শহরে 250-300 টাকায় অ্যাম্বুলেন্স। গরিব মায়েদের ডায়ালাইসিসের ভরসা। এই সেবাটা এখন বন্ধ।

২. শাস্তি পাবে কে?
১টা ইউনিটের গাফিলতির দায়ে হাজারো রোগী বিনা চিকিৎসায় মরবে? আইসিউ-এনআইসিউ এর রোগীরা কোথায় যাবে?

৩. সরকারি হাসপাতাল কি রেডি?
সরকারি হাসপাতাল আগেই রোগীর চাপে নাজেহাল। শয্যা নাই, ডাক্তার নাই। নতুন ১০ হাজার রোগী যোগ হলে ভোগান্তি কার বাড়বে? আমাদেরই।

তাহলে সমাধান কি? "তালা মারা" নাকি "সংস্কার"?
দায়ী ডাক্তার-কর্মকর্তার লাইসেন্স বাতিল, চাকরিচ্যুতি, বড় জরিমানা, বাধ্যতামূলক নিরাপত্তা সংস্কার।

শাস্তি হোক। কিন্তু সেই শাস্তির খেসারত যেন সাধারণ মানুষকে জীবন দিয়ে দিতে না হয়।

আমাদের স্বাস্থ্য খাতের দরকার শুধু "শাস্তি" না, দরকার কার্যকর "সংস্কার"।

আপনার কী মনে হয়?
*কমেন্টে ১ লিখো যদি "শাস্তি" চাও*
*কমেন্টে ২ লিখো যদি "সংস্কার + শাস্তি" চাও* 👇

#ভস্মুর_স্বাস্থ্য_সেবা

মানসিক চাপ ও অস্থিরতা কাটাতে ৫টি বিজ্ঞানসম্মত অভ্যাস 🌿ব্যস্ততা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার এই সময়ে মানসিক শান্তি ধরে রাখ...
21/05/2026

মানসিক চাপ ও অস্থিরতা কাটাতে ৫টি বিজ্ঞানসম্মত অভ্যাস 🌿

ব্যস্ততা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার এই সময়ে মানসিক শান্তি ধরে রাখা অনেক বড় চ্যালেঞ্জ। তবে কিছু সহজ অভ্যাস আপনার মনকে রাখতে পারে অনেক বেশি প্রশান্ত ও ইতিবাচক।

✅ হতাশ লাগলে ঘুরে আসুন
প্রকৃতির মাঝে কিছু সময় কাটান। পার্কে হাঁটা, নদীর পাড়ে বসা কিংবা নতুন কোনো জায়গা ঘুরে দেখা মনকে সতেজ করে এবং মানসিক ক্লান্তি কমায়।

✅ চিন্তায় অস্থির হলে হাঁটুন
সকাল বা সন্ধ্যায় নিয়মিত ২০–৩০ মিনিট হাঁটা মানসিক চাপ কমাতে কার্যকর। হাঁটাচলা শরীরে সুখানুভূতির হরমোন বাড়ায় এবং উদ্বেগ কমাতে সাহায্য করে।

✅ অতিরিক্ত ভাবলে মনকে ব্যস্ত রাখুন
ভালো কোনো নাটক, সিনেমা বা বইয়ের সঙ্গে সময় কাটান। এতে নেতিবাচক চিন্তার চক্র ভাঙে এবং মন নতুনভাবে সতেজ হয়।

✅ একাকীত্ব অনুভব করলে আল্লাহকে স্মরণ করুন
দোয়া, জিকির ও নামাজ মানুষের মনে প্রশান্তি এনে দেয়। স্রষ্টার প্রতি আস্থা ও আত্মসমর্পণ মানসিক শক্তি বাড়ায় এবং একাকীত্বের অনুভূতি কমায়।

✅ কাজে মন না বসলে পর্যাপ্ত ঘুমান
প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুম মস্তিষ্ককে বিশ্রাম দেয়, মনোযোগ বাড়ায় এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

🌸 মনে রাখবেন:
সুস্থ শরীরের মতো সুস্থ মনও সমান গুরুত্বপূর্ণ। নিজেকে ইতিবাচক কাজে ব্যস্ত রাখুন, নিয়মিত হাঁটুন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটান। ছোট ছোট ভালো অভ্যাসই আপনার মানসিক সুস্থতার বড় ভিত্তি হতে পারে।

#মানসিক_স্বাস্থ্য #সুস্থ_মন_সুস্থ_জীবন

🦷 দাঁত কাজটা ঠিকমতো করলেই, পেটের মেদ কমতে শুরু করবে!খাবার কম খেলেও ওজন কমছে না?সমস্যা হতে পারে আপনার খাওয়ার অভ্যাসে!আমরা...
14/05/2026

🦷 দাঁত কাজটা ঠিকমতো করলেই, পেটের মেদ কমতে শুরু করবে!

খাবার কম খেলেও ওজন কমছে না?
সমস্যা হতে পারে আপনার খাওয়ার অভ্যাসে!

আমরা অনেকেই খাবার ঠিকমতো না চিবিয়েই দ্রুত গিলে ফেলি। ফলে শরীর বুঝে ওঠার আগেই প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হয়ে যায়, আর বাড়তে থাকে ওজন।

✅ তাই প্রতিটি খাবার ধীরে ধীরে ও ভালোভাবে চিবিয়ে খান।
এতে কম খাবারেই পেট ভরবে, হজম ভালো হবে, আর ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

গর্ভবতী না হয়েও নারীর দুগ্ধ নিঃসরণ! গর্ভবতী না হয়েও স্তন থেকে দুধের মতো তরল বের হওয়াকে বলা হয় Galactorrhea (গ্যালাক্টোর...
26/04/2026

গর্ভবতী না হয়েও নারীর দুগ্ধ নিঃসরণ!

গর্ভবতী না হয়েও স্তন থেকে দুধের মতো তরল বের হওয়াকে বলা হয় Galactorrhea (গ্যালাক্টোরিয়া)। এটা অনেকের ক্ষেত্রে দেখা যায়, আর বেশিরভাগ সময়ই এটি ক্যান্সার নয়—চিকিৎসাযোগ্য।

🔰কেন হয়?
মূলত Prolactin হরমোন বেড়ে গেলে। এর কারণ হতে পারে—
মানসিক চাপ
রাত জাগা ও অনিয়ম
থাইরয়েড সমস্যা
কিছু ওষুধ
হরমোনের ভারসাম্যহীনতা
পিটুইটারি গ্রন্থির সমস্যা।

⛔যা করবেন না:
বারবার চেপে দেখবেন না—এতে সমস্যা বাড়তে পারে।
কখন সতর্ক হবেন?
রক্ত বের হলে
এক পাশ থেকে বেশি হলে
স্তনে শক্ত চাকা অনুভব হলে
মাথাব্যথা বা চোখে ঝাপসা দেখলে
এই লক্ষণ থাকলে দ্রুত ডাক্তার দেখান।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা—লজ্জা বা ভয় না পেয়ে বিষয়টি গুরুত্ব দিন। বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক চিকিৎসায় ভালো হওয়া সম্ভব।

#গ্যালাক্টোরিয়া

আপনার শরীরে সিগন্যেল দিবে কোন ভিটামিনের অভাবে ভোগছেন
05/03/2026

আপনার শরীরে সিগন্যেল দিবে কোন ভিটামিনের অভাবে ভোগছেন

বরিক পাউডারের ব্যবহার: কোন কাজে লাগে, কোথায় ব্যবহার করবেন এবং কীভাবে নিরাপদ থাকবেন..
03/03/2026

বরিক পাউডারের ব্যবহার: কোন কাজে লাগে, কোথায় ব্যবহার করবেন এবং কীভাবে নিরাপদ থাকবেন..

Learn about Boric Acid, its uses, dosage, side effects, interactions, and benefits. Get reliable guidance from Apollo Hospitals.

07/02/2026

আকুপাংচার চিকিৎসা পদ্ধতি জেনে রাখুন সহজ কিছু টিপস!

Address

Rajabhuban Word No # 02 Rangunia
Chittagong
4360

Opening Hours

Friday 08:00 - 17:00
Saturday 08:00 - 11:59

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAK Free Friday Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share