Dr. Rajdeep Biswas - ডাঃ রাজদীপ বিশ্বাস

Dr. Rajdeep Biswas - ডাঃ রাজদীপ বিশ্বাস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Rajdeep Biswas - ডাঃ রাজদীপ বিশ্বাস, Medical and health, Chittagong.

✔️ জেনারেল মেডিসিন ও ইনফেকশন কন্ট্রোল
✔️ ক্রিটিক্যাল কেয়ার (ICU) ম্যানেজমেন্ট
✔️ শ্বাসকষ্ট, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের উন্নত চিকিৎসা
✔️ পোস্ট-কোভিড ও দীর্ঘমেয়াদী রোগ

জ্বরের রোগী বাড়ছে.. সাধারণ ভাইরাসজনিত জ্বর হতে পারে, হতে পারে ডেঙ্গি, চিকুনগুনিয়া, অন্যান্য ভাইরাস সংক্রমণ, অথবা ব্যাক...
01/08/2026

জ্বরের রোগী বাড়ছে.. সাধারণ ভাইরাসজনিত জ্বর হতে পারে, হতে পারে ডেঙ্গি, চিকুনগুনিয়া, অন্যান্য ভাইরাস সংক্রমণ, অথবা ব্যাকটেরিয়া ও অন্যান্য সংক্রমণ.. আইসিইউ তে কাজ করার অভিজ্ঞতায় দেখছি, কিছু কিছু ক্ষেত্রে সংক্রমণ বেশ জটিল আকার ধারণ করছে, বিশেষত বয়স্ক মানুষ,ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ, হার্ট বা কিডনী রোগী, আগে স্ট্রোক করেছেন বা দীর্ঘদিন ধরে চলাফেরা করতে পারেন না- এমন ধরণের রোগীর ক্ষেত্রে ঝুঁকি বেশী..অতএব সতর্কতা প্রয়োজন..জ্বর বা সংক্রমণ এর লক্ষ্মণ (কাশি, প্রস্রাবে জ্বালা পোড়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া) দেখা গেলে সতর্ক হোন, চিকিৎসক এর পরামর্শ নিন..

ভাল থাকুন, সুস্থ থাকুন

শুভ সকাল

বর্ষা কাল.. ঝরঝর মুখর বাদল দিনের রোমান্টিকতা অথবা খিচুড়ির আনন্দের সাথে স্বাস্থ্য বিষয়ে সচেতনতাও দরকার.. এই সময় ডেঙ্গি জ...
25/07/2026

বর্ষা কাল.. ঝরঝর মুখর বাদল দিনের রোমান্টিকতা অথবা খিচুড়ির আনন্দের সাথে স্বাস্থ্য বিষয়ে সচেতনতাও দরকার.. এই সময় ডেঙ্গি জ্বরের প্রাদুর্ভাব বাড়তে থাকে, বাড়ছে, জটিল রোগীও পাওয়া যাচ্ছে.. এই বিষয়ে কিছু কথাবার্তা হোক..

ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস (Aedes) মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। সময়মতো সচেতনতা ও সঠিক ব্যবস্থা গ্রহণ করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

ডেঙ্গুর লক্ষণ

হঠাৎ উচ্চমাত্রার জ্বর
তীব্র মাথাব্যথা
চোখের পেছনে ব্যথা
শরীর, পেশী ও অস্থিসন্ধিতে তীব্র ব্যথা
বমি বমি ভাব বা বমি
ত্বকে লালচে র‍্যাশ
অতিরিক্ত দুর্বলতা

বিপদজনক সতর্ক সংকেত

নিচের যেকোনো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন:

তীব্র পেটব্যথা
বারবার বমি
নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া
কালো পায়খানা বা রক্তবমি
শ্বাসকষ্ট
অতিরিক্ত দুর্বলতা, অস্থিরতা বা ঘুম ঘুম ভাব
প্রস্রাব কমে যাওয়া

কী করবেন?

পর্যাপ্ত পানি, ওরস্যালাইন, ডাবের পানি বা অন্যান্য তরল পান করুন।

বিশ্রামে থাকুন।

জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল গ্রহণ করুন।

চিকিৎসকের পরামর্শ ছাড়া আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, ন্যাপ্রোক্সেন বা অ্যাসপিরিন সেবন করবেন না, কারণ এগুলো রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে।

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা (যেমন CBC) করুন এবং নিয়মিত ফলো-আপে থাকুন।

প্রতিরোধের উপায়

বাড়ির আশপাশে কোথাও পরিষ্কার পানি জমতে দেবেন না।
ফুলের টব, টায়ার, ডাবের খোসা, বালতি, ড্রাম ও পানির

পাত্র নিয়মিত পরিষ্কার করুন।

মশারি ব্যবহার করুন, বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য।

পূর্ণ হাতা জামা ও লম্বা পোশাক পরুন।

প্রয়োজনে মশা নিরোধক (রিপেলেন্ট) ব্যবহার করুন।

সাধারণত ৫-৭ দিনের মধ্যে জ্বর কমে আসে.. এর পরের ৪-৫ দিন সতর্কতার সময়.. সঠিক সময়ে পর্যবেক্ষণ ও চিকিৎসায় বেশিরভাগ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন..

ডেঙ্গুর কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। দ্রুত রোগ শনাক্তকরণ, পর্যাপ্ত তরল গ্রহণ এবং প্রয়োজনে সময়মতো হাসপাতালে চিকিৎসা নিলে অধিকাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

আতঙ্ক নয়, সচেতনতায় সুস্থ জীবন

সময় : রাত ৮/৮:৩০ -- ১০/১০:৩০ (শনি-বৃহস্পতি)স্থান: Epic Healthcare, Andarkilla সিরিয়াল যোগাযোগ নাম্বার: 01883680671
19/06/2026

সময় : রাত ৮/৮:৩০ -- ১০/১০:৩০ (শনি-বৃহস্পতি)
স্থান: Epic Healthcare, Andarkilla
সিরিয়াল যোগাযোগ নাম্বার: 01883680671

“আমি তো সুস্থ” — এই ধারণাটাই সবচেয়ে বিপজ্জনকহাই প্রেসার, ডায়াবেটিস, কোলেস্টেরল—এই রোগগুলো অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই...
31/01/2026

“আমি তো সুস্থ” — এই ধারণাটাই সবচেয়ে বিপজ্জনক

হাই প্রেসার, ডায়াবেটিস, কোলেস্টেরল—
এই রোগগুলো অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই বছরের পর বছর শরীরের ভেতরে ক্ষতি করে যায়।
উপসর্গ না থাকলেই যে আপনি সুস্থ, তা কিন্তু নয়।

🩺 একটি উপসর্গ মানে শুধু একটি রোগ নয়—
পুরো শরীরকে একসাথে যাচাই করাই হলো প্রকৃত সচেতনতা।

👨‍⚕️ ডা. রাজদীপ বিশ্বাস
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য)
এমআরসিপি (লন্ডন), এমএসিপি (আমেরিকা) ডিএ
কনসালটেন্ট (আইসিইউ) মেডিসিন বিশেষজ্ঞ
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য: 01883 680 671

⏰ চেম্বার সময়:
ম্যাক্স হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড (বিকাল ৪টা–সন্ধ্যা ৭টা)
এপিক হেলথ কেয়ার লিমিটেড, আন্দরকিল্লা (সকাল ৭.৩০টা–রাত ১০.৩০টা)

👉 আজই চেকআপ করুন, আগাম সতর্কতাই সেরা চিকিৎসা।






ডায়াবেটিস না থাকলেও সুগার হঠাৎ বেড়ে যেতে পারে!অনেকেই ভাবেন—ডায়াবেটিস নেই মানেই চিন্তার কিছু নেই।কিন্তু বাস্তবতা হলো 👇🔹 অ...
28/01/2026

ডায়াবেটিস না থাকলেও সুগার হঠাৎ বেড়ে যেতে পারে!

অনেকেই ভাবেন—ডায়াবেটিস নেই মানেই চিন্তার কিছু নেই।
কিন্তু বাস্তবতা হলো 👇
🔹 অতিরিক্ত স্ট্রেস
🔹 স্টেরয়েড জাতীয় ওষুধ
🔹 সংক্রমণ বা জ্বর
🔹 অনিয়মিত জীবনযাপন

👉 এসব কারণেও অস্থায়ীভাবে রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে।
তাই শুধু রিপোর্ট দেখে নয়—পুরো শরীর ও উপসর্গ একসাথে মূল্যায়ন করা জরুরি।

🗣️ “একটা উপসর্গ মানেই শুধু একটা রোগ নয়—
পুরো শরীরকে একসাথে দেখতে হয়।”

ডা. রাজদীপ বিশ্বাস
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য)
এমআরসিপি (লন্ডন), এমএসিপি (আমেরিকা) ডিএ
কনসালটেন্ট (আইসিইউ) মেডিসিন বিশেষজ্ঞ
🏥 চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য: 01883 680 671

🏥 ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড
⏰ বিকাল ৪টা – সন্ধ্যা ৭টা

🏥 এপিক হেলথ কেয়ার লিমিটেড (অন্দরকিল্লা শাখা)
⏰ সকাল ৯.৩০টা – রাত ১০.৩০টা





বেশি পানি খেলেই কিডনি ভালো থাকবে—এটা সবসময় সত্য নয়পানি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তবে অতিরিক্ত পানি সব রোগীর জন্য নি...
24/01/2026

বেশি পানি খেলেই কিডনি ভালো থাকবে—এটা সবসময় সত্য নয়

পানি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তবে অতিরিক্ত পানি সব রোগীর জন্য নিরাপদ নয়।
বিশেষ করে—
⚠️ হার্ট রোগ
⚠️ কিডনি রোগ
⚠️ লিভারের কিছু সমস্যায়

এই ক্ষেত্রে অতিরিক্ত পানি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পানি খাওয়ার পরিমাণ রোগভেদে ভিন্ন হয়।

👉 মনে রাখবেন—

একটি উপসর্গ মানেই শুধু একটি রোগ নয়,
পুরো শরীরকে একসাথে বিবেচনা করাই সঠিক চিকিৎসার চাবিকাঠি।

নিজের জন্য কতটুকু পানি প্রয়োজন—তা জানতে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

ডা. রাজদীপ বিশ্বাস
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য)
এমআরসিপি (লন্ডন), এমএসিপি (আমেরিকা) ডিএ
কনসালটেন্ট (আইসিইউ) মেডিসিন বিশেষজ্ঞ
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

📞 অ্যাপয়েন্টমেন্ট: ০১৮৮৩-৬৮০৬৭১

✅ সচেতন হোন
✅ সঠিক তথ্য জানুন
✅ সুস্থ থাকুন







ওষুধ হঠাৎ বন্ধ করাই সবচেয়ে বড় ঝুঁকিঅনেকেই মনে করেন উপসর্গ কমলেই ওষুধ বন্ধ করা যায়—কিন্তু এটি হতে পারে জীবননাশের কারণ।বিশ...
23/01/2026

ওষুধ হঠাৎ বন্ধ করাই সবচেয়ে বড় ঝুঁকি

অনেকেই মনে করেন উপসর্গ কমলেই ওষুধ বন্ধ করা যায়—কিন্তু এটি হতে পারে জীবননাশের কারণ।
বিশেষ করে
🔴 প্রেসার
🔴 অ্যাজমা
🔴 থাইরয়েড
🔴 স্টেরয়েড জাতীয় ওষুধ

এই ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ বন্ধ করলে মারাত্মক জটিলতা এমনকি মৃত্যুঝুঁকি তৈরি হতে পারে।

🩺 মনে রাখবেন—

কঠিন উপসর্গ মানেই শুধু একটি রোগ নয়,
পুরো শরীরকে একসাথে বিবেচনা করতে হয়।

নিজের বা প্রিয়জনের ওষুধ ব্যবস্থাপনা নিয়ে বিভ্রান্ত হলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

ডা. রাজদীপ বিশ্বাস
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য)
এমআরসিপি (লন্ডন), এমএসিপি (আমেরিকা) ডিএ
কনসালটেন্ট (আইসিইউ) মেডিসিন বিশেষজ্ঞ
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

📞 অ্যাপয়েন্টমেন্ট: ০১৮৮৩-৬৮০৬৭১

✅ সচেতন থাকুন
✅ নিজে জানুন, অন্যকেও জানান






বারবার অ্যান্টিবায়োটিক বদলানো মানেই দ্রুত সুস্থতা নয়বরং এটি ভবিষ্যতে আরও বড় ঝুঁকির কারণ হতে পারে।একই জ্বরে বা একই উপসর্গ...
20/01/2026

বারবার অ্যান্টিবায়োটিক বদলানো মানেই দ্রুত সুস্থতা নয়
বরং এটি ভবিষ্যতে আরও বড় ঝুঁকির কারণ হতে পারে।

একই জ্বরে বা একই উপসর্গে
👉 একাধিক ডাক্তারের কাছে গিয়ে
👉 ভিন্ন ভিন্ন অ্যান্টিবায়োটিক সেবন করলে

শরীরে তৈরি হয় ড্রাগ রেজিস্ট্যান্স ❌
ফলে ভবিষ্যতে প্রয়োজনীয় ওষুধও আর কাজ নাও করতে পারে।

🧠 মনে রাখবেন—
“একটা উপসর্গ মানে শুধু একটা রোগ নয়।
পুরো শরীরকে একসাথে মূল্যায়ন করাই সঠিক চিকিৎসার চাবিকাঠি।”

👨‍⚕️ ডাঃ রাজদীপ বিশ্বাস
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য)
এমআরসিপি (লন্ডন), এমএসিপি (আমেরিকা) ডিএ
কনসালটেন্ট (আইসিইউ)
মেডিসিন বিশেষজ্ঞ
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য:
01883-680671

🏥 চেম্বার:
ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড (বিকাল ৪টা–সন্ধ্যা ৮টা)
এপিক হেলথ কেয়ার লিমিটেড, অক্সিজেন শাখা (সকাল ৭টা–রাত ১০টা)

👉 নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাবেন না
👉 বারবার ওষুধ পরিবর্তনের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন
👉 সচেতন হোন, সুস্থ থাকুন




সতর্কতা জরুরি: দীর্ঘদিন ব্যথার ও স্টেরয়েড ওষুধ খাচ্ছেন?দীর্ঘমেয়াদে স্টেরয়েড বা ব্যথানাশক ওষুধ গ্রহণ করলে শরীরের ইমিউন...
18/01/2026

সতর্কতা জরুরি: দীর্ঘদিন ব্যথার ও স্টেরয়েড ওষুধ খাচ্ছেন?

দীর্ঘমেয়াদে স্টেরয়েড বা ব্যথানাশক ওষুধ গ্রহণ করলে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে, ফলে সংক্রমণের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।
ডাক্তারের পরামর্শ ও নিয়মিত ফলোআপ ছাড়া এসব ওষুধ গ্রহণ করা হতে পারে গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ।

ডা. রাজদীপ বিশ্বাস
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য: 01883 680 671

🕒 চেম্বার সময় (ম্যাক্স হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড
(বিকাল ৪টা – সন্ধ্যা ৭টা)
এপিক হেলথ কেয়ার লিমিটেড (আন্দরকিল্লা শাখা)
(সন্ধ্যা ৭.৩০টা – রাত ১০.৩০টা)

নিজের এবং পরিবারের সুস্থতার জন্য আজই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সচেতন থাকুন, সুস্থ থাকুন।





রাতের দিকে হঠাৎ শ্বাসকষ্ট বাড়ছে? সাবধান!অনেকে মনে করেন—এটা শুধু অ্যাজমা।❌ কিন্তু বাস্তবে রাতের শ্বাসকষ্ট হৃদরোগের একটি গ...
14/01/2026

রাতের দিকে হঠাৎ শ্বাসকষ্ট বাড়ছে? সাবধান!
অনেকে মনে করেন—এটা শুধু অ্যাজমা।
❌ কিন্তু বাস্তবে রাতের শ্বাসকষ্ট হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে।

বিশেষ করে 👉 হার্ট ফেইলিউরের রোগীদের ক্ষেত্রে
রাতে শুয়ে পড়লে শ্বাসকষ্ট বেড়ে যায়,
যা সময়মতো চিকিৎসা না নিলে ICU পর্যন্ত গড়াতে পারে।

🔴 লক্ষণগুলো অবহেলা করবেন না—
✔️ রাতে শ্বাস নিতে কষ্ট
✔️ বুক ধড়ফড় করা
✔️ হঠাৎ ঘুম ভেঙে হাঁপানো
✔️ শোয়ার সময় শ্বাসকষ্ট বাড়া

🩺 সঠিক সময়ে সঠিক চিকিৎসাই পারে জটিলতা এড়াতে।

ডা. রাজদীপ বিশ্বাস
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য: 01883 680 671

🕒 চেম্বার সময় (ম্যাক্স হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড
(বিকাল ৪টা – সন্ধ্যা ৭টা)
এপিক হেলথ কেয়ার লিমিটেড (আন্দরকিল্লা শাখা)
(সন্ধ্যা ৭.৩০টা – রাত ১০.৩০টা)

👉 দেরি নয়, আজই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।





Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rajdeep Biswas - ডাঃ রাজদীপ বিশ্বাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share