17/07/2026
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
MAAN-এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও অসহায় রোগীদের সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায়, আমরা বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া এবং পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছেন। শিশু, নারী ও বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
MAAN-এর মেডিক্যাল টিম দুর্গত এলাকায় গিয়ে অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ঔষুধ এবং জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।আমাদের এই কার্যক্রম শুধু বন্যা চলাকালীন নয়, বন্যা-পরবর্তী সময়েও ইনশাআল্লাহ চলমান থাকবে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।
এই মানবিক কার্যক্রম সফল করতে আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।