Dr. Abu Noman Bin Azad

Dr. Abu Noman Bin Azad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Abu Noman Bin Azad, Medical and health, Chittagong.

ত্বকের সকল সমস্যায় যোগাযোগ করতে পারেন।

রোগী দেখার সময়:
* সন্দ্বীপ - প্রতি শুক্র ও শনিবার
* হালিশহর, চট্টগ্রাম - প্রতি রবি, বুধ ও বৃহস্পতিবার।

একটু সময় নিয়ে রোগী দেখা হয় ,দয়া করে আগের কাগজ ও হাতে সময় নিয়ে আসবেন। জাজাকাল্লাহ খাইরান।

11/08/2026

চুল পড়ার কারণ নিরুপণ করুন এবং মেডিসিনের পাশাপাশি অন্যান্য থেরাপী সম্পর্কে জানুন।

চুল পড়ার সাধারণ কারণ:

1. বংশগত চুল পড়া (Androgenetic alopecia)-

* পুরুষদের কপালের দুপাশ থেকে চুল ওঠা ও মাথার মাঝখান পাতলা হওয়া।
* নারীদের সাধারণত সিঁথি চওড়া হয়ে পুরো মাথায় চুল পাতলা হওয়া।

2. Telogen effluvium-

* জ্বর/ইনফেকশন, COVID, বড় অপারেশন, অতিরিক্ত মানসিক চাপ, দ্রুত ওজন কমানো বা ঘুমের সমস্যা হওয়ার ২–৩ মাস পর হঠাৎ বেশি চুল পড়তে পারে।
* সাধারণত পুরো মাথা থেকে চুল পড়ে।

3. পুষ্টির ঘাটতি-

* Iron/ferritin কম থাকা
* Vitamin D, B12, zinc ইত্যাদির ঘাটতি
* পর্যাপ্ত protein না খাওয়া বা crash diet।

4. থাইরয়েড ও অন্যান্য হরমোনের সমস্যা-

* Hypothyroidism/Hyperthyroidism
* নারীদের ক্ষেত্রে PCOS বা অন্যান্য hormonal imbalance।

5. Scalp বা মাথার ত্বকের রোগ-

* Seborrheic dermatitis/খুশকি
* Psoriasis
* Fungal infection
* Scarring alopecia ইত্যাদি।

6. Alopecia areata-

* হঠাৎ গোল/ডিম্বাকার মসৃণ জায়গায় চুল উঠে যাওয়া।
* কখনও দাড়ি বা ভ্রুতেও হতে পারে।

7. চুলের ওপর অতিরিক্ত chemical/heat-

* Hair dye, bleaching, straightening, rebonding
* অতিরিক্ত heat বা খুব টাইট hairstyle → hair breakage/traction alopecia।

8. কিছু ওষুধ ও দীর্ঘমেয়াদি রোগ
* কিছু ওষুধ, severe illness, surgery ইত্যাদির পর চুল পড়তে পারে।

# কখন পরীক্ষা করা দরকার?

যদি চুল পড়া হঠাৎ বেড়ে যায়, খুব দ্রুত পাতলা হয়, গোল গোল জায়গা ফাঁকা হয়, স্ক্যাল্পে ব্যথা/লালভাব/স্কেলিং থাকে অথবা কয়েক মাস ধরে চলতে থাকে—তাহলে কারণ খুঁজে দেখা উচিত।প্রয়োজনে সাধারণত CBC, serum ferritin/iron profile, TSH, vitamin D, B12 এবং রোগীর হিস্ট্রি অনুযায়ী অন্যান্য পরীক্ষা করা হয়। এছাড়া Hair and Scalp Analyzer Device/Machine দিয়ে চুলের ধরন, গোড়া, ফলিকল ও স্কাল্প পরীক্ষা করে দেখা যায়।

যোগাযোগের জন্য:
গ্রীন শিফা হসপিটাল , ARM Tower, Shoraipara, Chittagong.

Call: 01896101102

নিম্নোক্ত চিকিৎসার জন্য যোগাযোগ করুন।
29/07/2026

নিম্নোক্ত চিকিৎসার জন্য যোগাযোগ করুন।

চুল, ত্বক ও সেক্সুয়াল সমস্যার এস্থেটিক চিকিৎসার জন্য যোগাযোগ করুন।
29/07/2026

চুল, ত্বক ও সেক্সুয়াল সমস্যার এস্থেটিক চিকিৎসার জন্য যোগাযোগ করুন।

শুক্র ও শনিবার ব্যতিত প্রায় প্রতিদিন ই পাবেন গ্রীণশিফা হাসপাতালে। স্কিন, এলারজি ও সেক্সুয়াল রোগের কন্সাল্টেশান এর পাশাপা...
27/07/2026

শুক্র ও শনিবার ব্যতিত প্রায় প্রতিদিন ই পাবেন গ্রীণশিফা হাসপাতালে। স্কিন, এলারজি ও সেক্সুয়াল রোগের কন্সাল্টেশান এর পাশাপাশি আরো পাচ্ছেন এস্থেটিক সেবা।

১। মাথার ও ফেইস PRP
২। চুলের এক্সোজোম থেরাপি
৩। EPN/Microneedling
৪ Chemical Peel
৫। Wart and Mole Removal
৬। I/L Triamcinolone
৭। সেক্সুয়াল সমস্যার জন্য S&G এবং P-Shot থেরাপী
৮। বোটোক্স ও ফিলার

একই সেবাগুলো পাবেন সন্দ্বীপের নাজিরহাটস্থ "সন্দ্বীপ জেনারেল হাসপাতালে"

যোগাযোগ: 01896101102

16/07/2026
আসসালামু আলাইকুম।পেশাগত ওয়ার্কশপে অংশগ্রহণের উদ্দেশ্যে ২১–২৫ জুন (রবিবার থেকে বৃহস্পতিবার) পর্যন্ত চট্টগ্রামের বাইরে অবস...
22/06/2026

আসসালামু আলাইকুম।

পেশাগত ওয়ার্কশপে অংশগ্রহণের উদ্দেশ্যে ২১–২৫ জুন (রবিবার থেকে বৃহস্পতিবার) পর্যন্ত চট্টগ্রামের বাইরে অবস্থান করায় উক্ত সময়ে চট্টগ্রাম শহর ও দক্ষিণ চট্টগ্রামের সকল চেম্বার বন্ধ থাকবে।

২৬ জুন (শুক্রবার) থেকে যথারীতি চেম্বারের কার্যক্রম পুনরায় শুরু হবে, ইনশাআল্লাহ।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের সদয় সহযোগিতা কামনা করছি।

আবহাওয়া ভালো আছে এবং স্পিড বোট চলাচল করছে। আগামীকাল ও শনিবার পূর্বের সময় অনুযায়ী সন্দ্বীপের চেম্বারগুলোতে উপস্থিত থাকবো ...
14/05/2026

আবহাওয়া ভালো আছে এবং স্পিড বোট চলাচল করছে। আগামীকাল ও শনিবার পূর্বের সময় অনুযায়ী সন্দ্বীপের চেম্বারগুলোতে উপস্থিত থাকবো ইনশাল্লাহ।

নানামুখী ব্যস্ততার কারণে গত ২ সপ্তাহ চেম্বারে তেমন সময় দিতে পারিনি। আজ থেকে পুনরায় চেম্বার গুলোতে আসা শুরু করছি।
07/05/2026

নানামুখী ব্যস্ততার কারণে গত ২ সপ্তাহ চেম্বারে তেমন সময় দিতে পারিনি। আজ থেকে পুনরায় চেম্বার গুলোতে আসা শুরু করছি।

সন্দ্বীপ যেতে খুবই ভালো লাগে এবং আসার সময় মন খারাপ হয় যায়।তবে এক জায়গায় এসে খুব খারাপ লাগে, তা হলো ঘাটের ব্যবস্থাপনা।আবহ...
01/05/2026

সন্দ্বীপ যেতে খুবই ভালো লাগে এবং আসার সময় মন খারাপ হয় যায়।

তবে এক জায়গায় এসে খুব খারাপ লাগে, তা হলো ঘাটের ব্যবস্থাপনা।আবহাওয়া একটু খারাপ হলেই সব বন্ধ করে দেয়া হয়। ফেরি, জাহাজ, স্পিড বোট কিছুই চলেনা।

আজ আবহাওয়া অপেক্ষাকৃত ভালো স্বত্তেও শুধুমাত্র মালের বোট কিংবা সারভিস বোট চলছে, যেগুলার একটা টিকেট এর জন্য ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকা লাগে!

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abu Noman Bin Azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share