KidzCare - Dr Amjad

  • Home
  • KidzCare - Dr Amjad

KidzCare - Dr Amjad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KidzCare - Dr Amjad, Medical and health, .

ডাঃ কে এম আমজাদ হোসেন ইমন
এমবিবিএস ( চট্টগ্রাম মেডিকেল কলেজ)
সিসিডি-ডায়াবেটোলজি ( বারডেম)
মেডিকেল অফিসার ( মা ও শিশু স্বাস্থ্য)

" শিশুদের স্বাস্থ্য, যত্ন ও প্যারেন্টিং নিয়ে প্রতিদিন কিছু নতুন"

কাল২৮ জুন ২০২৬: জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন 💙❤️কাল সারা দেশে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এই কর...
28/06/2026

কাল২৮ জুন ২০২৬: জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন 💙❤️

কাল সারা দেশে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের নির্ধারিত কেন্দ্রগুলোতে।

👶 কারা ভিটামিন-এ ক্যাপসুল খাবে?

১। ৬–১১ মাস বয়সী শিশু

১টি নীল (Blue) ভিটামিন-এ ক্যাপসুল

এতে থাকে ১,০০,০০০ IU ভিটামিন-এ।

২। ১২–৫৯ মাস (১ বছর থেকে ৫ বছরের কম) বয়সী শিশু

১টি লাল (Red) ভিটামিন-এ ক্যাপসুল

এতে থাকে ২,০০,০০০ IU ভিটামিন-এ।

কেন ভিটামিন-এ এত গুরুত্বপূর্ণ?

ভিটামিন-এ শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। এটি

১। রাতকানা ও ভিটামিন-এ ঘাটতিজনিত অন্ধত্ব প্রতিরোধে সাহায্য করে।

২। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৩। হাম (Measles), ডায়রিয়া ও কিছু সংক্রমণের জটিলতা কমাতে সহায়তা করে।

৪। শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থ বিকাশে ভূমিকা রাখে।

কোন শিশুদের কাল ক্যাপসুল দেওয়া উচিত নয়?

১। যদি শিশু গুরুতর অসুস্থ থাকে বা জটিল চিকিৎসাধীন থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরে খাওয়ানো হবে।

২।খালি পেটে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবেন না। সম্ভব হলে খাবার খাওয়ানোর পরে নিয়ে যান।

যদি কাল যেতে না পারেন?

যেসব শিশু কাল ক্যাম্পেইনে অংশ নিতে পারবে না, তারা পরের দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিটামিন-এ ক্যাপসুল নিতে পারবে। দুর্গম কিছু এলাকায় অতিরিক্ত কয়েক দিন এই কার্যক্রম চলবে।

❤️ বাবা-মায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা

ভিটামিন-এ ক্যাপসুল টিকার বিকল্প নয়, আবার এটি সুষম খাবারেরও বিকল্প নয়। এটি একটি সম্পূরক (Supplement), যা শিশুকে ভিটামিন-এ-এর ঘাটতি থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই শিশুকে বয়স অনুযায়ী টিকা, বুকের দুধ, পুষ্টিকর খাবার এবং নিয়মিত স্বাস্থ্যসেবার পাশাপাশি এই ক্যাম্পেইনের সুবিধাও গ্রহণ করুন।

আপনার শিশুর বয়স যদি ৬ মাস থেকে ৫ বছরের কম হয়, তাহলে আজই নিকটস্থ ভিটামিন-এ ক্যাম্পে নিয়ে গিয়ে বিনামূল্যে ক্যাপসুল খাওয়ান। একটি ছোট পদক্ষেপই আপনার শিশুর সুস্থ দৃষ্টি, শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 💙


28/04/2026

হাম নিয়ে সন্দেহ নয়, টিকা দিয়ে আপনার বাচ্চার সুস্থতা নিশ্চিত করুন।
#হাম

22/04/2026

👉 “মাকে শাসন করতে না দিলে বাচ্চার ক্ষতি কী জানেন?”
❌ আচরণে অস্থিরতা
❌ নিয়ম না মানা
❌ মা’কে অবহেলা
❌ ডিসিপ্লিনের ঘাটতি
✅ সমাধান: মা-বাবা দু’জনই একসাথে ভালোবাসা দিয়ে গাইড করুন ❤️

21/04/2026

জেদি বাচ্চা সামলান ৩ কৌশলে


17/04/2026

মোবাইল আসক্তি ধীরে ধীরে হয়ে উঠছে ভয়ানক ব্যধি।

17/04/2026

বাচ্চার দুষ্টামি, বাচ্চার সুস্থতার নির্দেশক।



07/04/2026

বেবির অবশিষ্ট দুধ—আবার খাওয়ানো কি ঠিক?

অনেক মা–বাবারই সাধারণ প্রশ্নঃ বাচ্চা খাওয়া শেষ করার পর বোতলে দুধ বেঁচে গেল—এটা কি আবার খাওয়ানো যায়?
👉 সংক্ষেপে উত্তর: “না, নিরাপদ নয়।”
কেন?

যখন বাচ্চা বোতল/কাপ থেকে একবার চুষে খেতে শুরু করে—
➡️ বাচ্চার মুখের ব্যাকটেরিয়া দুধে চলে যায়
➡️ উষ্ণ দুধে এই ব্যাকটেরিয়া খুব দ্রুত বাড়ে
➡️ ১–২ ঘণ্টার মধ্যেই দুধ নষ্ট হয়ে যেতে পারে

সাধারণত কি নিয়ম ফলো করবেন???

১. ফিডিং শুরু হওয়ার ১ ঘণ্টা পর অবশিষ্ট দুধ ফেলে দিতে হবে
২. পুনরায় গরম করা, ফ্রিজে রাখা বা আবার খাওয়ানো—সবই নিষেধ
৩. ফ্রিজ থেকে বের করার আগের দুধ (যেটা বাচ্চা মুখ লাগায়নি) – ২ ঘণ্টা রুম টেম্পে নিরাপদ

ফর্মুলা & ব্রেস্টমিল্ক – দুটোতেই একই নিয়ম
ফর্মুলা দুধে ব্যাকটেরিয়ার ঝুঁকি বেশি, আর ব্রেস্টমিল্কেও একবার মুখ লাগানোর পর একই নিয়ম প্রযোজ্য।

মায়ের জন্য টিপস:
🔹 কম কম করে দুধ প্রস্তুত করুন
🔹 বেবির চাহিদা অনুযায়ী পরিমাণ ঠিক করুন
🔹 রাতে ফিডিংয়ে ২–৩ ভাগে করে বানান
🔹 বার বার গরম করা দুধ এড়িয়ে চলুন







07/04/2026

একটি চুমু, অসুস্থতার ঝুঁকি! .

“মোটা বাচ্চা মানেই সবসময় স্বাস্থ্যবান নয়। ছোট বাচ্চা মানেই সমস্যা নয়।”**চেম্বারে প্রতিদিনই কিছু প্রশ্ন শুনি—“ডাক্তার সাহ...
19/02/2026

“মোটা বাচ্চা মানেই সবসময় স্বাস্থ্যবান নয়। ছোট বাচ্চা মানেই সমস্যা নয়।”**

চেম্বারে প্রতিদিনই কিছু প্রশ্ন শুনি—
“ডাক্তার সাহেব, বাচ্চা তো ছোট!”
“ওজন বাড়ছে না কেন?”
“আরেকটু মোটা হলে ভালো হতো?”

কিন্তু আধুনিক পেডিয়াট্রিক গাইডলাইনে স্পষ্টভাবে বলা আছে— স্বাস্থ্যকে কখনোই বাচ্চার গায়ের গড়নের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না।

🔍 মেডিক্যালি আমরা যেগুলো দেখি—
✔ গ্রোথ চার্টে লাইন ধরে বাড়ছে কি না
✔ ওজন, উচ্চতা ও মাথার পরিধির সুষম বৃদ্ধি
✔ শিশুর সক্রিয়তা, খাওয়ার আচরণ ও ঘুম
✔ সংক্রমণ, অ্যালার্জি বা কোনো রোগের লক্ষণ আছে কি না
✔ পুষ্টি যথেষ্ট হচ্ছে কি না
এগুলো ঠিক থাকলে বাচ্চা স্বাস্থ্যবান—
সে মোটা হোক কিংবা ছোট গড়নের হোক।

🔬 ছোট বাচ্চা মানেই অপুষ্টি নয়

অনেক শিশুই জেনেটিক কারণে ছোট গড়নের হয়।
কেউ ধীরে ধীরে বাড়ে।

কেউ আবার জন্ম থেকেই ছোট percentile-এ থাকে, কিন্তু perfectly healthy.

**🍃 মনে রাখবেন—
Growth is a pattern, not a race.**

বাচ্চার স্বাস্থ্য নির্ভর করে—
❤️ ভালোবাসা
🍼 পর্যাপ্ত পুষ্টি
🙂 নিয়মিত সক্রিয়তা
🩺 এবং সঠিক মেডিক্যাল ফলো-আপের ওপর

দর্শনীয়ভাবে মোটা হওয়া কোনো স্বাস্থ্যমানদণ্ড না।
আর একটু ছোট দেখলেই উদ্বিগ্ন হওয়ারও প্রয়োজন নেই।

**📌 আপনার শিশুর গ্রোথ নিয়ে দুশ্চিন্তা থাকলে,
ডাক্তারের পরামর্শ নিন—পরিবারের মন্তব্য নয়।**
প্রত্যেক শিশু নিজের গতিতে, নিজের মান অনুযায়ী বড় হয়। আমরা শুধু নিশ্চিত করবো সে সুস্থ আছে।

Potty training resistance—এটা বেশিরভাগ সময় behavioral না, sensory।বাচ্চা ইচ্ছে করে শেখে না—সে আসলে feel করতেই পারে না।কা...
25/01/2026

Potty training resistance—এটা বেশিরভাগ সময় behavioral না, sensory।
বাচ্চা ইচ্ছে করে শেখে না—সে আসলে feel করতেই পারে না।
কারণ?
৩–৪ বছর ধরে diaper পরলে brain pee-এর signal কে ignore করতে শিখে যায়।
Diaper সব শোষে নেয়—বাচ্চা কোনো ভেজাভাবই টের পায় না।
ফলে brain ভাবে—“এটা গুরুত্বপূর্ণ না।”
তাই ৪ বছরের বাচ্চাকে যখন বলেন—
“Bathroom লাগলে বলবে”
সে সত্যিই বুঝতেই পারে না—
অনেক সময় accident হওয়ার কারণও এটাই।
Pull-ups কেন কাজ করে না?
কারণ এটাও diaper-এর মতোই sensation ব্লক করে। ৪–৫ বছর diaper সামলানোই বেশি কঠিন।

মোটকথা, ডায়াপার অবশ্যই দিন,
কিন্তু ১–১.৫ বছর বয়স থেকেই routine potty training শুরু করুন—
brain তখনো signal-ignore করতে শেখেনি।

নয়তো বাচ্চা দীর্ঘমেয়াদি কষ্টে ভুগবে।

Address


4000, 4100, 42XX

Website

Alerts

Be the first to know and let us send you an email when KidzCare - Dr Amjad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Health & Beauty Business?

Share