30/08/2026
আমি সচরাচর কাউকে অপচিকিৎসার ব্যাপারে মানা করি না।
আমি বলছি না কবিরাজি, ইউনানী, আয়ুর্বেদী, হোমিও চিকিৎসা খারাপ- এটা আমি বলার কে? তবে অন্তত এতটুকু বলি যে রোগের যে চিকিৎসা সেটা নেয়ার চেষ্টা করুন।
মাত্র ১৪ বছরের লায়লা (ছদ্মনাম)। নাকের মাংস বেড়েছে, বাবা নিয়ে গেছে ওষুধের মাধ্যমে নাকের মাংস চলে যাবে এই আশায়। যা হওয়ার তাই হল, নাকে দিয়ে দিল ওষুধ রূপী "এ-সি-ড"। নাক চিরতরে বন্ধ হয়ে গেল!
যে রোগ অল্প কিছু ওষুধ আর কিছু নিয়ম মেনে চললেই ভাল হয়ে যেত সেখানে সারা জীবনের এক বোঝা বয়ে বেড়াতে হবে তাকে।
আমার দুঃখটা কোথায় জানেন? এই যে অল্প বয়সী মেয়েটার ক্ষতি যে ভুয়া ডাক্তার করল তাকে নিয়ে কেউ কোন কিছু বলবে না। আর এভাবেই সে অগনিত মানুষের ক্ষতি করে যাবে।
এজন্যই আমি কাউকে অপচিকিৎসা নিতে মানা করি না। এ আধুনিক যুগে এসেও যদি চিকিৎসা ও চিকিৎসক আপনাকে চেনাতে হয়, তবে আপনার জন্য অপচিকিৎসাই ঠিক আছে।
#আস্থার_ছোঁয়ায়_সুস্থতার_আলো
ডা. তওসীফ বিন মামুন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমসিপিএস, এফসিপিএস (ইএনটি)
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন