Dr Md Amanul hoque bappy -Pain , Arthritis ,Paralysis & Rehab specialist

🩺 ডা. মুহাম্মদ আমানুল হক বাপ্পী
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন)
সহকারী অধ্যাপক, মেডিসিন
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

💠 বক্ষব্যথা, বাতব্যথা, প্যারালাইসিস, ডায়াবেটিস, জ্বর ও জটিল রোগের অভিজ্ঞ চিকিৎসক

📍 চেম্বার:
🔹 CSCR (Center for Specialized Care & Research), চট্টগ্রাম
🔹 ইবনে সিনা ডায়াগনস্টিক & কনসালটেশন সেন্টার, চট্টগ্রাম

📞 যোগাযোগ করুন : 01815-974848 , 01816-891222

22/06/2026

রাঙ্গামাটি আনসার ব্যাটেলিয়ান এর একজন সদস্য এসেছিলেন I
অনেকদিন ধরে অসুস্থ । SpA diagnosed I আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভালো হয়ে গেছে।

হাতের প্যারালাইসিস  হলো হাতের পেশীগুলো নাড়াচাড়া করার ক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলা। এটি সাধারণত হাতের নিজস্ব ...
02/06/2026

হাতের প্যারালাইসিস হলো হাতের পেশীগুলো নাড়াচাড়া করার ক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলা। এটি সাধারণত হাতের নিজস্ব কোনো সমস্যার কারণে নয়, বরং মস্তিষ্ক, মেরুদণ্ড (স্পাইনাল কর্ড) বা হাতের স্নায়ুতন্ত্রের (Nerves) ক্ষতি বা আঘাতের কারণে হয়ে থাকে।

DR MD AMANUL HOQUE BAPPY
FCPS,
BCS,
MBBS. (Chittagong medical college)
ASSISTANT PROFESSOR
CHITTAGONG MEDICAL COLLEGE.
Pain ,Paralysis ,Arthritis Specialist.
For Appointment 01954-978548
IBNE SENA( ROOM 810 ) 3,00 PM-6.00 PM
CSCR (ROOM 425 B BLOCK) 6.30 -8.30 PM.

01/05/2026

কোমরের ব্যথাটি মেকানিক্যাল লো ব্যাক পেইন, যা সাধারণত হঠাৎ মাংসপেশী বা লিগামেন্টে টান লাগার কারণে হয়।
🔹 কেন হয়?
ভারী জিনিস তোলা, হঠাৎ ঝুঁকে কাজ করা, ভুল ভঙ্গিতে বসা বা ঘুমানো।
🔹 লক্ষণ:
কোমরের নিচে ব্যথা
নড়াচড়া করলে বাড়ে
বিশ্রামে কিছুটা কমে
পায়ে সাধারণত ছড়ায় না
🔹 কি করবেন?
✔️ বেশি দিন বিছানায় শুয়ে থাকবেন না
✔️ হালকা নড়াচড়া চালু রাখুন
✔️ গরম সেঁক দিন (দিনে ২–৩ বার)
✔️ Paracetamol ,Muscle relaxant drug, NSAIDS lowest effective dose for the shortest time.
🔹 ঘুমানোর নিয়ম:
চিত হয়ে শুলে হাঁটুর নিচে বালিশ দিন
কাত হয়ে শুলে দুই পায়ের মাঝে বালিশ রাখুন
🔹 সাধারণত কত দিনে ভালো হয়?
👉 ৩–৭ দিনের মধ্যে ব্যথা কমে যায়
🚩 যদি নিচের লক্ষণ থাকে, দ্রুত Physical Medicine specialist দেখান:

পায়ে ঝিনঝিনি/অবশ ভাব
প্রসাব বা পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা
জ্বর বা আঘাতের ইতিহাস.

DR MD AMANUL HOQUE BAPPY
FCPS,
BCS,
MBBS. (Chittagong medical college)
ASSISTANT PROFESSOR
CHITTAGONG MEDICAL COLLEGE.
Pain ,Paralysis ,Arthritis Specialist.
For Appointment 01954-978548

IBNE SENA( ROOM 810 ) 3,00 PM-6.00 PM
CSCR (ROOM 425 B BLOCK) 6.30 -8.30 PM

27/04/2026
রিকেটস (Rickets) হলো শিশুদের হাড়ের একটি রোগ যা সাধারণত ভিটামিন ডি, ক্যালসিয়াম বা ফসফেটের অভাবে হয়ে থাকে। এর ফলে হাড় নরম...
05/04/2026

রিকেটস (Rickets) হলো শিশুদের হাড়ের একটি রোগ যা সাধারণত ভিটামিন ডি, ক্যালসিয়াম বা ফসফেটের অভাবে হয়ে থাকে। এর ফলে হাড় নরম ও দুর্বল হয়ে যায় এবং হাড়ের গঠন বিকৃত হতে পারে।

প্রধান লক্ষণসমূহ:
@পায়ের হাড় বেঁকে যাওয়া:
বিশেষ করে শিশু হাঁটতে শিখলে পা ধনুকের মতো (Bowed legs) হয়ে যায়।
@হাড়ের ব্যথা: হাত, পা, মেরুদণ্ড বা শ্রোণীতে ব্যথা হওয়া।
@বৃদ্ধি ব্যাহত হওয়া:
শিশু সমবয়সীদের তুলনায় উচ্চতায় কম হওয়া।
@হাড়ের বিকৃতি: কবজি ও গোড়ালি ফুলে যাওয়া বা বুকের হাড় সামনের দিকে বেড়ে যাওয়া (Pigeon chest)।
@দাঁতের সমস্যা: দাঁত উঠতে দেরি হওয়া বা দাঁতের এনামেল দুর্বল হওয়া।

কারণ:

১. ভিটামিন ডি-এর অভাব: সূর্যের আলো পর্যাপ্ত না পাওয়া বা খাবারে ভিটামিন ডি-এর অভাব।
২. খাদ্যাভ্যাস: ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ খাবার (যেমন: দুধ, ডিম, মাছ) কম খাওয়া।
৩. শোষণে সমস্যা: শরীরের পরিপাকতন্ত্র যদি ঠিকমতো পুষ্টি শোষণ করতে না পারে।

প্রতিরোধ ও চিকিৎসা:

@সূর্যালোক: প্রতিদিন শিশুকে কিছুক্ষণ সকালের মিষ্টি রোদে রাখা (যা ভিটামিন ডি-এর প্রধান উৎস)।
@সুষম খাবার: ভিটামিন ডি ও ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ানো
@সাপ্লিমেন্ট: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি বা ক্যালসিয়াম ড্রপ/ওষুধ সেবন।
@হাড়ের বিকৃতি বেশি হলে ব্রেস (Brace) বা ক্ষেত্রবিশেষে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

DR MD AMANUL HOQUE BAPPY
FCPS
BCS
MBBS
PAIN PARALYSIS ARTHRITIS SPECIALIST
ASSISTANT PROFESSOR (PHYSICAL MEDICINE )
CHITTAGONG MEDICAL COLLEGE HOSPITAL .
FOR APPOINTMENT 01954-978548
IBN SENA (ROOM 810) 3.00-6.00
CSCR (425 B BLOCK) 6.30-8.00

03/04/2026

তিনটি রোগীর shoulder ব্যথা কিন্তু Diagnosis আলাদা।

১@ Frozen shoulder
২@Brachial plexopathy
৩@ Rotator cuff tear
Proper diagnosis খুবই জরুরী।

DR MOHAMMAD AMANUL HOQUE BAPPY
FCPS
BCS
MBBS
ASSISTANT PROFESSOR
(CHITTAGONG MEDICAL COLLEGE HOSPITAL)
PHYSICAL MEDICINE
PAIN PARALYSIS ARTHRITIS SPECIALIST .
For appointment 01954-978548
IBN SENA ROOM 810 3.00-6.00 PM
CSCR B BLOCK ROOM 425 6.00-8.00 PM.

02/04/2026

(Ankylosing Spondylitis - AS) হলো এক ধরনের দীর্ঘস্থায়ী প্রদাহজনিত বাত রোগ যা প্রধানত মেরুদণ্ডকে আক্রান্ত করে।

সঠিক চিকিৎসা না করলে মেরুদণ্ডের হাড়গুলো (কশেরুকা) একে অপরের সাথে জোড়া লেগে বা ফিউজ হয়ে যেতে পারে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় (Bamboo Spine) বলা হয়।

প্রধান লক্ষণসমূহ

কোমর ও পিঠের ব্যথা: এটি সাধারণত মেরুদণ্ডের নিচের অংশ এবং নিতম্ব (Sacroiliac joint) থেকে শুরু হয়।

সকালের আড়ষ্টতা: ঘুম থেকে ওঠার পর পিঠ ও কোমর শক্ত হয়ে থাকে যা ৩০ মিনিটের বেশি সময় স্থায়ী হতে পারে।

ব্যথা বিশ্রাম নিলে বাড়ে এবং হাঁটাচলা বা ব্যায়াম করলে কমে।

চোখের প্রদাহ: হঠাৎ চোখ লাল হওয়া, ব্যথা এবং ঝাপসা দৃষ্টি (Uveitis) হতে পারে।

ক্লান্তি: শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়ায় প্রচণ্ড ক্লান্তি বা অবসাদ অনুভব হতে পারে।

কারণ

জেনেটিক্স: ৯৫% রোগীর ক্ষেত্রে HLA-B27 নামক জিনের উপস্থিতি পাওয়া যায়।

বয়স ও লিঙ্গ

: সাধারণত ১৭ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে এই রোগ ধরা পড়ে এবং নারীদের তুলনায় পুরুষদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

রোগ নির্ণয় ও চিকিৎসাএই রোগ নির্ণয়ের জন্য চিকিৎসক রোগীর ইতিহাস দেখার পাশাপাশি এক্স-রে (X-ray), এমআরআই (MRI) এবং রক্তের এইচএলএ-বি২৭ (HLA-B27) পরীক্ষা দিয়ে থাকেন।

পুরোপুরি নিরাময় সম্ভব না হলেও সঠিক ব্যবস্থাপনায় রোগ নিয়ন্ত্রণে রাখা যায়:

ওষুধ: প্রদাহ ও ব্যথা কমানোর জন্য (NSAIDs) এবং প্রয়োজনে আধুনিক বায়োলজিক ইনজেকশন (যেমন- TNF inhibitors) ব্যবহার করা হয়।
ফিজিওথেরাপি: মেরুদণ্ড নমনীয় রাখতে এবং সঠিক ভঙ্গি বজায় রাখতে বিশেষ ব্যায়াম অপরিহার্য।

জীবনযাত্রা: সাঁতার কাটা, ধূমপান ত্যাগ করা এবং সামনের দিকে ঝুঁকে না বসার পরামর্শ দেওয়া হয়।

DR MOHAMMAD AMANUL HOQUE BAPPY
FCPS,BCS,MBBS
ASSISTANT PROFESSOR (PHYSICAL MEDICINE)
CHITTAGONG MEDICAL COLLEGE
PAIN , PARALYSIS,ARTHRITIS ,REHABILITATION SPECIALIST.
FOR APPOINTMENT 01954978548
IBN SENA 3.00-6.00 PM
CSCR 6.00-8.00 PM.

ভদ্রলোক একজন নিকট আত্মীয়ের লাশের খাঁটি আলগা তে গিয়ে হাতে Brachial plexus ইনজুরি হয় ।যার কারণে উনার ডান প্যারালাইসিস হ...
14/02/2026

ভদ্রলোক একজন নিকট আত্মীয়ের লাশের খাঁটি আলগা তে গিয়ে হাতে Brachial plexus ইনজুরি হয় ।যার কারণে উনার ডান প্যারালাইসিস হয়ে যায়। আলহামদুলিল্লাহ্ এক সপ্তাহ চিকিৎসা নিয়ে উনি এখন ৮০ পার্সেন্ট ভালো আছে।

৭৫ বছরের বৃদ্ধ চাচা এসেছিলেন ডান হাটু ব্যথা ফুলা নিয়েএবং নামাজ পড়তে অসুবিধা ।Alhamdullilah চাচার সঠিক রোগ diagnosis  হ...
31/01/2026

৭৫ বছরের বৃদ্ধ চাচা এসেছিলেন ডান হাটু ব্যথা ফুলা নিয়েএবং নামাজ পড়তে অসুবিধা ।Alhamdullilah চাচার সঠিক রোগ diagnosis হয়েছে (Reactive arthritis)এবং সঠিক চিকিৎসা (ultrasound guided aspiration with steroid injection) দিতে পেরেছি.

Dr Mohammad Amanul Hoque Bappy
FCPS
BCS
MBBS( Chittagong Medical College)
Assistant Professor
(Physical Medicine)
Chittagong Medical College Hospital.
Pain Paralysis Arthritis Sports medicine Specialist
For appointment 01954-978548
Chamber
IBN sina 3.00 -5.30 pm
CSCR. 6.00-7.30 pm.

রোগীর PLID (Disc Prolapse/Herniation)। ব্যথা কোমর থেকে পা পর্যন্ত ঝিনঝিন করে, অবশ অবশ লাগে।  কনকন করে। Alhamdullilah Ult...
28/01/2026

রোগীর PLID (Disc Prolapse/Herniation)। ব্যথা কোমর থেকে পা পর্যন্ত ঝিনঝিন করে, অবশ অবশ লাগে। কনকন করে। Alhamdullilah Ultrasound guided caudal Epidural injection দেয়ার পর রোগী সম্পূর্ণ সুস্থ।

Address

Ibn Sina Diagnostic Centre, Katalganj
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Amanul hoque bappy -Pain , Arthritis ,Paralysis & Rehab specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share