MediAura

MediAura Your trusted partner in health and well-being. We offer compassionate, holistic, and reliable care to support your wellness.
(1)

From general consultations to personalized wellness support, we’re here to help you feel your best- every step of the way.

প্রতিদিনের চেনা রুটিনে আপনি নিজেকে ভুলে যাচ্ছেন না তো?সকালে ঘুম থেকে ওঠা, তাড়াহুড়ো করে খাওয়া, কাজের ব্যস্ততা, আর দিনশেষে...
10/06/2026

প্রতিদিনের চেনা রুটিনে আপনি নিজেকে ভুলে যাচ্ছেন না তো?

সকালে ঘুম থেকে ওঠা, তাড়াহুড়ো করে খাওয়া, কাজের ব্যস্ততা, আর দিনশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া— এই তো আমাদের ঘরের পুরুষদের চেনা জীবনের গল্প।পরিবারের সবার দায়িত্ব এক কাঁধে তুলে নিতে গিয়ে তারা সহজেই ভুলে যান নিজের যত্ন নিতে।

আগামী ৯ থেকে ১৫ই জুন ‘International Men's Health Week’। কিন্তু স্বাস্থ্য সচেতনতা কি শুধু একটা সপ্তাহের জন্যই সীমাবদ্ধ থাকা উচিত? মোটেও না! এই সপ্তাহটি আমাদের মনে করিয়ে দেয় যে, শরীরের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি প্রতিদিনের দায়িত্ব।

পুরুষরা সাধারণত যেসব স্বাস্থ্য সমস্যা সবচেয়ে বেশি ইগনোর করেন:

টানা ক্লান্তি ও দুর্বলতা: "কাজের চাপ" ভেবে অনেকেই সারাদিনের ক্লান্তি বা ক্লান্তিজনিত মাথা ব্যথা এড়িয়ে যান।

অনিয়মিত ঘুম ও হজমের সমস্যা: ঠিকমতো না ঘুমানো কিংবা গ্যাস্ট্রিকের সমস্যাকে ‘খুব সাধারণ’ মনে করে মাসের পর মাস অবহেলা করা।

মানসিক চাপ ও দুশ্চিন্তা: "ছেলেরা সহজে কাঁদে না" বা "সব একা সামলাতে হবে"— এই মানসিকতার কারণে ডিপ্রেশন বা স্ট্রেস নিয়ে কেউ খোলামেলা কথা বলতে চান না।

ছোটখাটো শারীরিক লক্ষণ: বুকে সামান্য চাপ লাগা, জয়েন্টে ব্যথা বা হুটহাট ওজন কমে/বেড়ে যাওয়াকে পাত্তাই না দেওয়া।

সুস্থ থাকতে প্রতিদিন যা করা জরুরি:

১. শরীরকে শুনুন: শরীর কোনো অস্বাভাবিক লক্ষণ দেখালে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

২. মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন: সারাদিনের ব্যস্ততার মাঝে অন্তত ১০-১৫ মিনিট নিজের জন্য রাখুন। প্রয়োজনে মন খুলে কথা বলুন।

৩. রুটিনে পরিবর্তন আনুন: কাজের ফাঁকে পর্যাপ্ত পানি পান করুন, বাইরের ভাজাপোড়া এড়িয়ে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন।

৪. নিয়মিত হেলথ চেক-আপ: বছরে অন্তত একবার বেসিক ব্লাড টেস্ট, প্রেশার এবং সুগার চেক করা প্রতিটি পুরুষের জন্য বাধ্যতামূলক হওয়া উচিত।

পরিবারের দায়িত্ব তখনই সঠিকভাবে পালন করা সম্ভব, যখন আপনি নিজে সুস্থ থাকবেন। অবহেলা আর নয়, আজ থেকেই নিজের শরীরের যত্ন নেওয়া শুরু করুন। কারণ আপনার সুস্থতা, আপনার পরিবারেরও শক্তি।

বিশ্ব ব্রেইন টিউমার দিবসমাথাব্যথা, খিঁচুনি, দৃষ্টিশক্তির পরিবর্তন বা আচরণগত পরিবর্তনের মতো কিছু লক্ষণ কখনো কখনো গুরুতর স...
08/06/2026

বিশ্ব ব্রেইন টিউমার দিবস

মাথাব্যথা, খিঁচুনি, দৃষ্টিশক্তির পরিবর্তন বা আচরণগত পরিবর্তনের মতো কিছু লক্ষণ কখনো কখনো গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই এসব উপসর্গ দীর্ঘদিন ধরে দেখা দিলে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ব্রেইন টিউমার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক ক্ষেত্রে উন্নত চিকিৎসা ফলাফল পাওয়া সম্ভব।

এই বিশ্ব ব্রেইন টিউমার দিবসে আসুন, মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই এবং সচেতনতা ছড়িয়ে দিই।
সচেতনতা ছড়ান, জীবন বাঁচান।
🌐https://mediaura.com.bd/

❌ মিথ: শিশু খেতে না চাইলে জোর করে খাওয়াতে হবে।✅ সত্য: জোর করে খাওয়ালে খাবারের প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে পারে, যা দীর...
05/06/2026

❌ মিথ: শিশু খেতে না চাইলে জোর করে খাওয়াতে হবে।
✅ সত্য: জোর করে খাওয়ালে খাবারের প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে শিশুর খাদ্যাভ্যাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
💚 শিশুর সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তুলতে ধৈর্য, ভালোবাসা ও ইতিবাচক পরিবেশের কোনো বিকল্প নেই।
✨ কিছু কার্যকর উপায়:
✔ নির্দিষ্ট সময়ে খাবার দিন
✔ খাবারের সময় আনন্দময় পরিবেশ বজায় রাখুন
✔ বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার অফার করুন
✔ শিশুর ক্ষুধা ও পছন্দকে সম্মান করুন
মনে রাখুন, চাপ নয়-ভালোবাসা ও ধৈর্যই শিশুর সুস্থ খাদ্যাভ্যাস গড়ার চাবিকাঠি। 🌱
🌐বিস্তারিত জানতে: https://mediaura.com.bd/

#শিশুপুষ্টি #শিশুর_সুস্থতা

04/06/2026

কোষ্ঠকাঠিন্য মানেই ভয় পাওয়ার কিছু নয়, বরং প্রয়োজন সচেতনতা ও সঠিক জীবনযাপন।
প্রতিদিন টয়লেট না হলেও অনেক সময় তা স্বাভাবিক হতে পারে।

পর্যাপ্ত পানি পান
আঁশযুক্ত খাবার ও
নিয়মিত ব্যায়াম আপনাকে এই সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে।

ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করেছেন আমাদের অভিজ্ঞ চিকিৎসক ডা.মো.আবদুর রব।

সুস্থ থাকুন, ভালো থাকুন।
🌐ওয়েবসাইট ভিজিট করুন: https://mediaura.com.bd/

প্রতিদিন টয়লেট না হলেও সবসময় দুশ্চিন্তার কারণ নয়।তবে কোষ্ঠকাঠিন্য দীর্ঘস্থায়ী হলে তা আপনার দৈনন্দিন জীবন ও পরিপাকস্বাস্থ...
03/06/2026

প্রতিদিন টয়লেট না হলেও সবসময় দুশ্চিন্তার কারণ নয়।
তবে কোষ্ঠকাঠিন্য দীর্ঘস্থায়ী হলে তা আপনার দৈনন্দিন জীবন ও পরিপাকস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।
সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি ও প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শই হতে পারে সমাধান। 💚
বিস্তারিত জানতে যোগাযোগ : 01339860717
আমাদের ওয়েবসাইট ভিজিট করুন : https://mediaura.com.bd/

শিশুরা আমাদের কথা সবসময় মনে না-ও রাখতে পারে, কিন্তু আমরা তাদের কেমন অনুভব করিয়েছি-সেটা তারা সারাজীবন মনে রাখে। একজন অভিভ...
02/06/2026

শিশুরা আমাদের কথা সবসময় মনে না-ও রাখতে পারে, কিন্তু আমরা তাদের কেমন অনুভব করিয়েছি-সেটা তারা সারাজীবন মনে রাখে।

একজন অভিভাবক সন্তানের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং প্রথম নিরাপদ আশ্রয়। তাই একজন সন্তানের জীবনে ইতিবাচক এবং সহায়ক অভিভাবকত্ব খুবই গুরুত্বপূর্ণ। Parenting মানে শুধু নিয়ম শেখানো নয়; এটি ভালোবাসা, সম্মান, ধৈর্য এবং বোঝাপড়ার এক চলমান যাত্রা।

Positive & Supportive Parenting মানে-
• সন্তানের কথা বিচার করার আগে মন দিয়ে শোনা।
• তুলনা নয়, তার নিজস্ব গুণগুলোকে বিকশিত হতে সাহায্য করা।
• ভুলকে শাস্তির কারণ না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখা।
• এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে সন্তান নির্ভয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে।
• প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে তাকে জানানো-"আমি তোমার পাশে আছি।"

আজকের একটি উৎসাহব্যঞ্জক বাক্য, একটি আন্তরিক আলিঙ্গন কিংবা কয়েক মিনিটের মনোযোগ-একটি শিশুর আত্মবিশ্বাস, মানসিক সুস্থতা এবং ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

তাই আজ Global Day of Parents-এ সকল অভিভাবকদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা।
Perfect parent হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন একজন উপস্থিত ও সহানুভূতিশীল parent হওয়ার।
সন্তানের পাশে থাকা, তাকে শোনা এবং নিঃশর্ত সমর্থন দেওয়া-এসব ছোট ছোট কাজই তার মানসিক সুস্থতা ও আত্মবিশ্বাসের সবচেয়ে বড় ভিত্তি।
এই Global Day of Parents-এ আসুন, ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে আরও শক্তিশালী পারিবারিক বন্ধন গড়ে তুলি।

ঈদ উল আযহার ছুটি শেষে আজ থেকে আবারও আপনাদের সেবায় নিয়োজিত।MediAura Wellness Centre এর সকল কার্যক্রম পুনরায় চালু হয়েছে এব...
02/06/2026

ঈদ উল আযহার ছুটি শেষে আজ থেকে আবারও আপনাদের সেবায় নিয়োজিত।
MediAura Wellness Centre এর সকল কার্যক্রম পুনরায় চালু হয়েছে এবং নিয়মিত রোগী দেখা শুরু করছেন
👨‍⚕️ ডা. মো. আবদুর রব
🕕 রোগী দেখার সময়সূচী: শনিবার থেকে বুধবার সন্ধ্যা ৬:০০টা – ৮:০০টা
ঈদের আনন্দের পর এখন সময় নিজের ও পরিবারের স্বাস্থ্যের যত্ন নেওয়ার। কোনো শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যা অবহেলা না করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করুন।
📍 MediAura Wellness Centre
💚 আপনার সুস্থতাই আমাদের অগ্রাধিকার।

মাংসের সাথে সফট ড্রিংকস খেলে হজম ভালো হয়।এটা পুরোপুরি ভুল ধারণা।সফট ড্রিংকসের গ্যাস হজমে সাহায্য করে না, বরং পেট ফাঁপা ,...
29/05/2026

মাংসের সাথে সফট ড্রিংকস খেলে হজম ভালো হয়।
এটা পুরোপুরি ভুল ধারণা।
সফট ড্রিংকসের গ্যাস হজমে সাহায্য করে না, বরং পেট ফাঁপা , অ্যাসিডিটি এবং অস্বস্তি বাড়াতে পারে।
মাংস হজমের জন্য সবচেয়ে ভালো হলো সাধারণ পানি, লেবু পানি বা হালকা দইযেগুলো digestive system-কে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য
করে।

29/05/2026

🩺 আমাদের ভুল খাদ্যাভ্যাস ও তরুণ প্রজন্মের স্বাস্থ্যঝুঁকি! 🩺

আপনার প্রতিদিনের সুস্থতার পেছনে কাজ করে একটি সুস্থ পরিপাকতন্ত্র। ​আজকাল ফ্যাটি লিভার, ডায়াবেটিস ও হৃদরোগের মতো গুরুতর সমস্যাগুলো তরুণদের মাঝেও আশঙ্কাজনক হারে বাড়ছে। এর মূল কারণ আমাদের অনিয়ন্ত্রিত মেটাবলিজম, অতিরিক্ত ভাত বা কার্বোহাইড্রেট খাওয়ার অভ্যাস এবং রাতের খাবার খেয়েই সাথে সাথে ঘুমিয়ে পড়া। শুধুমাত্র ওষুধ খেয়ে এসব রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সঠিক নিউট্রিশন, নিয়মিত এক্সারসাইজ এবং লাইফস্টাইলের পরিবর্তন।
তাই আজ পরিপাক স্বাস্থ্য দিবসে আসুন, মেটাবলিক ওয়েলনেস (Metabolic Wellness) সম্পর্কে সচেতন হই এবং সুস্থ জীবনের দিকে পা বাড়াই।

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে MediAura Wellness Centre পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।ত্যাগ, ভ...
28/05/2026

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে MediAura Wellness Centre পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ত্যাগ, ভালোবাসা ও মানবতার এই মহিমান্বিত শিক্ষা আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। 🤍
পরিবারের সঙ্গে কাটুক আনন্দময় প্রতিটি মুহূর্ত।
🌿 ঈদ হোক সহমর্মিতা, সৌহার্দ্য ও নতুন আশার বার্তা।
Eid Mubarak! 🌙

Address

MediAura Wellness Centre
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when MediAura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share