রাঙ্গুনিয়া ফিজিওথেরাপি সেন্টার

রাঙ্গুনিয়া ফিজিওথেরাপি সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রাঙ্গুনিয়া ফিজিওথেরাপি সেন্টার, Medical and health, Sakoja Community center , Ichakhali, Rangunia, Chittagong.

ব্যাথা নিরাময় ও স্ট্রোক / প্যারালাইসিস কার্যকরী পুনরুদ্ধারে বিশেষজ্ঞ একটি আধুনিক নিউরো পুনর্বাসন কেন্দ্র। অর্থপূর্ণ এবং পরিমাপযোগ্য ফলাফল অর্জনের জন্য সহানুভূতিশীল যত্নের সাথে ক্লিনিকাল দক্ষতার সমন্বয়।

Multilevel disc bulging exercises ঘাড় ব্যথার সহজ ব্যায়ামসমূহ
15/05/2026

Multilevel disc bulging exercises
ঘাড় ব্যথার সহজ ব্যায়ামসমূহ

Advance bed exercise
14/05/2026

Advance bed exercise

একটা মুহূর্তই বদলে দিতে পারে পুরো জীবন।হাত কেটে গেলে, রক্ত দেখে অনেকেই আতঙ্কে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।আর সেই ভুলেই অনেক ...
11/05/2026

একটা মুহূর্তই বদলে দিতে পারে পুরো জীবন।
হাত কেটে গেলে, রক্ত দেখে অনেকেই আতঙ্কে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।
আর সেই ভুলেই অনেক সময় হাতটা আর বাঁচানো যায় না।
বাস্তবতা হলো,
কাটা হাত অনেক সময় আবার জোড়া লাগানো সম্ভব, যদি সঠিকভাবে দ্রুত হাসপাতালে নেওয়া যায়।
কিন্তু শর্ত একটাই… সময় আর সঠিক পদ্ধতি।
যদি কখনো হাত বা আঙুল কেটে যায়, প্রথম কাজ হলো রক্ত থামানো।
পরিষ্কার কাপড় বা গজ দিয়ে শক্ত করে চাপ দিতে হবে।
আতঙ্কে দৌড়াদৌড়ি না করে রোগীকে স্থির রাখা জরুরি।
এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কাটা অংশটি কীভাবে সংরক্ষণ করা হচ্ছে।
অনেকেই ভুল করে সেটা পানিতে ফেলে দেয়, বরফে সরাসরি রেখে দেয়, বা নোংরা কাপড়ে জড়িয়ে ফেলে।
এই ভুলগুলোই পরে বড় ক্ষতির কারণ হয়।
সঠিক নিয়ম হলো, কাটা অংশটা পরিষ্কার কাপড়ে বা গজে মুড়িয়ে রাখতে হবে।
তারপর সেটা একটি প্লাস্টিক ব্যাগে রাখতে হবে।
সেই ব্যাগ আবার আরেকটি ঠান্ডা পানির বা বরফের পাত্রে রাখা যেতে পারে, কিন্তু সরাসরি বরফের সংস্পর্শে নয়।
তারপর যত দ্রুত সম্ভব বিশেষায়িত হাসপাতালে নিয়ে যেতে হবে।
কারণ মাইক্রোসার্জারির মাধ্যমে অনেক সময় কাটা হাত বা আঙুল আবার জোড়া লাগানো সম্ভব হয়, যদি সময় হাতে থাকে।
কিন্তু দেরি হলে… টিস্যু নষ্ট হয়ে যায়, স্নায়ু মারা যায়, এবং তখন আর কিছু করার থাকে না।
এ ধরনের জটিল পুনঃসংযোজন অস্ত্রোপচার সহ দেশের বিশেষায়িত সেন্টারগুলোতে করা হয়, যেখানে সময়ই সবচেয়ে বড় ফ্যাক্টর।

তাই আতঙ্ক না, দ্রুত সিদ্ধান্ত, আর সঠিক চিকিৎসা
এই তিনটাই জীবন বাঁচাতে পারে।

**আঙুল বা হাত-পা কাটা গেলে ৬–১২ ঘণ্টার মধ্যে হাসপাতালে পৌঁছানো উচিত..
কপি পোস্ট

পায়ের এই ছোট্ট রক্ত জমাটটাই একসময় ফুসফুসে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে…”অনেকেই পায়ে ব্যথা হলে গুরুত্ব দেন না।ভাবেন—হয়তো বে...
27/04/2026

পায়ের এই ছোট্ট রক্ত জমাটটাই একসময় ফুসফুসে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে…”

অনেকেই পায়ে ব্যথা হলে গুরুত্ব দেন না।
ভাবেন—
হয়তো বেশি হাঁটার কারণে…
হয়তো সামান্য ক্লান্তি…

কিন্তু কখনও কখনও এই ব্যথার পেছনে লুকিয়ে থাকতে পারে একটি নীরব বিপদ—
Deep Vein Thrombosis (DVT)
অর্থাৎ পায়ের গভীর শিরায় রক্ত জমাট বাঁধা।

🔍 শুরুতে লক্ষণগুলো হতে পারে—
• এক পা হঠাৎ ফুলে যাওয়া
• ব্যথা বা টান টান অনুভব
• আক্রান্ত জায়গা গরম লাগা
• ত্বক লালচে হয়ে যাওয়া

⚠️ সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি হয় তখন,
যখন এই জমাট রক্ত খুলে গিয়ে রক্তপ্রবাহের সাথে ফুসফুসে পৌঁছে যায়।
এটাকে বলা হয় Pulmonary Embolism—
যা কয়েক মিনিটের মধ্যেই শ্বাসকষ্ট, বুক ব্যথা, এমনকি হঠাৎ মৃত্যুর কারণ হতে পারে।

❗দুঃখজনকভাবে, অনেকেই বুঝতেই পারেন না—
শরীরে এমন কিছু ঘটছে।
সামান্য ব্যথা ভেবে অবহেলা করেন…
আর তারপর হঠাৎ বিপদ।

📌 যাদের ঝুঁকি বেশি—
• দীর্ঘ সময় একটানা বসে থাকেন
• লম্বা ভ্রমণ করেন

ডেস্ক জব করেন
• সম্প্রতি অপারেশন হয়েছে
• হরমোনাল ওষুধ গ্রহণ করেন
• আগে রক্ত জমাট বাঁধার ইতিহাস আছে

মনে রাখবেন—
একটু পা ফুলে যাওয়া, সামান্য ব্যথা—
কখনও কখনও হতে পারে বড় বিপদের সংকেত।

👉 তাই অবহেলা নয়, সচেতন হোন।
প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

“কোমর ব্যথা” বলে আমরা যেটাকে অবহেলা করি…সেটা হতে পারে মেরুদণ্ডের ভেতরে নার্ভের ওপর সরাসরি চাপ পড়ার সংকেত।এই ছবিটাতে যেটা...
25/04/2026

“কোমর ব্যথা” বলে আমরা যেটাকে অবহেলা করি…
সেটা হতে পারে মেরুদণ্ডের ভেতরে নার্ভের ওপর সরাসরি চাপ পড়ার সংকেত।
এই ছবিটাতে যেটা দেখা যাচ্ছে,
এটাকে বলা হয় Herniated Disc।
আমাদের মেরুদণ্ডের হাড়গুলোর মাঝখানে নরম ডিস্ক থাকে।
এগুলো ছোট্ট কুশনের মতো কাজ করে।
হাঁটা, বসা, ঝুঁকে কাজ করা, দৌড়ানো—সবকিছুর চাপ এগুলো সামলায়।
কিন্তু সমস্যা হয় তখন,
যখন কোনো ডিস্ক নিজের জায়গা থেকে ফুলে বাইরে বের হতে শুরু করে।
আর তখনই সেটা পাশের নার্ভের ওপর চাপ দিতে পারে।
শুরুতে
“সাধারণ কোমর ব্যথা…”
কিন্তু ধীরে ধীরে ব্যথাটা কোমর থেকে নিতম্বে যায়…
তারপর পায়ে নামে…
কেউ বলেন: “পা ঝিনঝিন করে…”
“কারেন্টের মতো লাগে…”
“এক পায়ে টান পড়ে…”
“বেশিক্ষণ দাঁড়াতে পারি না…”
কারণ তখন শুধু মাংসপেশি না,
নার্ভই চাপে পড়ে যাচ্ছে।
এই চাপের কারণে:
নার্ভ irritated হয়ে যায়
ব্যথা নার্ভের পথ ধরে ছড়িয়ে পড়ে
পায়ে দুর্বলতা আসতে পারে
হাঁটাচলা কঠিন হয়ে যায়
সবচেয়ে কষ্টের বিষয় হলো…
অনেকেই বছরের পর বছর ব্যথার ওষুধ খেয়ে যান।
কেউ তেল মালিশ করেন।

কিন্তু ভেতরে ভেতরে নার্ভের ওপর চাপ বাড়তেই থাকে।
কখনও কখনও এতটাই বাড়ে যে:
পায়ে শক্তি কমে যায়
হঠাৎ পড়ে যাওয়ার মতো অবস্থা হয়
এমনকি প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণও নষ্ট হতে পারে
এই কারণেই দীর্ঘদিন কোমর ব্যথা অবহেলা করা উচিত না।
বিশেষ করে যদি ব্যথা পায়ে ছড়িয়ে যায়।
মেরুদণ্ড আমাদের শরীরের “মেইন তারের লাইন”।
সময়মতো চিকিৎসা নিলে অনেক রোগীই ভালো থাকেন।

ফিজিওথেরাপি, ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, সঠিক বসা-উঠা,কোমড় বাকাঁ করে দীর্ঘসময় কাজ না করা,ঝুকেঁ কাজ না করা, সঠিক পজিশনে বসা—এসব খুব গুরুত্বপূর্ণ।

ফ্রোজেন শোল্ডার বা কাধ নড়াচড়া বা হাত উপরে উঠাতে পারছেন না? ব্যথা কমানো ও গতি ফিরানোর জন্য ফিজিওথেরাপি জরুরি।
28/03/2026

ফ্রোজেন শোল্ডার বা কাধ নড়াচড়া বা হাত উপরে উঠাতে পারছেন না? ব্যথা কমানো ও গতি ফিরানোর জন্য ফিজিওথেরাপি জরুরি।

21/03/2026
কোমর ব্যথার কিছু সাধারণ কারন।
21/02/2026

কোমর ব্যথার কিছু সাধারণ কারন।

Address

Sakoja Community Center , Ichakhali, Rangunia
Chittagong
4363

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাঙ্গুনিয়া ফিজিওথেরাপি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share