13/08/2026
💪 দুধ আর হাড় খেলেই কি অস্থি মজবুত হয়, অর্থোপেডিক্সের পরামর্শ 👉👉👉👉👉👉
♦️ অনেকের ধারণা, হাড় ক্ষয় রোধ করতে বেশি বেশি দুধ পান করলেই হবে। আবার অনেকেই মন করেন হাড়ের নিহারী বা স্যুপ খেলেই হাড় শক্ত হয়ে যাবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা কি বলছেন সে বিষয়ে বেশিরভাগ মানুষ ভাবেন না বরং নিজেদের বিশ্বাস নিয়ে বসে থাকেন। আসলেই কি দুধ বা হাড় খেলে আপনার হাড়ের স্বাস্থ্য ভালো থাকে? বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু ভিন্ন কথা বলছেন। 👇👇👇👇
অর্থোপেডিক্স ' রা জানিয়েছেন, হাড়কে সুস্থ ও মজবুত রাখতে শুধু ক্যালসিয়াম যথেষ্ট নয়। এর পাশাপাশি ভিটামিন ডি, পর্যাপ্ত প্রোটিন, শরীরের বিভিন্ন হরমোনের সঠিক কার্যকারিতা এবং স্বাস্থ্যকর জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ। তাই শুধু ক্যালসিয়াম গ্রহণ করলেই হাড় শক্ত হবে বিষয়টি এতটা সহজ নয়। তিনি বলেন, আরেকটি বিষয় অনেকেই জানেন না। হাড়ের স্যুপে ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি থাকে না। সাধারণভাবে রান্না করা হাড় থেকে উল্লেখযোগ্য পরিমাণ ক্যালসিয়াম স্যুপে আসে না। তাই ‘হাড়ের স্যুপ খেলে হাড় শক্ত হয়’ এমন ধারণার পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই।
☑️ হাড় ক্ষয়ের কারণ: এমন অনেকেই আছেন যারা হাড় ক্ষয়ের সমস্যায় ভোগেন।
👉 বিভিন্ন কারণে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হতে পারে। এর মধ্যে রয়েছে—
♦️বয়স বাড়া
☑️বিশেষ করে মেনোপজের পর নারীদের
দীর্ঘদিন ভিটামিন ডি-এর অভাব
♦️শরীরচর্চার অভাব
♦️ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ
♦️দীর্ঘদিন স্টেরয়েডজাতীয় ওষুধ সেবন
♦️অপুষ্টি বা কম ওজন
♦️কিছু হরমোনজনিত রোগ
☑️ হাড় ক্ষয়ের লক্ষণ 👇👇👇👇
♦️অস্টিওপোরোসিসকে ‘নীরব রোগ’ বলা হয়, কারণ শুরুতে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লক্ষণ দেখা যায় না। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেখা দিতে পারে—
👉কোমর বা পিঠে ব্যথা
👉সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়া
👉উচ্চতা কমে যাওয়া
👉পিঠ বাঁকা হয়ে যাওয়া
👉দীর্ঘদিনের হাড়ের দুর্বলতা
🥰 হাড় ভালো রাখার খাবার
👉সুস্থ হাড়ের খাবার: হাড় মজবুত রাখতে খাদ্যতালিকার রাখতে যেসব খাবার খাদ্যতালিকায় রাখতে হবে—
❤️ দুধ, দই ও পনির
❤️ছোট মাছ (কাঁটাসহ খাওয়া যায় এমন)
ডিম
❤️পালং শাক, কলমি শাকসহ সবুজ শাকসবজি
তিল ও বাদাম
❤️ডাল ও অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার
❤️ভিটামিন ডি-এর জন্য প্রতিদিন সকাল বা বিকেলের নরম রোদে ১৫ থেকে ৩০ মিনিট থাকা উপকারী।
❤️এছাড়া তৈলাক্ত মাছ, ডিমের কুসুম এবং ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার থেকেও এই পুষ্টি উপাদান পাওয়া যায়।
💪 হাড় শক্ত রাখতে যা করবেন
হাড় সুস্থ রাখতে চিকিৎসক কয়েকটি অভ্যাস হলো—
👉নিয়মিত হাঁটুন বা ওজন বহন করে এমন ব্যায়াম করুন।
👉ধূমপান পরিহার করুন।
👉অতিরিক্ত কোমল পানীয় ও অ্যালকোহল এড়িয়ে চলুন।
👉পর্যাপ্ত প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি নিশ্চিত করুন।
👉🏻👉🏻যাদের ঝুঁকি বেশি-----
চিকিৎসক জানান সবার হাড় সমান ঝুঁকিতে থাকে না। বেশি ঝুঁকিতে আছেন ৬৫ বছরের বেশি নারী, ৭০ বছরের বেশি পুরুষ বা যাদের সামান্য আঘাতে হাড় ভেঙেছে তারা চিকিৎসকের পরামর্শে বোনে মিনারেল ডেনসিটি (বিএমডি) পরীক্ষা করাতে পারেন। চিকিৎসক আরও বলেন, ক্যালসিয়াম ট্যাবলেট বা সাপ্লিমেন্ট নিজে নিজে খাওয়া উচিত নয়। সবার ক্যালসিয়ামের প্রয়োজন এক নয়। অতিরিক্ত ক্যালসিয়াম কিছু মানুষের ক্ষেত্রে কিডনিতে পাথরসহ অন্যান্য সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম গ্রহণ করাই নিরাপদ।
হাড়ের ক্ষয় নীরবে হয়। এর লক্ষণ দেরিতে প্রকাশ পায়। তাই লক্ষণ প্রকাশের অপেক্ষা না করে আগে থেকেই সচেতন হওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করাই হাড় সুস্থ রাখার সবচেয়ে কার্যকর উপায়।
#হাড়