উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেবিদ্বার, কুমিল্লা

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেবিদ্বার, কুমিল্লা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেবিদ্বার, কুমিল্লা Debidwar Upazila Health Complex, Comilla was inaugurated as 31 bedded Hospital in 1975. Later, it

" জীবনের সূচনায় মাতৃদুগ্ধপান টেকসই উদ্যোগ করি, বেগবান। "এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে "বিশ্বমাতৃদুগ্ধ সপ্তাহ- ২০...
04/08/2026

" জীবনের সূচনায় মাতৃদুগ্ধপান
টেকসই উদ্যোগ করি, বেগবান। "
এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে
"বিশ্বমাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২৬"
( ১- ৭ অগাস্ট)
আজ তৃতীয় দিন দেবিদ্বার উপজেলাধীন "৩৬ নং দেবিদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে" এর শিশু কিশোরদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং মাতৃদুগ্ধের উপকারিতা সংক্রান্ত আলোচনা করা হয়।

" জীবনের সূচনায় মাতৃদুগ্ধপান টেকসই উদ্যোগ করি, বেগবান। "এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে "বিশ্বমাতৃদুগ্ধ সপ্তাহ- ২০...
03/08/2026

" জীবনের সূচনায় মাতৃদুগ্ধপান
টেকসই উদ্যোগ করি, বেগবান। "
এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে
"বিশ্বমাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২৬"
( ১- ৭ অগাস্ট)
আজ দ্বিতীয় দিন দেবিদ্বার উপজেলাধীন সকল কমিউনিটি ক্লিনিকে
প্রাপ্ত বয়স্ক বিবাহিত মহিলা যাদের সন্তান রয়েছে ও পরবর্তীতে সন্তান নেয়ার সক্ষমতা রয়েছে,
বর্তমানে গর্ভবতী মহিলা এবং দুগ্ধপ্রদানকারী মহিলা
সকলকে নিয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বা "মা সমাবেশ" আয়োজন করা হয়।

" জীবনের সূচনায় মাতৃদুগ্ধপান টেকসই উদ্যোগ করি, বেগবান। "এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে থেকে শুরু হচ্ছে "বিশ্বমাতৃদুগ্ধ ...
01/08/2026

" জীবনের সূচনায় মাতৃদুগ্ধপান
টেকসই উদ্যোগ করি, বেগবান। "
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে থেকে শুরু হচ্ছে
"বিশ্বমাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২৬"
( ১- ৭ অগাস্ট)
আজ প্রথম দিন র‍্যালি আয়োজন করা হয় এবং হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে গাইনী এবং শিশু বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। হাসপাতালের নার্স - চিকিৎসক যারা দুগ্ধপ্রদানকারী মায়েদের সেবায় নিয়োজিত থাকেন তারা সকলেই এ আলোচনার মাধ্যমে উপকৃত হন।

দেবিদ্বার থানা গেইটের সামনে এই লোককে  পেটে ছুরি দিয়ে আঘাত করা হয় পথচারীরা ওনাকে হাসপাতালে নিয়ে আসছেন। হাসপাতালে প্রাথমিক...
30/07/2026

দেবিদ্বার থানা গেইটের সামনে এই লোককে পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়
পথচারীরা ওনাকে হাসপাতালে নিয়ে আসছেন।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে
জরুরি ভিত্তিতে কুমিল্লা নেওয়া প্রয়োজন
রোগীর সাথে কোনো লোক নাই।

একজন ব্যক্তি রাস্তায় অচেতন অবস্থায় পরে ছিলেন। পথচারীরা ওনাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন।বর্তমানে ত...
28/07/2026

একজন ব্যক্তি রাস্তায় অচেতন অবস্থায় পরে ছিলেন। পথচারীরা ওনাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ ওয়ার্ড এ ভর্তি আছেন।
ওনার আত্মীয় -স্বজনকে জরুরী ভিত্তিতে হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। এডিস মশার বংশবিস্তার রোধ করতে আপনার বাড়ির আঙিনা ও ছাদ সবসময় পরিষ্কার রাখুন এবং কোথ...
05/07/2026

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। এডিস মশার বংশবিস্তার রোধ করতে আপনার বাড়ির আঙিনা ও ছাদ সবসময় পরিষ্কার রাখুন এবং কোথাও যেন পানি জমে না থাকে। নিজের ও পরিবারের সুরক্ষায় দিনে-রাতে সবসময় মশারি ব্যবহার করুন এবং শরীর ঢাকা পোশাক পরিধান করুন।এডিস মশার বিস্তার ও ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচে দেওয়া হলো:
১. পরিচ্ছন্নতা ও মশা নিধন:
ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, বা প্লাস্টিকের পাত্রে যেন বৃষ্টির বা অন্য কোনো পানি জমে না থাকে।বাড়ির বাথরুম, বারান্দা এবং এসির পানি নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার ও শুকনো রাখুন।

মশার বংশবিস্তার রোধে নিয়মিত স্প্রে বা মশক নিধনকারী ওষুধ ব্যবহার করুন।

ব্যক্তিগত সুরক্ষা:বিশেষ করে দিনের বেলায় (ভোরবেলা ও সন্ধ্যার আগে) এডিস মশার কামড় বেশি হয়ে থাকে, তাই এই সময়ে বেশি সতর্ক থাকুন।ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। দিনের বেলা ঘুমালেও মশারি টানাতে ভুলবেন না।ফুলহাতা শার্ট ও ফুল প্যান্ট পরে শরীর ঢেকে রাখুন। শিশুদের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলুন।প্রয়োজনে ত্বক বা পোশাকে মসকিউটো রিপেলান্ট ব্যবহার করতে পারেন।

ডেঙ্গুর লক্ষণ ও করণীয়:তীব্র জ্বর (১০১° থেকে ১০৪°), প্রচণ্ড মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, এবং শরীরে র‍্যাশ বা লালচে দাগ দেখা দেওয়া ডেঙ্গুর অন্যতম লক্ষণ।জ্বর কমার পরের ২৮-৪৮ ঘণ্টা খুবই সংকটপূর্ণ, তাই এই সময়ে বিশেষ খেয়াল রাখুন।তীব্র পেটব্যথা, ক্রমাগত বমি, রক্তক্ষরণ, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া ইত্যাদি মারাত্মক লক্ষণ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে যোগাযোগ করুন।

আজ ২৮ শে জুন সকাল ৮ টায় দেশব্যাপি একযোগে "জাতীয় ভিটামিন এ প্লাস " ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন হয়েছে। সকল বাবা মা নিজ নিজ ক...
28/06/2026

আজ ২৮ শে জুন সকাল ৮ টায় দেশব্যাপি একযোগে "জাতীয় ভিটামিন এ প্লাস " ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন হয়েছে।
সকল বাবা মা নিজ নিজ কেন্দ্রে এবং পৌরসভায় বসবাসকারি সকল বাবা মা সরকারি হাসপাতালে ৬ মাস থেকে ৫ বছরের শিশুকে নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান৷

" ভিটামিন এ খাওয়ান
শিশুমৃত্যুর ঝুকি কমান।"

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও ঐকান্তিক প্রচেষ্টায় ২৮ শে জুন ২০২৬ ইং সারাদেশে পরিচালিত হতে যাচ্ছে ৬ মাস...
25/06/2026

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও ঐকান্তিক প্রচেষ্টায় ২৮ শে জুন ২০২৬ ইং সারাদেশে পরিচালিত হতে যাচ্ছে ৬ মাস হতে ৫ বছরের কম বয়সী সকল শিশুদের জন্য Vitamin A plus campaign ২০২৬।
বাংলাদেশে অতি সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে গিয়েছে।

ভিটামিন A হাম প্রতিরোধ করে না। তবে হাম আক্রান্ত শিশুদের—বিশেষ করে ভিটামিন A-এর ঘাটতি থাকা শিশুদের—গুরুতর জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
ভিটামিন A শরীরের ইমিউন সিস্টেমের কার্যকারিতা বজায় রাখে। শরীরে এই ভিটামিনের ঘাটতি থাকলে হাম বেশি তীব্র হতে পারে এবং রোগ জীবাণুর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমে যায়।

প্রয়োজনীয় ডোজে ভিটামিন A দেওয়া হলে হাম আক্রান্ত শিশুদের মধ্যে গুরুতর অসুস্থতা, বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি কমতে পারে।

এছাড়াও ভিটামিন A-এর ঘাটতি থাকলে চোখের জটিলতা (যেমন xerophthalmia) ও দৃষ্টিশক্তি ক্ষতির ঝুঁকি বাড়ে।

নিউমোনিয়া ও অন্যান্য জটিলতার ঝুঁকি রয়েছে।

হাম আক্রান্ত শিশুদের মধ্যে ভিটামিন A-এ সঠিক ডোজে ব্যবহারে কিছু গবেষণায় বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া-সম্পর্কিত মৃত্যুর ঝুঁকি কমার প্রমাণ পাওয়া গেছে।

WHO সুপারিশ:
যেসব এলাকায় ভিটামিন A ঘাটতি বেশি, সেখানে সাধারণত ৬মাস- ১১ মাস শেষ হয়েছে এমন বয়সীদের ১,০০,০০০ IU (নীল ১ টি ক্যাপসুল) করে ও ১২ মাস বয়সী থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য ২০০,০০০ IU করে (লাল ১ টি ক্যাপসুল) দেওয়ার সুপারিশ করা হয়েছে। ৬ মাসের কম বয়সী শিশুদের এ ঘাটতি মায়ের বুকের দুধ হতে পূরণ হয়ে থাকে।

এ উপলক্ষে আজ ২৫/৬/২৬ ইং তারিখ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে একটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়। এ সভায় সভাপতি ছিলেন অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত UHFPO ডা. মো: মহিবুস সালাম খান স্যার এবং প্রধান অতিথি ছিলেন অত্র উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অশোক বিক্রম চাকমা মহোদয়। এছাড়াও সভায় অন্যান্য দপ্তরের অফিসার, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা- কর্মচারী, অত্র উপজেলার সাব ইন্সপেক্টর ও সাংবাদিকবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

ডেংগু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও হাসপাতাল প্রাঙ্গন পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন।
07/06/2026

ডেংগু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও হাসপাতাল প্রাঙ্গন পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন।

আজ ২৬/৫/২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার কুমিল্লা জেলার মান্যবর সিভিল সার্জন জনাব ডা. আলী নূর মো: বশির দেবিদ্বার উপজেলা স্বাস্থ্...
26/05/2026

আজ ২৬/৫/২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার কুমিল্লা জেলার মান্যবর সিভিল সার্জন
জনাব ডা. আলী নূর মো: বশির
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জরুরী বিভাগ, অন্ত:বিভাগ ও বহি:বিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তিনি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। এছাড়াও হাসপাতালের জরুরী বিভাগ, অন্ত:বিভাগ ও বহি: বিভাগের ভঙ্গুর অবকাঠামো দেখে উনি উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন এবং তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জরুরী বিভাগ, অন্ত: বিভাগ এবং
বহি: বিভাগ ঘুরে ঘুরে উনি রোগীদের সাথে কথা বলেন এবং রোগীদের স্বাস্থ্য সেবা সম্পর্কে মতামত জানতে চান। তিনি হাম ওয়ার্ড ঘুরে ঘুরে ভর্তিকৃত রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সিভিল সার্জন স্যারকে গাইড করেন অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা- দক্ষ প্রশাসক ডা. মো. মহিবুস সালাম খান।

পরিশেষে স্যার চিকিৎসকদের নিয়মিত ও সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকা এবং ঈদের ছুটিতে নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের পরামর্শ প্রদান করে প্রস্থান করেন।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেবিদ্বার, কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেবিদ্বার, কুমিল্লা:

Shortcuts

Share