Naf Opd # হ্নীলা নাফ প্রতিবন্ধী স্ব সংগঠন

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • Naf Opd # হ্নীলা নাফ প্রতিবন্ধী স্ব সংগঠন

Naf Opd # হ্নীলা নাফ প্রতিবন্ধী স্ব সংগঠন প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করি আমরা।

📢 সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন ভাতার অনলাইন আবেদন শুরু। 📋 যেসকল ভাতার জন্য আবেদন করা যাবে:১. বয়স্ক ভাতা২. বিধবা ও স...
01/08/2026

📢 সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন ভাতার অনলাইন আবেদন শুরু।

📋 যেসকল ভাতার জন্য আবেদন করা যাবে:
১. বয়স্ক ভাতা
২. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা
৩. প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি
অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম (হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তি)

আবেদনের সময়সীমা:

💻অনলাইনে আবেদন গ্রহণ: ০১ আগস্ট ২০২৬ হতে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।

💻 আবেদন করার লিংক:
👉 dss.bhata.gov.bd/online-application

⚠️ আবেদন করার গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
১. স্থায়ী ঠিকানা: আবেদনকারীকে অবশ্যই তাঁর নিজ নিজ স্থায়ী ঠিকানায় আবেদন করতে হবে।
২. মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্ট: আবেদনকারীর নিজস্ব জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে নিবন্ধিত সক্রিয় সিমের মোবাইল নম্বর অথবা ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। (ব্যাংক হিসাবের ক্ষেত্রে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে)।
৩. প্রতিবন্ধী ভাতা: প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে।
৪. পূর্বের আবেদনকারী: যারা পূর্বে অনলাইনে আবেদন করেছিলেন এবং বর্তমানে অপেক্ষমাণ তালিকায় আছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
৫. যোগ্যতা: আবেদনকারী অন্য কোনো সরকারি নিয়মিত সুবিধা পেয়ে থাকলে এই ভাতার জন্য বিবেচিত হবেন না।

কার্যকরী তারিখ: চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ ০১ জুলাই ২০২৬ তারিখ হতে ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রাপ্য হবেন

প্রতিবন্ধী ভাতা ৫০০০ টাকা চাই,  করতে হবে।
31/07/2026

প্রতিবন্ধী ভাতা ৫০০০ টাকা চাই, করতে হবে।

প্রতিবন্ধী নাকি বিশেষ চাহিদাসম্পন্ন? — কিছু কথাআজকাল অনেকেই বলেন, "প্রতিবন্ধী" না বলে "বিশেষ চাহিদাসম্পন্ন" বলা উচিত। বি...
28/07/2026

প্রতিবন্ধী নাকি বিশেষ চাহিদাসম্পন্ন? — কিছু কথা
আজকাল অনেকেই বলেন, "প্রতিবন্ধী" না বলে "বিশেষ চাহিদাসম্পন্ন" বলা উচিত। বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়। আমারও কিছু ভাবনা আছে।
♦️১. প্রতিবন্ধী কাকে বলে? কেন বলা হয়?
প্রতিবন্ধী বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায়, যিনি শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বা ইন্দ্রিয়গত কোনো সীমাবদ্ধতার কারণে সমাজে চলাফেরা, শিক্ষা বা দৈনন্দিন জীবনের কিছু ক্ষেত্রে বাধার সম্মুখীন হন।
এটি কোনো গালি বা অপমানজনক শব্দ নয়। বাংলাদেশের "প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩"-এও "প্রতিবন্ধী ব্যক্তি" শব্দটি ব্যবহৃত হয়েছে।
♦️২. বিশেষ চাহিদাসম্পন্ন কাকে বলে? কেন বলা হয়?
বিশেষ চাহিদাসম্পন্ন বলতে এমন ব্যক্তিকে বোঝায়, যার শিক্ষা, যোগাযোগ বা দৈনন্দিন জীবনে অন্যদের তুলনায় কিছু অতিরিক্ত সহায়তা বা বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয়।
এই শব্দটি মূলত ব্যক্তির প্রয়োজনীয় সহায়তার দিকটি তুলে ধরে। তাই অনেকেই এটিকে বেশি কোমল ও ইতিবাচক শব্দ হিসেবে ব্যবহার করেন।
♦️♦️৩. "বিশেষ চাহিদাসম্পন্ন" বললে কি প্রতিবন্ধকতা সেরে যায়?
না।
শুধু নাম পরিবর্তন করলে বাস্তবতা পরিবর্তন হয় না।
একজন শ্রবণ প্রতিবন্ধী শিশুকে "বিশেষ চাহিদাসম্পন্ন" বললে তার শ্রবণশক্তি ফিরে আসে না। একজন হুইলচেয়ার ব্যবহারকারীকে এই নামে ডাকলেও তার চলাফেরার সীমাবদ্ধতা দূর হয় না।
যা পরিবর্তন হওয়া উচিত, তা হলো সমাজের দৃষ্টিভঙ্গি, সম্মান, অধিকার এবং সুযোগ।
🔴৪. আমার আপত্তির কারণ
আমার আপত্তি "বিশেষ চাহিদাসম্পন্ন" শব্দের বিরুদ্ধে নয়।
আমার আপত্তি তখনই, যখন কেউ মনে করেন শুধু শব্দ পরিবর্তন করলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
আমার বিশ্বাস—
আগে মানুষের মন, চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার।
একজন প্রতিবন্ধিতা সম্পন্ন শিশুকে যদি আমরা সম্মান না করি, শিক্ষা না দিই, কর্মসংস্থানের সুযোগ না দিই, সমাজে সমান অধিকার না দিই—তাহলে শুধু নতুন নামে ডাকলে তার জীবনে কোনো বাস্তব পরিবর্তন আসবে না।
আমি প্রতিদিন এমন শিশুদের সঙ্গে কাজ করি, যারা সাধারণ বিদ্যালয়ে পড়াশোনা করতে পারেনি। কিন্তু সঠিক শিক্ষা, ভালোবাসা, ধৈর্য ও সুযোগ পেলে তারাও শিখছে, পরীক্ষা দিচ্ছে, নিজের সক্ষমতা প্রমাণ করছে।
প্রতিবন্ধকতার কারণে ঘরে বসে না থেকে স্কুলে আসা, শেখার চেষ্টা করা এবং পরীক্ষায় অংশ নেওয়াই তাদের জন্য একটি বড় অর্জন।
তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষকে কী নামে ডাকা হচ্ছে, তার চেয়ে মানুষটিকে কতটা সম্মান, অধিকার ও সুযোগ দেওয়া হচ্ছে।
শব্দের পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তনই বেশি জরুরি।
♦️👥আপনার মতামত কী? আলোচনা হতে পারে, তবে তা যেন সম্মান ও যুক্তির ভিত্তিতে হয়।

হ্নীলা ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোহাম্মদ আলী  ভাই। পার্ক ভিউ হাসপাতালের সিসিইউ তে ভর্তি আছে।হ্নীলা নাফ প্রতিবন্ধ...
28/07/2026

হ্নীলা ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোহাম্মদ আলী ভাই। পার্ক ভিউ হাসপাতালের সিসিইউ তে ভর্তি আছে।
হ্নীলা নাফ প্রতিবন্ধী স্ব সংগঠনের (নাফ ওপিডির) পক্ষ থেকে সুস্থতার জন্য দোয়া কামনা রইল 🤲🤲🤲🤲

23/07/2026

🕊️ শোকবার্তা 🕊️

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, নাফ প্রতিবন্ধী স্ব- সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুমা মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার অগ্রযাত্রার এক অগ্রদূতকে হারালাম। তাঁর অবদান আমাদের সংগঠনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নাফ প্রতিবন্ধী স্ব- সংগঠনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

📢 সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন ভাতার অনলাইন আবেদন শুরু। 📋 যেসকল ভাতার জন্য আবেদন করা যাবে:১. বয়স্ক ভাতা২. বিধবা ও স...
02/07/2026

📢 সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন ভাতার অনলাইন আবেদন শুরু।

📋 যেসকল ভাতার জন্য আবেদন করা যাবে:
১. বয়স্ক ভাতা
২. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা
৩. প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি
অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম (হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তি)

আবেদনের সময়সীমা:

💻অনলাইনে আবেদন গ্রহণ: ০১ আগস্ট ২০২৬ হতে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।

💻 আবেদন করার লিংক:
👉 dss.bhata.gov.bd/online-application

⚠️ আবেদন করার গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
১. স্থায়ী ঠিকানা: আবেদনকারীকে অবশ্যই তাঁর নিজ নিজ স্থায়ী ঠিকানায় আবেদন করতে হবে।
২. মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্ট: আবেদনকারীর নিজস্ব জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে নিবন্ধিত সক্রিয় সিমের মোবাইল নম্বর অথবা ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। (ব্যাংক হিসাবের ক্ষেত্রে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে)।
৩. প্রতিবন্ধী ভাতা: প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে।
৪. পূর্বের আবেদনকারী: যারা পূর্বে অনলাইনে আবেদন করেছিলেন এবং বর্তমানে অপেক্ষমাণ তালিকায় আছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
৫. যোগ্যতা: আবেদনকারী অন্য কোনো সরকারি নিয়মিত সুবিধা পেয়ে থাকলে এই ভাতার জন্য বিবেচিত হবেন না।

কার্যকরী তারিখ: চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ ০১ জুলাই ২০২৬ তারিখ হতে ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রাপ্য হবেন

04/04/2026

নাফ প্রতিবন্ধী স্ব সংগঠনে (নাফ ওপিডি) আওতাধীন হ্নীলা ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে দুইজন করে কমিটি দেওয়া হচ্ছে) তারে ধারাবাহিকতায় আজ [০৪০৪-২০২৬]
০৭ নাম্বার ওয়ার্ডের কমিটি সম্পন্ন হল
সভাপতি - নির্বাচিত হলেন,, মোঃ রফিক
সাধারণ সম্পাদক - নির্বাচিত হলেন,, দেলোয়ার হোছাইন

০৮ নাম্বার ওয়ার্ডের কমিটি
সভাপতি নির্বাচিত হলেন,, সৈয়দ আলম
সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন,, মরিয়ম

নাফ ওপিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🌹 নিঃস্বার্থভাবে প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করবেন বলে আশা বাদী 🤲👌

04/04/2026

নাফ প্রতিবন্ধী স্ব সংগঠনে (নাফ ওপিডি) আওতাধীন হ্নীলা ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে দুইজন করে কমিটি দেওয়া হচ্ছে) তারে ধারাবাহিকতায় আজ [] ০২-০৪-২০২৬
৩ নাম্বার ওয়ার্ডের কমিটি সম্পন্ন হল

সভাপতি - নির্বাচিত হলেন,, তাসলিমা আক্তার
সাধারণ সম্পাদক - নির্বাচিত হলেন,, সাইফুল ইসলাম

৪ নাম্বার ওয়ার্ডের কমিটি
সভাপতি নির্বাচিত হলেন,, বদিউর রহমান
সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন,, শাহ জাহান

৫ নাম্বার ওয়ার্ডের কমিটি
সভাপতি নির্বাচিত হলেন,, কাইসার
সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন,, আয়েসা বেগম

নাফ ওপিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🌹 নিঃস্বার্থভাবে প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করবেন বলে আশা বাদী 🤲👌

01/04/2026

নাফ প্রতিবন্ধী স্ব সংগঠনে (নাফ ওপিডি) আওতাধীন হ্নীলা ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে দুইজন করে কমিটি দেওয়া হচ্ছে) তারে ধারাবাহিকতায় আজ [০১-০৪-২০২৬] ২ নাম্বার ওয়ার্ডের কমিটি সম্পন্ন হল

সভাপতি - নির্বাচিত হলেন,, মনিরুল ইসলাম
সাধারণ সম্পাদক - নির্বাচিত হলেন,, লাইলা বেগম

নাফ ওপিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🌹 নিঃস্বার্থভাবে প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করবেন বলে আশা বাদী 🤲👌

21/03/2026

হ্নীলা নাফ প্রতিবন্ধী স্ব সংগঠনের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও❤️
❤️❤️ঈদ মোবারক ❤️❤️

Address

Hnila Teknaf Cox, Bazar
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naf Opd # হ্নীলা নাফ প্রতিবন্ধী স্ব সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share