03/08/2026
*ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত**
চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে **“জুলাই বিপ্লব: ন্যায়, সাম্য ও আগামীর বাংলাদেশ”** শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ দুপুর ২টায় নগরীর স্থানীয় কিশলয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এনডিএফ চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরীর আমীর ও বিশিষ্ট পরিবেশবিজ্ঞানী নজরুল ইসলাম, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-আন্দোলনের অন্যতম নেতা ও চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং এনডিএফ ঢাকা মহানগরী উত্তর শাখার সহকারী সেক্রেটারি ও ইবনে সিনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসানুল বান্নাহ।
এছাড়া বক্তব্য রাখেন এনডিএফ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, এনডিএফ চট্টগ্রাম মহানগরী শাখার সেক্রেটারি ডা. মোহাম্মদ ইউসুফ, এনডিএফ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সেক্রেটারি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. এম. কামরুল হক, এনডিএফ চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি ডা. মোহাম্মদ ইরফান, ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সাকিব হোসেন, ডা. জাহিদ হোসেন ওয়াকিল, ডা. আবু রাইয়্যান প্রমুখ। শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন শহীদ ফয়সাল আহমদ শান্তর পিতা জাকির হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম। শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হাফেজ ডা. মুজিবুল হক।
অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই-আগস্ট গণ-আন্দোলনের বিভিন্ন ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী **‘ঈগল চোখে জুলাই’** শীর্ষক একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অতিথিবৃন্দ ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রদর্শনী ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
আলোচনা সভায় জুলাই-আগস্ট গণ-আন্দোলনে শহীদ হওয়া চট্টগ্রামের কয়েকটি পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণকারী পরিবারের মধ্যে ছিলেন শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ইসমাম, শহীদ আলম, শহীদ ওমর ফারুকসহ অন্যান্য শহীদের স্বজনরা।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলন দেশের ইতিহাসে ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে নতুনভাবে উজ্জীবিত করেছে। তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ন্যায়, সাম্য, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধভিত্তিক বাংলাদেশ গঠনে চিকিৎসক সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে এনডিএফ চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত জুলাই-ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।