JN Care &Cure

JN Care &Cure “ডেইলি হেলথ টিপস, রোগী পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতা ��”

07/05/2026
🔴 ডায়াবেটিস কী?ডায়াবেটিস হলো একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে শরীর➡️ ইনসুলিন তৈরি করতে পারে নাঅথবা➡️ ইনসুলিন ঠিকমতো কাজ করে ...
25/12/2025

🔴 ডায়াবেটিস কী?

ডায়াবেটিস হলো একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে শরীর
➡️ ইনসুলিন তৈরি করতে পারে না
অথবা
➡️ ইনসুলিন ঠিকমতো কাজ করে না
ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।

🧬 ইনসুলিন কী?

☞ইনসুলিন হলো অগ্ন্যাশয় (Pancreas) থেকে তৈরি একটি হরমোন।
এর কাজ—
রক্তের গ্লুকোজকে কোষের ভেতরে ঢুকতে সাহায্য করা
শক্তি (Energy) তৈরি করা
👉 ইনসুলিন না থাকলে গ্লুকোজ রক্তেই জমে থাকে → ডায়াবেটিস হয়

🧩 ডায়াবেটিসের প্রকারভেদ

1️⃣ Type 1 Diabetes
সাধারণত শিশু বা তরুণ বয়সে হয়
শরীর নিজে ইনসুলিন বানাতে পারে না
আজীবন ইনসুলিন নিতে হয়
📌 কারণ: Autoimmune সমস্যা

2️⃣ Type 2 Diabetes (সবচেয়ে বেশি দেখা যায়)
বেশি হয় বড়দের মধ্যে
ইনসুলিন থাকে কিন্তু কাজ করে না
জীবনযাপন ও খাদ্যাভ্যাসের সাথে সম্পর্ক বেশি
📌 কারণ:
অতিরিক্ত ওজন
অলস জীবন
বেশি মিষ্টি খাবার
বংশগত

3️⃣ Gestational Diabetes
গর্ভাবস্থায় হয়
সন্তান জন্মের পর অনেক সময় ঠিক হয়ে যায়
ভবিষ্যতে Type 2 হওয়ার ঝুঁকি থাকে

4️⃣ অন্যান্য (Secondary Diabetes)
কিছু ওষুধ (স্টেরয়েড)
প্যানক্রিয়াসের রোগ

⚠️ ডায়াবেটিসের লক্ষণ:

সাধারণ লক্ষণ
🔹 বারবার প্রস্রাব
🔹 অতিরিক্ত পিপাসা
🔹 খুব ক্ষুধা
🔹 ওজন কমে যাওয়া
🔹 ক্লান্তি
🔹 চোখে ঝাপসা দেখা

দীর্ঘদিন হলে
🦶 পায়ে ঘা
👁️ চোখের সমস্যা
🧠 হাত-পা ঝিনঝিন
❤️ হৃদরোগ

🧪 ডায়াবেটিস নির্ণয়
পরীক্ষা:
মান
Fasting Blood Sugar
≥126 mg/dl

Random Blood Sugar
≥200 mg/dl
HbA1c
≥6.5%

❗ ডায়াবেটিসের জটিলতা (Complications)

🔴 Acute
✔Hypoglycemia (চিনি কমে যাওয়া)
✔Diabetic Ketoacidosis (DKA)

🔴 Chronic
✔চোখ → Retinopathy
✔কিডনি → Nephropathy
✔স্নায়ু → Neuropathy
✔হৃদযন্ত্র → Heart attack

🛑 ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়

🍽️ খাদ্য নিয়ন্ত্রণ
⇨মিষ্টি এড়িয়ে চলা
⇨ভাত-রুটি কমানো
⇨আঁশযুক্ত খাবার
⇨ফল সীমিত

🏃‍♂️ ব্যায়াম

⇨প্রতিদিন ৩০ মিনিট হাঁটা
⇨নিয়মিত শারীরিক পরিশ্রম

💊 চিকিৎসা:

➤নিয়মিত ওষুধ
➤প্রয়োজনে ইনসুলিন
➤নিজের মতো ওষুধ বন্ধ না করা

🧪 নিয়মিত পরীক্ষা:
B☞lood sugar
☞HbA1c (৩–৬ মাস পরপর)

🧠 সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ কথা:

👉 ডায়াবেটিস মানেই মৃত্যু নয়
👉 নিয়ন্ত্রণে রাখলে সুস্থ জীবন সম্ভব
👉 নিয়ম মানলেই জটিলতা এড়ানো যায়

22/12/2025

Hypotension (লো রক্তচাপ)

Definition (সংজ্ঞা):

Hypotension is a condition in which blood pressure is abnormally low.
Hypotension হলো এমন একটি অবস্থা যেখানে রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কম থাকে।

➡️ Usually BP < 90/60 mmHg

➡️ সাধারণত রক্তচাপ ৯০/৬০ mmHg এর নিচে হলে Hypotension বলা হয়।

Normal Blood Pressure (স্বাভাবিক রক্তচাপ)

Normal BP: 120/80 mmHg
স্বাভাবিক রক্তচাপ হলো ১২০/৮০ mmHg

➤Types of Hypotension (Hypotension এর প্রকারভেদ)
1️⃣ Orthostatic (Postural) Hypotension:

Sudden fall of BP when standing up from sitting or lying position.
বসা বা শোয়া অবস্থা থেকে হঠাৎ দাঁড়ালে রক্তচাপ কমে যাওয়া।
➡️ Symptoms: dizziness, fainting

➡️ লক্ষণ: মাথা ঘোরা, অজ্ঞান হওয়া

2️⃣ Neurally Mediated Hypotension:

Occurs due to prolonged standing, emotional stress or fear.
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, ভয় বা মানসিক চাপের কারণে হয়।
3️⃣ Severe Hypotension (Shock related):

Occurs due to severe blood loss, infection or heart failure.
রক্তক্ষরণ, সংক্রমণ বা হার্ট ফেইলিওরের কারণে হয়।
⚠️ Life threatening
⚠️ জীবননাশের ঝুঁকি থাকে

➤Causes of Hypotension (কারণসমূহ):

🔹 Cardiac causes (হৃদযন্ত্রজনিত)
✔Heart failure – হৃদযন্ত্র ঠিকমতো রক্ত পাম্প করতে না পারা
✔Bradycardia – হৃদস্পন্দন খুব ধীর হওয়া
✔Myocardial infarction – হার্ট অ্যাটাক

🔹 Reduced blood volume (রক্তের পরিমাণ কমে যাওয়া)
✔Dehydration – শরীরে পানি কমে যাওয়া
✔Severe bleeding – অতিরিক্ত রক্তক্ষরণ
✔Burns – দগ্ধ হওয়া

🔹 Drug induced (ওষুধজনিত)
✔Antihypertensive drugs – উচ্চ রক্তচাপের ওষুধ
✔Diuretics – প্রস্রাব বাড়ানোর ওষুধ
✔Sedatives – ঘুমের ওষুধ

🔹 Other causes (অন্যান্য)
✔Sepsis – মারাত্মক সংক্রমণ
✔Addison’s disease – হরমোনজনিত রোগ
✔Pregnancy – গর্ভাবস্থা
✔Prolonged bed rest – দীর্ঘদিন শয্যাশায়ী থাকা

➤Signs and Symptoms (লক্ষণ ও উপসর্গ):

☞Dizziness – মাথা ঘোরা
☞Weakness – দুর্বলতা
☞Blurred vision – চোখে ঝাপসা দেখা
☞Nausea – বমি ভাব
☞Cold, clammy skin – ঠান্ডা ও স্যাঁতসেঁতে ত্বক
☞Rapid weak pulse – দ্রুত ও দুর্বল পালস
☞Syncope – অজ্ঞান হওয়া
☞Complications (জটিলতা)
☞Shock – শক
☞Organ failure – অঙ্গ বিকল হওয়া
☞Brain hypoxia – মস্তিষ্কে অক্সিজেন কমে যাওয়া
☞Cardiac arrest – হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া

➤Management of Hypotension (চিকিৎসা ও ব্যবস্থাপনা)::-

🩺 General management (সাধারণ চিকিৎসা)

✔Keep patient in supine position with legs elevated
রোগীকে শুইয়ে পা উঁচু করে রাখা
✔IV fluids – শিরায় তরল দেওয়া
✔Oxygen therapy – অক্সিজেন দেওয়া
✔Blood transfusion – প্রয়োজন হলে রক্ত দেওয়া

💊 Drug management (ওষুধ)
✔Vasopressors (Dopamine, Noradrenaline)
রক্তচাপ বাড়ানোর ওষুধ
✔Treat underlying cause
মূল কারণ অনুযায়ী চিকিৎসা

➤Role of Nurse (নার্সের ভূমিকা)::-

✔Monitor BP regularly – নিয়মিত রক্তচাপ মাপা
✔Observe pulse and respiration – পালস ও শ্বাসপ্রশ্বাস দেখা
✔Maintain fluid balance chart – তরলের হিসাব রাখা
✔Prevent sudden standing – হঠাৎ দাঁড়াতে নিষেধ করা
✔Identify emergency signs – জরুরি লক্ষণ চিনে নেওয়া
✔Administer drugs as prescribed – চিকিৎসকের নির্দেশে ওষুধ দেওয়া

➤Prevention (প্রতিরোধ)::-

✔Adequate fluid intake – পর্যাপ্ত পানি পান
✔Slow position change – ধীরে উঠা-বসা
✔Balanced diet – সুষম খাদ্য
✔Regular BP check-up – নিয়মিত রক্তচাপ পরীক্ষা

21/12/2025

🔴 Hypertension (উচ্চ রক্তচাপ)

🔹 সংজ্ঞা (Definition)

Hypertension হলো এমন একটি অবস্থা যেখানে ধমনীতে রক্তচাপ দীর্ঘদিন ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে।
📌 রক্তচাপ ≥ 140/90 mmHg হলে তাকে Hypertension বলা হয়।

🔹 স্বাভাবিক রক্তচাপের শ্রেণিবিভাগ (BP Classification)

শ্রেণি
Systolic (mmHg)
Diastolic (mmHg)
Normal

19/08/2025

আমরা মাথা ব্যথা করলেই দোকান থেকে ১ টা Tufnil কিনে খাই।
আসলে আমরা কি জানি Tufnil এর কাজ কি আর কোন ধরনের মাথা ব্যথার জন্য Tufnil খাবো?
>আগে জেনে নিই কত ধরনের মাথা ব্যথা হয় মানুষের।

★নিচে ছবির মাধ্যমে চিহ্নিত করে দিলাম কোন পাশে ব্যাথা করলে কিসের ব্যথা সেটা বুঝার জন্য।

১/মাইগ্রেনের ব্যাথার জন্য সাধারণত টাফনিল (টলপেনামিক অ্যাসিড) দেওয়া হয় না।কারণ টলপেনামিক অ্যসিড হলো একটি NSAID(non-stroidal Anti inflammatory Drug)
যেটা দীর্ঘদিন খেলে কিডনির সমস্যা হতে পারে।
মাইগ্রেনের রোগীদের সাধারণত দীর্ঘদিন ওষুধ সেবন করতে হয়,তাই তাদের জন্য- pizotifen,flunarizine,ইত্যাদি এই ধরনের ওষুধ দিয়ে থাকেন ডাক্তাররা।
মাঝে মধ্যে তীব্র ব্যথায় ডাক্টাররা টাফনিল সাজেস্ট করেন।
টাফনিল খেলে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করতে পারে,সাথে প্রস্রাব হলুদ হয়ে যায়,তাই টাফনিলের সাথে প্রচুর পানি পান করতে হয়।

২/যাদের প্রেশারের ব্যাথা, সাইনাসের প্রবলেম,চোখের সমস্যা তাদের জন্য ডাক্তাররা বিভিন্ন ধরনের ওষুধ সাজেস্ট করেন।এইসব ওষুধ ডাক্তারের পরামর্শে সেবন করতে হয়।
তাই প্রেশারের ব্যাথা,মাইগ্রেনের ব্যথা,টেনশেনর ব্যথা,সাইনাসের ব্যাথা,চোখের সমস্যার ব্যথা ইত্যাদি ব্যথার পার্থক্য জানা জরুরি।

৩/টেনশনের ব্যথার জন্য সাধারণত মেন্টাল রিলাক্সজেশন দরকার।
তাই বেশিরভাগ ডাক্তাররা ঘুমের ওষুধ লিখে দেন।
যেমন:Amitriptylin,Cinarizin,flupentixol+melitracen ইত্যাদি ধরনের ওষুধ দিয়ে থাকেন ডাক্তাররা।

★এছাড়াও যেকোনো ধরনের মাথা ব্যাথা তিব্র হয়ে গেলে ডাক্তাররা NSAID(Naproxen,ketorolac,ibopropen,tramadol,aceclofenac,etorocoxibe)ইত্যাদি দিয়ে থাকেন রোগীর যদি অন্য কোনো Vital organ (ব্রেইন,হৃদপিন্ড,লিভার,কিডনি,ফুসফুস)এ সমস্যা না থাকে।
রোগীর কন্ডিশনের উপর ভিত্তি করে ওষুধের তারতম্য হতে পারে।
তাই ডিজিস ডায়াগনোসিস(সঠিক রোগ নির্ণয়) না করে নিজেরা দোকান থেকে হুট হাট কোনো ওষুধ কিনে খাবেন না।




17/08/2025

“সুস্থ থাকার ৫টি সহজ অভ্যাস”

যেমন: (১) সময়মতো ঘুম,
(২) পর্যাপ্ত পানি খাওয়া,
(৩)নিয়মিত হাঁটা,
(৪) সুষম খাদ্য,
(৫) হাসিখুশি থাকা।

Address

কল্পলোক আবাসিক, বাকলিয়া
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when JN Care &Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share