03/06/2022
"একদিকে মাদকের ছোবলে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে,আরেক দিকে মানুষ নামে হিংস্র জানোয়ারের ছোবলে সমাজ লন্ডভন্ড।।।।"
কালিকাপুর গ্রামে ১০বছরের এক শিশুকে ধর্ষণের সময় ধর্ষককে আটক করে এলাকার জনগন। প্রাথমিকভাবে জানা যায় মৃত আবিদ আলীর পুত্র আবুল কাশেম সমা (৫০) কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামে বসবাস করে আসছিল ও কালিকাপুর দক্ষিন পাড়া গ্রামে একটি চা দোকান পরিচালনা করে আসছিল। গত ২-৬-২২ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় কালিকাপুর গ্রামের ওই ভুক্তভুগি শিশু কন্যা (১০) তার দোকানে গেলে সমা দোকান বন্ধ করে দোকানের ভিতরে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় আসে পাশের লোকজন বিষয়টি টের পেয়ে সমাকে হাতেনাতে ধরে। পরবর্তীতে স্হানীয় ইউপি সদস্য মোঃ শাহ আলম ও মোঃ নেয়ামত উল্লাহ রুমির সহযোগিতায় স্থানীয় লোকজন প্রশাসনের হাতে তুলে দেয় ধর্ষককে। এবিষয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা করে।