01/06/2026
বিজিএইচ হাসপাতালে চট্টগ্রামের বিশিষ্ট সংগঠক বাবু কাজল বড়ুয়া
========================================
চট্টগ্রাম, ১ জুন, ২০২৬:
=============
চট্টগ্রামের বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক বাবু কাজল বড়ুয়া সম্প্রতি ‘দি বিসিসিআইইউএল জেনারেল হাসপাতাল’ (বিজিএইচ হাসপাতাল) পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসা সেবা, আধুনিক যন্ত্রপাতি ও সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন।
হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বিজিএইচ হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতেও এই হাসপাতালটি তার সেবামূলক কার্যক্রমের ধারা বজায় রেখে অঞ্চলের স্বাস্থ্য খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
পরিদর্শনকালে হাসপাতালের পক্ষ হতে বাবু কাজল বড়ুয়াকে হাসপাতালের বর্তমান সেবা কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং তাঁর এই আন্তরিক পরিদর্শনের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।