OptoBangla

Website

OptoBangla OptoBangla: The Voice of Optometry

🎉 অভিনন্দন SSC 2026-এর সকল কৃতী শিক্ষার্থীকে! তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন আজ সাফল্যে রূপ নিয়েছে। এই অর্জন হোক তোম...
10/08/2026

🎉 অভিনন্দন SSC 2026-এর সকল কৃতী শিক্ষার্থীকে!

তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন আজ সাফল্যে রূপ নিয়েছে। এই অর্জন হোক তোমাদের ভবিষ্যতের আরও বড় সাফল্যের প্রথম ধাপ।
OptoBangla-এর পক্ষ থেকে SSC 2026-এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Ittehad College of Health Science এর Optometry ২য় ব্যাচের Orientation Programme অনুষ্ঠিতগত ৮ আগস্ট ২০২৬ তারিখে ইত্তেহাদ ...
09/08/2026

Ittehad College of Health Science এর Optometry ২য় ব্যাচের Orientation Programme অনুষ্ঠিত

গত ৮ আগস্ট ২০২৬ তারিখে ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সে Bachelor of Optometry বিভাগের ২য় ব্যাচের Orientation Programme 2026 অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের সম্মানিত রেজিস্ট্রার (যুগ্মসচিব) মোহাম্মদ হারুন অর রশিদ, Saic Group চেয়ারম্যান আবু হাসনাত মোহাম্মদ ইয়াহিয়া, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এএসএম বদরুল হাসান, গাউসুল আজম বিএনএসবি আই হাসপাতালের সাবেক চিফ কনসালট্যান্ট ডা. শহীদুল ইসলাম খান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন এবং ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সের সম্মানিত প্রিন্সিপাল ডা. মোহাম্মদ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন Optometry শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁদের বক্তব্যে একাডেমিক উৎকর্ষ, পেশাগত দক্ষতা, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Optometry শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে মানসম্মত Vision Care সেবায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রস্তুত করবে বলে প্রত্যাশা করা যায়।

ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সের Optometry ২য় ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য OptoBangla-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তাদের একাডেমিক ও পেশাগত পথচলা সফল হোক।

👁️ ৮ আগস্ট | বিশ্ব চক্ষু চিকিৎসক দিবসদৃষ্টি ভালো থাকুক, জীবন হোক সুন্দরচোখের রোগ নির্ণয়, চিকিৎসা ও দৃষ্টি সংরক্ষণে যাঁর...
08/08/2026

👁️ ৮ আগস্ট | বিশ্ব চক্ষু চিকিৎসক দিবস

দৃষ্টি ভালো থাকুক, জীবন হোক সুন্দর

চোখের রোগ নির্ণয়, চিকিৎসা ও দৃষ্টি সংরক্ষণে যাঁরা তাঁদের জ্ঞান, দক্ষতা ও নিষ্ঠা দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

একটি সুস্থ দৃষ্টির জন্য প্রয়োজন চক্ষুস্বাস্থ্যসেবার বিভিন্ন পেশাজীবীর সমন্বিত প্রচেষ্টা। Ophthalmologist ও Optometrist সহ সংশ্লিষ্ট সকল Eye Care Professional-এর পারস্পরিক সহযোগিতাই পারে মানুষের জন্য আরও কার্যকর ও সমন্বিত দৃষ্টি-সেবা নিশ্চিত করতে।

বিশ্ব চক্ষু চিকিৎসক দিবসে সকল চক্ষু চিকিৎসকের প্রতি OptoBangla-এর আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা।

Together for Better Vision. 👁️

👁️ ঘুমের ভঙ্গি ও চোখের চাপ: গ্লুকোমায় একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণসম্প্রতি British Journal of Ophthalmology-এ প্রকাশিত এ...
08/08/2026

👁️ ঘুমের ভঙ্গি ও চোখের চাপ: গ্লুকোমায় একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

সম্প্রতি British Journal of Ophthalmology-এ প্রকাশিত একটি গবেষণায় ঘুমানোর সময় মাথা ও ঘাড়ের অবস্থানের সঙ্গে Intraocular Pressure (IOP)-এর সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

🔹 গবেষণা বিশ্লেষণ:
১৪৪ জন গ্লুকোমা রোগীকে নিয়ে পরিচালিত গবেষণায় দেখা যায়, সমানভাবে শোয়ার তুলনায় দুটি বালিশ ব্যবহার করলে প্রায় ৬৭% রোগীর IOP উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই পরিবর্তন তুলনামূলকভাবে কম বয়সী এবং Primary Open-Angle Glaucoma (POAG) রোগীদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়।

🔹 সম্ভাব্য ব্যাখ্যা
মাথা অতিরিক্ত উঁচু বা ঘাড় বাঁকানো অবস্থায় থাকলে jugular venous pressure ও ocular venous outflow পরিবর্তিত হতে পারে। এর ফলে চোখের ভেতরের pressure dynamics প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে।

এছাড়া, বসা বা দাঁড়ানো অবস্থার তুলনায় শুয়ে পড়ার সময় স্বাভাবিকভাবেই IOP কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই body position, neck posture এবং nocturnal IOP variation গ্লুকোমা গবেষণায় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

⚠️ গুরুত্বপূর্ণ কথা:
এটি একটি প্রাথমিক গবেষণা। তাই শুধু বালিশ বাদ দিলেই গ্লুকোমা প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা যাবে, এমন সিদ্ধান্ত এখনই দেওয়া যায় না। গ্লুকোমা রোগীদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত IOP পরীক্ষা, optic nerve evaluation এবং নির্ধারিত চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সঠিক ঘুমের ভঙ্গি নিয়ে ব্যক্তিগত পরামর্শের প্রয়োজন হলে আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন।

📚 Reference:
British Journal of Ophthalmology

07/08/2026

⚠️ তথ্য যাচাই জরুরি | বাংলাদেশের Optometry নিয়ে আলোচনা হোক তথ্যের ভিত্তিতে, অনুমান কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তিতে নয়।

২ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত “অপটোমেট্রি নিয়ে পড়াশোনা” শিরোনামের একটি লেখায় বাংলাদেশের Optometry শিক্ষা সম্পর্কে বলা হয়েছে:

{ “বাংলাদেশে পড়াশোনা সীমিত কিন্তু সম্ভাবনাময়। বাংলাদেশে অপটোমেট্রি এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত কোনো মূলধারার একাডেমিক ফিল্ড নয়। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে এই বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি দেওয়া হয়, যেমন: জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট (NIO), বাংলাদেশ আই হাসপাতাল সংশ্লিষ্ট ট্রেনিং সেন্টার, কিছু বেসরকারি অপটিক্যাল ইনস্টিটিউট।" }

উপরের বক্তব্যের “বাংলাদেশে অপটোমেট্রি এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত কোনো মূলধারার একাডেমিক বিষয় নয়” এবং “হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে এই বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি দেওয়া হয়” অংশটি বাংলাদেশের বর্তমান Optometry education-এর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়াও প্রতিবেদনে উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের সাথে Optometry education এর বিন্দুমাত্র কোন যোগসূত্র নেই।

অন্যদিকে বাস্তবতা হলো, ২০১০ সালে থেকেই বাংলাদেশে University-affiliated Bachelor-level Optometry education রয়েছে এবং এর মাধ্যমে graduate workforce তৈরি হচ্ছে।

কোর্স যেই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে:
🔹 Chittagong Medical University (CMU)
└─ Institute of Community Ophthalmology (ICO)

🔹 Rajshahi Medical University (RMU)
└─ Ittehad College of Health Science (ICHS)
└─ Saic College of Health Science (SCHS)
এছাড়াও বাংলাদেশে আরও কিছু প্রতিষ্ঠান Optometry বিষয়ে Bachelor programme চালুর প্রস্তুতি গ্রহণ করছে।

বাংলাদেশের Optometry নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই বাছাই করে তা প্রকাশ করুন।

সঠিক তথ্য উপস্থাপন করুন। বিভ্রান্ত ছড়ানো থেকে বিরত থাকুন।

06/08/2026

একজন Low Vision (ক্ষীণদৃষ্টি)-সম্পন্ন মানুষের সাফল্য, আমাদের জন্য একটি শিক্ষা

সম্প্রতি আমরা এমন একজন মানুষের অনুপ্রেরণাদায়ক গল্প দেখেছি, যিনি Low Vision (ক্ষীণদৃষ্টি) নিয়ে সংগ্রাম করে আজ হাইকোর্টের তালিকাভুক্ত আইনজীবী হওয়ার পথে। এটি শুধু একজন ব্যক্তির সাফল্য নয়, বরং একটি শক্তিশালী বার্তা যে সঠিক সহায়তা, উপযুক্ত পুনর্বাসন এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা কখনোই একজন মানুষের স্বপ্নের সীমা নির্ধারণ করতে পারে না।

অনেকেই মনে করেন, চশমা বা অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টি পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব না হলে আর কিছুই করার থাকে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। সেখান থেকেই শুরু হয় Optometry-এর একটি গুরুত্বপূর্ণ শাখা, Low Vision Rehabilitation-এর ভূমিকা।

Low Vision Rehabilitation-এর লক্ষ্য দৃষ্টি সম্পূর্ণ ফিরিয়ে আনা নয়; বরং একজন মানুষের অবশিষ্ট দৃষ্টিশক্তিকে (Residual Vision) সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে তাকে আবার শিক্ষা, কর্মজীবন এবং দৈনন্দিন জীবনে আত্মনির্ভরশীল করে তোলা।

উপযুক্ত Low Vision Assessment, বিভিন্ন Device যেমন ; Magnifiers, Telescopes, Microscopes, Telemicroscopes, Electronic Video Magnifiers (CCTV), Portable Electronic Magnifiers, Tinted Filters, Reading Stands, Task Lighting এবং Orientation & Mobility (O&M) এবং Low Vision এ প্রশিক্ষিত Optometrist সহায়তায় একজন শিক্ষার্থী আবার পড়াশোনা করতে পারেন, একজন আইনজীবী নথিপত্র পড়তে পারেন, একজন শিক্ষক শ্রেণিকক্ষে ফিরতে পারেন, একজন শিল্পী আবার সৃষ্টিশীল কাজে যুক্ত হতে পারেন।

দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এখনও Low Vision Services খুবই সীমিত। অনেক হাসপাতালেই এই সেবা নেই, প্রশিক্ষিত জনবলও তুলনামূলকভাবে কম। ফলে অসংখ্য মানুষ জানতেই পারেন না যে তাদের জন্য বিশেষায়িত মূল্যায়ন, সহায়ক ডিভাইস এবং পুনর্বাসনের সুযোগ রয়েছে।

এখন সময় এসেছে Low Vision Care-কে জাতীয় চক্ষুসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আরও গুরুত্ব দেওয়ার। এজন্য প্রয়োজন:

• সরকারি উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে Low Vision Services চালু করা।
• Low Vision-এ প্রশিক্ষিত ও দক্ষ Optometrist নিয়োগ করা।
• আধুনিক Low Vision Devices ও Assistive Technology সহজলভ্য করা।
• জনসচেতনতা বৃদ্ধি এবং Vision Rehabilitation-কে আরও সম্প্রসারণ করা।

Low Vision মানেই অন্ধত্ব নয়।
Low Vision মানেই স্বপ্নের সমাপ্তি নয়।

সঠিক সময়ে সঠিক মূল্যায়ন, উপযুক্ত Low Vision Rehabilitation এবং প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে একজন মানুষ নির্ভরশীলতা থেকে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যেতে পারেন।

হয়তো আগামী দিনের কোনো আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী কিংবা বিজ্ঞানী আজ একটি Low Vision Clinic-এর অপেক্ষায় আছেন। আমাদের দায়িত্ব শুধু তাদের দৃষ্টিশক্তির সম্ভাবনাই নয়, তাদের ভবিষ্যতের সম্ভাবনাকেও আলোকিত করা।

OptoBangla বিশ্বাস করে, মানসম্মত Low Vision Care প্রতিটি মানুষের অধিকার। আসুন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে দৃষ্টির সীমাবদ্ধতা নয়, মানুষের সক্ষমতাই হবে তার প্রকৃত পরিচয়।

👁️ OptoBangla Learning Series | Day 18Topic:    Mitochondria are known as the powerhouses of the cell because they gener...
05/08/2026

👁️ OptoBangla Learning Series | Day 18
Topic:



Mitochondria are known as the powerhouses of the cell because they generate most of the cell's energy in the form of ATP (Adenosine Triphosphate) through cellular respiration. They are essential for energy production, metabolism, and overall cell survival.

🔹 Produces ATP through cellular respiration to power cellular activities
🔹 Contains its own DNA and ribosomes, allowing limited self-replication
🔹 Regulates cellular metabolism and calcium storage
🔹 Plays a crucial role in apoptosis (programmed cell death) and heat production

💡 Did You Know?
Unlike most cell organelles, mitochondria have their own DNA and ribosomes, supporting the theory that they evolved from ancient bacteria through endosymbiosis.

Learn. Share. Grow.

05/08/2026

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের চক্ষু বিভাগের চিত্র: একটি জেলার গল্প, নাকি সারা বাংলাদেশের বাস্তবতা?

সম্প্রতি বৈশাখী টেলিভিশনের এক প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের চক্ষু বিভাগের বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, একসময় চক্ষু অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হলেও বর্তমানে পর্যাপ্ত জনবলের অভাবে সেই সেবা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। একই সঙ্গে বহির্বিভাগে সীমিত জনবল দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে হচ্ছে।

প্রতিবেদনে আরও দেখা যায়, বহির্বিভাগের সেবা একজন চক্ষু বিশেষজ্ঞের পাশাপাশি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সহায়তায় পরিচালিত হচ্ছে। নিঃসন্দেহে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাঁদের নিজস্ব দায়িত্ব রয়েছে।
তবে আধুনিক চক্ষুসেবা একটি বিশেষায়িত সেবা, যার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জনবল অপরিহার্য। আন্তর্জাতিকভাবে একটি পূর্ণাঙ্গ Eye Care Team গঠিত হয় -অপথালমোলজিস্ট (Ophthalmologist),
-অপটোমেট্রিস্ট (Optometrist) এবং
-Allied Ophthalmic Personnel-এর সমন্বয়ে। প্রত্যেক পেশাজীবীরই নির্ধারিত দায়িত্ব ও দক্ষতার ক্ষেত্র রয়েছে, যা পরস্পরের পরিপূরক। তাই এই বিশেষায়িত জনবল কাঠামোর বিকল্প হিসেবে অন্য কোনো সাধারণ স্বাস্থ্যকর্মীকে বিবেচনা করা যায় না।

ব্রাহ্মণবাড়িয়ার এই চিত্র আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। শুধু অবকাঠামো, যন্ত্রপাতি বা সীমিত জনবল দিয়ে কি আধুনিক ও মানসম্মত চক্ষুসেবা নিশ্চিত করা সম্ভব?

আধুনিক চক্ষুসেবা একটি বহুমাত্রিক ও টিমভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা। একজন অপথালমোলজিস্ট মূলত জটিল চোখের রোগ নির্ণয়, চিকিৎসা এবং অস্ত্রোপচারে বিশেষজ্ঞ। অন্যদিকে একজন অপ্টোমেট্রিস্ট পূর্ণাঙ্গ রিফ্র্যাকশন, বাইনোকুলার ভিশন মূল্যায়ন, শিশুদের দৃষ্টিপরীক্ষা, লো ভিশন পুনর্বাসন, কন্টাক্ট লেন্স সেবা, গ্লুকোমা ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং, প্রি ও পোস্ট-অপারেটিভ মূল্যায়ন, ভিশন থেরাপি এবং রোগী কাউন্সেলিংয়ের মতো বিশেষায়িত অপ্টোমেট্রিক সেবা প্রদান করেন। একইভাবে Allied Ophthalmic Personnel তাঁদের নিজ নিজ প্রশিক্ষণ ও দক্ষতা অনুযায়ী গুরুত্বপূর্ণ সহায়ক দায়িত্ব পালন করেন। এই সমন্বিত কর্মপদ্ধতিই আন্তর্জাতিকভাবে মানসম্মত চক্ষুসেবা প্রদানের স্বীকৃত মডেল।

বাংলাদেশে চক্ষুসেবার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধি, ডায়াবেটিসজনিত চক্ষুরোগ, গ্লুকোমা, শিশুদের দৃষ্টিসমস্যা, বয়স্কদের চোখের রোগ এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব মোকাবিলায় একটি শক্তিশালী ও সমন্বিত চক্ষুসেবা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। কিন্তু বাস্তবে সরকারি হাসপাতালের অনেক চক্ষু বিভাগে এই সমন্বিত জনবল কাঠামো এখনো গড়ে ওঠেনি।

বিশ্বের অধিকাংশ উন্নত স্বাস্থ্যব্যবস্থায় Integrated Eye Care Team ধারণা বহু বছর ধরেই সফলভাবে অনুসরণ করা হচ্ছে। কারণ মানসম্মত চক্ষুসেবা কোনো একক পেশার মাধ্যমে নয়, বরং বিভিন্ন বিশেষায়িত পেশাজীবীর সমন্বিত অংশগ্রহণের মাধ্যমেই নিশ্চিত হয়।

OptoBangla বিশ্বাস করে, বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালের চক্ষু বিভাগে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে অপথালমোলজিস্ট, অপ্টোমেট্রিস্ট এবং Allied Ophthalmic Personnel-এর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ Integrated Eye Care Team গঠন করা এখন সময়ের দাবি। একই সঙ্গে সরকারি কাঠামোতে প্রশিক্ষিত অপ্টোমেট্রিস্টের পদ সৃষ্টি ও নিয়োগ নিশ্চিত করা জরুরি, যাতে দেশের প্রতিটি মানুষ সহজলভ্য, নিরাপদ, বিজ্ঞানভিত্তিক এবং মানসম্মত চক্ষুসেবা লাভ করতে পারেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের এই প্রতিবেদন কেবল একটি হাসপাতালের সংকটের গল্প নয়। এটি আমাদের স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরেছে এবং একই সঙ্গে ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট বার্তাও দিয়েছে। চক্ষুসেবার উন্নয়নে শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সঠিক জনবল, সঠিক দায়িত্ব বণ্টন এবং সমন্বিত পরিকল্পনা। এখনই সময় সেই বাস্তব সিদ্ধান্ত গ্রহণের।

বাংলাদেশে অপ্টোমেট্রির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ কাঠামো কেমন হওয়া উচিত? আপনার গঠনমূলক মতামত ও যুক্তি কমেন্টে শেয়ার করুন।     ...
03/08/2026

বাংলাদেশে অপ্টোমেট্রির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ কাঠামো কেমন হওয়া উচিত? আপনার গঠনমূলক মতামত ও যুক্তি কমেন্টে শেয়ার করুন।

02/08/2026

🚍 গাড়ির ফিটনেস নিয়মিত পরীক্ষা করা হয়, কিন্তু চালকের দৃষ্টিশক্তির ফিটনেস কতটা নিশ্চিত করা হয়?

নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু যানবাহনের ফিটনেস নয়, চালকের Vision Fitness নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। দৃষ্টিশক্তির সামান্য ত্রুটিও রাস্তার চিহ্ন, পথচারী, যানবাহন ও সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করার সক্ষমতাকে প্রভাবিত করতে পারে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

Gausul Azam BNSB Eye Hospital-এর পরিচালনায় এবং Orbis International ও Good People International-এর সহযোগিতায় দিনাজপুরে বাস চালক ও পরিবহন শ্রমিকদের জন্য বিশেষায়িত Vision Center উদ্বোধন এবং নিয়মিত চক্ষু পরীক্ষা নিশ্চিত করার উদ্যোগ একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। OptoBangla এই জনস্বাস্থ্যভিত্তিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়।

আন্তর্জাতিক Driver Vision Assessment Guidelines অনুযায়ী চালকদের জন্য সাধারণত নিম্নোক্ত ভিজ্যুয়াল মূল্যায়নগুলো গুরুত্বপূর্ণ:
✅ Visual Acuity
✅ Refraction
✅ Visual Field Assessment
✅ Contrast Sensitivity
✅ Colour Vision (যেখানে প্রযোজ্য)
✅ Binocular Vision & Ocular Alignment
✅ Depth Perception (Stereopsis)
✅ Glare Sensitivity / Glare Recovery
✅ Comprehensive Ocular Health Assessment

এসব মূল্যায়নের পাশাপাশি প্রাথমিক চক্ষুসেবা এবং প্রয়োজন অনুযায়ী Ophthalmologist-এর কাছে যথাযথ রেফারের কার্যকর বাস্তবায়নের জন্য Vision Centre-গুলোতে Qualified Optometrist-দের অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Orbis Bangladesh-এর Country Director এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, ভবিষ্যতে এ ধরনের Vision Centre-এ Qualified Optometrist-দের অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক।

আমরা বিশ্বাস করি, বহুমাত্রিক Eye Care Team-এর অংশ হিসেবে Optometrist-দের দক্ষতা ও পেশাগত ভূমিকা যুক্ত হলে এই উদ্যোগ আরও কার্যকর, টেকসই এবং আন্তর্জাতিক চর্চার সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ হবে।

নিরাপদ সড়কের জন্য শুধু Vehicle Fitness নয়, Driver Vision Fitness-ও নিশ্চিত হোক।

👁️ Safe Vision. Safe Driver. Safe Road.

Address

Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when OptoBangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share