Diet Story BD

Diet Story BD Hi, I’m Tamanna, a dedicated Nutritionist focused on improving your health with personalized diet plans.
🔷 Inbox for personalized diet plan

If anyone interested can use our code to get 200% off.
06/08/2025

If anyone interested can use our code to get 200% off.

🍕 পিজ্জার দামে Yoga? তাও আবার অনলাইনে? এক মাসজুড়ে??

জি হ্যাঁ, ঠিকই শুনেছেন!

Fertility Yoga আমাদের দেশে এখনো খুবই অচেনা একটা বিষয়।
আর তাই অনেক নারী জানেন না —
মা হওয়ার আগে শরীর আর মনের যত্ন নেওয়া কতটা জরুরি!

🧘‍♀️ Fertility Yoga মানে কী?

Fertility Yoga হলো এমন কিছু নির্দিষ্ট যোগব্যায়াম ও শ্বাস-প্রশ্বাসের প্র্যাকটিস যা —

✅ গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়
✅ PCOS ও থাইরয়েড ইমব্যালান্স কমায়
✅ হরমোন ব্যালান্স করে
✅ মানসিক চাপ ও উদ্বেগ কমায়
✅ জরায়ুর স্বাস্থ্য ভালো রাখে
✅ পিরিয়ড অনিয়মিত হলে ঠিক হতে সাহায্য করে
✅ মুড ভালো করে ও ঘুম উন্নত করে
✅ শরীরের ব্যথা ও দুর্বলতা কমায়

গবেষণায় দেখা গেছে —
যেসব নারী গর্ভধারণের আগে নিয়মিত যোগব্যায়াম করেন,
তাদের fertility rate বাড়ে, মানসিক স্বাস্থ্যে উন্নতি হয়,
এবং শরীর প্রাকৃতিকভাবে প্রস্তুত হয় নতুন প্রাণ গঠনের জন্য।

American Society for Reproductive Medicine বলছে —
কর্টিসল বা স্ট্রেস হরমোন বেড়ে গেলে গর্ভধারণের সম্ভাবনা কমে যেতে পারে — যোগব্যায়াম সেটিকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।

👩‍⚕️ এই কোর্স কাদের জন্য?

👩 ১৮-৪৫ বছর বয়সী যেকোনো নারী
👩‍❤️‍👨 যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন
💢 PCOS, Thyroid বা হরমোন ইমব্যালান্সে ভুগছেন
🩺 যাদের জরায়ু দুর্বল বা reproductive system এর সাপোর্ট দরকার
😩 যাদের মুড সুইং, ক্লান্তি, দুশ্চিন্তা বা হতাশা আছে

📚 এই অনলাইন কোর্সে থাকছে —

🧘‍♀️ সপ্তাহে ২ দিন লাইভ ক্লাস
📱 ঘরে বসেই ক্লাস করার সুবিধা
🎥 ভিডিও গাইড ও ধাপে ধাপে নির্দেশনা
💬 ইন্সট্রাক্টরের সাথে সরাসরি প্রশ্ন করার সুযোগ
💖 শরীর ও মনের দিক থেকে মা হওয়ার প্রস্তুতি

📨 আগ্রহী? তাহলে এখনই

👉 এই পোস্টে লাইক দিন
👉 পেজ ফলো করুন
👉 ইনবক্সে মেসেজ পাঠান —

আমরা আপনাকে জানাবো কিভাবে প্রি-এনরোলমেন্ট করবেন।

🌸 মা হওয়ার প্রস্তুতি আজ থেকেই শুরু হোক।

আপনার শরীর যত্নের যোগ্য — কারণ এখান থেকেই শুরু হয় নতুন জীবনের গল্প।

🧠 **"সবাই একই পরিস্থিতিতে একইরকম প্রতিক্রিয়া দেখায় না।"**একটু গভীরে তাকালে বুঝি—**আমাদের কষ্টটা পরিস্থিতি থেকে নয়, আমা...
24/06/2025

🧠 **"সবাই একই পরিস্থিতিতে একইরকম প্রতিক্রিয়া দেখায় না।"**

একটু গভীরে তাকালে বুঝি—**আমাদের কষ্টটা পরিস্থিতি থেকে নয়, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়।**
একই ঘটনা কারো কাছে শিক্ষা, কারো কাছে অভিশাপ।
কারো কাছে এক ব্যর্থতা নতুন শুরু, কারো কাছে তা শেষ।

🔍 যখন আমাদের মন পরিবর্তন হয়, বাস্তবতাও বদলে যেতে শুরু করে।
বিষয়টা আসলে বাহ্যিক নয়, **অন্তরের চশমা দিয়েই আমরা জীবন দেখি।**

➡️ কষ্ট হচ্ছে? থেমে গিয়ে ভাবুন—**আমি এই ঘটনাকে কিভাবে দেখছি?**
দৃষ্টিভঙ্গি বদলান, কষ্ট কমে আসবে।

🧘‍♀️ **মনকে প্রশান্ত রাখুন, চিন্তাকে ইতিবাচক করুন। জীবনের রং বদলে যাবে ইনশাআল্লাহ।**

এলি লোবেলের বয়স ছিলো মাত্র ২৭ বছর, যখন তিনি জঙ্গলে হাঁটতে গিয়ে পোকার কামড় খান। আপাতদৃষ্টিতে খুবই সামান্য একটা কামড়, একট...
20/06/2025

এলি লোবেলের বয়স ছিলো মাত্র ২৭ বছর, যখন তিনি জঙ্গলে হাঁটতে গিয়ে পোকার কামড় খান। আপাতদৃষ্টিতে খুবই সামান্য একটা কামড়, একটু জ্বালাপোড়া ও লাল ত্বক - তাই এলি তেমন পাত্তা দেননি। কিন্তু মাস ঘুরতেই দেখা গেলো এলির সারা শরীর জুড়ে অসহ্য ব্যাথা। ক্রমাগত কাশি ও শ্বাসকষ্ট। এবং সেই সাথে তাঁর স্মৃতিশক্তিও কমে আসতে লাগলো।

এলি ডাক্তারের কাছে গেলেন। কেউ বললেন ফ্লু, কেউ বললেন ভাইরাল ইনফেকশন, কেউ বললেন আর্থ্রাইটিস, আবার কারো মতে এটা ইমিউন সিস্টেমেরই সমস্যা। কিন্ত কেউই সল্যুশন দিতে পারলেননা। ধীরে ধীরে এলির অবস্থা খারাপের দিকে যেতে লাগলো।

একজন উৎসাহী গবেষক ও তিন সন্তানের মমতাময়ী মা, টগবগে চঞ্চল তরুণী এলি লোবেল শেষপর্যন্ত শরণাপন্ন হলেন হুইলচেয়ারের। স্বাভাবিকভাবে হাঁটতে পারেননা, শরীরের ওপর নিয়ন্ত্রণ থাকেনা। তার ওপর তেমন কিছু মনেও রাখতে পারেননা। সবসময় থাকেন ঘোরের ওপর। সারা শরীরের জোড়াগুলোতে ব্যাথা তো আছেই, হাত পা নাড়াতে গেলে মনে হয় যন্ত্রণায় এখুনি প্রাণ হারাবেন।

এক বছর আগে যেখানে এলি পুরো সংসার আর বন্ধুমহল মাতিয়ে রাখতেন, কয়েক মাস পর দেখা গেলো তার আর একটা জড়বস্তুর মাঝে বিশেষ কোনো তফাত নেই!

এলি উত্তর পেলেন প্রায় একবছর পরে এসে। বোরেলিয়া গণের একটি ব্যাকটেরিয়া। পোকার কামড়ের মাধ্যমে তাঁর শরীরে ঢুকেছে এই ব্যাকটেরিয়া। আর ছড়িয়ে দিয়েছে লাইম ডিজিজ। রক্তশোষক পোকার কামড়ে এই রোগ ছড়ায়। বোরেলিয়া গণের ব্যাকটেরিয়া শরীরের নার্ভ সিস্টেম আক্রমণ করে। ফলে শরীরের নিয়ন্ত্রণ ব্যবস্থা আর প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। তবে শুরুর দিকে চিকিৎসা করলে সারানো সম্ভব।

কিন্ত এলির এক বছর পার হয়ে গিয়েছিলো।

এলি মোট ১৫ বছর যুদ্ধ করলেন। ২৭ থেকে ৪২। তরুণী থেকে মধ্যবয়স্কা। ছেলেমেয়েও বড় হয়ে গেছে। কিন্তু এলি আগের মতন। একটা কেয়ারটেকার রেখে দিয়েছেন। সে হুইলচেয়ার ধরে ঘোরায়। আর বাসায় থাকলে বেডে শুয়ে থাকেন। স্মৃতিশক্তিও সব ঝাপসা।

এভাবে কতদিন বেঁচে থাকা যায়? এলি লোবেল স্বেচ্ছামৃত্যুর ডিসিশন নিলেন। তিনি জড়বস্তু হয়ে বেঁচে থাকতে চাননা।

ডাক্তার তিন মাস সময় দিয়েছিলেন। আর তিন মাস। এরপরই নিজেকে শেষ করে ফেলবেন এলি। জড়পদার্থ হয়ে অন্যকে কষ্ট দিয়ে বেঁচে থাকার চাইতে সে ই ভালো। জীবনের শেষ কয়েকটা দিন পার করার জন্য এলি পাড়ি জমালেন ক্যালিফোর্নিয়ায়।

ক্যালিফোর্নিয়ার এক সূর্যস্নাত সকাল। এলি কেয়ারটেকারকে বলে হুইলচেয়ার নিয়ে বাইরে বাগানে এসেছেন। আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছেন একটি দেয়াল ধরে। আর তাকাচ্ছেন সোনালী সূর্যের দিকে, নীল আকাশের দিকে, সবুজ প্রকৃতির দিকে। ❤️
কয়েক দিন পর সবাইকে বিদায় জানিয়ে অন্ধকারে পাড়ি জমাতে হবে।

ঠিক এমনসময় একটা দুর্ঘটনা ঘটলো!

হঠাৎই একটা মৌমাছি এসে কামড় বসালো এলির কপালে।

কী হচ্ছে বুঝে উঠার আগেই একঝাঁক মৌমাছি এসে ঘিরে ফেললো এলিকে। আর শুরু করলো দংশন।

কেয়ারটেকার হুইলচেয়ার ফেলেই ভাগলো। এলি যেহেতু একপ্রকার প্যারালাইজড, তাঁর পালানোর সৌভাগ্য হলোনা। দাঁড়ানো থেকে বসে পড়লেন! শয়ে শয়ে মৌমাছি ধেয়ে এলো তাঁর দিকে। কামড়ে কামড়ে কিছুক্ষণের মাঝেই জ্ঞান হারালেন এলি।

এলির মৌমাছির বিষে জন্মগত এলার্জি ছিল। তারওপর অলরেডি ভয়াবহ লাইম ডিজিজে প্রায় মরমর অবস্থা। ফলে এই আক্রমণ এলির জন্য প্রাণঘাতীই বলা চলে! মৌমাছি তাড়িয়ে এলিকে সরিয়ে তাঁর পরিবার দ্রুত যোগাযোগ করলো হাসপাতালে!

কিন্তু জ্ঞান ফিরে এলে এলি জানালেন - এই তার ভবিষ্যৎ। তিনি মরতে চেয়েছেন, সৃষ্টিকর্তা মৃত্যুদূত পাঠিয়েছেন, মৌমাছির ছদ্মবেশে। তিনি অতএব শান্তিতে মরতে চান।

এলি হাসপাতালে গেলেননা। বাসাতেই রয়ে গেলেন এবং প্রতিমুহূর্তে ক্ষণ গুণতে লাগলেন কবে মরণ আসবে আর সব জ্বালাযন্ত্রণা মিটিয়ে দিয়ে তাঁকে নিয়ে যাবে।

কিন্তু সেটা হলোনা। বরং হলো আরো অদ্ভুত কিছু।

যমে মানুষে টানাটানিতে অর্ধমৃত এলি লোবেল ঠিকই বেঁচে রইলেন। অদ্ভুত এক জ্বরে পুড়ে যেতে লাগলো তাঁর শরীর। এই জ্বর মৌমাছির বিষের ব্যাথাও নয়, নয় লাইম ডিজিজের ফলাফল। একসময়কার গবেষক এলি বুঝলেন এই জ্বর শরীরের ভেতর হয়ে চলা এক যুদ্ধের ফলাফল। নিশ্চয়ই এক অজানা বন্ধু এক চেনা শত্রুকে নিষ্ক্রিয় করছে।

তিনদিন পার হলো। এলি তখনও বিছানায়। বিছানায় শুয়েই খুব অদ্ভুত কিছু জিনিস খেয়াল করলেন তিনি।

শরীরের জয়েন্টে জয়েন্টে যে ব্যাথা ছিলো তা অনেকটাই কমে এসেছে।

হাত পা ইচ্ছামত নাড়াতে পারছেন।

আস্তে আস্তে হাঁটতেও পারছেন, কোনো সমস্যা হচ্ছেনা।

মাথা কেমন যেন হালকা হয়ে গেছে। ভাসাভাসা ব্যাপারটা আর নেই। অনেক স্মৃতিই মনে পড়ছে।

কয়েক সপ্তাহের মাথায় এলি লোবেল সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। কোথায় লাইম ডিজিজ কিসের কি। হুইলচেয়ার ফেলে এলি তখন পুরোদমে হেঁটে বেড়াচ্ছেন। আর ভেবে চলেছেন কাহিনী কী হলো।

এলি লোবেল তুখোড় গোয়েন্দার মতই কাহিনীর রহস্য উদ্ধার করেছিলেন। বড়ই অদ্ভুত সেই রহস্য।

মৌমাছির বিষে রয়েছে মেলিটিড নামের একটি পেপটাইড উপাদান। বিষে যে ব্যাথাট হয় তার একটা বড় কারণ এই মেলিটিড। এলির শরীরে যখন বিষের সাথে মেলিটিড প্রবেশ করলো তখন তা মুখোমুখি হলো রক্তে ভেসে থাকা মিলিয়ন বিলিয়ন বোরেলিয়া ব্যাকটেরিয়ার। মেলিটিডের সংস্পর্শে আসা মাত্রই ব্যাকটেরিয়া গুলো প্যারালাইজড হয়ে গেলো। কোষের বাইরের পর্দা দ্রুত গলে যেতে লাগলো আর গণহারে মারা পড়তে লাগলো শয়তান বোরেলিয়া।

এভাবেই মৌমাছির বিষ সম্পূর্ণ সুস্থ করে তুললো জীবনের আশা ছেড়ে দেয়া এলি লোবেলকে। 🌸

সুস্থ হবার পর এলি লাইম ডিজিজের প্রতিষেধক হিসেবে মৌমাছির বিষ ব্যবহারের ওপর ঘাঁটাঘাঁটি শুরু করেন। যোগাযোগ করেন বী ফার্ম থেকে লাইম ডিজিজের গবেষকসহ অনেকের সাথে। তাঁর প্রচেষ্টায় এই অদ্ভুত প্রতিষেধক আলোর মুখ দেখে। বিজ্ঞানীরা এখন চেষ্টা চালাচ্ছেন কিভাবে মেলাটিন এক্সট্রাক্ট করে বোরেলিয়া সম্পূর্ণ ধ্বংস করা যায়। পুরো বিষয়টি এখন গবেষণার পর্যায়ে আছে।

প্রকৃতি আমাদের জন্য এখনো অবাক হওয়ার উপাদান জমিয়ে রেখেছে। ক্ষণে ক্ষণে সারপ্রাইজ!

তাই কেউ বেঁচে থাকার আশা নিয়ে প্ল্যানমাফিক দিন শুরু করলেও দিনশেষে দেখা যায় সে মর্গে এককোণায় পড়ে আছে।

আর কেউবা জড় হয়ে বেঁচে থাকতে চায়না বলে মৃত্যুর কাছে ধর্ণা দিলেও দেখা যায় হুট করে একদিন সে হেসেখেলে বেড়াচ্ছে মুক্ত পাখির মতন!

প্রকৃতি সারপ্রাইজে ভরা। জীবনও সারপ্রাইজে ভরা। কখন কী আসে বলা যায়না।

তাই হাল ছাড়া যাবেনা। ❤️

কারণ এই দুঃখভরা ব্যাকটেরিয়ার সাগরে আপনাকে উদ্ধার করতে বিষাক্ত মৌমাছি হয়তো চলে আসতেও পারে - কেই বা বলতে পারে?

Collected 🥳

30/03/2025

ঈদ মোবারক! আগামীকাল প্রচুর পানি খেতে যেন ভুল না হয়, ইন শা আল্লাহ। সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক!

**ফিডব্যাক ক্লায়েন্টের কাছ থেকে – আলহামদুলিল্লাহ!**  শুরু হয়ে গেল আমাদের **১ম কনসিভ রেডি প্রোগ্রাম**! ✨  **২য় ব্যাচ শু...
08/03/2025

**ফিডব্যাক ক্লায়েন্টের কাছ থেকে – আলহামদুলিল্লাহ!**

শুরু হয়ে গেল আমাদের **১ম কনসিভ রেডি প্রোগ্রাম**! ✨
**২য় ব্যাচ শুরু হবে ঈদের পর, ইন শা আল্লাহ।** আপনি রেডি তো?

✅ **প্রোগ্রামের বিশেষত্ব:**
✔️ হরমোন ব্যালান্স ও ওভুলেশন বুস্টিং ডায়েট
✔️ ইনসুলিন রেজিস্ট্যান্স ও PCOS ম্যানেজমেন্ট
✔️ শরীরকে কনসিভের জন্য প্রস্তুত করার গাইডলাইন
✔️ সঠিক নিউট্রিশন ও লাইফস্টাইল মডিফিকেশন
✔️ ব্যক্তিগত কনসালটেশন ও কাস্টমাইজড ডায়েট প্ল্যান

যারা মা হওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি সঠিক প্রস্তুতি! **ঈদের পর নতুন ব্যাচের জন্য রেজিস্ট্রেশন ওপেন হবে, ইন শা আল্লাহ।** ❤️

 # # # **হঠাৎ শর্করার স্পাইক: আপনার শরীরে কী ঘটছে?**  ধরুন, সকালে না খেয়ে দীর্ঘ সময় কাটানোর পর আপনি একটা মিষ্টি বা চকোলে...
08/03/2025

# # # **হঠাৎ শর্করার স্পাইক: আপনার শরীরে কী ঘটছে?**

ধরুন, সকালে না খেয়ে দীর্ঘ সময় কাটানোর পর আপনি একটা মিষ্টি বা চকোলেট খেলেন। প্রথমে বেশ এনার্জি অনুভব করলেন, কিন্তু কিছুক্ষণ পরই শরীর ক্লান্ত লাগতে শুরু করলো, মাথা ঝিমঝিম করছে, আর খিদেও বেড়ে গেছে। কেন এমন হলো?

এটাই হলো **শর্করার স্পাইক (Blood Sugar Spike)**— যখন রক্তে গ্লুকোজের পরিমাণ হঠাৎ বেড়ে যায় এবং পরে দ্রুত কমে আসে। বারবার এমন হলে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ে, যা ডায়াবেটিস, ওজন বৃদ্ধি, এবং হরমোনের ভারসাম্য নষ্টের কারণ হতে পারে।

কিন্তু চিন্তা করবেন না! কিছু সহজ অভ্যাস গড়ে তুললে এই শর্করার ওঠানামা কমানো সম্ভব। চলুন জেনে নিই কীভাবে আপনি শর্করার স্পাইক কমিয়ে সুস্থ থাকতে পারেন।

---

# # # **শরীরে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার প্রভাব কমানোর উপায়**

✅ **প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার খান** – শর্করার শোষণ ধীর করতে খাবারের সাথে প্রোটিন (ডাল, বাদাম, দই) ও ফাইবার (সবজি, চিয়া সিড, ওটস) যুক্ত করুন।

✅ **শর্করাযুক্ত খাবারের পর হাঁটুন** – খাওয়ার পর ১০-১৫ মিনিট হাঁটলে রক্তে শর্করার মাত্রা দ্রুত নিয়ন্ত্রণে আসে।

✅ **অ্যাপল সাইডার ভিনেগার (ACV) গ্রহণ করুন** – খাবারের আগে ১ চা চামচ ACV পানিতে মিশিয়ে খেলে শর্করার স্পাইক কম হয়।

✅ **পর্যাপ্ত পানি পান করুন** – পর্যাপ্ত পানি পান করলে কিডনি অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে পারে।

✅ **পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন** – কম ঘুম বা অনিয়মিত ঘুম ইনসুলিন সেনসিটিভিটি কমিয়ে দেয়, যা শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।

✅ **স্ট্রেস কমান** – উচ্চ স্ট্রেস লেভেল কর্টিসল হরমোন বাড়ায়, যা ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। মেডিটেশন, যোগব্যায়াম, বা শ্বাস-প্রশ্বাস ব্যায়াম করুন।

✅ **রিফাইন্ড কার্বোহাইড্রেট ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন** – প্রসেসড ফুড, সফট ড্রিংকস, মিষ্টি খাবার কম খান।

শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এসব অভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ থাকুন! ✨

Copied.⚠️ জরুরি সতর্কবার্তা:বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে যে, বাজারে পাওয়া যাওয়া ভালো মানের খেজুরগুলোর বাইরের অংশ ...
06/03/2025

Copied.

⚠️ জরুরি সতর্কবার্তা:
বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে যে, বাজারে পাওয়া যাওয়া ভালো মানের খেজুরগুলোর বাইরের অংশ দেখতে একদম টাটকা ও ফ্রেশ মনে হলেও, ভেতরে অনেক সময় পোকার উপস্থিতি পাওয়া যায়। বিশেষ করে, প্রতি ১০টি খেজুরের মধ্যে গড়ে ২-৩টিতে এমন সমস্যা দেখা যায়। তাই খেজুর খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে পরীক্ষা করে নিন, যেন অনাকাঙ্ক্ষিত কিছু খেয়ে না ফেলেন।

নিজের সুস্বাস্থ্য বজায় রাখতে সতর্ক থাকুন!

বিটরুট একটি পুষ্টিগুণে ভরপুর সবজি, যা বিভিন্নভাবে খাওয়া যায়—জুস বা সালাদের মাধ্যমে। তবে, প্রশ্ন হলো, কোনটি বেশি পুষ্টিকর...
03/03/2025

বিটরুট একটি পুষ্টিগুণে ভরপুর সবজি, যা বিভিন্নভাবে খাওয়া যায়—জুস বা সালাদের মাধ্যমে। তবে, প্রশ্ন হলো, কোনটি বেশি পুষ্টিকর: বিটরুটের জুস নাকি সালাদে বিটরুট?

**বিটরুটের জুসের উপকারিতা:**

- **পুষ্টি শোষণ বৃদ্ধি:** বিটরুটের জুস দ্রুত হজম হয়, ফলে শরীর দ্রুত পুষ্টি উপাদান শোষণ করতে পারে।

- **রক্তস্বল্পতা প্রতিরোধ:** বিটের জুসে থাকা আয়রন হিমোগ্লোবিন ও লোহিত রক্তকণিকা বাড়াতে সহায়তা করে, যা রক্তস্বল্পতা কমাতে কার্যকর।

- **রক্তচাপ নিয়ন্ত্রণ:** বিটের জুসে থাকা পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

**সালাদে বিটরুটের উপকারিতা:**

- **আঁশের প্রাচুর্য:** কাঁচা বিটরুটে উচ্চমাত্রার ডায়েটারি ফাইবার থাকে, যা হজমশক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে।

- **পুষ্টির সম্পূর্ণতা:** কাঁচা বিটরুটে ভিটামিন ও খনিজ উপাদান অপরিবর্তিত থাকে, যা সালাদে গ্রহণের মাধ্যমে পুরোপুরি পাওয়া যায়।

যদি আপনি উচ্চমাত্রার আঁশ ও সম্পূর্ণ পুষ্টি উপাদান পেতে চান, তবে সালাদে কাঁচা বিটরুট খাওয়া উত্তম। অন্যদিকে, দ্রুত পুষ্টি শোষণ ও নির্দিষ্ট স্বাস্থ্য উপকারিতা পেতে বিটরুটের জুস উপকারী হতে পারে। সর্বোত্তম ফলাফলের জন্য, আপনার খাদ্য তালিকায় উভয় পদ্ধতিতে বিটরুট অন্তর্ভুক্ত করুন।

01/03/2025

রমজান মোবারক সবাইকে! ✨
পবিত্র এই মাসটি আমাদের সকলের জন্য বয়ে আনুক শান্তি, রহমত ও বরকত।
আসুন, এবারের রমজানে মন থেকে সকল নেতিবাচকতা দূর করে, সুস্থ খাবার ও ভালো অভ্যাস গড়ে তুলি।

সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
রমজানুল মোবারক!

** #রমজান_মোবারক **

⭐️✨

Address

Dhaka

Telephone

+8801921797839

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diet Story BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Diet Story BD:

Share