ডাক্তারখানা -Dactarkhana কোনাপাড়া শাখা, ডেমরা

  • Home
  • Bangladesh
  • Demra
  • ডাক্তারখানা -Dactarkhana কোনাপাড়া শাখা, ডেমরা

ডাক্তারখানা -Dactarkhana কোনাপাড়া শাখা, ডেমরা এটি একটি জিপি সেন্টার, এখানে শিশু,গর্ভবতি মা , বয়স্ক নারী-পুরুষ সহ সকল ধরনের রোগীর চিকিৎসা করা হয়

 #ক্যালসিয়াম 💊💊ট্যাবলেট সাপ্লিমেন্ট হিসেবে নেয়া কতোটা যৌক্তিক? গাইডলাইন কী বলে?এভারেজ বাংলাদেশি ডেইলি ডায়েটে ২৫০-৩০০ মিগ...
17/11/2025

#ক্যালসিয়াম 💊💊ট্যাবলেট সাপ্লিমেন্ট হিসেবে নেয়া কতোটা যৌক্তিক? গাইডলাইন কী বলে?

এভারেজ বাংলাদেশি ডেইলি ডায়েটে ২৫০-৩০০ মিগ্রা ক্যালসিয়াম পাই আমরা,
ভাত,ডাল,ডিম,মাছ মাংস,শাক সবজি ও ফ্রুটস থেকে।

কিন্তু ক্যালসিয়ামের Recommended Daily Allowance (RDA) ,মানে প্রতিদিন প্রয়োজন:

💥Adults 19–50 yrs → 1000 mg/day
💥Women >50 yrs → 1200 mg/day
💥Men >70 yrs → 1200 mg/day

এর মানে আপনি ডেইলি যে ডায়েট নিচ্ছেন আপনার ক্যালসিয়ামের ডেইলি নীড ফিলাপ হচ্ছেনা,ভালোই ঘাটতি থেকে যাচ্ছে।

আপনি যদি সাপ্লিমেন্ট হিসেবে একটা ক্যালসিয়াম ট্যাবলেট নেন তাহলে টোটাল হয়:
৩০০+৫০০=৮০০ মিগ্রা ,প্লাস মাইনাস।

তাও কিন্তু ১০০০ মিগ্রা হয়না!!

গাইডলাইনগুলো সাজেশন দেয়,প্রতিদিনের খাবারে ডেইরি মিল্ক রাখতে।

কেনো মিল্ক?

২০০–২৫০ মিলি দুধে = 250–300 mg calcium থাকে
Curd/yogurt ১ কাপে = 250–350 mg থাকে
Cheese (30 g) = 200 mg থাকে

Dairy ছাড়া 1000+ mg/day achieve করা অনেকটা অসম্ভব unless you eat massive quantities of leafy vegetables...

তাহলে সল্যুশনস করা যায়:
ডেইলি ডায়েট + সাপ্লিমেন্ট + ডেইরি মিল্ক

এই কম্বিনেশন সাজেস্টেড!!

অনেকের ধারণা তাতে কী কীডনী স্টোনের সম্ভাবনা বাড়বে?
উত্তর হচ্ছে ,না!!

500–600 mg/day সাপ্লিমেন্ট + diet total ≤1200 mg/day →
🚫No clinically significant rise in stone risk...

কেন risk low থাকে?
Kidney stone risk mainly rises when total calcium intake exceeds 1400–1500 mg/day

ডা.তামিম

#মেডিসিন #ডায়েট #সাপ্লিমেন্ট

🧠এক্স-রে নাকি ভূতের সিনেমা? না, এটি কঠিন বাস্তব!এই ছবিটি দেখে মনে হতে পারে কোনো হরর মুভির দৃশ্য—কিন্তু আসলে এটি এক রোগীর...
17/05/2025

🧠এক্স-রে নাকি ভূতের সিনেমা? না, এটি কঠিন বাস্তব!

এই ছবিটি দেখে মনে হতে পারে কোনো হরর মুভির দৃশ্য—কিন্তু আসলে এটি এক রোগীর শরীরের এক্স-রে, যেখানে শত শত টেপওয়ার্মের লার্ভা ছড়িয়ে রয়েছে, বিশেষ করে নিতম্ব ও পেশির মধ্যে ঘনীভূত অবস্থায়।

🦠 এই ভয়ঙ্কর সংক্রমণের নাম সিস্টিসারকোসিস (Cysticercosis)।

🔬 এই রোগের মূল কারণ কী?
এই সংক্রমণ ঘটে টেপওয়ার্মের ডিমে সংক্রমিত শুকরের কাঁচা বা কম-সেদ্ধ মাংস খাওয়ার মাধ্যমে। লার্ভাগুলো শরীরে ঢুকে পেশি, চোখ, এমনকি মস্তিষ্কেও পৌঁছে যেতে পারে, যার ফলে হতে পারে খিঁচুনি, স্নায়বিক সমস্যা বা মৃত্যু পর্যন্ত।

🕌 ইসলামের জ্ঞান ও করুণা:
ইসলামে শুকরের মাংস হারাম ঘোষণা করা হয়েছে, যা শুধুমাত্র আধ্যাত্মিক পবিত্রতার জন্যই নয়—এর পেছনে রয়েছে চমৎকার স্বাস্থ্যবিজ্ঞানও।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের যা হারাম করেছেন, তা থেকে দূরে থাকা আমাদের শরীর ও মনের জন্য কল্যাণকর। এই রোগটি তার একটি স্পষ্ট প্রমাণ।

✅ প্রতিরোধে করণীয়:
• শরীয়তের নির্দেশনা অনুযায়ী খাদ্য নির্বাচন করুন
• ভালভাবে রান্না করা খাবার খান
• পরিচ্ছন্নতা বজায় রাখুন ও হাত ধোয়ার অভ্যাস গড়ুন

❗ একটা ভুল খাদ্য নির্বাচন আপনার শরীরকে ভূতের সিনেমার মতো করে তুলতে পারে।
👉 ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি পূর্ণ জীবন ব্যবস্থা, যা আমাদের রক্ষা করে অদৃশ্য বিপদ থেকেও।
@সংগৃহীত_মেডিকেলীয় ডায়েরি

Address

Hazrat Shah Jalal Road, Konapara
Demra
1362

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাক্তারখানা -Dactarkhana কোনাপাড়া শাখা, ডেমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share