07/07/2026
আমাদের চট্টগ্রামের একটি কথা আছে,, " #চট্টগ্রামে_ব্যাঙে_মুতলেও_পানি_উঠে" এই পানি উঠার মূল কারণ আমরা নিজেরাই। এটা আমাদেরই হাতের কামায়।💔🥺
আমাদের চট্টগ্রামের বৃষ্টি বাসার ভিতরে থেকে দেখতেই রোমান্টিক, সুন্দর ওয়েদার আর আরাম আরাম লাগে সব কিছু!!😅
কিন্তু যাদের বাসা থেকে বের হয়ে কাজে যেতে হয় তারায় বুঝে এই নালার পানির উপর হেঁটে যেতে কেমন লাগে। তার উপর কেউ যদি বোরকা নিকাব, মোজা, জুতা পড়ে বের হয় সাথে যদি আবার চোখে পাওয়ারফুল চশমা থাকে তাহলে তো আর কথায় নাই!!🫠💔
মূলত আমরাই যেখানে সেখানে পলিথিন, কাগজ, ময়লা, প্লাস্টিক থেকে শুরু করে মানে যা যা আছে সব কিছুই রাস্তায় ফেলি। ছোটবেলা থেকে বইয়ের পাতায় কত হাজারবার পড়েছি যে যেখানে সেখানে কফ থুথু, ময়লা আবর্জনা ফেলা উচিত না।
এটা আমরা মানি কয়জন?? ওই কথা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রয়ে গেল!!
অথচ ফেইসবুক আমরা সবাই শিক্ষিত!! মূলত আমরা সবাই খালির কাগজে কলমে শিক্ষিত!!😅
আমরা না নিজেরা আমদের এরিয়া পরিষ্কার রাখি, না আমাদের বাচ্চাদের সে শিক্ষা দিতে পারি। এমনকি আমরা নিজেরাও এসব মানি না!!💔
আপনার নিজের দিকে থাকিয়ে দেখলেই বুঝবেন আমাদের শহরের এই অবস্থার জন্য কেবল আপনিই দায়ী!!💔
সচেতন হোন,, সবসময় সরকার এর পিছনে লাগলে হয় না। সরকার কি করবে?? প্রত্যেকবার দেখি যে বৃষ্টিরদিন আসলেই আমরা সরকারকে গালাগালি করি।। সরকার কি আপনাকে বলেছে রাস্তাঘাট নালা, নোংরা করতে??
সরকার তো গঠন হয় জনগন নিয়েই। আমরা জনগন ঠিক না দেখে আমাদের এই দুর্দশা।
নিজে এবং নিজের পরিবার নিয়ে সচেতন হোন!!
আমরা কি ওই হাদিসটি সম্পর্কে কি শুনি নি, যে রাস্তা ঘাট থেকে কোনো কষ্টকর বস্তু উঠিয়ে ফেলাও সওয়াবের কাজ।
💥আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
لَقَدْ رَأَيْتُ رَجُلًا يَتَقَلّبُ فِي الْجَنّةِ، فِي شَجَرَةٍ قَطَعَهَا مِنْ ظَهْرِ الطّرِيقِ، كَانَتْ تُؤْذِي النّاسَ.
আমি জান্নাতে এক ব্যক্তিকে দেখতে পেলাম, খুবই স্বাচ্ছন্দ্যে ও সুখে-শান্তিতে ঘোরাফেরা করছে। কারণ সে রাস্তা থেকে একটি গাছ কেটে ফেলে দিয়েছে, যা মানুষকে কষ্ট দিত। -(সহীহ মুসলিম, হাদীস ১৯১৪; শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস ১০৬৪৪)💥
আমরা কষ্টদায়ক বস্তু না সরালেও অন্তত যেটা সেটা ফেলা মানুষের কষ্টের কারণ অন্তত না হয়!! জানেন রাস্তায় এটা সেটা ফেলার দ্বারাও আপনি মানুষের হক নষ্ট করছেন!!
তাই সচেতন হোন,, হয়তো এর বিনিময়ে আল্লাহ আপনার সমস্ত গোনাহ মাফ করে দিতে পারে এবং এই কাজটি আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে!!🤎
~Fawjia🥀