28/08/2026
আসসালামু আলাইকুম ❤️
হোমমেড কেকের অন্যতম বিশেষত্ব হলো—এগুলো একদম ফ্রেশ থাকে। আর এই ফ্রেশ কেকের স্বাদ ও কোয়ালিটির জন্যই আপনারা আমাদের মতো হোমমেড বেকারদের কাছ থেকে কেক অর্ডার করেন। 🥰
তবে একটা বিষয় মনে রাখা খুব জরুরি—ফ্রেশ কেক মানেই সঙ্গে সঙ্গে তৈরি করে দেওয়া সম্ভব নয়। কেক তৈরির প্রতিটি ধাপেই নির্দিষ্ট সময় এবং রেস্টিং টাইমের প্রয়োজন হয়।
🎂 কেক বেক করার পর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হয়।
🎂 এরপর ক্রাম্ব কোট করে ফ্রিজে রেস্ট দিতে হয়।
🎂 তারপর ফাইনাল কোটিং ও ডিজাইনের কাজ করা হয়।
🎂 সবশেষে কেকটাকে আবার পর্যাপ্ত সময় রেস্ট দিতে হয়, যাতে সবকিছু সুন্দরভাবে সেট হয় এবং কেকের ফিনিশিং ও টেস্ট দুটোই ভালো থাকে।
তাই দয়া করে সকালে মেসেজ দিয়ে সন্ধ্যার জন্য, কিংবা দুপুরে মেসেজ দিয়ে রাতের মধ্যে কেক দেওয়ার অনুরোধ করবেন না। 🙏
আমাদের কাছে কেকের স্বাদ, ফ্রেশনেস ও কোয়ালিটি সবার আগে। তাই প্রতিটি কেক যত্ন নিয়ে তৈরি করতে আমরা সময় নিই। ❤️
👉 মিনিমাম ২ দিন আগে অর্ডার করার অনুরোধ রইলো।
তবে কোনো ইমার্জেন্সি অর্ডার হলে এবং আমাদের কাজের চাপ ও সময়ের মধ্যে সম্ভব হলে আমরা অবশ্যই চেষ্টা করি। কিন্তু তার মানে এই নয় যে সকালে অর্ডার করলেই বিকেলে বা সন্ধ্যায় কেক দেওয়া সম্ভব হবে।
আপনাদের সহযোগিতা ও বোঝাপড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ❤️
ফ্রেশ কেকের জন্য একটু সময় দিন, বিনিময়ে পাবেন আরও ভালো স্বাদ ও সুন্দর ফিনিশিং। 🎂