25/08/2026
বাবা মা তার ৮-৯বছরের জন্ডিসে আক্রান্ত মেয়েকে চেম্বারে নিয়ে আসলেন।গত ১সপ্তাহে কবিরাজি আর এলাকার LMF মানে লেম্পো ডাক্তার সব দেখিয়েছেন শুধু ডাক্তার দেখান্ নি। বাচ্চার অবস্তা খারাপ দেখে এত দিন পর মনে হলো এখন ডাক্তার দেখাবেন! রোগের ব্যপারে সব কিছু বুঝিয়ে দেয়ার পর:জিজ্ঞেস করলাম
👨⚕️: মেয়ে কী পড়ালেখা করে? বড় হয়ে কী হতে চাই?
👨👩👦: জি স্যার বড় হয়ে ডাক্তার বানানোর খুব ইচ্ছা ।দোয়া করবেন
👨⚕️: এত কষ্টের তো দরকার নেই!৬ মাসের একটা কোর্স করান। দেশে ডাক্তারি করতে পারবে আর আপনার মতো অনেক অভিভাবকরা বাচ্চা নিয়ে আপনার মেয়ের কাছে চিকিৎসা নিবেন।
👨👩👦:না স্যার এমবিবিএস ডাক্তারি পড়াবো।৬মাসে কীসের ডাক্তারি
👨⚕️: কিছু না বলে উনার হাতে থাকা LMFলেম্পো ডাক্তারের প্রেসক্রিপশনটার দিকে তাকালাম
উনারা মুচকি হাসি দিলেন।