Akhi Enterprise

Akhi Enterprise Human,Veterinary Medicine & Surgical Items retailer & wholesalers

02/01/2026
মায়ের দুধ না থাকলে বাছুর বাঁচবে কীভাবে?এখানেই আসে একটি স্মার্ট নিউট্রিশনাল সল্যুশনMoovita 𝗣𝗼𝘄𝗱𝗲𝗿 (𝗠𝗶𝗹𝗸 𝗥𝗲𝗽𝗹𝗮𝗰𝗲𝗿)।জার্মান...
02/01/2026

মায়ের দুধ না থাকলে বাছুর বাঁচবে কীভাবে?
এখানেই আসে একটি স্মার্ট নিউট্রিশনাল সল্যুশন
Moovita 𝗣𝗼𝘄𝗱𝗲𝗿 (𝗠𝗶𝗹𝗸 𝗥𝗲𝗽𝗹𝗮𝗰𝗲𝗿)।

জার্মান প্রযুক্তিতে প্রস্তুত, আর বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান SK+F এর মার্কেটিংয়ে বাজারে আসা এই মিল্ক রিপ্লেসারটি গরু ও ছাগলের বাছুরের জন্য কেবল বিকল্প খাবার নয়, এটি একটি survival + growth strategy।

কেন Moovita 𝗣𝗼𝘄𝗱𝗲𝗿 আলাদা?
চলুন, যুক্তি দিয়ে দেখি,

(১) মায়ের দুধের কার্যকর বিকল্প:
যেসব ক্ষেত্রে গাভী/ছাগল পর্যাপ্ত দুধ দেয় না বা মা মারা যায়, সেখানে বাছুরের জীবন রক্ষায় এটি নির্ভরযোগ্য সমাধান।

(২) দ্রুত বৃদ্ধি ও ওজন বৃদ্ধি:
সঠিক অনুপাতে প্রোটিন ও ফ্যাট থাকায় বাছুরের শারীরিক গঠন দ্রুত শক্ত হয়, সময় নষ্ট হয় না।

(৩) রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে:
ভিটামিন ও মিনারেলের ব্যালান্সড কম্বিনেশন বাছুরকে শুরু থেকেই রোগের বিরুদ্ধে প্রস্তুত করে।

(৪) ডায়রিয়া রোধ ও হজম শক্তি বৃদ্ধি:
‘Enriched with Probiotics’ এটাই গেম চেঞ্জার। হজম ভালো হলে বাছুর বাঁচে, না হলে ক্ষতি অনিবার্য।

(৫) ত্বক ও পশমে উজ্জ্বলতা:
স্বাস্থ্য ভেতর থেকে ভালো হলে তার প্রভাব বাইরে দেখা যায়, চকচকে ত্বক ও পশমই তার প্রমাণ।

(৬) সুষম পুষ্টি, জার্মান স্ট্যান্ডার্ডে:
এটি কেবল খাবার নয়, এটি একটি scientifically balanced nutrition plan।

ডায়াবেটিস (বহুমূত্ররোগ) একটি দীর্ঘস্থায়ী রোগ যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা উৎপাদিত ইনসুলিন কার্যকর...
10/12/2025

ডায়াবেটিস (বহুমূত্ররোগ) একটি দীর্ঘস্থায়ী রোগ যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না, ফলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। এর প্রধান লক্ষণগুলো হলো অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, ক্লান্তি, ওজন হ্রাস এবং ঝাপসা দৃষ্টি। টাইপ ১ ও টাইপ ২ এই দুটি প্রধান ধরনের ডায়াবেটিস রয়েছে, যা নিয়ন্ত্রণ করতে খাদ্যাভ্যাস, ব্যায়াম, ওষুধ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি।

ডায়াবেটিসের প্রকারভেদ

টাইপ ১:

শরীর একেবারেই ইনসুলিন তৈরি করতে পারে না।

টাইপ ২:

শরীর ইনসুলিন তৈরি করলেও তা যথেষ্ট কার্যকর হয় না (ইনসুলিন রেজিস্ট্যান্স)।

গর্ভকালীন ডায়াবেটিস:

গর্ভাবস্থায় এটি দেখা দেয়।

সাধারণ লক্ষণ ও উপসর্গ

অতিরিক্ত তৃষ্ণা (পলিডিপসিয়া)

ঘন ঘন প্রস্রাব (পলিইউরিয়া)

অতিরিক্ত ক্ষুধা (পলিফেজিয়া)

ক্লান্তি এবং দুর্বলতা

দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া

ওজন হ্রাস (অব্যক্ত)

হাত বা পায়ে অসাড়তা বা ঝিনঝিন অনুভূতি

ক্ষত শুকাতে দেরি হওয়া

নিয়ন্ত্রণ ও প্রতিরোধের উপায়

সুষম খাদ্য: গোটা শস্য, ফল, সবজি, চর্বিহীন প্রোটিন খাওয়া।

নিয়মিত ব্যায়াম: শারীরিক কার্যকলাপ ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়।

স্বাস্থ্যকর ওজন: অতিরিক্ত ওজন টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

মানসিক চাপ নিয়ন্ত্রণ: চাপ কমালে উপকার হয়।

পর্যাপ্ত ঘুম: ভালো ঘুম জরুরি।

নিয়মিত পরীক্ষা: রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করা।

ওষুধ/ইনসুলিন: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন।

লাম্পি স্কিন ডিজিজ-ব্যবস্থাপনা লাম্পি স্কিন ডিজিজ (L*D):সাম্প্রতিককালে দেশের সব জায়গায় গবাদি প্রাণী লাম্পি স্কিন ডিজিজ...
09/12/2025

লাম্পি স্কিন ডিজিজ-ব্যবস্থাপনা

লাম্পি স্কিন ডিজিজ (L*D):
সাম্প্রতিককালে দেশের সব জায়গায় গবাদি প্রাণী লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে। এলএসডি গরুর জন্য একটি ভয়ংকর ভাইরাসজনিত চর্মরোগ যা খামারের ক্ষতির কারণ। বর্তমানে খামারকে অর্থনৈতিকভাবে ধসিয়ে দেয়ার জন এফএমডি বা ক্ষুরা রোগের চেয়ে অনেক বেশি ভয়ংকর রোগ হিসেবে ধরা হয় এটিকে। প্রধানত বর্ষার শেষে, শরতে শুরুতে অথবা বসকের শুরুতে যে সময়ে মশা মাছি অধিক বংশবিস্তার করে সে সময়ে প্রাণঘাতী এ রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়।
মূলত এক প্রকার ভাইরাস বা এলএসডি ভাইরাসের সংক্রমণে গবাদি প্রাণিতে এই রোগ দেখা দেয় এবং এক গরু থেকে আরেক গরুতে দ্রুত ছড়িয়ে পড়ে।

লক্ষণ :

১। শরীরের তাপমাত্রা হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে। এ তাপমাত্রা ১০৫-১০৭° ফা. পর্যন্ত হতে পারে।

২। নাক ও চোখ দিয়ে পানি পড়া মুখ দিয়ে লালা ঝরা, অনবরত চোখ দিয়ে পানি পড়ার দরুন গবাদি প্রাণী এক সময় অন্ধ হয়ে যেতে পারে।

৩। পুরো শরীর জুড়ে লাম্প বা মাংসের পিন্ডের মতন আঁচিল হতে পারে।

৪। গবাদি প্রারি মাধ্য, ঘাড়, সামনের পা ওলান কিংবা জননাঙ্গে লক্ষণ দেখা যেতে পারে।

৫। গবাদি প্রাণির ত্বকে অসংখ্য গোলাকার নডিউল দেখা যায়, যা প্রায় ৩ সেমি ব্যাস বিশিষ্ট হয়। নডিউলগুলো পরিণত অবস্থার খসে পড়ে এবং হেমোরেজ দেখা যায়। নডিউলে অনেক সময় মায়াসিস দেখা যায়।

৬। পুরো শরীরের বিভিন্ন জায়গায় লিম্ফনোড গুলো ফুলে যায়, ওলান, পা এবং ঘাড়ের জায়গায় জায়গায় ফুলে যায়।

৭।মুখ, খাদ্যনালী ও ট্রাকিয়ার মিউকাস মেমব্রেনে ভেসিকল ও আলসার দেখা দিতে পারে।

৮।ষাঁড় গরুর ক্ষেত্রে ইনকটিলিটি দেখা যায় এবং গর্ভবর্তী প্রাণিতে গর্ভপাত দেখা যায়।

*প্রতিরোধ
১।খামার ও বসতবাড়ির আশপাশ মশা-মাছি মুক্ত রাখা।

২।খামার পরিচ্ছন্ন রাখা ও স্বাস্থ্যবিধির মেনে চলা।

৩। আক্রন্ত গবাদি প্রাণিকে সুস্থ পৰাদি প্রাণী হতে আলাদা রাখা।

৪।সম্ভব হলে আক্রান্ত গবাদ প্রাণীকে মশারির ভেতর রাখা।

৫। লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত এলাকায় সকল গবাদী প্রাণী কে একএল কেয়ার (FL Care Powder) পাউডার খাওয়াতে হবে।

ব্যবস্থাপনা:
ভাইরাসজনিত রোগ তাই এর বিশেষ কোনো চিকিৎসা নেই। তবে ভালোভাবে পরিচর্যাসহ কিছু ব্যবস্থা নিলে ভালো ফল পাওয়া যায়।

১। দ্রুত ঘা ও ক্ষত শুকাতে এবং রোগ জনিত ধকল দূর করতে এফএল কেয়ার (FL Care Vet Powder) নিয়মিত ব্যবহার করতে হবে।

২। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এআইবি ভেট (AIB Vet) নিয়মিত খাওয়ানো উচিৎ।

৩। আক্রান্ত প্রাণিকে আলাদা করে পরিষ্কার ও শুষ্ক স্থানে রাখতে হবে।

৪। মশা মাছির উপদ্রব কমানোর জন্য ক্ষতস্থানের চারিদিকে তারপিন তেল লাগিয়ে দিতে হবে।

৫। ক্ষতস্থানে পভিডন ভেট সল্যুশন (Povidon Vet Sol.) দ্বারা পরিষ্কার করতে হবে দিনে ২-৩ বার।

৬। লাম্পি স্কিন ডিজিজ যেহেতু একটি ভাইরাস জনিত রোগ তাই এন্টিভাইরাল হিসেবে Duavis Vet ১ মিলি / ২৫ কেজি দৈহিক ওজনের জন্য খাওয়াতে হবে।

৭। আক্রান্ত প্রাণির ২য় পর্যায়ের জীবাণু সংক্রমণ রোধে ডাক্তারের পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক যেমন ট্রাইজেক্ট ভেট ইঞ্জেকশন (Triject Vet Inj.) অথবা অগমেন্ট ভেট ইঞ্জেকশন / বোলাস (Augment Vet Inj./Bol.) প্রয়োগ করা যেতে পারে; সাথে কোনো Antihistamine দিলে ভালো ফলাফল মিলে।

৮। জ্বর নিরাময় ও ব্যথা উপশমের জন্য ব্যথানাশক যেমন পিকে ৫ ভেট বোলাস (PK 5 Vet Bol) কিংবা টাফনিল ভেট ইঞ্জেকশন (Tufnil Vet Inj.)/ পিফ আর ভেট ইঞ্জেকশন (Pif R Vet Inj.) ব্যবহার করলে সুফল মিলে।

১। রোগজনিত ও অ্যান্টিবায়োটিক ব্যবহার জনিত ধকলের কারণে অরুচি, ক্ষুধামন্দা, ইমপ্যাকশন দেখা দিতে পারে। এই অবস্থায় এক্টিসেফ (Actisaf) খাওয়ালে দ্রুত আরোগ্য লাভ করবে।
১০। ডাইইউরেটিক্স হিসেবে লুমিক্স (Lumix Sol.) L*D তে শরীরে জমাকৃত পানি দ্রুত বেরকরতে সাহায্য করে।

Address

Keranihat , Satkania
Chittagong

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 11:00
Sunday 09:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share